< Ezekiyel 8 >

1 A shekara ta shida, a wata shida a ranar ta biya, yayinda nake zaune a gidana dattawan Yahuda kuma suna zaune a gabana, hannun Ubangiji Mai Iko Duka ya zo a kaina a can.
বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনের আমি নিজের ঘরে বসেছিলাম এবং যিহূদার প্রাচীনরা আমার সামনে বসেছিল, সেইদিনের প্রভু সদাপ্রভু সেখানে আমার ওপরে আবার হাত রাখলেন।
2 Na duba, sai na ga siffa kamar na mutum. Daga kwankwaso zuwa ƙasa ya yi kamar wuta, kuma daga kwankwaso zuwa sama kamanninsa ya yi haske yana ƙyalli kamar ƙarfe mai haske.
তাতে আমি দেখলাম এবং দেখ, সেখানে একজন মানুষের মতো ছিল, তাঁর কোমর থেকে নীচে পর্যন্ত আগুনের মতো এবং তাঁর কোমরের ওপর থেকে আলোকিত ধাতুর মতো উজ্জ্বল চেহারার ছিল।
3 Ya miƙa abin da ya yi kamar hannu ya kama a gashin kaina. Ruhu ya ɗaga ni tsakanin sama da ƙasa, a cikin wahayoyi kuma Allah ya ɗauke ni zuwa Urushalima, zuwa ƙofa zuwa gabas na cikin fili, inda gunki mai tsokanar kishi yake tsaye.
এবং তিনি এক বাড়িয়ে আমার মাথার চুল ধরলেন, তাতে ঈশ্বরের আত্মা আমাকে তুলে পৃথিবী ও আকাশের মধ্যে এবং ঈশ্বরের দর্শনের মধ্যে, তিনি আমাকে যিরূশালেমের উত্তরের দরজার দিকে নিয়ে আনলেন, যেখানে বিশাল ঈর্ষার প্রলোভিত মুর্ত্তিটি দাঁড়িয়ে ছিল।
4 A can gabana kuwa ga ɗaukakar Allah na Isra’ila, kamar a wahayin da na gani a fili.
সমভূমিতে যা আমি দেখেছিলাম সেখানে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা আছে।
5 Sai ya ce mini, “Ɗan mutum, duba waje arewa.” Sai na duba, a mashigin arewa na ƙofar bagaden kuwa na ga wannan gunki na tsokanar kishi.
তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ তুলে উত্তরদিকে দেখো;” তাতে আমি উত্তরদিকে চোখ তুললাম, আর দেখ, যজ্ঞবেদির দরজার উত্তরে, প্রবেশের জায়গায় ঐ ঈর্ষার মূর্ত্তি রয়েছে।
6 Ya kuma ce mini, “Ɗan mutum, ka ga abin da suke yi, abubuwan banƙyamar da gidan Isra’ila ke yi a nan, abubuwan da za su kore ni daga wuri mai tsarkina? Amma za ka ga abubuwan da suka ma fi banƙyama.”
আর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এরা কি করে, তুমি কি দেখছ? ইস্রায়েল-কুল আমার পবিত্র জায়গা থেকে আমাকে দূর করার জন্যে এখানে অনেক জঘন্য কাজ করছে। কিন্তু তুমি দেখবে এবং আরো অনেক জঘন্য কাজ দেখবে।”
7 Sa’an nan ya kawo ni mashigin filin. Na duba, na kuma ga rami a bango.
তখন তিনি আমাকে উঠানের দরজায় আনলেন এবং আমি দেখলাম, আর দেখ, দেয়ালের মধ্যে এক ছিদ্র।
8 Ya ce mini, “Ɗan mutum, yanzu ka haƙa cikin bangon.” Da na haƙa cikin bangon sai na ga ƙofar shiga a can.
তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এই দেয়াল খোঁড়,” যখন আমি সেই দেয়াল খুঁড়লাম, দেখ, একটা দরজা।
9 Sai ya ce mini, “Shiga ka ga mugaye da kuma abubuwa banƙyamar da suke yi a can.”
তিনি আমাকে বললেন, “যাও এবং দেখো দুষ্টের জঘন্য কাজ যা তারা এখানে করেছে।”
10 Na kuwa shiga na duba, sai na ga zāne-zāne ko’ina a bangon na kowane irin abubuwa masu rarrafe da kuma dabbobi masu ƙazanta da dukan gumakan gidan Isra’ila.
১০তাতে আমি গেলাম এবং দেখলাম এবং দেখ! সব ধরনের সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকার! ইস্রায়েল কুলের সমস্ত মূর্ত্তি চারিদিকে দেয়ালের গায়ে আঁকা আছে;
11 A gabansu ga dattawa saba’in na gidan Isra’ila tsaye a cikinsu, Ya’azaniya ɗan Shafan kuwa yana tsaye a cikinsu. Kowa yana da farantin ƙona turare a hannunsa, tulin hayaƙin turare mai ƙanshi ya tunnuƙe zuwa sama.
১১তাদের সামনে ইস্রায়েল কুলের প্রাচীনদের সত্তর জন পুরুষ এবং তাদের মাঝখানে শাফনের ছেলে যাসনিয় দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকের হাতে এক এক ধুনুচি; আর ধূপ মেঘের সুগন্ধ ওপরে উঠছে।
12 Ya ce mini, “Ɗan mutum, ka ga abin da dattawan gidan Isra’ila suke yi a cikin duhu, kowa yana a ɗakin tsafin gunkinsa? Suna cewa, ‘Ubangiji ba ya ganinmu; Ubangiji ya yashe ƙasar.’”
১২তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইস্রায়েল কুলের প্রাচীনরা অন্ধকারে, প্রত্যেকে নিজেদের গোপন ঘরে মূর্তির সঙ্গে, কি কি কাজ করে, তা কি তুমি দেখলে? কারণ তারা বলে, ‘সদাপ্রভু আমাদেরকে দেখতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করেছেন’।”
13 Ya kuma ce, “Za ka gan su suna yin abubuwan da suka fi waɗannan banƙyama.”
১৩তিনি আমাকে আরও বললেন, “আবার ফের এবং দেখো অন্য অনেক জঘন্য কাজ যা তারা করেছে।”
14 Sa’an nan ya kawo ni mashigin arewa na ƙofar gidan Ubangiji, sai na ga mata zaune a can, suna makokin Tammuz.
১৪পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তরদিকের দরজার প্রবেশের জায়গায় আমাকে আনলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসে তম্বুষ দেবের জন্য কাঁদছে।
15 Ya ce mini, “Ɗan mutum, ka ga wannan? Za ka ga abubuwan da suke masu banƙyama fiye da wannan.”
১৫তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? আবার ফের এবং দেখো এর থেকে আরো অনেক জঘন্য কাজ।”
16 Sa’an nan ya kawo ni cikin fili na cikin gidan Ubangiji, a can kuwa a ƙofar haikali, tsakanin shirayi da bagade, akwai kamar mutum ashirin da biyar. Suka ba haikalin Ubangiji baya suna fuskanta wajen gabas, suna rusuna wa rana a gabas.
১৬পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের উঠানে আনলেন, আর দেখ, সদাপ্রভুর মন্দিরের প্রবেশের জায়গায়, বারান্দার ও যজ্ঞবেদির মাঝখানে, অনুমান পঁচিশ জন লোক, তারা সদাপ্রভুর মন্দিরের দিকে পিঠ ও পূর্বদিকে মুখ ফিরিয়ে সূর্য্যের কাছে নত হচ্ছে।
17 Ya ce mini, “Ka ga wannan, ɗan mutum? Ƙaramin abu ne gidan Yahuda su yi abubuwan banƙyamar da suke yi a nan? Dole ne su cika ƙasar da rikici su kuma ci gaba da tsokane ni in yi fushi? Dube su suna tsokanata!
১৭তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এখানে যিহূদা-কুল যে সব জঘন্য কাজ করছে, তাদের পক্ষে কি তা করা ছোট বিষয়? কারণ তারা দেশকে হিংস্রতায় পরিপূর্ণ করেছে এবং আবার ফিরে আমাকে রাগের জন্য প্ররোচিত করেছে; আর দেখ, তারা নিজেদের নাকে গাছের ডাল দিচ্ছে।
18 Saboda haka zan hukunta su cikin fushi; Ba zan dube su da tausayi ko kuwa in ƙyale su ba. Ko da yake suna ihu a kunnuwana, ba zan saurare su ba.”
১৮অতএব আমি তাদের মধ্যে কাজ করব; আমার চোখ দয়া করবে না এবং আমি তাদের পরিত্যাগ করব না। তারা আমার কানে উচ্চ-স্বরে কাঁদে, আমি তাদের কথা শুনব না!”

< Ezekiyel 8 >