< Ezekiyel 30 >

1 Maganar Ubangiji ta zo mini cewa,
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2 “Ɗan mutum, ka yi annabci ka ce, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “‘Yi kuka kana cewa, “Kaito saboda wannan rana!”
“হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘বিলাপ করো এবং বলো, “হায়, সে কেমন দিন!”
3 Gama ranar ta yi kusa, ranar Ubangiji ta gabato, ranar gizagizai, lokacin hallaka wa al’ummai.
কারণ সেদিনটি নিকটবর্তী, সদাপ্রভুর দিনটি নিকটবর্তী, সেটি মেঘে ঢাকা দিন, জাতিদের শেষ সময়।
4 Takobi zai zo a kan Masar, azaba za tă zo a kan Kush. Sa’ad da kisassu za su fāɗi a Masar, za a kwashe dukiyarta a tafi a rushe harsashinta.
মিশরের উপর যুদ্ধ আসবে, আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে তার ভিত্তি ধ্বংস হবে।
5 Kush da Fut, Lidiya da dukan Arabiya, Libiya da kuma mutanen ƙasar alkawari za su mutu ta wurin takobi tare da Masar.
কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।
6 “‘Ga abin da Ubangiji ya faɗa, “‘Waɗanda suke goyon bayan Masar za su fāɗi ƙarfinta da take fariya da shi zai ƙare. Daga Migdol zuwa Aswan za su mutu ta wurin takobi a cikinta, in ji Ubangiji Mai Iko Duka.
“‘সদাপ্রভু এই কথা বলেন, “‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
7 Za su zama kango a cikin ƙasashen da suke kango, biranensu kuwa za su zama kufai a cikin biranen da suka lalace.
তারা জনশূন্য হবে জনশূন্য দেশের মধ্যে আর তাদের নগরগুলি পড়ে থাকবে ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে।
8 Sa’an nan za su san cewa ni ne Ubangiji, sa’ad da suka ga na sa wuta wa Masar aka kuma ragargaza masu taimakonta.
তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাব এবং তার সমস্ত সাহায্যকারী চুরমার হয়ে যাবে।
9 “‘A wannan rana manzanni za su fito daga wurina a jiragen ruwa don su tsorata Kush daga sake jikinta. Azaba za tă kama su a ranar hallakar Masar, gama tabbatacce za tă zo.
“‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।
10 “‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “‘Zan kawo ƙarshen mutanen Masar ta hannun Nebukadnezzar sarkin Babilon.
“‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “‘ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাত দিয়ে মিশরের মস্ত বড়ো দলকে আমি শেষ করে দেব।
11 Shi da sojojinsa, mafi bantsoro cikin al’ummai, za a kawo don su hallaka ƙasar. Za su zāre takuba a kan Masar su kuma cika ƙasar da kisassu.
সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর, আনা হবে দেশকে ধ্বংস করার জন্য। তারা মিশরের বিরুদ্ধে তাদের তরোয়াল ধরবে আর নিহত লোকদের দিয়ে দেশ ভরিয়ে দেবে।
12 Zan kafe rafuffukan Nilu in sayar da ƙasar ga mugayen mutane; ta hannun baƙi zan sa ƙasar ta lalace da kome da yake cikinta. Ni Ubangiji na faɗa.
আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব এবং মন্দ জাতির কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশিদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সবকিছুকে আমি ধ্বংস করব। আমি সদাপ্রভু এই কথা বললাম।
13 “‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “‘Zan hallaka gumaka in kuma kawo ƙarshen siffofi a Memfis. Ba za a ƙara samun yerima a ƙasar Masar ba, zan kuma baza tsoro a duk fāɗin ƙasar.
“‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “‘আমি প্রতিমাগুলি ধ্বংস করব এবং মেম্ফিস থেকে অবস্তু-প্রতিমাগুলি শেষ করে দেব। মিশরে আর কোনও শাসনকর্তা থাকবে না, এবং দেশের সর্বত্র আমি ভয় ছড়িয়ে দেব।
14 Zan lalace Masar ta Bisa in ƙuna wuta wa Zowan in zartar da hukunci a kan Tebes.
আমি মিশরের উপরের এলাকাটিকে পতিত জমি করে ফেলে রাখব, সোয়নে আগুন লাগাব এবং থিব্‌সকে শাস্তি দেব।
15 Zan kwarara hasalata a kan Felusiyum, kagarar Masar, in kuma datse mutanen Tebes.
আমি মিশরের দুর্গ, সীন নগরের উপর আমার ক্রোধ ঢেলে দেব, এবং থিব্‌সের সমস্ত লোককে ছেঁটে ফেলে দেব।
16 Zan ƙuna wuta wa Masar; Felusiyum za tă sha azaba mai zafi. Za a tayar wa Tebes da hankali; Memfis za tă riƙa kasance cikin ɓacin rai.
আমি মিশরে আগুন লাগাব; সীন নগর যন্ত্রণায় ছটফট করবে। থিব্‌সের বিরুদ্ধে লোকেরা হঠাৎ আসবে; মেম্ফিসের নিয়মিত যন্ত্রণায় থাকবে।
17 Samarin Heliyofolis da Bubastis za su mutu ta wurin takobi, biranen kansu za su tafi bauta.
আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা যাবে, এবং নগরগুলি নিজেরাই বন্দিদশায় যাবে।
18 Duhu ne zai zama rana a Tafanes sa’ad da na karye ikon Masar; a can ƙarfin da take fariya zai ƙare. Za a rufe ta da gizagizai ƙauyukanta kuma za su tafi bauta.
তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে যখন আমি মিশরের জোয়াল ভাঙব; সেখানে তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে, তার গ্রামগুলি বন্দিদশায় যাবে।
19 Ta haka zan zartar da hukunci a kan Masar, za su kuwa san cewa ni ne Ubangiji.’”
এইভাবে আমি মিশরকে শাস্তি দেব, আর তারা জানবে যে আমিই সদাপ্রভু।’”
20 A shekara ta goma sha ɗaya, a wata na fari a rana ta goma sha bakwai, maganar Ubangiji ta zo mini cewa,
দশম বছরের, দশম মাসের সাত দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
21 “Ɗan mutum, na karye hannun Fir’auna sarkin Masar. Ba a daure shi don warkarwa ba ko a sa tsinke saboda kada yă zama da ƙarfi har ya riƙe takobi.
“হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।
22 Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ina gāba da Fir’auna sarkin Masar. Zan karye hannuwansa biyu, hannun da yake da kyau da kuma wanda an riga an karya, in kuma sa takobi ya fāɗi daga hannunsa.
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব।
23 Zan watsar da Masarawa a cikin al’ummai in warwatsa su cikin ƙasashe.
আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।
24 Zan ƙarfafa hannuwan sarkin Babilon in kuma sa takobina a hannunsa, amma zan karya hannuwan Fir’auna, zai kuwa yi nishi a gabansa kamar mutumin da aka yi wa raunin mutuwa.
আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে।
25 Zan ƙarfafa hannuwan sarkin Babilon, amma hannuwan Fir’auna za su shanye. Sa’an nan za su san cewa ni ne Ubangiji, sa’ad da na sa takobi a hannun sarkin Babilon na kuma miƙa shi a kan Masar.
আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
26 Zan watsar da Masarawa a cikin al’ummai in warwatsa su cikin ƙasashe. Sa’an nan za su san cewa ni ne Ubangiji.”
আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”

< Ezekiyel 30 >