< Ezekiyel 39 >

1 “Ɗan mutum, ka yi annabci a kan Gog ka ce, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ina gāba da kai, ya Gog, babban sarkin Meshek da Tubal.
“এখন তুমি, মানুষের-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী কর এবং বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ! মেশকের ও তুবলের অধিপতি, দেখ, আমি তোমার বিরুদ্ধে।
2 Zan juya ka in kuma ja ka. Zan kawo ka daga can arewa in aike ka don ka fāɗa wa duwatsun Isra’ila.
আমি তোমাকে ফেরাব এবং তোমাকে চালাব, উত্তরদিকের শেষ থেকে তোমাকে আনব এবং ইস্রায়েলের পর্বতগুলিতে তোমাকে নিয়ে আসব।
3 Sa’an nan zan karya bakan da take a hannun hagunka, in sa kibiyoyin da suke a hannun damanka su fāɗi.
আর আমি আঘাত করে তোমার ধনুক তোমার বাম হাত থেকে বের করে দেব ও তোমার দান হাত থেকে তোমার তীর সব ফেলে দেব।
4 A kan duwatsun Isra’ila za ka fāɗi, kai da sojojinka da kuma al’ummai da suke tare da kai. Zan bayar da kai ka zama abinci ga tsuntsaye da namun jeji masu cin nama.
ইস্রায়েলের পর্বতগুলিতে তুমি, তোমার সব সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা পড়ে মারা যাবে; আমি তোমাকে খাবারের জন্য ক্ষেত্রের শিকারী পাখি ও বন্যপশুদের কাছে দেব।
5 Za ka mutu a fili, gama haka ni na faɗa, in ji Ubangiji Mai Iko Duka.
তুমি মাঠে মৃত অবস্থায় পড়ে থাকবে, কারণ আমি নিজে এটা বললাম; এটা প্রভু সদাপ্রভু বলেন।
6 Zan aika da wuta a kan Magog da kuma a kan waɗanda suke zama lafiya a bakin teku, za su kuwa san cewa ni ne Ubangiji.
আর আমি মাগোগের মধ্যে ও সুরক্ষিত উপকূল-নিবাসীদের মধ্যে আগুন পাঠাব এবং তারা জানবে যে, আমি সদাপ্রভু।
7 “‘Zan sanar da sunana mai tsarki a cikin mutanena Isra’ila. Ba zan ƙara bari a ɓata sunana mai tsarki ba, kuma al’ummai za su san cewa Ni Ubangiji Mai Tsarki ne a cikin Isra’ila.
কারণ আমি আমার লোক ইস্রায়েলের মধ্যে আমার পবিত্র নাম জানাব, আমার পবিত্র নাম আর অপবিত্রীকৃত হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমি সদাপ্রভু, ইস্রায়েল মধ্যে পবিত্রতম।
8 Yana zuwa! Tabbatacce zai faru, in ji Ubangiji Mai Iko Duka. Ranar da na yi magana ke nan.
দেখ! সেই দিন যা আমি ঘোষণা করেছি এটা আসছে এবং এটা ঘটবে।’ এটা প্রভু সদাপ্রভু বলেন।
9 “‘Sa’an nan waɗanda suke zama a garuruwan Isra’ila za su fita su tattara makamai su hura wuta da su su kuma ƙone su, manya da ƙanana garkuwoyi, bakkuna da kibiyoyi, kulake da māsu. Shekara bakwai za su yi amfani da su don hura wuta.
তখন ইস্রায়েলের সব শহরনিবাসী লোকেরা বাইরে যাবে এবং অস্ত্র, ছোট ঢাল, বড় ঢাল, ধনুকগুলি ও তিরগুলি, লাঠি ও বর্শা পোড়াবে; তারা তাদেরকে সাত বছরের জন্য আগুন দিয়ে পোড়াবে।
10 Ba za su yi wahalar zuwa jeji don neman itacen hura wuta ba, domin za su yi amfani da makamai don hura wuta. Za su kuma washe waɗanda suka washe su ganima, in ji Ubangiji Mai Iko Duka.
১০তারা মাঠ থেকে কাঠ জড়ো করবে না অথবা বনের গাছ কাটবে না; কারণ তারা সেই অস্ত্রশস্ত্র পোড়াবে; তারা তাদের থেকে নেবে যারা তাদের থেকে নিয়েছে; তারা তাদের জিনিস লুট করবে যারা তাদের জিনিস লুট করেছিল। এটা প্রভু সদাপ্রভু বলেন।
11 “‘A ranar zan yi wa Gog makabarta a cikin Isra’ila, a kwarin waɗanda suke tafiya wajen gabashin Teku. Za tă tare hanyar matafiya, domin za a binne Gog da dukan mutanensa a can. Ta haka za a kira wurin Kwarin Haman Gog.
১১তখন এটা সেই দিনের ঘটবে যা আমি সেখানে গোগের জন্য তৈরী করেছি ইস্রায়েলে এক কবর স্থান, এক উপত্যকা তাদের জন্য যারা পূর্বদিকের সমুদ্রের দিকে যাত্রা করে। এটা প্রতিরোধ করা হবে যারা উলঙ্ঘন করতে চায়। সেখানে তারা গোগকে ও তার সব জনতাকে কবর দেবে। তারা এটিকে কবর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে হামোন-গোগের উপত্যকা বলে ডাকবে।
12 “‘Watanni bakwai gidan Isra’ila zai yi ta binne su don a tsarkake ƙasar.
১২কারণ সাত মাস ইস্রায়েল-কুল দেশকে শুচি করার জন্য তাদেরকে কবর দেবে।
13 Dukan mutanen ƙasar za su binne su, kuma ranar da za a ɗaukaka ni za tă zama ranar tuni a gare su, in ji Ubangiji Mai Iko Duka.
১৩কারণ দেশের সব লোক তাদেরকে কবর দেবে; এটা তাদের জন্য এক স্মরণীয় দিন হবে যখন আমি গৌরবান্বিত হব। এটা প্রভু সদাপ্রভু বলেন।
14 “‘Za a ɗauki mutane kullum don tsabtacce ƙasar. Waɗansu za su ratsa ƙasar, ƙari da waɗannan, waɗansu za su binne gawawwakin da suka ragu a ƙasar. A ƙarshen watanni bakwai ɗin za su fara bincikensu.
১৪‘তখন তারা কিছু লোককে মনোনীত করবে ওরা কবর দেওয়ার জন্য দেশের মধ্যে দিয়ে পর্যটন করবে, পর্যটনকারীর সঙ্গে ভূমির পৃষ্ঠে বাকি সবাইকে দেশ শুচি করার জন্যে কবর দেবে; সাত মাস শেষে তারা শুরু করবে।
15 Yayinda suke ratsa ƙasar, in waninsu ya ga ƙashin mutum, zai kafa shi kamar alama a gefe sai masu haƙa kabari sun binne shi a Kwarin Haman Gog.
১৫আর সেই দেশ-পর্যটনকারীরা পর্যটন করবে এবং যখন তারা মানুষের হাড় দেখে, তখন তার পাশে এক চিহ্ন দেবে; পরে কবর খননকারীরা আসবে এবং হামন গোগে তার কবর দেবে।
16 Akwai wani garin da ake kira Hamona zai kasance a can. Ta haka za su tsabtacce ƙasar.’
১৬সেখানে এক শহরের নাম হামোনা হবে; এই ভাবে তারা দেশ শুচি করবে।
17 “Ɗan mutum, ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, ka gayyato kowane irin tsuntsu da dukan namun jeji, ‘Ku taru ku kuma zo wuri ɗaya daga ko’ina don hadayar da nake shirya muku, babbar hadaya a kan duwatsun Isra’ila. A can za ku ci nama ku kuma sha jini.
১৭এখন তুমি, মানুষের-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি ক্ষেত্রের সব ধরনের পাখিদেরকে এবং সমস্ত বন্যপশুকে বল, একত্রিত হও এবং এস! সব দিক থেকে বলিদানে জড়ো হও যা আমি নিজে তোমার জন্য তৈরী করেছি, ইস্রায়েলের পর্বতদের ওপরে এক মহাযজ্ঞ; তাতে তোমার মাংস খাবে ও রক্ত পান করবে।
18 Za ku ci naman manyan mutane ku kuma sha jinin sarakunan duniya sai ka ce an yanka raguna da’yan tumaki, awaki da bijimai, dukansu turkakkun dabbobi daga Bashan.
১৮তোমার পৃথিবীর বীরদের মাংস খাবে ও নেতাদের রক্ত পান করবে, তারা সবাই বাশন দেশীয় মোটাসোটা মেষ, মেষশাবক, ছাগল ও ষাঁড়।
19 A hadayar da nake shirya muku, za ku ci kitse sai kun ƙoshi ku kuma sha jini sai kun bugu.
১৯তখন তোমার তোমাদের পরিতৃপ্তি পর্যন্ত মেদ খাবে; তোমার মত্ততা পর্যন্ত রক্ত পান করবে; তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করেছি।
20 A teburina za ku ci iya ƙoshiyarku da naman jama’a da kuma mahaya, manyan mutane da sojoji na kowane iri,’ in ji Ubangiji Mai Iko Duka.
২০তুমি আমার মেজে ঘোড়া, রথ, বীর ও যুদ্ধের প্রত্যেক লোকের সঙ্গে সন্তুষ্ট হবে’।” এটা সদাপ্রভু বলেন।
21 “Zan nuna ɗaukakata a cikin al’ummai, kuma dukan al’ummai za su ga hukuncin da zan yi da kuma hannu mai nauyin da zan ɗora a kansu.
২১তখন আমি জাতিদের মধ্যে আমার গৌরব স্থাপন করব এবং সব জাতি আমার বিচার দেখবে যা আমি সম্পাদন করব এবং আমার হাত যা তাদের বিরুদ্ধে রেখেছি।
22 Daga wannan rana zuwa gaba gidan Isra’ila zai san cewa ni ne Ubangiji Allahnsu.
২২অগ্রগামী সেই দিন থেকে ইস্রায়েল কুল জানতে পারবে যে আমি সদাপ্রভু।
23 Al’ummai kuma za su san cewa mutanen Isra’ila sun tafi zaman bauta saboda zunubinsu, domin sun yi rashin aminci gare ni. Saboda haka na kawar da fuskata daga gare su na miƙa su ga abokan gābansu, suka kuwa mutu ta takobi.
২৩এবং জাতিরা জানতে পারবে যে ইস্রায়েল কুল তাদের অপরাধের কারণে বন্দিত্বের মধ্যে গিয়েছিল যা তারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম এবং তাদেরকে তাদের বিপক্ষদের হাতে দিয়ে দিয়েছিলাম আর তাদের সবাই তরোয়ালের দ্বারা পড়ে গিয়েছিল।
24 Na yi da su gwargwadon rashin tsabtarsu da laifofinsu, na kuma kawar da fuskata daga gare su.
২৪তাদের অশুচিতা ও তাদের পাপ অনুসারে আমি তাদের প্রতি সেরকম ব্যবহার করেছিলাম; যখন আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।
25 “Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa zan komo da Yaƙub daga zaman bauta zan kuma yi wa dukan Isra’ila jinƙai, zan kuma yi kishi saboda sunana mai tsarki.
২৫এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এখন আমি যাকোবের ভাগ্য ফেরাব এবং আমি সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব যখন আমি আমার পবিত্র নামের জন্য আগ্রহী হব।
26 Za su manta da kunyar da suka sha da dukan rashin amincin da suka nuna mini sa’ad da suke zama lafiya a ƙasarsu inda ba wanda zai tsorata su.
২৬তখন তারা তাদের অপমান ও সব প্রতারণা যা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তা ভুলে যাবে। তারা এইসব ভুলে যাবে যখন তারা নির্ভয়ে তাদের দেশে বাস করবে, কেউ তাদেরকে আতঙ্কিত করবে না।
27 Sa’ad da na komo da su daga al’ummai na kuma tattara su daga ƙasashen abokan gābansu, zan nuna kaina mai tsarki ta wurinsu a gaban al’ummai masu yawa.
২৭যখন আমি জাতিদের মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করব এবং তাদের শত্রুদের দেশ থেকে তাদেরকে জড়ো করব, আমি অনেক জাতির দৃষ্টিতে নিজেকে পবিত্র বলে দেখাব।
28 Sa’an nan za su san cewa ni ne Ubangiji Allahnsu, gama ko da yake na tura su zaman bauta a cikin al’ummai, zan tattara su zuwa ƙasarsu, ba tare da barin wani a baya ba.
২৮তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ আমি জাতিদের কাছে তাকে বন্দিত্বের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তখন আমি তাদেরই দেশে তাদেরকে একত্র করেছি। আমি জাতিদের মধ্যে কাউকেও অবশিষ্ট রাখব না।
29 Ba zan ƙara kawar da fuskata daga gare su, gama zan zuba Ruhuna a kan gidan Isra’ila, in ji Ubangiji Mai Iko Duka.”
২৯আমি তাদের থেকে নিজের মুখ আর লুকাব না, যখন আমি ইস্রায়েল কুলের ওপরে আমার আত্মাকে ঢেলে দেব। এটা সদাপ্রভু বলেন।

< Ezekiyel 39 >