< Ezekiyel 23 >
1 Maganar Ubangiji ta zo mini cewa,
১আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
2 “Ɗan mutum, an yi mata biyu,’yan matan mahaifiya guda.
২“হে মানুষের-সন্তান, দুটো স্ত্রীলোক ছিল, তারা এক মায়ের মেয়ে।
3 Suka zama karuwai a Masar, suka yi karuwanci tun daga ƙuruciyarsu. A wancan ƙasar an rungumi mamansu da ƙirjinsu na budurwanci.
৩তারা মিশরে ব্যভিচার করল, যৌবনকালেই ব্যভিচার করল; সেখানে তারা বেশ্যাবৃত্তি করল। তাদের স্তন মর্দিত হত, সেখানে লোকেরা তাদের কৌমায্যকালীন চুচুক টিপত।
4 Sunan babbar Ohola, ƙanuwarta kuwa Oholiba. Sun zama nawa suka kuma haifi’ya’ya maza da mata. Ohola ita ce Samariya, Oholiba kuwa ita ce Urushalima.
৪তাদের মধ্যে বড় বোনের নাম অহলা ও তার বোনের নাম অহলীবা। তারপর তারা আমার হল এবং ছেলে ও মেয়ের জন্ম দিল। তাদের নামের অর্থ এই অহলা মানে শমরিয়া ও অহলীবা মানে যিরূশালেম।
5 “Ohola ta shiga karuwanci yayinda take zamana; ta kuwa yi ta kai da kawowa da kwartayenta, Assuriyawa, mayaƙa
৫কিন্তু অহলা বেশ্যার মতো আচরণ করত এমনকি যখন সে আমার ছিল; আপনার প্রেমিকদের কাছে অশূরীয়দের কাছে কামাসক্তা হল; যারা প্রভাবশালী,
6 waɗanda suke saye da shunayya, gwamnoni da manyan sojoji, dukansu samari ne masu bansha’awa, suna bisa kan dawakai.
৬এরা নীলবস্ত্র পরা, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, যারা শক্তিশালী ও সুদর্শন, তারা সবাই অশ্বারোহী যোদ্ধা।
7 Ta ba da kanta ga duk waɗanda suke masu ilimin Assuriya ta kuma ƙazantar da kanta da dukan gumaka na kowa da take kai da kawowa a cikinsu.
৭সে তাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সঙ্গে ব্যভিচার করত এবং যাদের সঙ্গে কামাসক্তা হত, তাদের সবার সমস্ত মূর্ত্তি দ্বারা ভ্রষ্ট হত।
8 Ba ta bar karuwancin da ta fara a Masar ba, sa’ad da take budurwa maza sun kwana da ita, suka rungumi ƙirjinta suka kuma biya kwaɗayinsu a kanta.
৮আবার সে মিশরের দিন থেকে নিজের ব্যভিচারণ ত্যাগ করে নি; কারণ তার যৌবনকালে লোকে তার সঙ্গে শয়ন করত, তারাই তার কৌমায্যকালীন চুচুক টিপত ও তার সঙ্গে বিশৃঙ্খল আচরণ করত।
9 “Saboda haka na bashe ta ga kwartayenta, Assuriyawa, waɗanda ta yi ta kai da kawowa a cikinsu.
৯এই জন্য আমি তার প্রেমিকদের হাতে সে যাদের সঙ্গে কামাসক্তা ছিল, সেই অশূর-সন্তানদের হাতে তাকে সমর্পণ করলাম।
10 Suka tuɓe ta tsirara, suka kwashe’ya’yanta maza da mata suka kuma kashe ta da takobi. Ta kuwa zama abin karin magana a cikin mata, aka kuma yi mata hukunci.
১০তারা তার উলঙ্গতা অনাবৃত করল, তার ছেলেমেয়েদেরকে হরণ করে তাকে তরোয়াল দিয়ে হত্যা করল; এই ভাবে স্ত্রীলোকদের মধ্যে তার অখ্যাতি হল, তাই লোকেরা তাকে বিচারসিদ্ধ শাস্তি দিল।
11 “Ƙanuwarta Oholiba kuwa ta ga wannan, duk da haka cikin kai da kawowarta da karuwancinta ta fi’yar’uwar lalacewa.
১১এই সব দেখেও তার বোন অহলীবা নিজের কামাসক্তিতে তার থেকে, হ্যাঁ, বেশ্যাক্রিয়ায় সেই বোনের থেকেও বেশি ভ্রষ্ট হল।
12 Ita ma ta yi ta kai da kawowa cikin Assuriyawa, gwamnoni da manyan sojoji; mayaƙa masu saye da kayan yaƙi, suna bisa dawakai, dukansu samari ne masu bansha’awa.
১২সে কাছাকাছি অশূর সন্তানদের কাছে দেশাধ্যক্ষদের কাছে ও শাসনকর্ত্তাদের কাছে কামাসক্তা হল; তারা আকর্ষণীয় পোশাক পরা অশ্বারোহী যোদ্ধা, সবাই শক্তিশালী ও সুদর্শন।
13 Na ga cewa ita ma ta ƙazantar da kanta; dukansu biyu sun bi hanya guda.
১৩আর আমি দেখলাম, সে অশুচি, উভয়ে একই পথে চলছে।
14 “Amma karuwancinta ya zarce. Ta ga an zāna mutane a kan bango, siffofin sojojin Kaldiyawa suna cikin jajjayen riguna,
১৪আর সে নিজের বেশ্যাক্রিয়া বাড়াল, কারণ সে দেয়ালে আঁকা পুরুষদের কাছে অর্থাৎ কলদীয়দের লাল রঙের আঁকা প্রতিরূপ দেখল;
15 da ɗamara a gindinsu da rawuna a kansu suna kaɗawa falfal; dukansu sun yi kamar jarumawan kekunan yaƙin Babiloniyawa’yan Kaldiya.
১৫তারা কোমরের চারিদিকে বেল্ট পরেছে, তাদের মাথার পাগড়িটা উড়ছিল, তাদের সবার চেহারা রথের কর্মকর্তাদের মতো, লোকেরা যাদের জন্মস্থান ব্যাবিলন ছিল।
16 Nan da nan da ta gan su, sai ta yi sha’awarsu ta aika da’yan aika zuwa wurinsu a Kaldiya.
১৬তাদেরকে দেখামাত্র সে কামাসক্তা হয়ে কল্দীয় দেশে তাদের কাছে দূত পাঠাল।
17 Sai Babiloniyawan suka zo wurinta, zuwa gadon soyayya, cikin kai da kawowarsu suka ƙazantar da ita. Bayan sun ƙazantar da ita, sai ta ji ƙyamarsu, ta rabu da su.
১৭তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে লালসা বিছানায় শয়ন করল ও ব্যভিচার করে তাকে অশুচি করল; সে তাদের দ্বারা অশুচি হল, পরে তাদের দ্বারা প্রতি তার প্রাণে ঘৃণা হল।
18 Sa’ad da ta ci gaba da yin karuwancinta a fili ta kuma nuna tsiraicinta, sai na ji ƙyamarta, na rabu da ita, kamar dai yadda na rabu da’yar’uwarta.
১৮সে নিজের বেশ্যাক্রিয়া প্রকাশ করল, তার গোপন অংশ অনাবৃত করল; তাতে আমার প্রাণে যেমন তার বোনের প্রতি ঘৃণা হয়েছিল তেমনি তার প্রতি ঘৃণা হল
19 Duk da haka sai ta yi ta ƙara fasikanci tana tuna da kwanakin budurcinta, sa’ad da take karuwa a Masar.
১৯তারপর সে আরো অনেক বেশ্যাক্রিয়া করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল, যে দিনের সে মিশর দেশে বেশ্যাক্রিয়া করত, নিজের সেই যৌবনকাল মনে করল।
20 A can ta yi ta kai da kawowa da kwartayenta, waɗanda al’auransu kamar na jakuna ne waɗanda maniyyinsu kuwa kamar na dawakai ne.
২০তাই সে তার প্রেমিকদের জন্য কামাসক্তা হল, যার বংশ সম্মন্ধীয় গাধা মতোর ছিল এবং যার লিঙ্গ ঘোড়ার লিঙ্গের মতো আচরণ করত।
21 Haka kika yi ta lalacin budurcinki, sa’ad da a Masar aka rungumi ƙirjinta aka tattaɓa nononta.
২১এবং এই ভাবে, মিশরীয়েরা যে দিনের কৌমায্যকালীন স্তন বলে তোমার চুচুক টিপত, তুমি আবার সেই যৌবনকালীয় খারাপ কাজের চেষ্টা করেছ।
22 “Saboda haka, Oholiba, ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa zan zuga kwartayenki su yi gāba da ke, su waɗanda kika ji ƙyamarsu, zan kuma kawo su su yi gāba da ke daga kowane gefe,
২২অতএব, অহলীবা, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তোমার প্রাণে যাদের প্রতি ঘৃণা হয়েছে, তোমার সেই প্রেমিকদেরকে আমি তোমার বিরুদ্ধে ওঠাব, চারিদিক থেকে তাদেরকে তোমার বিরুদ্ধে আনব।
23 Babiloniyawa da dukan Kaldiyawa, mutanen Fekod da Showa da Kowa, da dukan Assuriyawa, samari masu bansha’awa, dukan gwamnoni da manyan sojoji, hafsoshin keken yaƙin da mutane masu manyan matsayi, dukansu a bisa dawakai.
২৩বাবিল-সন্তানেরা এবং কলদীয়েরা সবাই, পকোদ, শোয়া ও কোয়া এবং তাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনা হবে; তারা সবাই শক্তিশালী, সুদর্শন লোক! দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, খ্যাতিসম্পন্ন লোক তারা সবাই অশ্বারোহী।
24 Za su yi gāba da ke da kayan yaƙi, kekunan yaƙi da kekunan doki da mutane masu yawa; za su ja dāgā a kanki a kowane gefe da garkuwoyi manya da ƙanana da kuma hulunan kwano. Zan miƙa ke gare su don hukunci, za su kuma hukunta ki bisa ga shari’arsu.
২৪তারা অস্ত্রশস্ত্র, রথ, চক্র ও জাতিসমাজ সঙ্গে নিয়ে তোমার বিরুদ্ধে আসবে, বড় ঢাল, ছোট ঢাল ও শিরস্ত্রাণ স্থাপন করে তোমার বিরুদ্ধে চারিদিকে উপস্থিত হবে! আমি তাদের হাতে বিচার-ভার দেব, তারা নিজেদের কাজ অনুসারে তোমার বিচার করবে।
25 Zan nuna fushin kishina a kanki, za su kuwa wulaƙanta ki da fushi. Za su yanke hancinki da kunnuwanki, waɗanda suka rage miki kuma za a kashe su da takobi. Za su kama’ya’yanki maza da mata, waɗanda suka rage miki kuwa za a ƙone su da wuta.
২৫আর আমি আমার রাগ তোমার বিরুদ্ধে স্থাপন করব; তারা তোমার প্রতি ক্রোধে ব্যবহার করবে; তারা তোমার নাক ও কান কেটে ফেলবে ও তোমার অবশিষ্টেরা তরোয়ালের দ্বারা পড়ে যাবে; তারা তোমার ছেলেমেয়েদেরকে হরণ করবে যাতে তোমার বংশধরেরা অগ্নিভক্ষিত হয়।
26 Za su tuɓe tufafinki su kuma kwashe kayan adonki masu kyau.
২৬তারা তোমার কাপড় খুলে ফেলবে এবং তোমার সব অলংকার নিয়ে নেবে।
27 Ta haka zan tsai da marmari da kuma karuwancin da kika fara a Masar. Ba za ki dubi waɗannan abubuwa da marmari ko ki ƙara tuna da Masar ba.
২৭তাই আমি তোমার থেকে লজ্জাজনক আচরণ এবং মিশর দেশ থেকে তোমার বেশ্যাক্রিয়া দূর করব। তুমি তাদের তোমার চোখ আর তুলবে না এবং তুমি আর মিশরকে মনে করবে না।’
28 “Gama ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ina shirin miƙa ki ga waɗanda suke ƙinki, ga waɗanda kika ji ƙyamarsu kika rabu da su.
২৮কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তুমি যাদেরকে ঘৃণা করছ, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে দেব।
29 Za su hukunta ki da ƙiyayya su kuma kwashe kome da kika yi wahalarsa. Za su bar ki tsirara tik, kunyan karuwancinki kuma zai tonu. Marmarinki da fasikancinki
২৯তারা তোমার প্রতি ঘৃণাপূর্ণভাবে ব্যবহার করবে ও তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে এবং তোমাকে বিবস্ত্রা করে পরিত্যাগ করবে, তাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার লজ্জাজনক আচরণ ও তোমার বেশ্যাক্রিয়া প্রকাশ হবে।
30 sun jawo miki wannan, domin ki yi ta kai da kawowa cikin ƙasashe kina ƙazantar da kanki da gumakansu.
৩০তুমি জাতিদের অনুগমনে ব্যভিচার করেছ, তাদের মূর্তিদের দ্বারা অশুচি হয়েছ, এই জন্য এ সব তোমার প্রতি করা যাবে।
31 Kin bi hanyar’yar’uwarki; saboda haka zan sa kwaf nata a hannunki.
৩১তুমি নিজের বোনের পথে গিয়েছ, এই জন্য আমি তার শাস্তির পানপাত্র তোমার হাতে দেব।’
32 “Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “Za ki sha kwaf na’yar’uwarki, kwaf wanda yake da girma da kuma zurfi; zai jawo dariya da kuma reni gama yana ɗauke da abubuwa da yawa.
৩২প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি নিজের বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের ও বিদ্রূপের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।
33 Za ki cika da buguwa da baƙin ciki, kwaf lalaci da kaɗaici, kwaf na’yar’uwarki Samariya.
৩৩তুমি পরিপূর্ণা হবে মত্ততায় ও দুঃখে ভয়ের ও ধ্বংসের পাত্রে! তোমার বোন শমরিয়ার পাত্রে।
34 Za ki sha shi ki kuma lashe shi ƙaf; za ki buga shi da ƙasa ya yi rugu-rugu ki tsattsage nononki. Ni Ubangiji Mai Iko Duka na faɗa.
৩৪তুমি তাতে পান করবে, নর্দমা খালি হবে তারপর তুমি ধ্বংস হবে এবং টুকরোর সঙ্গে তোমার স্তন বিচ্ছিন্ন করবে; কারণ আমি এটা ঘোষণা করলাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন।
35 “Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa da yake kin manta da ni kika tura ni bayanki, dole ki sha sakamakon marmarinki da karuwancinki.”
৩৫অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, তার জন্য তুমি আবার নিজের খারাপ কাজের ও বেশ্যাক্রিয়া ওপরে তুলবে ও প্রকাশ করবে’!”
36 Ubangiji ya ce mini, “Ɗan mutum, za ka shari’anta Ohola da Oholiba? To, sai ka kalubalance su da ayyukansu masu banƙyama,
৩৬সদাপ্রভু আমাকে আরও বললেন, হে মানুষের-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করবে? তবে তাদের ঘৃণ্য কাজ সকল তাদেরকে জানাও।
37 gama sun yi zina kuma jinin yana a hannuwansu. Sun yi zina da gumakansu; har suka miƙa’ya’yansu da suka haifa mini, su zama musu abinci.
৩৭কারণ তারা ব্যাভিচার করেছে ও তাদের হাতে রক্ত আছে; তারা নিজেদের মূর্তিদের সাথে ব্যভিচার করেছে এবং আমার জন্য জন্ম দেওয়া নিজের সন্তানদের ওদের গ্রাস করার জন্য আগুনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে
38 Sun kuma yi mini wannan. A lokaci guda sun ƙazantar da wuri mai tsarkina suka ɓata Asabbataina.
৩৮এবং তারা আমার প্রতি আরও এই করেছে, তারা আমার পবিত্র স্থান অশুচি করেছে এবং সেই দিনের তারা আমার বিশ্রামদিন অপবিত্র করেছে।
39 A ranar da suka miƙa’ya’yansu ga gumakansu, sai suka shiga wuri mai tsarkina suka kuma ƙazantar da shi. Abin da suka yi a gidana ke nan.
৩৯কারণ যখন তারা নিজেদের মূর্তিদের উদ্দেশ্যে নিজের সন্তানদের বধ করত, তখন সেই দিন আমার পবিত্র স্থানে এসে তা অপবিত্র করত; আর দেখ, আমার বাড়ির মধ্যে তারা এই ধরনের করেছে।
40 “Sun ma aiki manzanni wa mutanen da suka zo daga nesa, kuma da suka iso kun yi wanka dominsu, kuka yi shafe-shafen idanunku, kuka kuma sa kayan adonku.
৪০তোমার দূরের লোকদেরকে আনবার জন্য দূত পাঠিয়েছ; দূত পাঠানো হলে, দেখ, তারা আসল; তুমি তাদের জন্যে স্নান করলে, চোখ অঙ্কন করলে ও অলঙ্কারে নিজেকে বিভূষিত করলে;
41 Kuka zauna a gado mai daraja, da tebur a shirye a gabanku wanda kun ajiye turare da maina.
৪১এবং পরে সুন্দর বিছানায় বসে তার সামনে মেজ সাজিয়ে তার ওপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।
42 “Surutun taron mutane marasa kula suna kewaye da ita; aka kawo Sabenawa daga hamada tare da mutane daga mashaya, suka sa mundaye a hannuwan macen da kuma’yar’uwarta suka kuma sa rawani masu kyau a kawunansu.
৪২আর তার সঙ্গে নিশ্চিন্ত জনতার কলরব হল এবং সাধারন লোকেদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদেরকে আনা হল, তারা তোমাদের হাতে বালা ও মাথায় সুসজ্জিত মুকুট দিল।
43 Sai na yi magana a kan wadda ta ƙare ƙarfi ta wurin karuwanci na ce, ‘Yanzu bari su yi amfani da ita kamar karuwa, gama abin da take ke nan.’
৪৩তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্না, সেই স্ত্রীর বিষয়ে আমি বললাম, এখন তারা এর সঙ্গে এবং এ তাদের সঙ্গে, ব্যভিচার করবে।
44 Suka kuwa kwana da ita. Kamar yadda maza suke kwana ta karuwa, haka suka kwana da waɗannan lalatattun mata, Ohola da Oholiba.
৪৪আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে যায়, তেমনি তারা অর কাছে যেত; এই ভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই খারাপ কাজ করা নারীর কাছে যেত।
45 Amma masu adalci za su hukunta su irin da akan yi wa matan da suka yi zina suka kuma yi kisa, domin su mazinata ne kuma jini yana a hannuwansu.
৪৫আর ধার্মিক লোকরাই ব্যাভিচারিণী ও রক্তপাতকারিনীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কারণ তারা ব্যাভিচারিণী ও তাদের হাতে রক্ত আছে।
46 “Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa kawo taron mutane a kansu a kuma miƙa su don a firgitar da su a kuma washe su.
৪৬বস্ততঃ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের বিরুদ্ধে জনসমাজ আনব এবং তাদেরকে ভেসে বেড়াতে ও লুটের জিনিস থেকে দেব।
47 Taron mutanen za su jajjefe su, su kuma sassare su da takuba; za su kashe’ya’yansu maza da mata su kuma ƙone gidajensu.
৪৭সেই সমাজ তাদেরকে পাথরের আঘাত করবে ও নিজেদের তরোয়ালে কেটে ফেলবে এবং তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে।
48 “Ta haka zan kawo ƙarshe ga lalaci a ƙasar, don dukan mata su ji gargaɗi kada kuma su kwaikwaye ku
৪৮এই ভাবে আমি দেশ থেকে খারাপ কাজ দূর করব, তাতে সমস্ত স্ত্রীলোক শিক্ষা পাবে, তাই তারা আর খারাপ কাজের মতো আচরণ করবে না।
49 Za ku sha hukuncin lalacinku ku kuma ɗauki hakkin zunuban bautar gumaka. Sa’an nan za ku san cewa Ni ne Ubangiji Mai Iko Duka.”
৪৯আর লোকেরা তোমাদের খারাপ কাজের বোঝা তোমাদের ওপরে রাখবে এবং তোমার নিজেদের মূর্তিগুলির-সমন্ধীয় পাপ সব বহন করবে; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।”