< Ezekiyel 37 >

1 Hannun Ubangiji yana a kaina, ya kuma fitar da ni ta wurin Ruhun Ubangiji ya sa ni a tsakiyar kwarin; yana cike da ƙasusuwa.
সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাইরে নিয়ে গিয়ে একটি উপত্যকার মাঝখানে রাখলেন; সেটি হাড়ে ভর্তি ছিল।
2 Ya sa na kai na komo a ciki, na kuma ga ƙasusuwa masu girma da yawa a ƙasar kwarin, ƙasusuwan da suka bushe ƙwarai.
তিনি আমাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করালেন, আর আমি সেই উপত্যকার মধ্যে অসংখ্য হাড় দেখলাম, হাড়গুলি ছিল খুব শুকনো।
3 Sai ya tambaye ni cewa, “Ɗan mutum, waɗannan ƙasusuwa za su iya rayu?” Ni kuwa na ce, “Ya Ubangiji Mai Iko Duka, kai kaɗai ka sani.”
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”
4 Sai ya ce mini, “Ka yi wa waɗannan ƙasusuwa annabci ka ce musu, ‘Busassun ƙasusuwa, ku ji maganar Ubangiji!
তখন তিনি আমাকে বললেন, “এই হাড়গুলির উদ্দেশ্যে ভবিষ্যদ্‌বাণী করো এবং তাদের বলো, ‘হে শুকনো হাড়, সদাপ্রভুর বাক্য শোনো!
5 Ga abin da Ubangiji Mai Iko Duka ya ce wa waɗannan ƙasusuwa. Zan sa numfashi ya shiga muku, za ku kuwa rayu.
এই হাড়গুলিকে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস ঢুকিয়ে দেব আর তোমরা জীবিত হবে।
6 Zan harhaɗa muku jijiyoyi in sa muku tsoka in kuma rufe ku da fata; zan sa numfashi a cikinku, za ku kuwa rayu. Sa’an nan za ku san cewa ni ne Ubangiji.’”
আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস তৈরি করব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব; আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
7 Saboda haka sai na yi annabci yadda aka umarce ni. Da nake annabcin, sai aka ji motsi, ƙarar girgiza, sai ƙasusuwan suka harhaɗu, ƙashi ya haɗu da ƙashi.
আমাকে যেমন আদেশ করা হয়েছিল তেমনই আমি ভবিষ্যদ্‌বাণী করলাম। আর আমি যখন ভবিষ্যদ্‌বাণী করছিলাম, তখন একটি আওয়াজ হল, একটি ঘর্ঘর শব্দ, আর হাড়গুলি প্রত্যেকটা নিজের নিজের হাড়ের সঙ্গে যুক্ত হল।
8 Na duba, sai ga jijiyoyi da nama suka bayyana a kansu fata kuma ta rufe su, amma ba numfashi a cikinsu.
আমি দেখলাম, আর তাদের উপরে শিরা হল ও মাংস উৎপন্ন হল এবং চামড়া দিয়ে তা ঢাকা পড়ল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না।
9 Sa’an nan ya ce mini, “Ka yi annabci wa numfashi; ka yi annabci, ɗan mutum, ka ce masa, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ka fito daga kusurwoyi huɗu, ya numfashi, ka kuma numfasa cikin waɗannan matattu, don su rayu.’”
তখন তিনি আমাকে বললেন, “বাতাসের উদ্দেশ্যে ভাববাণী বলো; হে মনুষের সন্তান, ভাববাণী বলো আর তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে বাতাস, তুমি চারদিক থেকে এসো এবং এসব নিহত লোকদের মধ্যে শ্বাস দাও যেন তারা জীবিত হয়।’”
10 Saboda haka na yi annabci yadda aka umarce ni, sai numfashi ya shiga musu; suka rayu suka kuma miƙe tsaye a ƙafafunsu babbar runduna ce ƙwarai.
সেইজন্য তাঁর আদেশমতোই আমি ভবিষ্যদ্‌বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তারা ছিল এক বিরাট সৈন্যদল।
11 Sa’an nan ya ce mini, “Ɗan mutum, waɗannan ƙasusuwa su ne dukan gidan Isra’ila. Suna cewa, ‘Ƙasusuwanmu sun bushe, sa zuciyarmu duk ya tafi; an share mu ƙaf.’
তারপর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি হল সমস্ত ইস্রায়েল কুল। তারা বলছে, ‘আমাদের হাড়গুলি শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’
12 Saboda haka yi annabci ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ya mutanena, zan buɗe kaburburanku in fitar da ku daga cikinsu; zan mai da ku ƙasar Isra’ila.
এজন্য তুমি ভবিষ্যদ্‌বাণী করো এবং তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে আমার লোকসকল, আমি তোমাদের কবর খুলে দেব এবং তোমাদের সেখান থেকে বার করে আনব; তোমাদের আমি আবার ইস্রায়েল দেশে ফিরিয়ে আনব।
13 Sa’an nan ku, mutanena, za ku san cewa ni ne Ubangiji, sa’ad da na buɗe kaburburanku na fitar da ku daga cikinsu.
আমি যখন তোমাদের কবর খুলে তোমাদের বের করে আনব তখন আমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
14 Zan sa Ruhuna a cikinku za ku kuwa rayu, zan kuma zaunar da ku a ƙasarku. Sa’an nan za ku san cewa Ni Ubangiji na faɗa, zan kuma aikata, in ji Ubangiji.’”
আমি তোমাদের মধ্যে আমার আত্মা দেব এবং তোমরা জীবিত হবে ও আমি তোমাদের নিজেদের দেশে বাস করাব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি এবং সেইমতো কাজ করেছি, সদাপ্রভু এই কথা বলেন।’”
15 Maganar Ubangiji ta zo mini cewa,
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
16 “Ɗan mutum, ka ɗauki sanda ka rubuta a kansa, ‘Na Yahuda da Isra’ilawan da suke tare da shi.’ Sa’an nan ka ɗauki wani sanda, ka rubuta a kansa, ‘Sandan Efraim, na Yusuf da dukan gidan Isra’ilan da suke tare da shi.’
“হে মানবসন্তান, একটি কাঠের লাঠি নিয়ে তুমি তার উপর এই কথা লেখ, ‘যিহূদা ও তাঁর সঙ্গের ইস্রায়েলীদের জন্য।’ তারপর আরও একটি কাঠের লাঠি নিয়ে তার উপর লেখ, ‘যোষেফের লাঠি (মানে ইফ্রয়িমের) ও তাঁর সঙ্গের সমস্ত ইস্রায়েলীদের জন্য।’
17 Ka haɗa su su zama sanda guda saboda su kasance ɗaya a hannunka.
সেই দুটো লাঠি জোড়া দিয়ে একটি লাঠি বানাও যেন তোমার হাতে সেই দুটো একটি লাঠিই হয়।
18 “In mutanen ƙasarka suka tambaye ka cewa, ‘Ba za ka faɗa mana abin da kake nufi da wannan ba?’
“তোমার জাতির লোকেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘তুমি কি এর মানে আমাদের বলবে না?’
19 Ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, Zan ɗauki sandan Yusuf, wanda yake a hannun Efraim, da na kabilan Isra’ilawan da suke tare da shi, in haɗa shi da sandan Yahuda, in mai da su sanda guda, za su kuwa zama ɗaya a hannuna.’
তাদের বোলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমি যোষেফের লাঠি গ্রহণ করব—যেটি ইফ্রয়িমের হাতে আছে—এবং ইস্রায়েলীদের গোষ্ঠীগুলির যে লাঠিটি আছে আমি সেটি নিয়ে যিহূদার লাঠির সঙ্গে জোড়া দিয়ে একটি কাঠের লাঠিই বানাব, আর সেই দুই লাঠি আমার হাতে একটিই হবে।’
20 Ka riƙe sandunan da ka yi rubutun a gabansu
যে লাঠির উপর তুমি লিখেছ সেগুলি তোমার চোখের সামনে তুলে ধরো
21 ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa zan fitar da Isra’ilawa daga al’ummai inda suka tafi. Zan tattara su daga dukan kewaye in komo da su ƙasarsu.
আর তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েলীরা যেসব জাতিদের মধ্যে আছে সেখান থেকে আমি তাদের বার করে আনব এবং চারদিক থেকে তাদের জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাব।
22 Zan mai da su al’umma ɗaya a cikin ƙasar, a kan duwatsun Isra’ila. Za a kasance da sarki guda a kan dukansu ba za su ƙara zama al’ummai biyu ko su rabu su zama masarautai biyu ba.
ইস্রায়েলের পাহাড়গুলির উপরে আমি তাদের একই জাতি করব। তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা কখনও দুই জাতি হবে না কিংবা দুই রাজ্যে বিভক্ত হবে না।
23 Ba za su ƙara ƙazantar da kansu da gumaka da mugayen siffofi ko kuma da wani daga laifofinsu ba, gama zan cece su daga dukan zunubinsu na ridda, zan kuma tsarkake su. Za su zama mutanena, ni kuma zan zama Allahnsu.
তাদের সব প্রতিমা, ঘৃণ্য মূর্তি কিংবা তাদের কোনও অন্যায় দিয়ে তারা আর নিজেদের অশুচি করবে না, কারণ আমি তাদের সব পাপ ও বিপথে যাওয়া থেকে তাদের রক্ষা করব এবং শুচি করব। তারা আমার প্রজা হবে, এবং আমি তাদের ঈশ্বর হব।
24 “‘Bawana Dawuda zai zama sarki a kansu, dukansu kuwa za su kasance da makiyayi guda. Za su bi dokokina su kuma kiyaye ƙa’idodina.
“‘আমার দাস দাউদ তাদের রাজা হবে এবং তাদের পালক একজনই হবে। তারা আমার নিয়ম পালন করবে ও আমার বিধানের বিষয় যত্নবান হবে।
25 Za su zauna a ƙasar da na ba wa bawana Yaƙub, ƙasar da kakanninsu suka zauna. Su da’ya’yansu da’ya’ya’ya’yansu za su zauna a can har abada, kuma Dawuda bawana zai zama sarkinsu har abada.
যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছি, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করেছে সেখানেই তারা বাস করবে। তারা, তাদের ছেলেমেয়েরা ও নাতিপুতিরা সেখানে চিরকাল বাস করবে এবং আমার দাস দাউদ চিরকাল তাদের রাজা হবে।
26 Zan yi alkawarin salama da su; zai zama madawwamin alkawari. Zan kafa su in ƙara yawansu, zan kuma sa wuri mai tsarkina a cikinsu har abada.
আমি তাদের সঙ্গে এক শান্তির নিয়ম স্থাপন করব; সেটি হবে একটি চিরস্থায়ী বিধান। আমি তাদের বসাব ও সংখ্যায় বাড়াব এবং আমি আমার পবিত্রস্থান চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
27 Mazaunina zai kasance da su; zan kuwa zama Allahnsu, za su kuma zama mutanena.
আমার বাসস্থান তাদের মধ্যে হবে; আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে।
28 Sa’an nan al’ummai za su san cewa Ni Ubangiji na mai da Isra’ila mai tsarki, sa’ad da wuri mai tsarkina yana a cikinsu har abada.’”
তখন জাতিগণ জানবে যে আমিই সদাপ্রভু যে ইস্রায়েলকে পবিত্র করেছে, যখন আমার পবিত্রস্থান চিরকাল তাদের মধ্যে থাকবে।’”

< Ezekiyel 37 >