< Farawa 25 >
1 Ibrahim ya auro wata mace, mai suna Ketura.
১অব্রাহাম কটুরা নামে আর এক স্ত্রীকে বিয়ে করেন।
2 Ta haifa masa Zimran, Yokshan, Medan, Midiyan, Ishbak da Shuwa.
২তিনি তাঁর জন্য সিম্রন, যক্ষন, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ, এদের সকলকে প্রসব করলেন।
3 Yokshan shi ne mahaifin Sheba da Dedan. Zuriyar Dedan su ne mutanen Ashur, da mutanen Letush, da kuma mutanen Lewummin.
৩যক্ষন শিবা ও দদানের বাবা হলেন। অশুরীয়, লটুশীয় ও লিয়ূম্মীয় লোকেরা দদানের বংশধর।
4 ’Ya’yan Midiyan maza su ne, Efa, Efer, Hanok, Abida, da kuma Elda’a. Dukan waɗannan zuriyar Ketura ce.
৪মিদিয়নের ছেলে ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া; এরা সকলে কটুরার বংশধর।
5 Ibrahim ya bar wa Ishaku kome da ya mallaka.
৫অব্রাহাম ইসহাককে নিজের সব কিছু দিলেন।
6 Amma yayinda Ibrahim yake da rai, ya ba wa’ya’yan ƙwarƙwaransa maza kyautai, ya kuma sallame su daga ɗansa Ishaku zuwa ƙasashen gabas.
৬কিন্তু নিজের উপপত্নীদের ছেলেদের কে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়ে নিজের জীবদ্দশাতেই নিজের ছেলে ইসহাকের কাছ থেকে তাঁদেরকে পুর্বদিকে, পুর্বদেশে পাঠালেন।
7 Duka-duka, Ibrahim ya yi shekara ɗari da saba’in da biyar.
৭অব্রাহামের জীবনকাল একশো পঁচাত্তর বছর; তিনি এত বছর জীবিত ছিলেন।
8 Sa’an nan Ibrahim ya ja numfashinsa na ƙarshe, ya kuma mutu da kyakkyawar tsufa, tsoho da kuma shekaru masu yawa; aka kuma tara shi ga mutanensa.
৮পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে শুভ বৃদ্ধ অবস্থায় প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে সংগৃহীত হলেন।
9 ’Ya’yansa maza kuwa Ishaku da Ishmayel suka binne shi cikin kogon Makfela, kusa da Mamre, a cikin filin Efron ɗan Zohar mutumin Hitti,
৯তাঁর ছেলে ইস্হাক ও ইশ্মায়েল মম্রির সামনে হেতীয় সোহরের ছেলে ইফ্রোনের ক্ষেত্রে অবস্থিত মক্পেলা গুহাতে তাঁর কবর দিলেন।
10 filin da Ibrahim ya saya daga Hittiyawa. A nan aka binne Ibrahim tare da matarsa Saratu.
১০অব্রাহাম হেতের ছেলেদের কাছে সেই ক্ষেত্র কিনেছিলেন। সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর দেওয়া হয়।
11 Bayan rasuwar Ibrahim, Allah ya albarkaci ɗansa Ishaku wanda a lokacin yana zama kusa da Beyer-Lahai-Royi.
১১অব্রাহামের মৃত্যু হলে পর ঈশ্বর তাঁর ছেলে ইসহাককে আশীর্বাদ করলেন এবং ইসহাক বের-লহয়-রয়ীর কাছে বাস করলেন।
12 Waɗannan su ne zuriyar Ishmayel ɗan Ibrahim, wanda Hagar mutuniyar Masar, baranyar Saratu, ta haifa wa Ibrahim.
১২অব্রাহামের ছেলে ইশ্মায়েলের বংশ বৃত্তান্ত এই। সারার দাসী মিশরীয় হাগার অব্রাহামের জন্য তাঁকে জন্ম দিয়েছিল।
13 Ga jerin sunayen’ya’yan Ishmayel maza bisa ga haihuwarsu, Nebayiwot ɗan farin Ishmayel, Kedar, Adbeyel, Mibsam,
১৩নিজের নিজের নাম ও গোষ্ঠী অনুসারে ইশ্মায়েলের ছেলেদের নাম এই। ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিবসম,
15 Hadad, Tema, Yetur, Nafish da Kedema.
১৫হদদ, তেমা, জিতুর নাফীশ ও কেদমা।
16 Waɗannan su ne’ya’yan Ishmayel maza, waɗanda kuma suke sunayen kabilu goma sha biyu masu mulki bisa ga wuraren zamansu da sansaninsu.
১৬এই সকল ইস্মায়েলের ছেলে এবং তাঁদের গ্রাম ও তাঁবুপল্লি অনুসারে তাঁদের এই এই নাম; তাঁরা নিজের নিজের জাতি অনুসারে বারো জন নেতা ছিলেন।
17 Duka-duka Ishmayel ya yi shekara ɗari da talatin da bakwai; sai ya ja numfashinsa na ƙarshe, ya kuma mutu, aka kuma tara shi ga mutanensa.
১৭ইশ্মায়েলের জীবনকাল একশো সাঁইত্রিশ বছর ছিল; পরে তিনি প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে সংগৃহীত হলেন।
18 Zuriyarsa sun zauna tsakanin Hawila ne da Shur, wanda yake kusa da gabashin iyakar Masar wajen Asshur. Sun yi zaman rikici da dukan sauran’yan’uwansu.
১৮আর তাঁর ছেলেরা হবীলা থেকে অশূরিয়ার দিকে মিশরের সামনে অবস্থিত শূর পর্যন্ত বাস করল; তিনি তাঁর সব ভাইয়ের সামনে বাস করার জায়গা পেলেন।
19 Waɗannan su ne zuriyar Ishaku ɗan Ibrahim. Ibrahim ya haifi Ishaku,
১৯অব্রাহামের ছেলে ইসহাকের বংশ বিবরণ এই। অব্রাহাম ইসহাকের জন্ম দিয়েছিলেন।
20 Ishaku yana da shekara arba’in sa’ad da ya auri Rebeka’yar Betuwel, mutumin Aram, daga Faddan Aram,’yar’uwar Laban mutumin Aram.
২০চল্লিশ বছর বয়সে ইসহাক অরামীয় বথূয়েলের মেয়ে অরামীয় লাবনের বোন রিবিকাকে পদ্দন-অরাম থেকে এনে বিয়ে করেন।
21 Ishaku ya yi addu’a ga Ubangiji a madadin matarsa, saboda ba ta haihuwa. Ubangiji ya amsa addu’arsa, matarsa Rebeka kuwa ta yi ciki.
২১ইসহাকের স্ত্রী বন্ধ্যা হওয়াতে তিনি তাঁর জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তাতে সদাপ্রভু তাঁর প্রার্থনা শুনলেন, তাঁর স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন।
22 Jariran suka kama kokawa da juna a cikinta, sai ta ce, “Me ya sa wannan yake faruwa da ni?” Saboda haka ta tafi don ta nemi nufin Ubangiji.
২২তাঁর গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করল, তাতে তিনি বললেন, “যদি এমন হয়, তবে আমি কেন বেঁচে আছি?” আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে গেলেন।
23 Ubangiji ya ce mata, “Al’ummai biyu suna a cikin mahaifarki mutum biyu da za ki haifa, za su rabu da juna, ɗayan zai fi ɗayan ƙarfi, babban kuma zai bauta wa ƙaramin.”
২৩তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে ও তোমার উদর থেকে দুই বংশ আলাদা হবে; এক বংশ অন্য বংশের থেকে শক্তিশালী হবে ও বড় ছোটর দাস হবে।”
24 Da lokaci ya yi da za tă haihu, sai ga’yan biyu maza a mahaifarta.
২৪পরে প্রসবকাল সম্পূর্ণ হল, আর দেখ, তাঁর গর্ভে যমজ ছেলে।
25 Wanda ya fara fita ja ne, dukan jikinsa kuwa kamar riga mai gashi. Don haka aka sa masa suna Isuwa.
২৫যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে রক্তবর্ণ এবং তার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের মতো ছিল। তার নাম এষৌ [লোমশ] রাখা গেল।
26 Bayan wannan, ɗan’uwansa ya fito, da hannunsa yana riƙe da ɗiɗɗigen Isuwa; don haka aka sa masa suna Yaƙub. Ishaku yana da shekara sittin, lokacin da Rebeka ta haife su.
২৬পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত এষৌর পা ধরেছিল, আর তার নাম যাকোব [পাদ্গ্রাহী] হল; ইসহাকের ষাট বছর বয়সে এই যমজ ছেলে হল।
27 Yaran suka yi girma, Isuwa kuwa ya zama riƙaƙƙen maharbi, mutumin jeji, yayinda Yaƙub, shiru-shiru ne mai son zama a tentuna.
২৭পরে সেই বালকেরা বড় হলে এষৌই নিপুণ শিকারি ও মরুপ্রান্তে মানুষ হলেন; কিন্তু যাকোব শান্ত ছিলেন, তিনি তাঁবুতে বাস করতেন।
28 Ishaku, mai son ci naman jeji, ya ƙaunaci Isuwa, amma Rebeka ta ƙaunaci Yaƙub.
২৮ইসহাক এষৌকে ভালবাসতেন, কারণ তাঁর মুখে শিকার করা মাংস ভাল লাগত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন।
29 Wata rana sa’ad da Yaƙub yana dafa fate. Isuwa ya shigo daga jeji, da yunwa sosai.
২৯একবার যাকোব ঝোল রান্না করেছেন, এমন দিন এষৌ ক্লান্ত হয়ে মরুভূমি থেকে এসে
30 Ya ce wa Yaƙub, “Ina roƙonka, ka ɗan ɗiba mini faten nan! Ina fama da yunwa!” (Shi ya sa aka kira shi Edom.)
৩০এষৌ যাকোবকে বললেন, “আমি ক্লান্ত হয়েছি, অনুরোধ করি, ঐ লাল, ঐ লাল ঝোল দিয়ে আমার পেট ভর্তি কর।” এই জন্য তাঁর নাম ইদোম [লাল] খ্যাত হল।
31 Yaƙub ya amsa ya ce, “Ka fara sayar mini da matsayinka na ɗan fari tukuna.”
৩১তখন যাকোব বললেন, “আজ তোমার বড় হওয়ার অধিকার আমার কাছে বিক্রি কর।”
32 Isuwa ya ce, “Duba, ina gab da mutuwa, me matsayina na ɗan fari zai yi mini?”
৩২এষৌ বললেন, “দেখ, আমি মৃতপ্রায়, বড় হওয়ার অধিকারে আমার কি লাভ?”
33 Amma Yaƙub ya ce, “Ka rantse mini tukuna.” Don haka ya rantse masa, ya sayar da matsayinsa na ɗan fari ga Yaƙub.
৩৩যাকোব বললেন, “তুমি আজ আমার কাছে শপথ কর।” তাতে তিনি তাঁর কাছে শপথ করলেন। এই ভাবে তিনি নিজের বড় হওয়ার অধিকার যাকোবের কাছে বিক্রি করলেন।
34 Sa’an nan Yaƙub ya ba wa Isuwa burodi da ɗan miyan lansir. Ya ci, ya sha, sa’an nan ya tashi ya tafi. Ta haka Isuwa ya yi banza da matsayinsa na ɗan fari.
৩৪আর যাকোব এষৌকে রুটি ও মসুরের রান্না ডাল দিলেন। তিনি ভোজন পান করলেন, পরে উঠে চলে গেলেন। এই ভাবে এষৌ নিজের বড় হওয়ার অধিকার তুচ্ছ করলেন।