< Ezekiyel 34 >
1 Maganar Ubangiji ta zo mini cewa,
১তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল
2 “Ɗan mutum, ka yi annabci a kan makiyayan Isra’ila; ka yi annabci ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa kaiton makiyayan Isra’ila waɗanda suke kula da kansu ne kawai! Ashe, bai kamata makiyaya ne su lura da tumaki ba?
২মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, তাদেরকে ভাববাণী বল, সেই পালকদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েলের সেই পালকদেরকে ধিক, পালকদের কি উচিত নয় মেষদেরকে পালন করা?।
3 Kuna cin kitsensu, kuna yi wa kanku tufafi da gashinsu, kukan yanka turkakkun, amma ba ku yi kiwon tumakin ba.
৩তোমার মেদ খাও এবং মেষলোমের পোশাক পর, পুষ্ট মেষ বলিদান করো কিন্তু মেষদেরকে পালন কর না।
4 Ba ku ƙarfafa marasa ƙarfi ba, ko ku warkar da marasa lafiya ko ku ɗaura waɗanda suka ji rauni. Ba ku dawo da waɗanda suka yi makuwa ko ku nemi waɗanda suka ɓace ba. Amma sai kuka mallake su ƙarfi da yaji.
৪তোমার দুর্বলদের সবল কর না, পীড়িতের চিকিৎসা কর নি, ভাঙা ক্ষত বাঁধনি, দূরের মানুষকে ফিরিয়ে আন নি, হারানের খোঁজ কর নি, কিন্তু শক্তি ও উপদ্রব করে তাদের শাসন করেছ।
5 Saboda haka suka warwatse domin babu makiyayi, kuma da suka warwatsu sai suka zama abincin namun jeji.
৫তারপর পালকের অভাবে মেষরা ছিন্নভিন্ন হয়েছে; তারা বন্য পশু সকলের খাদ্য হয়েছে, তারপর ছিন্নভিন্ন হয়েছ।
6 Tumakina suna ta yawo a kan dukan duwatsu da kuma kowane tudu. Sun watsu a dukan duniya, kuma ba wanda ya neme su.
৬আমার মেষেরা সব পর্বতে ও সব উচ্চ গিরির ওপরে ঘুরে বেড়াচ্ছে; সব ভূতলে আমার মেষেরা ছিন্নভিন্ন হয়েছে; তাদের খোঁজার কেউ নেই।
7 “‘Saboda haka, ku makiyaya, ku ji maganar Ubangiji,
৭তাই, পালকেরা, সদাপ্রভুর বাক্য শোন।
8 Muddin ina raye, in ji Ubangiji Mai Iko Duka, domin tumaki sun rasa makiyayi ta haka aka washe su suka kuma zama abincin dukan namun jeji, kuma domin makiyayana ba su nemi tumakina ba amma suka kula da kansu a maimakon tumakina,
৮“প্রভু সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য”, “কারণ আমার পাল লুটদ্রব্য হয়েছে এবং আমার মেষের মাঠের সব পশুদের খাদ্য হবে; (কারণ সেখানে কোনো মেষ পালক ছিল না এবং কোনো পালক আমার পালকে চাইতনা কিন্তু পালকেরা নিজেদের পাহারা দিত এবং আমার পালকে পালন করত না)”
9 saboda haka, ya ku makiyaya, ku ji maganar Ubangiji,
৯তাই, পালকরা শোন, তোমার সদাপ্রভুর বাক্য শোন।
10 Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ina gāba da makiyaya kuma zan nemi hakkin tumakina daga gare su. Zan hana su yin kiwon tumakin don kada makiyayan su ƙara yin kiwon kansu. Zan ƙwace tumakina daga bakunansu, ba kuwa za su ƙara zama abincinsu.
১০প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সেই পালকদের বিরুদ্ধে; আমি তাদের হাত থেকে আমার মেষদেরকে আদায় করব। তারপর তাদেরকে মেষপালকের কাজ থেকে বরখাস্ত করব, সেই পালকেরা আর নিজেদেরকে পালন করবে না; আর আমি আপন মেষদেরকে তাদের মুখ থেকে উদ্ধার করব, যাতে আমার পাল আর তাদের খাদ্য হবে না
11 “‘Gama ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ni kaina zan nemi tumakina.
১১কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি, নিজে মেষদের খোঁজ করব, তাদেরকে দেখাশোনা করব।
12 Kamar yadda makiyayi yakan lura da tumakinsa da suka watse sa’ad da yake tare da su, haka zan lura da tumakina. Zan cece su daga dukan wuraren da aka watsar da su a ranar gizagizai da baƙin duhu.
১২পালক ছিন্নভিন্ন মেষদের মধ্যে থাকবার দিনের নিজের পাল খুঁজে বের করে এবং যে সব জায়গায় তারা মেঘাছন্ন অন্ধকার দিনের ছিন্নভিন্ন হয়েছে, সে সব জায়গা থেকে তাদেরকে উদ্ধার করব।
13 Zan dawo da su daga al’ummai in kuma tattara su daga ƙasashe, zan kuma kawo su cikin ƙasarsu. Zan yi kiwonsu a kan duwatsun Isra’ila, a maɓulɓulai da kuma cikin wuraren zamansu a ƙasar.
১৩তারপর আমি জাতিদের মধ্য থেকে বের করে আনব, দেশ থেকে জড়ো করব এবং তাদের তোমার ভূমিতে আনব। ইস্রায়েলের পর্বতসমূহের ওপরে, জল প্রবাহগুলর কাছে এবং দেশের সব জায়গায় তাদেরকে চরাব।
14 Zan kula da su a wurin kiwo mai kyau, kuma ƙwanƙolin duwatsun Isra’ila ne zai zama wurin kiwonsu. Za su kwanta a wurin kiwo mai kyau, a can kuma za su yi kiwo a wurin kiwo mai kyau a kan duwatsun Isra’ila.
১৪আমি উত্তম চরানিতে তাদেরকে চরাব এবং ইস্রায়েলের উঁচুঁ পর্বতে একমাত্র চরানোর জায়গা করব, তারা সুন্দর চরানোর প্রচুর জায়গায় শুয়ে থাকবে, তারা ইস্রায়েলের পর্বতে চরবে।
15 Ni kaina zan lura da tumakina in kuma sa su kwanta, in ji Ubangiji Mai Iko Duka.
১৫আমি নিজে মেষদেরকে চরাব এবং আমি তাদেরকে শোয়াব এটা প্রভু সদাপ্রভু বলেন।
16 Zan nemi ɓatattuna in kuma dawo da waɗanda suka yi makuwa. Zan ɗaura raunin waɗanda suka ji ciwo in kuma ƙarfafa marasa ƙarfi, amma zan hallaka ƙarfafa da kuma masu ƙiba. Zan yi kiwo tumaki da adalci.
১৬আমি হারানোদের খোঁজ করব, দূরে চলে যাওয়াদের ফিরিয়ে আনব ভাঙা মেষদের ক্ষত বাঁধব ও পীড়িতকে আরোগ্য দেবো এবং হৃষ্ট পুষ্ট ও শক্তিশালী সংহার করব; আমি বিচারমতে তাদেরকে পালন করব।
17 “‘Game da ku, tumakina, ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa zan hukunta tsakanin tunkiya da tunkiya, da tsakanin raguna da awaki.
১৭এবং তুমি, আমার মেষপাল, (প্রভু সদাপ্রভু এই কথা বলেন) দেখ, আমি মেষ, আবার মেষদের ও ছাগলদের মধ্যে বিচার করব।
18 Bai isa ba a ce kun yi kiwo a wuri mai kyau? Sai kun tattake sauran wurin kiwonku da ƙafafunku tukuna? Bai isa ba a ce kun sha ruwa mai tsabta? Sai kun kuma gurɓata sauran da ƙafafunku?
১৮এটা কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় মনে হয় যে ভালো চরানিতে চরাচ্ছ, যাতে নিজেদের পদতলে দলিত করছ বাকি ঘাস? অথবা পরিষ্কার জল পান করছ, তুমি পা দিয়ে নদীর জল কাদা করছো
19 Dole ne tumakina su ci abin da kuka tattake su kuma sha abin da kuka gurɓata da ƙafafunku?
১৯কিন্তু আমার মেষগনের অবস্থা এই, যেখানে তুমি পা দিয়ে দলন করেছ; তোমার পা দিয়ে যা কাদা করেছ, তারা তাই পান করে।
20 “‘Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka ya ce musu, duba, ni kaina zan hukunta tsakanin turkakkun tumaki da ramammun tumaki.
২০তাই প্রভু সদাপ্রভু তাদেরকে এ কথা বলেন, দেখ, আমি, নিজে মোটা মেষের ও রোগা মেষের মধ্যে বিচার করব।
21 Domin kun tunkuɗe marasa ƙarfi da kafaɗunku, kun kuma tunkuye su da ƙahoninku sai da suka gudu,
২১তোমার পাশ ও কাঁধ দিয়ে দুর্বল কে ঠেলছ, শিং দিয়ে গোঁতাচ্ছ যতক্ষণ না দেশ থেকে ছিন্নভিন্ন হয়।
22 zan cece tumakina ba za su ƙara zama ganima ba. Zan hukunta tsakanin tunkiya da tunkiya.
২২তাই আমি আমার মেষপালকে রক্ষা করব, তারা আর লুটদ্রব্য হবে না এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করব।
23 Zan sa musu makiyaya guda, bawana Dawuda, zai kuwa lura da su; zai kula da su ya kuma zama makiyayinsu.
২৩আমি তাদের ওপরে একমাত্র পালককে ওঠাবো তিনি তাদের পালক হবেন।
24 Ni Ubangiji zan zama Allahnsu, bawana kuma Dawuda zai zama yerima a cikinsu. Ni Ubangiji na faɗa.
২৪আমি সদাপ্রভু তাদের ঈশ্বর হব এবং আমার দাস দায়ূদ তাদের অধ্যক্ষ হবেন; আমি সদাপ্রভু এটা বললাম।
25 “‘Zan yi alkawarin salama da su in kuma kawar wa ƙasar da namun jeji domin su zauna a hamada su kuma kwana a kurmi lafiya lau.
২৫তারপর আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করব ও হিংস্র পশুদেরকে দেশ থেকে তাড়াবো তাতে তারা নির্ভয়ে প্রান্তরে বাস করবে ও বনে ঘুমাবে।
26 Zan albarkace su in kuma sa tuduna kewaye da su. Zan zubo yayyafi a lokacinsa; za a kasance da yayyafin albarka.
২৬আমি তাদেরকে ও গিরির চারদিকের পরিসীমাকে আশীর্বাদ করব, ঠিকদিনের জলধারা বইয়ে দেবো,
27 Itatuwan gona za su ba da’ya’yansu, ƙasa kuma za tă ba da amfaninta; mutane za su zauna lafiya a ƙasarsu. Za su san cewa ni ne Ubangiji, sa’ad da na karya karkiyarsu, na cece su daga hannun waɗanda suka bautar da su.
২৭তারপর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি শস্য দেবে এবং আমার মেষ নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি তাদের দাসত্ব ভেঙে ফেলব এবং যারা তাদেরকে দাসত্ব করিয়েছে, তাদের হাত থেকে উদ্ধার করবো।
28 Ba za su ƙara zama ganimar al’ummai ba, ba kuwa namun jeji za su cinye su ba. Za su zauna lafiya, kuma babu wani da zai sa su ji tsoro.
২৮তারা আর জাতিদেরর লুটদ্রব্য হবে না এবং বন্য পশুরা তাদেরকে আর গ্রাস করবে না; কিন্তু তারা নির্ভয়ে বাস করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।
29 Zan tanada musu ƙasar da aka sani don hatsinta, ba za su kuma ƙara zama abin da yunwa za tă fara musu a ƙasa ba ko su sha zargin sauran al’ummai.
২৯কারণ আমি তাদের জন্য শান্তির বাগান তৈরী করব; যাতে তারা দেশের মধ্যে ক্ষুধায় তাদের সংহার আর হবে না এবং তারা জাতিদের করা অপমান আর ভোগ করবে না।
30 Sa’an nan za su san cewa ni, Ubangiji Allahnsu, ina tare da su kuma cewa su, gidan Isra’ila, mutanena ne, in ji Ubangiji Mai Iko Duka.
৩০তারপর তারা জানবে যে, আমি সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সঙ্গে ও তারা আমার প্রজা ইস্রায়েল-কুল, এটা প্রভু সদাপ্রভু বলেন।
31 Ku tumakina, tumakin wurin kiwona, mutanena ne, ni kuwa Allahnku ne, in ji Ubangiji Mai Iko Duka.’”
৩১তোমার আমার মেষ, আমার চরানির মেষ; আমার লোক, আমি তোমাদের ঈশ্বর হব; এটা প্রভু সদাপ্রভু বলেন।