< Farawa 34 >
1 To, Dina,’yar da Liyatu ta haifa wa Yaƙub, ta je ta ziyarci matan ƙasar.
১আর লেয়ার মেয়ে দীণা, যাকে তিনি যাকোবের জন্য প্রসব করেছিলেন, সেই দেশের মেয়েদের সঙ্গে দেখা করতে বাইরে গেল।
2 Sa’ad da Shekem ɗan Hamor Bahiwiye mai mulkin wurin ya gan ta, sai ya kama ta, ya kwana da ita, ya ɓata ta.
২আর হিব্বীয় হমোর যিনি সেই দেশের রাজা ছিলেন তার ছেলে শিখিম তাকে দেখতে পেল এবং তাকে ধরে নিয়ে তার সঙ্গে শয়ন করল, তাঁকে ভ্রষ্ট করল।
3 Zuciyarsa kuwa ta damu da son Dina’yar Yaƙub, ya kuwa ƙaunaci yarinyar, ya yi mata magana a hankali.
৩আর যাকোবের মেয়ে দীণার প্রতি তাঁর প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করল ও তাকে স্নেহপূর্বক কথা বলল।
4 Sai Shekem ya ce wa mahaifinsa Hamor, “Ka auro mini wannan yarinya ta zama matata.”
৪পরে শিখিম নিজের বাবা হমোরকে বলল, “তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই মেয়েকে গ্রহণ কর।”
5 Sa’ad da Yaƙub ya ji cewa an ɓata’yarsa Dina, sai ya yi shiru game da batun sai’ya’yansa maza sun dawo gida, gama’ya’yansa suna a jeji tare da dabbobinsa suna kiwo.
৫আর যাকোব শুনলেন, সে তার মেয়ে দীণাকে ভ্রষ্ট করেছে; ঐ দিনের তার ছেলেরা মাঠে পশুপালের সঙ্গে ছিল; আর যাকোব তাদের আসা পর্যন্ত চুপ থাকলেন।
6 Sai Hamor mahaifin Shekem ya je don yă yi magana da Yaƙub.
৬পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথাবার্তা বলতে গেল।
7 Da’ya’yan Yaƙub maza suka dawo daga jeji sai suka ji labarin. Abin kuwa ya zafe su ƙwarai, don Shekem ya jawo abin kunya wa jama’ar Isra’ila ta wurin kwana da’yar Yaƙub, don bai kamata wannan abu yă faru ba.
৭যাকোবের ছেলেরাও ঐ খবর পেয়ে মাঠ থেকে এসেছিল; তারা ক্ষুব্ধ ও খুব রেগে গিয়েছিল, কারণ যাকোবের মেয়ের সঙ্গে শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূর্খামি ও অকর্তব্য কাজ করেছিল।
8 Amma Hamor ya ce musu, “Ɗana Shekem ya sa zuciyarsa a kan’yarku. Ina roƙonku ku ba shi ita yă aura.
৮তখন হমোর তাদের সঙ্গে কথাবার্তা বলে বলল, “তোমাদের সেই মেয়ের প্রতি আমার ছেলে শিখিমের প্রাণ আসক্ত হয়েছে; অনুরোধ করি, আমার ছেলের সঙ্গে তার বিয়ে দাও।
9 Ku yi auratayya da mu; ku aurar mana da’ya’yanku mata, ku kuma ku auro’ya’yanmu mata wa kanku.
৯এবং আমাদের সঙ্গে আত্মীয়তা কর; তোমাদের মেয়েদেরকে আমাদেরকে দান কর এবং আমাদের মেয়েদেরকে তোমরা গ্রহণ কর। আর আমাদের সঙ্গে বাস কর;
10 Za ku iya zauna a cikinmu, ƙasar tana nan a buɗe dominku. Ku yi zama a cikinta, ku yi sana’a, ku kuma sami dukiya.”
১০এই দেশ তোমাদের সামনে থাকল, তোমরা এখানে বসবাস ও ব্যবসা-বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।”
11 Sai Shekem ya ce wa mahaifin Dina da kuma’yan’uwanta. “Bari in sami tagomashi a idanunku, zan kuwa ba ku duk abin da kuka tambaya.
১১আর শিখিম দীণার বাবাকে ও ভাইদেরকে বলল, “আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তাই দেব।
12 Ku faɗa mini nawa ne dukiyar aure da kuma sadakin da zan kawo bisa ga yadda kuke so, zan kuwa biya duk abin da kuka ce. Ku dai bar ni in aure yarinyar ta zama matata.”
১২পণ ও দান যত বেশি চাইবে, তোমাদের কথানুসারে তাই দেব; কোনো মতে আমার সঙ্গে ঐ মেয়ের বিয়ে দাও।”
13 Domin an ɓata’yar’uwansu Dina, sai’ya’yan Yaƙub maza suka amsa a ha’ince yayinda suke wa Shekem da mahaifinsa Hamor magana.
১৩কিন্তু সে তাদের বোন দীণাকে ভ্রষ্ট করেছিল বলে যাকোবের ছেলেরা ছলনার সাথে আলাপ করে শিখিমকে ও তাঁর বাবা হমোরকে উত্তর দিল;
14 Suka ce musu, “Ba za mu iya yin wannan abu ba, ba za mu iya ba da’yar’uwarmu ga mutumin da ba shi da kaciya ba. Wannan zai zama abin kunya ne a gare mu.
১৪তারা তাদেরকে বলল, “অচ্ছিন্নত্বক লোককে যে আমাদের বোনকে দিই, এমন কাজ আমরা করতে পারিনা; করলে আমাদের বদনাম হবে।
15 Za mu yarda da wannan kaɗai ta wannan sharaɗi, cewa za ku zama kamar mu ta wurin yin wa dukan’ya’yanku maza kaciya.
১৫শুধু এই কাজটি করলে আমরা তোমাদের কথায় রাজি হব; আমাদের মতো তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নত্বক হও,
16 Sa’an nan za mu ba da’ya’yanmu mata aure gare ku, mu kuma mu aure’ya’yanku mata wa kanmu. Za mu zauna a cikinku mu kuma zama mutane ɗaya da ku.
১৬তবে আমরা তোমাদেরকে নিজেদের মেয়েদের দেব এবং তোমাদের মেয়েদেরকে গ্রহণ করব ও তোমাদের সঙ্গে বাস করে এক জাতি হব।
17 Amma in ba za ku yarda a yi muku kaciya ba, za mu ɗauki’yar’uwanmu mu tafi.”
১৭কিন্তু যদি ত্বকছেদের বিষয়ে আমাদের কথা না শোন, তবে আমরা নিজেদের ঐ মেয়েকে নিয়ে চলে যাব।”
18 Sharuɗansu sun gamshi Hamor da ɗansa, Shekem.
১৮তখন তাদের এই কথায় হমোর ও তার ছেলে শিখিম সন্তুষ্ট হল।
19 Saurayin wanda aka fi girmamawa a cikin dukan gidan mahaifinsa, bai ɓata lokaci a yin abin da suka ce ba, domin ya ji daɗin’yar Yaƙub.
১৯আর সেই যুবক তাড়াতাড়ি সেই কাজ করল, কারণ সে যাকোবের মেয়েতে প্রীত হয়েছিল; আর সে নিজের বাবার বংশে সবচেয়ে সম্মানীত ছিল।
20 Saboda haka Hamor da ɗansa Shekem suka tafi ƙofar birninsu don su yi magana da mutanen garinsu.
২০পরে হমোর ও তার ছেলে শিখিম নিজের নগরের দরজায় এসে নগর নিবাসীদের সঙ্গে আলোচনা বলে বলল,
21 Suka ce, “Waɗannan mutane ba su da damuwa, bari su zauna a cikin ƙasarmu, su kuma yi sana’a a ciki; ƙasar tana da isashen fili dominsu. Za mu iya auro’ya’yansu mata, su kuma su auri namu.
২১“সেই লোকেরা আমাদের সঙ্গে শান্তিতে আছে; তাই তারা এই দেশে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করুক; কারণ দেখ, তাদের সামনে দেশটি সুপ্রশস্ত; এস, আমরা তাদের মেয়েদেরকে গ্রহণ করি ও আমাদের মেয়েদেরকে তাদেরকে দিই।
22 Amma mutanen za su yarda su zauna tare da mu kamar mutane ɗaya kawai bisa wannan sharaɗi, cewa a yi wa mazanmu kaciya, kamar yadda su kansu suke.
২২কিন্তু তাদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাদের মত ছিন্নত্বক হয়, তবে তারা আমাদের সঙ্গে বাস করে এক জাতি হতে রাজি আছে।
23 Ashe, shanunsu, dukiyarsu da dukan sauran dabbobinsu, ba za su zama namu ba? Saboda haka mu yarda, za su kuwa zauna a cikinmu.”
২৩আর তাদের ধন, সম্পত্তি ও পশু সব কি আমাদের হবে না? আমরা তাদের কথায় রাজি হলেই তারা আমাদের সঙ্গে বাস করবে।”
24 Dukan mazan da suka fito ƙofar birnin suka yarda da Hamor da kuma ɗansa Shekem, aka kuwa yi wa kowane namiji a birnin kaciya.
২৪তখন হমোরের ও তার ছেলে শিখিমের কথায় তার নগরের দরজা দিয়ে যে সব লোক বাইরে যেত, তারা রাজি হল, আর তার নগর দরজা দিয়ে যে সব পুরুষ বাইরে যেত, তাদের ত্বকছেদ করা হল।
25 Bayan kwana uku, yayinda dukansu suna cikin zafi mikin kaciya, sai biyu daga cikin’ya’yan Yaƙub maza, Simeyon da Lawi,’yan’uwan Dina, suka ɗauki takubansu suka fāɗa wa birnin ba labari, suka kashe kowane namiji.
২৫পরে তৃতীয় দিনের যন্ত্রণায় পরিপূর্ণ হলে দীণার ভাই শিমিয়ন ও লেবি, যাকোবের এই দুই ছেলে নিজের নিজের খড়্গ গ্রহণ করে নির্ভয়ে নগর আক্রমণ করতঃ সকল পুরুষকে হত্যা করল।
26 Suka kashe Hamor da ɗansa Shekem da takobi, suka ɗauko Dina daga gidan Shekem suka tafi.
২৬এবং হমোর ও তার ছেলে শিখিমকে তরবারির আঘাতে হত্যা করে শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে চলে আসল।
27 Sa’an nan’ya’yan Yaƙub maza suka bi kan gawawwakin, suka washe arzikin birni saboda an ɓata’yar’uwarsu.
২৭ওরা তাদের বোনকে ভ্রষ্ট করেছিল, এই জন্য যাকোবের ছেলেরা নিহত লোকদের কাছে গিয়ে নগর লুট করল।
28 Suka kwashe garkunansu na shanu da jakuna, da kuma kome na mutanen a birnin da kuma cikin gonaki.
২৮তারা ওদের ভেড়া, গরু ও গাধা সব এবং নগরের ও ক্ষেত্রের যাবতীয় দ্রব্য বাজেয়াপ্ত করল;
29 Suka kwashe dukan dukiyarsu da dukan matansu da’ya’yansu, suka kwashe kome da yake cikin gidaje.
২৯আর ওদের শিশু ও স্ত্রীদেরকে বন্দি করে ওদের সমস্ত ধন ও গৃহের সর্বস্ব লুট করল।
30 Sai Yaƙub ya ce wa Simeyon da Lawi, “Kun jawo mini wahala ta wurin sa in zama abin ƙi ga Kan’aniyawa da Ferizziyawa, mazaunan wannan ƙasa. Mu kima ne, in kuwa suka haɗa kai gāba da ni, suka fāɗa mini, za su hallaka ni da gidana.”
৩০তখন যাকোব শিমিয়ন ও লেবিকে বললেন, “তোমরা এই দেশনিবাসী কনানীয় ও পরিষীয়দের কাছে আমাকে দূর্গন্ধস্বরূপ করে ব্যাকুল করলে; আমার লোক অল্প, তারা আমার বিরুদ্ধে জড়ো হয়ে আমাকে আঘাত করবে; আর আমি সপরিবারে বিনষ্ট হব।”
31 Amma’ya’yansa suka amsa, “To, ya dace ke nan da ya yi da’yar’uwarmu kamar karuwa?”
৩১তারা উত্তর করল, যেমন বেশ্যার সঙ্গে, তেমনি আমার বোনের সঙ্গে ব্যবহার করা কি তার উচিত ছিল?