< Farawa 7 >
1 Sa’an nan Ubangiji ya ce wa Nuhu. “Shiga jirgin, kai da dukan iyalinka, gama na ga kai mai adalci ne a wannan zamani.
১আর সদাপ্রভু নোহকে বললেন, “তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কারণ এই কালের লোকদের মধ্যে আমার সামনে তোমাকেই ধার্মিক দেখেছি।
2 Ka ɗauki bakwai na kowace iri tsabtaccen dabba tare da kai, namiji da ta mace, da kuma biyu na kowace dabba marar tsabta, namiji da ta mace,
২তুমি শুচি পশুর স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া এবং অশুচি পশুর স্ত্রী ও পুরুষ নিয়ে প্রত্যেক জাতির
3 da kuma bakwai na kowane iri tsuntsu, namiji da ta mace, domin a bar kowane irinsu da rai a dukan duniya.
৩এক এক জোড়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখ।
4 Kwana bakwai daga yanzu zan aiko da ruwa a duniya yini arba’in da dare arba’in, zan kuma kawar da kowace halitta mai rai da na yi daga doron ƙasa.”
৪কারণ সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব।”
5 Nuhu ya aikata duk abin da Ubangiji ya umarce shi.
৫তখন নোহ সদাপ্রভুর আদেশ অনুসারে সব কাজ করলেন।
6 Nuhu yana da shekaru 106 ne sa’ad da aka yi ambaliya ruwa a duniya.
৬নোহের ছয়শো বছর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হল।
7 Nuhu da matarsa da’ya’yansa da matansu, suka shiga jirgi domin su tsira daga ruwa ambaliya.
৭জলপ্লাবনের জন্য নোহ ও তাঁর ছেলেরা এবং তাঁর স্ত্রী ও ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
8 Biyu-biyu daga dabbobi masu tsabta da marasa tsabta, da tsuntsaye da kuma dukan halittu masu rarrafe a ƙasa,
৮নোহের প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে শুচি অশুচি পশুর
9 namiji da ta mace, suka zo wurin Nuhu, suka shiga jirgi, kamar yadda Allah ya umarce Nuhu.
৯এবং পাখির ও ভূমিতে চলাচল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে প্রবেশ করল, যেমন ঈশ্বর নোহকে আদেশ করেছিল।
10 Bayan kwana bakwai kuwa ambaliya ruwa ta sauko a bisa duniya.
১০আর সেই সাত দিন পরে পৃথিবীতে জলপ্লাবন হল।
11 A ranar sha bakwai ga wata na biyu, na shekara ta ɗari shida na rayuwar Nuhu, a ran nan sai dukan maɓuɓɓugai na manyan zurfafa suka fashe, tagogin sammai suka buɗe.
১১নোহের বয়সের ছয়শো বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের মহাজলধির সমস্ত উনুই ভেঙে গেল এবং আকাশের জানালা সব মুক্ত হল;
12 Ruwa yana ta kwararowa bisa duniya, yini arba’in da dare arba’in.
১২তাতে পৃথিবীতে চল্লিশ দিন রাত মহাবৃষ্টি হল।
13 A wannan rana Nuhu tare da matarsa da’ya’yansa maza, Shem, Ham da Yafet da matansu uku suka shiga jirgi.
১৩সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
14 Tare da su kuwa, akwai kowane naman jeji bisa ga irinsa, da dukan dabbobin gida bisa ga irinsu, da kowace halitta mai rarrafe a ƙasa bisa ga irinta, da kowane tsuntsun gida da na jeji bisa ga irinsa, da dukan abu mai fiffike.
১৪আর তাঁদের সঙ্গে সর্বজাতীয় বন্য পশু, সবজাতীয় গ্রাম্য পশু, সবজাতীয় মাটিতে চলাচল করা সরীসৃপ জীব ও সবজাতীয় পাখি,
15 Biyu-biyu na dukan halittu masu numfashi suka zo wurin Nuhu, suka shiga jirgi.
১৫প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।
16 Dabbobi da kowane abu mai rai da suka shiga ciki, namiji ne da ta mace, yadda Allah ya umarci Nuhu. Sa’an nan Ubangiji ya kulle jirgin daga baya.
১৬ফলতঃ তাঁর প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তাঁর জন্য পিছনের দরজা বন্ধ করলেন।
17 Kwana arba’in ambaliya ta yi ta saukowa a duniya, sa’ad da ruwa ya yi ta ƙaruwa sai ya yi ta ɗaga jirgin sama, ya kuwa tashi can bisa duniya.
১৭আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উঠল।
18 Ruwa ya taso, ya ƙaru ƙwarai a duniya, jirgin kuma ya yi ta yawo a bisa ruwa.
১৮পরে জল প্রবল হয়ে পৃথিবীতে অনেক বেড়ে গেল এবং জাহাজ জলের উপরে ভেসে উঠল।
19 Ruwa ya ƙaru ƙwarai a duniya, ya kuma rufe dukan duwatsu masu tsawo a ƙarƙashin sammai.
১৯আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হল, আকাশমণ্ডলের নীচের সব মহাপর্বত ডুবে গেল।
20 Ruwan ya taso ya rufe duwatsu, zurfin ruwa daga duwatsun zuwa inda jirgin yake ya fi ƙafa ashirin.
২০তার উপরে পনেরো হ্যাঁত জল উঠে প্রবল হল, পর্বত সকল ডুবে গেল।
21 Kowane abu mai rai da yake tafiya a duniya ya hallaka, tsuntsaye, dabbobin gida, namun jeji, da dukan masu rarrafe waɗanda suke rarrafe a duniya, da kuma dukan mutane.
২১তাতে মাটিতে চলাচল যাবতীয় প্রাণী, পাখি, পশুপাল ও বন্য পশু সব এবং সমস্ত মানুষ মারা গেল।
22 Kome a busasshiyar ƙasa da yake numfashi a hancinsa ya mutu.
২২মাটিতে চলনশীল যত প্রাণীর নাকে প্রাণবায়ুর সঞ্চার ছিল, সকলে মারা গেল।
23 Aka kawar da kowane abu mai rai, mutane da dabbobi da halittu masu rarrafe a ƙasa, da tsuntsayen sama a doron ƙasa, duka aka kawar da su daga duniya. Nuhu kaɗai aka bari da waɗanda suke tare da shi a cikin jirgi.
২৩এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর সঙ্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন।
24 Ruwa ya mamaye duniya har kwana ɗari da hamsin.
২৪আর জল পৃথিবীর উপরে একশো পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকল।