< Hosiya 13 >

1 Sa’ad da Efraim ya yi magana, mutane sun yi rawan jiki; an girmama shi a cikin Isra’ila. Amma sai ya zama mai laifi na yin wa Ba’al sujada, ya kuwa mutu.
ইফ্রয়িম কথা বললে লোকেরা শিহরিত হত; সে ইস্রায়েলে উন্নীত হয়েছিল। কিন্তু বায়াল-দেবতার পূজার্চনা করে সে অপরাধী সাব্যস্ত হল ও মৃত্যুবরণ করল।
2 Yanzu sai yin zunubi a kai a kai suke; suna yin gumaka wa kansu daga azurfansu, da wayo suna sarrafa siffofi, dukansu aikin masu aikin hannu ne. Ana magana waɗannan mutane cewa, “Suna miƙa hadayar mutum su kuma sumbaci gumakan maruƙa.”
কিন্তু এখন তারা আরও বেশি পাপ করছে; তাদের রুপো দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে, যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি, সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম। এসব লোকেদের সম্পর্কে বলা হয়, “তারা নর বলি দেয়! এবং বাছুর-প্রতিমাদের চুম্বন করে!”
3 Saboda haka za su zama kamar hazon safiya, kamar raɓar safen da yakan kakkaɓe, kamar ƙaiƙayin da ake tankaɗe daga masussuka, kamar hayaƙin da yake fita daga taga.
সুতরাং তারা হবে সকালের কুয়াশার মতো, প্রত্যুষের শিশিরের মতো, যা অন্তর্হিত হয়, তুষের মতো, যা শস্য মাড়াইয়ের খামার থেকে উড়ে যায়, ধোঁয়ার মতো, যা জানালা দিয়ে নির্গত হয়।
4 “Amma ni ne Ubangiji Allahnku, wanda ya fitar da ku daga Masar. Ba za ku yarda da wani Allah ba sai ni, ba wani Mai Ceto in ban da ni.
“কিন্তু আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন। আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।
5 Na lura da ku a hamada, cikin ƙasar mai ƙunar zafi.
প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।
6 Sa’ad da na ciyar da su sun ƙoshi; sa’ad da suka ƙoshi, sai suka fara taƙama; sai suka manta da ni.
আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল; কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল; তারপর তারা আমাকে ভুলে গেল।
7 Saboda haka zan hau kansu kamar zaki, zan ɓuya a bakin hanya kamar damisa.
তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।
8 Kamar beyar da aka ƙwace mata’ya’yanta, zan fāɗa musu in ɓarke su. Kamar zaki zan cinye su; kamar naman jeji zan yayyage su.
শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো, আমি তাদের আক্রমণ করব এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব। সিংহের মতো আমি তাদের গ্রাস করব; বন্যপশু তাদের খণ্ড খণ্ড করবে।
9 “An hallaka ku, ya Isra’ila, domin kun tayar mini, kun tayar wa mai taimakonku.
“ইস্রায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ, কারণ তুমি আমার, তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ।
10 Ina sarkinku, da zai cece ku? Ina masu mulkinku cikin dukan garuruwanku, waɗanda kuka ce, ‘Ba mu sarki da shugabanni’?
কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, ‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?
11 Saboda haka cikin fushina na ba ku sarki, kuma cikin hasalata na ɗauke shi.
তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।
12 An yi ajiyar laifin Efraim, aka lissafta zunubansa.
ইফ্রয়িমের অপরাধ সঞ্চিত আছে, তার পাপসকল নথিবদ্ধ করা হয়েছে।
13 Naƙuda ta zo masa kamar a mace mai haihuwa, amma shi yaro ne marar hikima; sa’ad da lokaci ya kai, ba ya zuwa inda mahaifa ta buɗe.
প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে, কিন্তু সে এক নির্বোধ সন্তান; প্রসবের সময় হয়ে এলেও, সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।
14 “Zan fanshe su daga ikon kabari; zan cece su daga mutuwa. Ina annobanki, ya mutuwa? Ina hallakarka, ya kabari? “Ba zan ji tausayi ba, (Sheol h7585)
“পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব; মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব। ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়? ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়? “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও। (Sheol h7585)
15 ko da ma ya ci gaba cikin’yan’uwansa. Iskar gabas daga Ubangiji za tă zo, tana hurawa daga hamada; maɓulɓularsa za tă kafe rijiyarsa kuma ta bushe. Za a kwashi kaya masu daraja na ɗakin ajiyarsa ganima.
আমি তার প্রতি সহানুভূতিশীল হব না, সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পুবালি বাতাস, মরুপ্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে; তার ঝরনার স্রোতোধারা রুদ্ধ হবে, এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে। তার ভাণ্ডারগৃহ, তাঁর সমস্ত সম্পদ লুন্ঠিত হবে।
16 Dole mutanen Samariya su ɗauki laifinsu, domin sun tayar wa Allahnsu. Za a kashe su da takobi; za a fyaɗa ƙananansu da ƙasa, za a ɓarke matansu masu ciki.”
শমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে, কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে। তারা তরোয়ালতে পতিত হবে; তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে, তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে।”

< Hosiya 13 >