< Farawa 30 >

1 Sa’ad da Rahila ta ga cewa ba tă haifa wa Yaƙub’ya’ya ba, sai ta fara kishin’yar’uwarta. Saboda haka ta ce wa Yaƙub, “Ka ba ni’ya’ya, ko kuwa in mutu!”
রাহেল যখন দেখলেন, তিনি যাকোবের কোনো ছেলেমেয়ের জন্ম দেননি, তখন তিনি তাঁর বোনের প্রতি ঈর্ষা করলেন ও যাকোবকে বললেন, “আমাকে সন্তান দাও, না হয় আমি মরব।”
2 Yaƙub ya fusata da ita ya ce, “Ina a matsayin Allah ne wanda ya hana ke samun’ya’ya?”
তাতে রাহেলের প্রতি যাকোবের রাগ হল; তিনি বললেন, “আমি কি ঈশ্বরের প্রতিনিধি?” তিনিই তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করেছেন।
3 Sa’an nan ta ce, “Ga Bilha, mai baiwata, ka kwana da ita don tă haifa mini’ya’ya, ta gare ta kuwa ni ma in gina iyali.”
তখন রাহেল বললেন, “দেখ, আমার দাসী বিলহা আছে, ওর কাছে যাও; যেন ও ছেলের জন্ম দিয়ে আমার কোলে দেয় এবং ওর মাধ্যমে আমিও ছেলেমেয়ের মা হব।”
4 Saboda haka ta ba shi baranyarta Bilha tă zama matarsa. Yaƙub kuwa ya kwana da ita,
এই বলে তিনি তাঁর সঙ্গে নিজের দাসী বিলহার বিয়ে দিলেন।
5 ta kuwa yi ciki, ta kuma haifi ɗa.
তখন যাকোব তার কাছে গেলেন, আর বিলহা গর্ভবতী হয়ে যাকোবের জন্য ছেলের জন্ম দিল।
6 Sa’an nan Rahila ta ce, “Allah ya baratar da ni; ya saurari roƙona ya kuma ba ni ɗa.” Saboda wannan ta ba shi suna Dan.
তখন রাহেল বললেন, “ঈশ্বর আমার বিচার করলেন এবং আমার রবও শুনে আমাকে ছেলে দিলেন;” তাই তিনি তার নাম দান [বিচার] রাখলেন।
7 Baranyar Rahila ta sāke yin ciki ta kuma haifi wa Yaƙub ɗa na biyu.
পরে রাহেলের বিলহা দাসী আবার গর্ভবতী হয়ে যাকোবের জন্য দ্বিতীয় ছেলের জন্ম দিল।
8 Sai Rahila ta ce, “Na yi kokawa sosai da’yar’uwata, na kuwa yi nasara.” Saboda haka ta kira shi Naftali.
তখন রাহেল বললেন, “আমি বোনের সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় কুস্তি করে জয়লাভ করলাম;” আর তিনি তার নাম নপ্তালি [কুস্তি] রাখলেন।
9 Sa’ad da Liyatu ta ga cewa ta daina haihuwa, sai ta ɗauki mai hidimarta Zilfa ta ba da ita ga Yaƙub tă zama matarsa.
পরে লেয়া নিজের গর্ভ বন্ধ হলে বুঝে নিজের দাসী সিল্পাকে নিয়ে যাকোবের সঙ্গে বিয়ে দিলেন।
10 Baranyar Liyatu, Zilfa ta haifa wa Yaƙub ɗa.
১০তাতে লেয়ার দাসী সিল্পা যাকোবের জন্য এক ছেলের জন্ম দিলেন।
11 Sai Liyatu ta ce, “Na yi sa’a!” Saboda haka ta ba shi suna Gad.
১১তখন লেয়া বললেন, “সৌভাগ্য হল;” আর তার নাম গাদ [সৌভাগ্য] রাখলেন।
12 Zilfa baranyar Liyatu ta haifa wa Yaƙub ɗa na biyu.
১২পরে লেয়ার দাসী সিল্পা যাকোবের জন্য দ্বিতীয় ছেলের জন্ম দিলেন।
13 Sai Liyatu ta ce, “Ni mai farin ciki ce! Mata za su ce da ni mai farin ciki.” Saboda haka ta sa masa suna Asher.
১৩তখন লেয়া বললেন, “আমি ধন্যা, যুবতীরা আমাকে ধন্যা বলবে;” আর তিনি তার নাম আশের [ধন্য] রাখলেন।
14 A lokacin girbin alkama, sai Ruben ya je jeji ya ɗebo manta-uwa ya kawo wa mahaifiyarsa Liyatu. Sai Rahila ta ce wa Liyatu, “Ina roƙonki ki ɗan sam mini manta-uwa ɗanki.”
১৪আর গম কাটার দিনের রুবেন বাইরে গিয়ে ক্ষেতে দুদাফল পেয়ে নিজের মা লেয়াকে এনে দিল; তাতে রাহেল লেয়াকে বললেন, “তোমার ছেলের কতগুলি দুদাফল আমাকে দাও না।”
15 Amma ta ce mata, “Bai ishe ki ba ne da kika ƙwace mijina? Yanzu kuma kina so ki ƙwace manta-uwa na yarona?” Sai Rahila ta ce “Shi ke nan, mijina zai iya kwana da ke yau saboda manta-uwa na ɗanki.”
১৫তাতে তিনি বললেন, “তুমি আমার স্বামীকে হরণ করেছ, এ কি ছোট ব্যাপার? আমার ছেলের দুদাফলও কি হরণ করবে?” তখন রাহেল বললেন, “তবে তোমার ছেলের দুদাফলের পরিবর্তে তিনি আজ রাতে তোমার সঙ্গে শোবেন।”
16 Saboda haka sa’ad da Yaƙub ya dawo daga jeji a wannan yamma sai Liyatu ta fito ta tarye shi. Ta ce, “Dole ka kwana da ni, na yi hayarka da manta-uwa na ɗana.” Saboda haka ya kwana da ita a wannan dare.
১৬পরে সন্ধ্যাবেলা ক্ষেত্র থেকে যাকোবের আসার দিনের লেয়া বাইরে তাঁর কাছে গিয়ে বললেন, “আমার কাছে আসতে হবে, কারণ আমি নিজের ছেলের দুদাফল দিয়ে তোমাকে ভাড়া করেছি;” তাই সেই রাত্রিতে তিনি তাঁর সঙ্গে শয়ন করলেন।
17 Allah ya saurari Liyatu, ta kuwa yi ciki ta kuma haifa wa Yaƙub ɗa na biyar.
১৭আর ঈশ্বর লেয়ার প্রার্থনা শোনাতে তিনি গর্ভবতী হয়ে যাকোবের জন্য পঞ্চম ছেলের জন্ম দিলেন।
18 Sai Liyatu ta ce, “Allah ya sāka mini saboda na ba da mai hidimata ga mijina.” Saboda haka ta ba shi suna Issakar.
১৮তখন লেয়া বললেন, “আমি স্বামীকে নিজের দাসী দিয়েছিলাম, তার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তার নাম ইষাখর [বেতন] রাখলেন।”
19 Liyatu ta sāke yin ciki ta kuma haifa wa Yaƙub ɗa na shida.
১৯পরে লেয়া আবার গর্ভধারন করে যাকোবের জন্য ষষ্ঠ ছেলের জন্ম দিলেন।
20 Sai Liyatu ta ce, “Allah ya ba ni kyauta mai daraja. A wannan lokaci mijina zai darajarta ni, domin na haifa masa’ya’ya maza shida.” Saboda haka ta ba shi suna Zebulun.
২০তখন লেয়া বললেন, “ঈশ্বর আমাকে উত্তম উপহার দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি;” আর তিনি তার নাম সবূলূন [বাস] রাখলেন।
21 Daga baya ta haifi’ya ta kuwa ba ta suna Dina.
২১তারপরে তাঁর এক মেয়ে জন্মাল, আর তিনি তার নাম দীণা রাখলেন।
22 Sai Allah ya tuna da Rahila; ya saurare ta ya kuma buɗe mahaifarta.
২২আর ঈশ্বর রাহেলকে স্মরণ করলেন, ঈশ্বর তাঁর প্রার্থনা শুনলেন, তাঁর গর্ভ মুক্ত করলেন।
23 Sai ta yi ciki ta kuma haifi ɗa ta ce, “Allah ya ɗauke mini kunyata.”
২৩তখন তাঁর গর্ভ হলে তিনি ছেলের জন্ম দিয়ে বললেন, “ঈশ্বর আমার অপযশ হরণ করেছেন।”
24 Ta ba shi suna Yusuf, ta kuma ce, “Bari Ubangiji yă ƙara mini wani ɗa.”
২৪আর তিনি তার নাম যোষেফ [বৃদ্ধি] রাখলেন, বললেন, “সদাপ্রভু আমাকে আরো এক ছেলে দিন।”
25 Bayan Rahila ta haifi Yusuf, sai Yaƙub ya ce wa Laban, “Ka sallame ni don in koma ƙasata.
২৫আর রাহেলের গর্ভে যোষেফ জন্মালে পর যাকোব লাবণকে বললেন, “আমাকে বিদায় করুন, আমি নিজের জায়গায়, নিজ দেশে, চলে যাই;
26 Ba ni matana da’ya’yana, waɗanda na bauta maka dominsu, zan kuwa tafi. Ka dai san yadda na bauta maka.”
২৬আমি যাদের জন্য আপনার দাসত্ব করেছি, আমার সেই স্ত্রীদেরকে ও ছেলেমেয়েদেরকে আমার হাতে সমর্পণ করে আমাকে যেতে দিন; কারণ আমি যেমন পরিশ্রমে আপনার দাসত্ব করেছি, তা আপনি জানেন।”
27 Amma Laban ya ce masa, “In na sami tagomashi daga gare ka, ina roƙonka ka zauna. Na gane ta wurin duba cewaUbangiji ya albarkace ni saboda kai.”
২৭তখন লাবন তাঁকে বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি [তবে থাক]; কারণ আমি অনুভবে জানলাম, তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করলেন।”
28 Ya ƙara da cewa, “Faɗa albashinka, zan kuwa biya shi.”
২৮তিনি আরও বললেন, “তোমার বেতন ঠিক করে আমাকে বল, আমি দেব।”
29 Yaƙub ya ce masa, “Ka dai san yadda na yi maka aiki da kuma yadda dabbobinka suka yi yawa a hannuna.
২৯তখন যাকোব তাঁকে বললেন, “আমি যেমন আপনার দাসত্ব করেছি এবং আমার কাছে আপনার যেমন পশুধন হয়েছে, তা আপনি জানেন।
30 Kaɗan da kake da shi kafin zuwata ya ƙaru sosai, kuma Ubangiji ya albarkace ka a duk inda na tafi. Amma yanzu, yaushe zan yi wani abu domin gidana ni ma?”
৩০কারণ আমার আসবার আগে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পেয়ে প্রচুর হয়েছে; আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করেছেন; কিন্তু আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করব?”
31 Sai Laban ya yi tambaya, “Me zan ba ka?” Yaƙub ya amsa ya ce, “Kada ka ba ni wani abu. Amma in za ka yi mini abu guda ɗaya, zan ci gaba da kiwon garkunanka, ina kuma lura da su.
৩১তাতে লাবন বললেন, “আমি তোমাকে কি দেব?” যাকোব বললেন, “আপনি আমাকে আর কিছুই না দিয়ে যদি আমার জন্য একটা কাজ করেন, তবে আমি আপনার পশুদেরকে আবার চড়াব ও পালন করব।
32 Bari in ratsa cikin dukan garkunanka yau in fid da masu dabbare-dabbare da tumaki babare-babare, da kowane ɗan rago baƙi, da dabbare-dabbare da babare-babare na awaki daga ciki, waɗannan ne za su zama ladana.
৩২আজ আমি আপনার সব পশুপালের মধ্য দিয়ে যাব; আমি ভেড়াদের মধ্যে বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত ও কৃষ্ণবর্ণ সকল এবং ছাগলদের মধ্যে দাগযুক্ত ও বিন্দু চিহ্নিত সকলকে পৃথক করি; সেগুলি আমার বেতন হবে।
33 Gaskiyata kuwa za tă zama mini shaida nan gaba, duk sa’ad da ka bincika a kan albashin da ka biya ni. Duk akuyar da take tawa da ba dabbare-dabbare ko babare-babare, ko ɗan ragon da ba baƙi ba, zai kasance sata na yi.”
৩৩এর পরে যখন আপনার সামনে উপস্থিত বেতনের জন্য আপনি আসবেন, তখন আমার ধার্ম্মিকতা আমার পক্ষে উত্তর দেবে; ফলে ছাগলদের বিন্দুচিহ্নিত কি দাগযুক্ত ছাড়া ও মেষেদের মধ্যে কৃষ্ণবর্ণ ছাড়া যা থাকবে, তা আমার চুরি রূপে গণ্য হবে।”
34 Sai Laban ya ce, “Na yarda. Bari yă zama yadda ka faɗa.”
৩৪তখন লাবন বললেন, “দেখ, তোমার বাক্যানুসারেই হোক।”
35 A wannan rana ya ware dukan bunsurai da suke dabbare-dabbare da masu zāne-zāne, da dukan awakin da suke dabbare-dabbare (duka da suke da fari-fari a jikinsu), da dukan baƙaƙen tumaki, ya sa su a hannun’ya’yansa maza.
৩৫পরে তিনি সেই দিন রেখাঙ্কিত ও দাগযুক্ত ছাগল সকল এবং বিন্দুচিহ্নিত ও দাগযুক্তদের মধ্য কিছু সাদাবর্ণ ছিল, এমন ছাগী সকল এবং কালো রঙের ভেড়া সকল আলাদা করে নিজের ছেলেদের হাতে দিলেন
36 Sa’an nan ya sa nisan tafiya kwana uku tsakaninsa da Yaƙub, yayinda Yaƙub ya ci gaba da lura da sauran garkunan Laban Yaƙub.
৩৬এবং আপনার ও যাকোবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখলেন। আর যাকোব লাবনের অবশিষ্ট পশুপাল চরাতে লাগলেন।
37 Yaƙub ya samo ɗanyen reshen itatuwan aduruku, da na katambiri, da na durumi, ya ɓare ya bar fararen cikin katakon rassan.
৩৭আর যাকোব লিবনী, লুস ও আমোণ গাছের সরস শাখা কেটে তার ছাল খুলে কাঠের সাদা রেখা বের করলেন।
38 Sa’an nan ya zuba ɓararre rassan cikin dukan kwamame na banruwa saboda su kasance a gaban garkunan sa’ad da suka zo shan ruwa. A sa’ad da garkunan suke barbara suka kuma zo shan ruwa,
৩৮পরে যে জায়গায় পশুপাল জল পানের জন্য আসে, সেই জায়গায় পালের সামনে জল পান করার জায়গার মধ্যে ঐ ত্বকশূন্য রেখাবিশিষ্ট শাখা সকল রাখতে লাগলেন; তাতে জল পান করবার দিনের তারা গর্ভ ধারন করত।
39 sai su yi barbara a gaban rassan. Sai kuwa su haifi ƙanana masu zāne dabbare-dabbare, ko babare-babare ko masu zāne-zāne.
৩৯আর সেই শাখার কাছে তাদের গর্ভধারণের জন্য রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত বৎস জন্মাত।
40 Sai Yaƙub yă ware ƙananan garken dabam, amma sai yă sa sauran su fuskanci dabbobin da suke dabbare-dabbare da kuma baƙaƙe da suke na Laban. Ta haka ya ware garkuna dabam domin kansa bai kuwa haɗa su da dabbobin Laban ba.
৪০পরে যাকোব সেই সব বৎস আলাদা করতেন এবং লাবনের রেখাঙ্কিত ও কালো রঙের ভেড়ার প্রতি স্ত্রী ভেড়াদের দৃষ্টি রাখতেন; এই ভাবে তিনি লাবনের পালের সঙ্গে না রেখে নিজের পালকে আলাদা করতেন।
41 A duk sa’ad da ƙarfafa dabbobi mata suke barbara, Yaƙub yakan zuba rassan a kwamame a gaban dabbobin saboda su yi barbara kusa da rassan,
৪১আর বলবান পশুরা যেন শাখার কাছে গর্ভধারন করে, এই জন্য জল পান করার জায়গার মধ্যে পশুদের সামনে ঐ শাখা রাখতেন;
42 amma in dabbobin raunana ne, ba ya sa su a can. Saboda haka raunanan dabbobi suka zama na Laban, ƙarfafan kuma suka zama na Yaƙub.
৪২কিন্তু দুর্বল পশুদের সামনে রাখতেন না। তাতে দুর্বল পশুরা লাবনের ও বলবান পশুরা যাকোবের হত।
43 Ta haka mutumin ya zama riƙaƙƙe mai arziki, ya kasance mai manya-manyan garkuna, da bayi mata da maza, da raƙuma da kuma jakuna.
৪৩আর যাকোব খুব সমৃদ্ধিশালী হলেন এবং তাঁর পশু ও দাস দাসী এবং উট ও গাধা যথেষ্ট হল।

< Farawa 30 >