< Farawa 22 >

1 Bayan abubuwan nan suka faru, sai Allah ya gwada Ibrahim. Ya ce masa, “Ibrahim!” Ibrahim ya amsa ya ce, “Ga ni.”
এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, “অব্রাহাম;” তিনি উত্তর করলেন, “এখানে আমি।”
2 Sai Allah ya ce, “Ka ɗauki ɗanka, makaɗaicin ɗanka Ishaku, wanda kake ƙauna, ka tafi yankin Moriya, ka miƙa shi hadaya ta ƙonawa a can a kan ɗaya daga cikin duwatsun da zan nuna maka.”
তখন তিনি বললেন, “তুমি নিজের ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালবাস, সেই ইসহাককে নিয়ে মোরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলব, তার উপরে তাকে হোম বলির জন্য বলিদান কর।”
3 Kashegari da sassafe, Ibrahim ya tashi ya ɗaura wa jakinsa sirdi. Ya ɗauki bayinsa biyu, da ɗansa Ishaku. Bayan ya faskare isashen itace saboda hadaya ta ƙonawa sai ya kama hanya zuwa wurin da Allah ya faɗa masa.
পরে অব্রাহাম ভোরবেলায় উঠে গাধা সাজিয়ে দুই জন দাস ও তাঁর ছেলে ইসহাককে সঙ্গে নিলেন, হোমের জন্য কাঠ কাটলেন, আর উঠে ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় দিকে গেলেন।
4 A rana ta uku Ibrahim ya ɗaga ido sai ya ga wurin daga nesa.
তৃতীয় দিনের অব্রাহাম চোখ তুলে দূর থেকে সেই জায়গা দেখলেন।
5 Ibrahim ya ce wa bayinsa, “Ku tsaya a nan da jakin, ni da yaron kuwa mu haura can. Za mu yi sujada sa’an nan mu komo wurinku.”
তখন অব্রাহাম নিজের দাসদেরকে বললেন, “তোমরা এই জায়গায় গাধার সঙ্গে থাক; আমি ও ছেলেটি, আমরা ঐ জায়গায় গিয়ে প্রার্থনা করি, পরে তোমাদের কাছে ফিরে আসব”
6 Ibrahim ya ɗauki itace saboda hadaya ta ƙonawa ya ɗora wa ɗansa Ishaku, shi kuwa ya riƙe wuƙa da wutar. Yayinda su biyun suke tafiya,
তখন অব্রাহাম হোমের কাঠ নিয়ে নিজের ছেলে ইসহাকের কাঁধে দিলেন এবং নিজের হাতে আগুন ও ছুরি; দুজনেই একসঙ্গে চলে গেলেন।
7 sai Ishaku ya yi tambaya, ya ce wa mahaifinsa Ibrahim, “Baba?” Ibrahim ya ce masa, “Na’am ɗana!” Ishaku ya ce, “Ga dai wuta, ga kuma itace, amma ina ɗan ragon hadaya ta ƙonawa?”
ইসহাক নিজের বাবা অব্রাহামকে বললেন, “হে আমার বাবা।” তিনি বললেন, “হে আমার ছেলে, দেখ, এই আমি।” তখন তিনি বললেন, “এই দেখুন, আগুন ও কাঠ, কিন্তু হোমের জন্য বাচ্চা ভেড়া কোথায়?”
8 Ibrahim ya amsa ya ce, “Ɗana, Allah kansa zai tanada ɗan ragon hadayar ƙonawa.” Sai su biyu suka ci gaba da tafiya.
অব্রাহাম বললেন, “বৎস, ঈশ্বর নিজের হোমের জন্য বাচ্চা ভেড়া যোগাবেন।” পরে উভয়ে একসঙ্গে গেলেন।
9 Sa’ad da suka isa wurin da Allah ya faɗa masa, sai Ibrahim ya gina bagade a can, ya kuma shisshirya itacen a kai. Ya ɗaura ɗansa Ishaku, ya kwantar da shi a kan itacen, a bisa bagaden.
ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্মাণ করে কাঠ সাজালেন, পরে নিজের ছেলে ইসহাককে বেঁধে বেদিতে কাঠের ওপরে রাখলেন।
10 Sa’an nan Ibrahim ya miƙa hannunsa ya ɗauki wuƙar don yă yanka ɗansa.
১০পরে অব্রাহাম হাত বাড়িয়ে নিজের ছেলেকে হত্যা করার জন্য ছুরি গ্রহণ করলেন।
11 Amma mala’ikan Ubangiji ya kira shi daga sama ya ce, “Ibrahim, Ibrahim!” Sai Ibrahim ya amsa ya ce, “Ga ni.”
১১এমন দিনের আকাশ থেকে সদাপ্রভুর দূত তাঁকে ডাকলেন, বললেন, “অব্রাহাম, অব্রাহাম।” তিনি বললেন, “দেখুন এই আমি।”
12 Mala’ikan ya ce, “Kada ka yi wa yaron nan rauni. Kada kuma ka ji masa ciwo. Yanzu na san cewa kana tsoron Allah, gama ba ka hana ni ɗanka, makaɗaicin ɗanka ba.”
১২তখন তিনি বললেন, “ছেলেটির প্রতি তোমার হাত বাড়িয়ো না ওর প্রতি কিছুই কর না, কারণ এখন আমি বুঝলাম, তুমি ঈশ্বরকে ভয় কর, আমাকে নিজের একমাত্র ছেলে দিতেও হয়নি।”
13 Ibrahim ya ɗaga ido, ya duba, sai ya ga rago da ƙahoninsa a kafe a wani ɗan kurmi. Sai Ibrahim ya tafi ya kamo ragon ya miƙa shi hadaya ta ƙonawa a maimakon ɗansa.
১৩তখন অব্রাহাম চোখ তুলে চাইলেন, আর দেখ, তাঁর পিছন দিকে একটি ভেড়া, তার শিং ঝোপে বাঁধা; পরে অব্রাহাম গিয়ে সেই মেষটি নিয়ে নিজের পুত্রের পরিবর্তে হোমের জন্য বলিদান করলেন।
14 Ibrahim kuwa ya ba wa wurin suna, Ubangiji Zai Tanada. Gama kamar yadda ake ce har yă zuwa yau, “A bisan dutsen Ubangiji, za a tanada.”
১৪আর অব্রাহাম সেই জায়গার নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাবেন] রাখলেন। এই জন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পর্বতে যোগান হবে।”
15 Mala’ikan Ubangiji ya kira Ibrahim daga sama sau na biyu
১৫পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ থেকে অব্রাহামকে ডেকে বললেন,
16 ya ce, “Na rantse da kaina, in ji Ubangiji, domin ka yi wannan, ba ka kuwa hana ni ɗanka, makaɗaicin ɗanka ba,
১৬সদাপ্রভু বলছেন, “তুমি এই কাজ করলে, আমাকে নিজের একমাত্র পুত্র দিতে অসম্মত হলে না,
17 tabbatacce zan albarkace ka, zan kuma sa zuriyarka su yi yawa kamar taurari a sararin sama, kamar kuma yashi a bakin teku. Zuriyarka za su mallaki biranen abokan gābansu,
১৭এই জন্য আমি আমারই দিব্য করে বলছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করব এবং আকাশের তারাদের ও সমুদ্রতীরের বালির মতো তোমার অতিশয় বংশ বৃদ্ধি করব; তোমার বংশ শত্রুদের পুরদ্বার অধিকার করবে;
18 ta wurin zuriyarka kuma dukan al’umman duniya za su sami albarka, domin ka yi mini biyayya.”
১৮আর তোমার বংশে পৃথিবীর সব জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে; কারণ তুমি আমার বাক্যে পালন করেছ।”
19 Sa’an nan Ibrahim ya koma wurin bayinsa, suka kuma kama hanya tare zuwa Beyersheba. Ibrahim kuwa ya yi zamansa a Beyersheba.
১৯পরে অব্রাহাম নিজের দাসদের কাছে গেলেন, আর সবাই উঠে একসঙ্গে বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বাস করতে লাগলেন।
20 Bayan wani ɗan lokaci, sai aka faɗa wa Ibrahim cewa, “Ga shi, Milka ita ma ta haifa wa Nahor ɗan’uwanka,’ya’ya maza;
২০ঐ ঘটনার পরে অব্রাহামের কাছে এই সংবাদ আসল, “দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও ছেলেদেরকে জন্ম দিয়েছেন;
21 ɗan fari shi ne Uz, ɗan’uwansa kuma Buz, Kemuwel (shi ne mahaifin Aram),
২১তাঁর বড় ছেলে ঊষ ও তার ভাই বূষ ও অরামের পিতা কমূয়েল এবং
22 Kesed, Hazo, Fildash; Yidlaf, da kuma Betuwel.”
২২কেষদ, হসো, পিল্‌দশ, যিদ্‌লফ ও বথূয়েল।
23 Betuwel ya haifi Rebeka. Milka ta haifa wa Nahor ɗan’uwan Ibrahim waɗannan’ya’ya maza takwas.
২৩বথূয়েলের মেয়ে রিবিকা। অব্রাহামের ভাই নাহোরের জন্য মিল্কা এই আট জনকে জন্ম দিলেন।
24 Ban da haka ma, ƙwarƙwararsa, mai suna Reyuma, ta haifa masa’ya’ya maza, Teba, Gaham, Tahash da kuma Ma’aka.
২৪আর রুমা নামে তাঁর উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সবাইকে জন্ম দিলেন।”

< Farawa 22 >