< Farawa 45 >

1 Yusuf bai ƙara iya daurewa a gaban dukan masu yi masa hidima ba, sai ya yi kuka da ƙarfi ya ce, “Kowa yă tashi daga gabana!” Saboda haka ba kowa a wurin sa’ad da Yusuf ya sanar da kansa ga’yan’uwansa.
তখন যোষেফ তাঁর সব সেবকের সামনে নিজেকে আর সংযত করে রাখতে পারলেন না, এবং তিনি চিৎকার করে উঠলেন, “সবাই আমার সামনে থেকে সরে যাও!” অতএব যোষেফ যখন তাঁর দাদা-ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করলেন তখন তাঁর কাছে আর কেউ ছিল না।
2 Sai ya yi kuka da ƙarfi har Masarawa suka ji, har labarin ya kai gidan Fir’auna.
আর তিনি এত জোরে কাঁদলেন যে মিশরীয়রা তা শুনতে পেল, এবং ফরৌণের পরিবার-পরিজনও তা শুনতে পেল।
3 Yusuf kuwa ya ce wa’yan’uwansa, “Ni ne Yusuf! Mahaifina yana nan da rai har yanzu?” Amma’yan’uwansa ba su iya amsa masa ba, gama sun firgita ƙwarai a gabansa.
যোষেফ তাঁর দাদা-ভাইদের বললেন, “আমি যোষেফ! আমার বাবা কি এখনও বেঁচে আছেন?” কিন্তু তাঁর দাদারা তাঁকে উত্তর দিতে পারলেন না, কারণ তাঁর উপস্থিতিতে তাঁরা ভয় পেয়ে গেলেন।
4 Sa’an nan Yusuf ya ce wa’yan’uwansa, “Ku zo kusa da ni.” Da suka yi haka, sai ya ce, “Ni ne ɗan’uwanku Yusuf, wannan da kuka sayar zuwa Masar!
পরে যোষেফ তাঁর দাদা-ভাইদের বললেন, “আমার কাছে এসো।” যখন তাঁরা এলেন, তখন তিনি বললেন, “আমিই তোমাদের সেই ভাই যোষেফ, যাকে তোমরা মিশরে বিক্রি করে দিয়েছিলে!
5 Yanzu dai, kada ku damu, kada kuma ku yi fushi da kanku saboda kun sayar da ni a nan, gama Allah ya aiko ni gabanku ne don in ceci rayuka.
আর এখন, আমাকে এখানে বিক্রি করে দিয়েছ বলে আকুল হোয়ো না ও নিজেদের উপর রাগ কোরো না, কারণ মানুষের প্রাণরক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন।
6 Ga shi shekaru biyu ke nan ake yunwa a ƙasar, kuma da sauran shekara biyar masu zuwa da ba za a yi noma ko girbi ba.
দুই বছর ধরে এখন এদেশে দুর্ভিক্ষ চলছে, এবং পরবর্তী পাঁচ বছর কোনও হলকর্ষণ ও শস্যচ্ছেদন হবে না।
7 Amma Allah ya aiko ni gabanku ne don in adana muku raguwa a duniya, in kuma ceci rayukanku ta wurin ceto mai girma.
কিন্তু এই পৃথিবীতে তোমাদের বংশরক্ষা করার জন্য ও এক মহামুক্তির মাধ্যমে তোমাদের প্রাণরক্ষা করার জন্য ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন।
8 “Saboda haka fa, ba ku ba ne kuka aiko ni nan, Allah ne. Ya mai da ni mahaifi ga Fir’auna, shugaban dukan gidansa da kuma mai mulkin dukan Masar.
“অতএব, এমনটি নয় যে তোমরা আমাকে এখানে পাঠিয়েছ, কিন্তু ঈশ্বরই পাঠিয়েছেন। তিনি আমাকে ফরৌণের বাবা, তাঁর সমস্ত পরিবারের মালিক এবং সমগ্র মিশরের শাসনকর্তা করেছেন।
9 Yanzu sai ku gaggauta zuwa wurin mahaifina ku faɗa masa, ‘Abin da ɗanka Yusuf ya ce; Allah ya mai da ni shugaban dukan Masar. Gangaro wurina; kada ka jinkirta.
এখন তাড়াতাড়ি করে আমার বাবার কাছে ফিরে যাও এবং তাঁকে বলো, ‘তোমার ছেলে যোষেফ একথা বলেছে: ঈশ্বর আমাকে সমগ্র মিশরের মালিক করে তুলেছেন। আমার কাছে নেমে এসো; দেরি কোরো না।
10 Za ka yi zama a yankin Goshen, ka kasance kusa da ni. Kai,’ya’yanka da kuma jikokinka, garkunanka da shanunka, da kuma dukan abin da kake da shi.
তোমরা গোশন অঞ্চলে বসবাস করবে এবং আমার কাছেই থাকবে—তোমরা, তোমাদের সন্তানেরা, এবং তোমাদের নাতিপুতিরা, তোমাদের গোমেষাদি পশুপাল, এবং তোমাদের যা যা আছে সেসবকিছু।
11 Zan tanada maka a nan, domin akwai saura shekaru biyar na yunwa masu zuwa. In ba haka ba, kai da gidanka da dukan mallakarka za ku zama gajiyayyu.’
আমি সেখানে তোমাদের জন্য সবকিছুর জোগান দেব, কারণ পাঁচ বছরের দুর্ভিক্ষ এখনও বাকি আছে। তা না হলে তোমরা ও তোমাদের পরিবার-পরিজন এবং তোমাদের অধিকারভুক্ত সবাই নিঃস্ব হয়ে যাবে।’
12 “Ku kanku kun gani, haka ma ɗan’uwana Benyamin, cewa tabbatacce ni ne nake magana da ku.
“তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, এবং আমার ভাই বিন্যামীনও দেখতে পাচ্ছে, যে তোমাদের সঙ্গে যে কথা বলছে সে আসলে আমিই।
13 Faɗa wa mahaifina game da dukan girman da aka ba ni a Masar, da kuma game da kome da kuka gani. Ku kuma kawo mahaifina a nan da sauri.”
মিশরে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে ও তোমরা যা যা দেখেছ সেসব আমার বাবাকে গিয়ে বলো। আর আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে এসো।”
14 Sa’an nan ya rungume ɗan’uwansa Benyamin ya yi kuka, sai Benyamin ya rungume shi yana kuka.
পরে তিনি তাঁর দু-হাত বাড়িয়ে দিয়ে তাঁর ভাই বিন্যামীনকে আলিঙ্গন করলেন এবং কাঁদলেন, এবং বিন্যামীনও তাঁকে জড়িয়ে ধরে কাঁদলেন।
15 Ya sumbaci dukan’yan’uwansa, ya kuma yi kuka a kansu. Bayan haka sai’yan’uwansa suka yi masa magana.
আর তিনি তাঁর দাদাদের সবাইকে চুমু দিলেন, ও তাঁদের ধরে কাঁদলেন। পরে তাঁর দাদারা তাঁর সঙ্গে কথা বললেন।
16 Sa’ad da labarin ya kai fadan Fir’auna cewa’yan’uwan Yusuf sun zo, sai Fir’auna da dukan hafsoshin suka ji daɗi.
যোষেফের দাদা-ভাইরা এসেছে, এই খবর যখন ফরৌণের প্রাসাদে এসে পৌঁছাল, তখন ফরৌণ ও তাঁর সব কর্মকর্তা খুশি হলেন।
17 Fir’auna ya ce wa Yusuf, “Faɗa wa’yan’uwanka, ‘Yi wannan; ku jibge dabbobinku ku koma zuwa ƙasar Kan’ana,
ফরৌণ যোষেফকে বললেন, “তোমার দাদা-ভাইদের বলো, ‘এরকম করো: তোমাদের পশুদের পিঠে বোঝা চাপাও ও কনান দেশে ফিরে যাও,
18 Ku kawo mahaifinku da iyalanku zuwa wurina. Zan ba ku mafi kyau na ƙasar Masar, za ku kuwa ci moriyar ƙasar.’
এবং তোমাদের বাবাকে ও তোমাদের পরিবার-পরিজনকে নিয়ে আমার কাছে ফিরে এসো। মিশর দেশের সেরা জিনিসগুলি আমি তোমাদের দেব এবং তোমরা দেশের বাছাই করা জিনিসগুলি উপভোগ করবে।’
19 “An kuma umarce ka, ka faɗa musu, ‘Ku yi wannan, ku ɗauki wagonu daga Masar domin’ya’yanku da matanku, ku ɗauki mahaifinku ku zo.
“তোমাকে আরও নির্দেশ দেওয়া হল যেন তুমি তাদের বলো, ‘এরকম করো: তোমাদের সন্তানদের ও তোমাদের স্ত্রীদের জন্য মিশর থেকে কয়েকটি দুই চাকার গাড়ি নাও, এবং তোমাদের বাবাকে নিয়ে চলে এসো।
20 Kada ku damu da mallakarku, gama mafi kyau na Masar za su zama naku.’”
তোমাদের বিষয়সম্পত্তির জন্য কোনও চিন্তা কোরো না, কারণ সমগ্র মিশরের সেরা জিনিসগুলি তোমাদেরই হবে।’”
21 Sai’ya’yan Isra’ila maza suka yi haka. Yusuf ya ba su wagonu kamar yadda Fir’auna ya umarta, ya kuma ba su guzuri don tafiyarsu.
অতএব ইস্রায়েলের ছেলেরা এমনটিই করলেন। ফরৌণ যেমনটি আদেশ দিলেন, সেই অনুসারে যোষেফ তাঁদের দু-চাকার গাড়িগুলি দিলেন, এবং তিনি তাঁদের যাত্রাপথের জন্য রসদপত্রও জোগালেন।
22 Ya ba da sababbin riguna ga kowannensu amma ga Benyamin ya ba shi shekel ɗari uku na azurfa da riguna kashi biyar.
তাঁদের প্রত্যেককে তিনি নতুন নতুন পোশাক দিলেন, কিন্তু তিনি বিন্যামীনকে তিনশো শেকল রুপো ও পাঁচজোড়া পোশাক দিলেন।
23 Ga kuma abin da ya aika wa mahaifinsa, jakuna goma da aka jibge da abubuwa mafi kyau na Masar, da jakuna mata guda goma ɗauke da hatsi da burodi da waɗansu tanade-tanade don tafiyarsa.
আর তাঁর বাবার কাছে তিনি যা যা পাঠালেন তা হল এই: দশটি মদ্দা গাধার পিঠে বোঝাই করা মিশরের সেরা জিনিসপত্র, এবং দশটি গাধির পিঠে বোঝাই করা তাঁর যাত্রাপথের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য এবং রুটি ও অন্যান্য রসদপত্র।
24 Sa’an nan ya sallami’yan’uwansa, yayinda suke barin wurin ya ce musu, “Kada ku yi faɗa a hanya!”
পরে তিনি তাঁর দাদা-ভাইদের পাঠিয়ে দিলেন, এবং তাঁরা যখন প্রস্থান করলেন, তিনি তাঁদের বললেন, “রাস্তায় ঝগড়াঝাটি কোরো না!”
25 Saboda haka suka haura, suka fita daga Masar, suka zo wurin maihaifinsu Yaƙub a ƙasar Kan’ana.
অতএব তাঁরা মিশর থেকে চলে গেলেন এবং কনান দেশে তাঁদের বাবা যাকোবের কাছে এলেন।
26 Suka faɗa masa, “Yusuf yana da rai! Gaskiya, shi ne mai mulkin dukan Masar.” Gaban Yaƙub ya fāɗi, domin bai gaskata su ba.
তাঁরা তাঁকে বললেন, “যোষেফ এখনও বেঁচে আছে! আসলে, সে সমগ্র মিশরের শাসনকর্তা হয়ে গিয়েছে।” যাকোব স্তব্ধ হয়ে গেলেন; তাঁদের কথা তিনি বিশ্বাস করলেন না।
27 Amma sa’ad da suka faɗa masa kome da Yusuf ya faɗa musu, da kuma sa’ad da ya ga wagonun da Yusuf ya aika don a ɗauke shi a kai da shi can, sai ya farfaɗo, ya dawo cikin hankalinsa.
কিন্তু তাঁরা যখন যোষেফ তাঁদের যা যা বলেছিলেন সেসব কথা তাঁকে বললেন, এবং তিনি যখন তাঁকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যোষেফের পাঠানো দুই চাকার গাড়িগুলি দেখলেন, তখন তাঁদের বাবা যাকোবের অন্তরাত্মা পুনরুজ্জীবিত হল।
28 Sai Yaƙub ya ce, “Na yarda! Ɗana Yusuf yana da rai har yanzu. Zan tafi in gan shi kafin in mutu.”
আর ইস্রায়েল বললেন, “আমি নিশ্চিত! আমার ছেলে যোষেফ এখনও বেঁচে আছে। মরার আগে আমি যাব এবং তাকে দেখব।”

< Farawa 45 >