< Ezekiyel 17 >
1 Maganar Ubangiji ta zo mini cewa,
১পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল;
2 “Ɗan mutum, ka shirya kacici-kacici ka faɗa wa gidan Isra’ila misali.
২হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েল কুলের কাছে নিগূঢ় কথা ও উপমা উপস্থিত কর।
3 Ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa babbar gaggafa mai manyan fikafikai, dogayen gasusuwa da gasusuwa da yawa masu launi iri-iri ta zo Lebanon. Ta cire kan al’ul,
৩তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এক বিশাল ঈগল পাখি ছিল; তার ডানা বড় ও পালক সব দীর্ঘ ও বিভিন্ন রঙের লোমে পরিপূর্ণ; ঐ পাখি লিবানোনে এসে এরস গাছের উঁচু ডালে নিয়ে গেল;
4 ta karya kan tohonsa da yake can bisansa ta kai ƙasar ciniki, inda ta shuka shi a birnin’yan kasuwa.
৪সে তার ডালের ডগা কাটল এবং কনান দেশে নিয়ে গেল; সে বণিকদের শহরে রোপণ করল।
5 “‘Ta ɗebi waɗansu irin ƙasarku ta sa a ƙasa mai taƙi. Ta shuka shi kamar itacen wardi kusa da ruwa mai yawa,
৫আর সে ঐ জমির একটি বীজ নিয়ে উর্বর জমিতে লাগিয়ে দিল; সে জলরাশির সামনে তা রাখল, বাইশী গাছের মতো তা রোপণ করল।
6 ya kuwa yi toho ya zama kuringa gajeruwa mai yaɗuwa. Rassanta suka tanƙwasa wajen gaggafar, amma saiwoyinta suka zauna a ƙarƙashinta. Ta haka ta zama kuringa, ta yi rassa ta kuma fid da ganyaye.
৬পরে তা বৃদ্ধি পেয়ে ছোট বিস্তারিত আঙ্গুরক্ষেত হল; তার ডাল ঐ ঈগলের দিকে ফিরল ও সেই পাখির নীচে তার মূল থাকল; এই ভাবে তা আঙ্গুরলতা হয়ে ডালবিশিষ্ট ও গজিয়ে উঠল।
7 “‘Akwai kuma wata babbar gaggafa mai manyan fikafikai da gashi mai yawa. Kuringan nan ta tanƙwasa saiwoyinta zuwa wajen wannan gaggafa daga inda aka shuka ta, ta kuma miƙe rassanta wajenta don gaggafar ta yi mata banruwa.
৭কিন্তু বড় ডানা ও অনেক লোমবিশিষ্ট আর এক বিশাল ঈগল ছিল, আর দেখ, ঐ আঙ্গুরলতা জলে সেচিত হবার জন্য নিজের রোপণের জায়গা কেয়ারী থেকে তার দিকে মূল বেঁকিয়ে নিজের ডাল বিস্তার করল।
8 An shuka ta a ƙasa mai kyau kusa da ruwa mai yawa don tă yi rassa masu yawa, ta ba da’ya’ya ta kuma zama kuringa mai daraja.’
৮সে জলরাশির কাছে উর্বরা জমিতে রোপিত হয়েছিল, সুতরাং প্রচুর ডালে উত্পন্ন হয়ে ও ফলবতী হয়ে উৎকৃষ্ট আঙ্গুরলতা হতে পারত।
9 “Ka gaya musu cewa, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa wannan za tă ci gaba? Ba za a tumɓuke ta a kuma kakkaɓe’ya’yanta don ta bushe ba? Dukan sababbin tohonta za su bushe. Ba sai da hannu mai ƙarfi, ko kuwa da yawan mutane za a tumɓuke ta daga saiwoyinta ba.
৯তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সে কি উন্নতিলাভ করবে? তার মূল কি উৎপাটিত হবে না? তার ফল কি কাটা যাবে না? সে শুকনো হবে ও তার ডালের নতুন ডগা সব ম্লান হবে। তার মূল থেকে তাকে তুলে নেবার জন্য শক্তিশালী হাত ও অনেক সৈন্য লাগবে না।
10 Ko da an sāke shuka ta, za tă yi amfani ne? Ba za tă bushe gaba ɗaya sa’ad da iskar gabas ta hura ba, tă bushe a ƙasar da ta yi girma?’”
১০আর দেখ, সে রোপিত হয়েছে বলে কি বাড়বে? পূর্বীয় বায়ুর ছোঁয়ায় সে কি একেবারে শুকনো হবে না? এটি সম্পূর্ণভাবে তার ক্ষুদ্র জমির মধ্যে শুকিয়ে যাবে।
11 Sai maganar Ubangiji ta zo mini cewa,
১১আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত এল,
12 “Ka faɗa wa gidan’yan tawayen nan, ‘Ba ka san abin da waɗannan abubuwa suke nufi ba?’ Ka faɗa musu cewa, ‘Sarkin Babilon ya tafi Urushalima ya tafi da sarkinta da kuma manyan garinta, ya dawo da su Babilon.
১২“তুমি সেই বিদ্রোহী কুলকে এই কথা বল, তোমার কি এর অর্থ জান না? তাদেরকে বল, দেখ, বাবিল-রাজ যিরুশালেমে এসে তার রাজাকে ও তার নেতাদেরকে নিজের কাছে বাবিলে নিয়ে গেল।
13 Sa’an nan ya ɗauki wani daga iyalin sarauta ya yi yarjejjeniya da shi, ya sa shi ya yi rantsuwa. Ya kuma tafi da shugabannin ƙasar,
১৩আর সে একটি রাজবংশকে নিয়ে তার সঙ্গে নিয়ম করল, শপথের দ্বারা তাকে বদ্ধ করল এবং দেশের শক্তিশালী লোকদেরকে নিয়ে গেল;
14 don a raunana masarautar, kada tă ƙara tashi, amma ta tsaya dai kan cika yarjejjeniyarsa.
১৪যেন রাজ্যটি ছোট হয়, নিজেকে উচ্চ করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে।
15 Amma sarkin nan ya yi tawaye a kan sarkin Babilon ta wurin aika jakadunsa zuwa Masar don a ba shi dawakai da sojoji masu yawa. Zai ci nasara? Shi da ya yi wannan abu zai tsira? Zai iya taka yarjejjeniya har ya tsere?
১৫কিন্তু সে তার বিদ্রোহী হয়ে ঘোড়া ও অনেক সৈন্য পাবার জন্য মিশরে দূত পাঠিয়ে দিল। সে কি সফল হবে? এমন কাজ যে করে, সে কি রক্ষা পাবে? সে তো নিয়ম ভেঙ্গেছে, তবু কি মুক্তি পাবে?
16 “‘Muddin in raye, in ji Ubangiji Mai Iko Duka, zai mutu a Babilon, a ƙasar sarkin nan da ya naɗa shi, domin bai cika rantsuwa da alkawarin da ya yi ba.
১৬প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবন্ত, যে রাজা তাকে রাজা করল, যার শপথ সে তুচ্ছ করল ও যার নিয়ম সে ভাঙ্গল, সেই রাজার বাসস্থানে ও তারই কাছে বাবিলের মধ্যে সে মরবে।
17 Fir’auna da yawan sojojinsa da kuma yawan jama’arsa ba zai zama da taimako gare shi a yaƙi ba, sa’ad da sarkin Babilon zai gina mahaurai ya kuma yi ƙawanya don yă hallaka rayuka masu yawa.
১৭আর ফরৌণ শক্তিশালী বাহিনী ও মহাসমাজ দ্বারা যুদ্ধে তার সাহায্য করবে না, যদিও অনেক লোকের প্রাণ ধ্বংসের জন্য অবরোধের ঢিবি ও অবরোধের দেয়াল তৈরী করা হয়।
18 Bai cika rantsuwa ba ta wurin take alkawari. Domin sarkin Isra’ila ya ƙulla alkawari ya kuma aikata dukan waɗannan abubuwa, ba zai tsira ba.
১৮সে তো শপথ অবজ্ঞা করে নিয়ম ভেঙ্গেছে; হ্যাঁ, দেখ, সে তার হাতের প্রতিজ্ঞার সঙ্গে পৌছেছে, কিন্তু সে এই সব সম্পূর্ণ করেছে। সে রক্ষা পাবে না।
19 “‘Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka ya ce muddin ina raye, zan nemi hakkin rantsuwata da ya ƙi cikawa da kuma alkawarin da ya take.
১৯অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবিত, সে আমার শপথ অবজ্ঞা করেছে, আমার নিয়ম ভেঙ্গেছে, অতএব আমি এর ফল তার মাথায় দেব।
20 Zan kafa masa tarkona, zai kuma fāɗi a tarkona. Zan kawo shi a Babilon in kuma hukunta shi a can domin ya yi mini rashin aminci.
২০আর আমি নিজের জাল তার উপরে পাতব, সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে বাবিলে নিয়ে যাব এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করেছে, তার জন্য সেখানে আমি তার বিচার করব।
21 Dukan sojojinsa zaɓaɓɓu za a kashe su da takobi, za a kuma watsar da waɗanda suka ragu ko’ina. Ta haka za ku san cewa Ni Ubangiji na faɗa.
২১তার সব সৈন্যের মধ্যে যত লোক পালাবে, সবাই তরোয়ালে মারা যাবে এবং বাকি লোকেরা সব দিকে ছিন্নভিন্ন হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি।”
22 “‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa ni kaina zan cire toho a kan itacen al’ul da yake can bisa in shuka; zan kuma karya ƙanƙanin reshe daga can bisan tohon in shuka a dutse mai tsayi.
২২প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমিই এরস গাছের উচ্চতম শাখার একটি কলম নিয়ে রোপণ করব, তার ডাল সকলের আগা থেকে খুব নরম একটি ডাল ভেঙে নিয়ে উচ্চ ও উন্নত পর্বতে রোপণ করব;
23 A ƙwanƙolin dutsen Isra’ila zan shuka shi; zai yi rassa yă ba da’ya’ya yă kuma zama al’ul mai daraja. Tsuntsaye iri-iri za su yi sheƙa a cikinsa; za su sami mafaka a inuwar rassansa.
২৩আমি ইস্রায়েলের উচ্চতার পর্বতে তা রোপণ করব; তাতে তা বহু ডাল ও ফলবান হয়ে বিশাল এরস গাছ হয়ে উঠবে; তার তলায় সর্বজাতীয় সব পাখি বাসা করবে, তার শাখার ছায়াতেই বাসা করবে।
24 Dukan itatuwan jeji za su san cewa Ni Ubangiji ne mai sa manyan itatuwa su zama ƙanana in kuma sa ƙananan itatuwa su zama manya. Nakan sa ɗanyen itace ya bushe, busasshen itace kuma ya zama ɗanye. “‘Ni Ubangiji na faɗa, zan kuma aikata.’”
২৪তাতে ক্ষেতের সমস্ত গাছ জানবে যে, আমি সদাপ্রভু উঁচু গাছকে ছোট করেছি, ছোট গাছকে উঁচু করেছি, সতেজ গাছকে শুকনো করেছি ও শুকনো গাছকে সতেজ করেছি; আমি সদাপ্রভু এটা বললাম, আর এটা করলাম।