< Ezekiyel 12 >

1 Maganar Ubangiji ta zo mini cewa
পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2 ɗan mutum, kana zama a cikin mutane masu tawaye, Suna da idanun gani amma ba sa gani, suna da kunnuwan ji amma ba sa ji, gama’yan tawaye ne.
“হে মানবসন্তান, তুমি বিদ্রোহী জাতির মধ্যে বাস করছ। তাদের দেখার চোখ আছে কিন্তু দেখে না আর শোনার কান আছে কিন্তু শোনে না, কারণ তারা বিদ্রোহী জাতি।
3 “Saboda haka ɗan mutum, ka tattara kayanka don zuwa zaman bauta, ka tashi da rana suna gani ka ƙaura a inda kake zuwa wani wuri. Mai yiwuwa za su gane, ko da yake su gidan’yan tawaye ne.
“অতএব, হে মানবসন্তান, তুমি যেন নির্বাসনে যাচ্ছ সেইভাবে তোমার জিনিসপত্র বেঁধে নাও এবং তাদের চোখের সামনে দিনের বেলাতেই তুমি যেখানে আছ সেখান থেকে আরেকটি জায়গায় রওনা হও। হয়তো তারা বুঝতে পারবে, যদিও তারা বিদ্রোহীকুল।
4 Da rana, yayinda suke kallo, ka fid da kayanka da ka tattara don zuwa zaman bauta. Sa’an nan da yamma, yayinda suke kallo, ka fita kamar yadda mutane masu tafiyar zaman bauta sukan yi.
দিনের বেলা যখন তারা দেখবে, নির্বাসনে যাবার জন্য তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসবে। তারপর সন্ধ্যায় নির্বাসনে যাবার মতন করে তাদের চোখের সামনে দিয়ে যাবে।
5 Yayinda suke kallo, ka huda katanga ka fitar da kayanka daga ciki.
তারা যখন দেখবে, দেয়ালে গর্ত করে তোমার জিনিসপত্র তার মধ্যে দিয়ে বাইরে বের করবে।
6 Ka sa su a kafaɗarka yayinda suke kallo ka kuma fitar da su da dare. Ka rufe fuskarka don kada ka ga ƙasar, gama na mai da kai alama ga gidan Isra’ila.”
তাদের চোখের সামনেই জিনিসপত্র তোমার কাঁধে তুলে নেবে এবং অন্ধকারের মধ্যে সেগুলি বের করে নিয়ে যাবে। তোমার মুখ ঢাকবে যেন তুমি তোমার দেশের মাটি দেখতে না পাও, কারণ ইস্রায়েল কুলের কাছে আমি তোমাকে চিহ্নস্বরূপ করেছি।”
7 Sai na yi kamar yadda aka umarce ni. Da rana na fitar da kayana da na tattara don zuwa zaman bauta. Sa’an nan da yamma na huda katanga da hannuwana. Na kwashe kayana da dare, na ɗauke su a kafaɗuna yayinda suke kallo.
আমাকে যেমন আদেশ করা হয়েছিল আমি তেমনই করলাম। নির্বাসনে যাবার জিনিসপত্রের মতন আমি আমার জিনিসপত্র দিনের বেলাতেই বের করে নিয়ে আসলাম। তারপর সন্ধ্যায় আমি হাত দিয়ে দেয়ালে গর্ত করলাম। তাদের চোখের সামনেই অন্ধকারের মধ্যে আমার জিনিসপত্র কাঁধে তুলে রওনা দিলাম।
8 Da safe maganar Ubangiji ta zo mini cewa,
সকালবেলায় সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
9 “Ɗan mutum, gidan’yan tawayen nan na Isra’ila ba su tambaye ka, ‘Me kake yi ba?’
“হে মানবসন্তান, বিদ্রোহী ইস্রায়েল কুল কি তোমায় জিজ্ঞাসা করেনি, ‘তুমি কি করছ?’
10 “Ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa wannan abin da Allah ya yi magana a kai ya shafi sarki a Urushalima da kuma dukan gidan Isra’ila waɗanda suke a can.’
“তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই চিহ্ন জেরুশালেমের শাসনকর্তা এবং ইস্রায়েল কুলের জন্য যারা সেখানে আছে।’
11 Ka ce musu, ‘Ni alama ne a gare ku.’ “Kamar yadda na yi, haka za a yi da su. Za a kai su zaman bauta kamar kamammu.
তাদের বলো, ‘আমি তোমাদের কাছে চিহ্ন।’ “আমি যেমন করেছি, তেমনই তাদের প্রতি করা হবে। তারা বন্দি হয়ে নির্বাসনে যাবে।
12 “Sarkin da yake a cikinsu zai ɗauki kayansa ya saɓa a kafaɗarsa da dare ya tafi, za a huda masa rami a katanga ya fita. Zai rufe fuskarsa don kada yă ga ƙasar.
“তাদের শাসনকর্তা সন্ধ্যায় তার জিনিসপত্র কাঁধে নিয়ে বের হবে এবং দেয়ালে গর্ত খোঁড়া হবে যেন সে তার মধ্যে দিয়ে বের হয়ে যেতে পারে। সে তার মুখ ঢেকে রাখবে যেন দেশের মাটি দেখতে না পায়।
13 Zan shimfiɗa masa ragata, za a kuwa kama shi da tarkona; zan kawo shi Babiloniya, ƙasar Kaldiyawa, amma ba zai gan ta ba, a can kuwa zai mutu.
আমি তার জন্য জাল পাতব আর সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে কলদীয়দের দেশ, ব্যাবিলনে নিয়ে আসব, কিন্তু সে তা দেখতে পাবে না, আর সেখানেই সে মারা যাবে।
14 Zan warwatsa dukan waɗanda suke kewaye da shi a dukan fuskokin iska, ma’aikatansa da dukan rundunoninsa, zan fafare su da takobin da aka zāre.
আমি তার চারিদিকে যারা আছে—তার কর্মচারী ও সৈন্যদল—তাদের সকলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তরোয়াল নিয়ে আমি তাদের তাড়া করব।
15 “Za su san cewa ni ne Ubangiji sa’ad da na watsar da su a cikin al’ummai na kuma warwatsa su cikin ƙasashe.
“যখন আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব, তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
16 Amma zan bar kaɗan daga cikinsu su tsere wa takobi, yunwa da annoba, saboda a cikin al’umman da suka tafi su furta dukan ayyukansu masu banƙyama. Sa’an nan za su san cewa ni ne Ubangiji.”
কিন্তু আমি তাদের মধ্যে কিছু লোককে তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি থেকে রক্ষা করব, যেন তারা যেখানেই যাক না কেন সেখানকার সমস্ত জাতির মধ্যে তাদের সব ঘৃণ্য অভ্যাসের কথা স্বীকার করে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
17 Maganar Ubangiji ta zo mini cewa,
পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
18 “Ɗan mutum, ka yi rawar jiki yayinda kake cin abincinka, ka kuma yi makyarkyata don tsoro yayinda kake shan ruwanka.
“হে মানবসন্তান, তুমি ভয়ে কাঁপতে কাঁপতে তোমার খাবার খাবে, আর উদ্বেগ ও চিন্তায় তোমার জলপান করবে।
19 Ka faɗa wa mutanen ƙasar cewa, ‘Ga abin Ubangiji Mai Iko Duka yana cewa game da waɗanda suke zama a Urushalima da kuma cikin ƙasar Isra’ila. Za su ci abincinsu da razana, su sha ruwansu da tsoro, gama za a washe dukan abin da yake ƙasarsu saboda hargitsin dukan waɗanda suna zama a can.
তুমি দেশের লোকদের এই কথা বলো: ‘ইস্রায়েল দেশের জেরুশালেমে বসবাসকারীদের বিষয় সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তারা উদ্বেগের সঙ্গে খাবার খাবে আর হতাশায় জলপান করবে, কারণ সেখানকার লোকদের দৌরাত্ম্যের জন্য তাদের দেশের ও তার মধ্যের সবকিছু ধ্বংস হবে।
20 Garuruwan da mutane suna ciki za su zama kufai ƙasar kuma za tă zama kango. Sa’an nan za ku san cewa ni ne Ubangiji.’”
লোকজন ভরা নগরগুলি ধ্বংসস্থান হয়ে থাকবে এবং জনশূন্য হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
21 Maganar Ubangiji ta zo mini cewa,
পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
22 “Ɗan mutum, mene ne wannan karin magana da kuke da shi a ƙasar Isra’ila mai cewa, ‘Kwanaki suna ta wucewa, wahayi bai gudana ba’?
“হে মানবসন্তান, ইস্রায়েল দেশে এ কেমন প্রবাদ ‘দিন চলে যায় আর প্রত্যেক দর্শনই বিফল হয়’?
23 Ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa zan kawo ƙarshen wannan karin magana, ba za su ƙara faɗar wannan karin magana a Isra’ila ba.’ Ka ce musu, ‘Kwanaki sun gabato da za a tabbatar da kowane wahayi.
তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি এই প্রবাদ লোপ করব, আর তারা ইস্রায়েলের মধ্যে সেই প্রবাদ কখনও বলবে না।’ তাদের বলো, ‘দিন এসে গেছে যখন প্রত্যেকটি দর্শন ফলবে।
24 Gama ba za a ƙara ganin wahayin ƙarya ko a yi duba na daɗin baki a cikin mutanen Isra’ila ba.
কারণ ইস্রায়েলের লোকদের মধ্যে মিথ্যা দর্শন ও খুশি করার ভবিষ্যদ্‌বাণী আর বলবে না।
25 Amma Ni Ubangiji zan yi magana abin da na nufa, za tă kuwa tabbata ba tare da jinkiri ba. Gama cikin kwanakinku, kai gidan’yan tawaye, zan cika duk abin da na faɗa, in ji Ubangiji Mai Iko Duka.’”
কেননা আমি সদাপ্রভু যা বলার তাই বলব আর তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহীকুল, আমি যা বলছি তা তোমাদের সময়ই সফল হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’”
26 Maganar Ubangiji ta zo mini cewa,
আবার সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
27 “Ɗan mutum, gidan Isra’ila suna cewa, ‘Wahayin da yake gani na shekaru masu yawa ne nan gaba, yana kuma annabce-annabce game da wani zamani ne can.’
“হে মানবসন্তান, ইস্রায়েল কুল বলছে, ‘তুমি যে দর্শন দেখছ তা এখন থেকে অনেক বছর পরের কথা, আর যে ভবিষ্যদ্‌বাণী বলছ তা দূর ভবিষ্যতের বিষয়ে।’
28 “Saboda haka ka ce musu, ‘Ga abin da Ubangiji Mai Iko Duka yake cewa ba wata maganata da za tă ƙara yin jinkiri; duk abin da na faɗa zai cika, in ji Ubangiji Mai Iko Duka.’”
“এই জন্য তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার কোনো কথা সফল হতে আর দেরি হবে না; আমি যা বলব তা সফল হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।’”

< Ezekiyel 12 >