< Fitowa 9 >

1 Sai Ubangiji ya ce wa Musa, “Ka je wurin Fir’auna ka ce masa, ‘Ga abin da Ubangiji Allah na Ibraniyawa ya ce, “Ka bar mutanena su tafi, domin su yi mini sujada.”
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে যাও এবং তাকে বলো, ‘হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: “আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।”
2 In ka ƙi ka bar su su tafi, kana ta riƙonsu,
যদি তুমি তাদের যেতে দিতে অসম্মত হও এবং ক্রমাগত তাদের আটকে রাখো,
3 hannun Ubangiji zai kawo muguwar annoba a kan dabbobinka a gona, a kan dawakanka, da jakuna da raƙuma, da kuma a kan shanunka da tumaki da awaki.
তবে সদাপ্রভুর হাত মাঠেঘাটে থাকা তোমাদের গৃহপালিত পশুপালের উপর—তোমাদের ঘোড়া, গাধা ও উটের এবং গবাদি পশুপালের, মেষ ও ছাগলদের উপর ভয়ংকর এক আঘাত নিয়ে আসবে।
4 Amma Ubangiji zai raba tsakanin dabbobin Isra’ila da na Masar, saboda kada wata dabbar Isra’ilawa ta mutu.’”
কিন্তু সদাপ্রভু ইস্রায়েলীদের গৃহপালিত পশুপালের এবং মিশরীয়দের গৃহপালিত পশুপালের মধ্যে এক পার্থক্য গড়ে তুলবেন, যেন ইস্রায়েলীদের অধিকারভুক্ত কোনও পশু মারা না যায়।’”
5 Sai Ubangiji ya sa lokaci ya ce, “Gobe Ubangiji zai yi wannan a ƙasar.”
সদাপ্রভু এক সময় নির্দিষ্ট করলেন ও বললেন, “আগামীকাল সদাপ্রভু দেশে এরকম করবেন।”
6 Kashegari Ubangiji ya yi haka. Dukan dabbobin Masarawa suka mutu, amma babu dabba guda ta Isra’ilawan da ta mutu.
আর পরদিন সদাপ্রভু তা করলেন: মিশরীয়দের সব গৃহপালিত পশু মারা গেল, কিন্তু ইস্রায়েলীদের অধিকারভুক্ত একটি পশুও মারা গেল না।
7 Fir’auna ya aiki mutane su bincika, sai suka tarar babu dabba guda ta Isra’ilawan da ta mutu. Duk da haka zuciyar Fir’auna ta taurare, bai kuwa bar mutanen su tafi ba.
ফরৌণ তদন্ত করলেন এবং জানতে পারলেন যে ইস্রায়েলীদের একটি পশুও মারা যায়নি। তবুও তাঁর হৃদয় অনমনীয়ই থেকে গেল এবং তিনি লোকদের যেতে দিলেন না।
8 Sa’an nan Ubangiji ya ce wa Musa da Haruna, “Ɗibi tokar matoya cike da tafin hannuwanku, Musa kuwa zai watsa tokar sama a gaban Fir’auna.
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “একটি উনুন থেকে মুঠো ভর্তি করে ছাইভস্ম তুলে নাও এবং ফরৌণের সামনেই মোশি তা হাওয়ায় ছড়িয়ে দিক।
9 Za tă zama ƙura bisa dukan ƙasar Masar, sai marurai masu zafi su fiffito bisa mutane da dabbobi a dukan ƙasar.”
সমগ্র মিশর দেশে তা মিহি ধুলোয় পরিণত হবে, এবং দেশের সর্বত্র মানুষজনের ও পশুপালের গায়ে পুঁজ-ভরা ফোঁড়া ফুটে উঠবে।”
10 Sai suka ɗibi tokar matoya, suka tsaya a gaban Fir’auna, Musa ya watsa ta a iska, sai marurai masu zafi suka fiffito bisa mutane da dabbobi.
অতএব তাঁরা একটি উনুন থেকে ছাইভস্ম তুলে নিয়ে ফরৌণের সামনে গিয়ে দাঁড়ালেন। মোশি হাওয়ায় তা ছড়িয়ে দিলেন, এবং মানুষজনের ও পশুপালের গায়ে পুঁজ-ভরা ফোঁড়া ফুটে উঠল।
11 Bokaye suka kāsa tsayawa a gaban Musa saboda maruran da suke bisansu da a kan dukan Masarawa.
জাদুকরদের ও সব মিশরীয়দের গায়ে যে ফোঁড়াগুলি ফুটে উঠল, সেগুলির কারণে জাদুকররা মোশির সামনে দাঁড়াতে পারল না।
12 Amma Ubangiji ya taurare zuciyar Fir’auna, bai kuwa saurare Musa da Haruna ba kamar yadda Ubangiji ya riga ya ce wa Musa.
কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করে দিলেন এবং তিনি মোশি ও হারোণের কথা শুনতে চাইলেন না, ঠিক যেমনটি সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
13 Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Tashi da sassafe, ka sadu da Fir’auna, ka ce masa, ‘Ga abin da Ubangiji, Allah na Ibraniyawa ya ce, Ka bar mutanena su tafi don su yi mini sujada,
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ভোরবেলায় ঘুম থেকে উঠে, ফরৌণের সম্মুখীন হয়ে তাকে বোলো, ‘হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে,
14 ko kuwa a wannan lokaci zan aika da cikakkiyar annoba mai ƙarfi a kanka da a kan fadawanka da mutanenka, domin ka san cewa ba kama da ni a dukan duniya.
তা না হলে এবার আমি তোমার বিরুদ্ধে ও তোমার কর্মকর্তাদের ও তোমার প্রজাদের বিরুদ্ধে আমার আঘাতগুলির পূর্ণ বল পাঠাব, যেন তুমি জানতে পারো যে সারা পৃথিবীতে আমার মতো আর কেউ নেই।
15 Gama da ni kaina na miƙa hannuna na buge ka da jama’arka da annoba, ai, da an hallaka ku a duniya ƙaƙaf.
কারণ এখনই আমি আমার হাত বাড়িয়ে তোমাকে ও তোমার প্রজাদের এমন এক আঘাত দ্বারা আহত করতে পারি যা তোমাদের এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারে।
16 Amma na bar ka ka rayu domin in nuna maka ikona, domin kuma sunana yă zama abin darajantawa a dukan duniya.
কিন্তু ঠিক এই উদ্দেশ্যেই আমি তোমাকে উন্নত করেছি, যেন আমি তোমাকে আমার ক্ষমতা দেখাতে পারি ও সমগ্র পৃথিবীতে আমার নাম প্রচারিত হয়।
17 Har yanzu kana gāba da mutanena, ba ka kuma bar su su tafi ba.
তুমি এখনও আমার প্রজাদের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে রেখেছ এবং তাদের যেতে দিচ্ছ না।
18 Saboda haka, gobe war haka, zan sa a yi ƙanƙara mai tsananin gaske, irin wadda Masar ba tă taɓa gani ba tun kahuwarta, har yă zuwa yanzu.
তাই, আগামীকাল এইসময় আমি এমন ভারী শিলাবৃষ্টি পাঠাব যা মিশরের প্রতিষ্ঠা-দিবস থেকে শুরু করে আজ পর্যন্ত কখনও মিশরের উপর পড়েনি।
19 Yanzu, ka ba da umarni a dawo da shanunku da kuma kome da kuke da shi wanda yake a gona zuwa gida, gama ƙanƙarar za tă kashe kowane mutum ko dabba wadda take a gona wadda ba a kawo cikin gida ba, sa’ad da ta fāɗo.’”
তুমি এখন এক আদেশ জারি করো, যেন মাঠেঘাটে তোমার যত গৃহপালিত পশুপাল ও যা যা আছে, সেসব নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়, কারণ যেসব মানুষ ও পশুকে ভিতরে আনা হয়নি ও যারা এখনও মাঠেঘাটেই আছে, তাদের প্রত্যেকের উপর শিলাবৃষ্টি নেমে আসবে, ও তারা মারা পড়বে।’”
20 Waɗansu daga cikin dattawan Fir’auna suka cika da tsoro saboda abin da Ubangiji ya faɗa, nan da nan suka shigo da dabbobinsu da bayinsu da sauri daga gona zuwa cikin gida.
ফরৌণের যেসব কর্মকর্তা সদাপ্রভুর বাক্যে ভয় পেয়েছিলেন, তাঁরা তাড়াতাড়ি করে তাঁদের ক্রীতদাস-দাসীদের ও তাঁদের গৃহপালিত পশুপালকে ভিতরে নিয়ে এলেন।
21 Amma waɗanda ba su kula da maganar Ubangiji ba, suka bar bayinsu da dabbobi a gona.
কিন্তু যারা সদাপ্রভুর বাক্য উপেক্ষা করল, তারা তাদের ক্রীতদাস-দাসীদের ও গৃহপালিত পশুপাল মাঠেঘাটেই ছেড়ে দিল।
22 Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Miƙa hannunka sama don a yi ƙanƙara a bisa dukan Masar, a bisa mutane da dabbobi, da bisa dukan abubuwan da suke girma a gonakin Masar.”
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তোমার হাত আকাশের দিকে প্রসারিত করো যেন মিশরে সর্বত্র শিলাবৃষ্টি নেমে আসে—মানুষজনের ও পশুপালের এবং মিশরের মাঠেঘাটে যা যা উৎপন্ন হচ্ছে, সবকিছুর উপরে নেমে আসে।”
23 Da Musa ya miƙa sandansa sama, sai Ubangiji ya aiko da tsawa da ƙanƙara, da walƙiya har ƙasa. Ta haka Ubangiji ya yi ruwan ƙanƙara a bisa ƙasar Masar;
মোশি যখন তাঁর ছড়িটি আকাশের দিকে প্রসারিত করলেন, তখন সদাপ্রভু বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পাঠিয়ে দিলেন, এবং বজ্রবিদ্যুতের চমক মাটি স্পর্শ করল। অতএব সদাপ্রভু মিশর দেশের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলেন;
24 ƙanƙara ta fāɗo, walƙiya kuma tana ta wulƙawa. Wannan ce ƙanƙara mafi munin da aka taɓa yi, a dukan ƙasar Masar, tun tarihin kahuwarta na zaman al’umma.
শিলাবৃষ্টিপাত হয়েছিল এবং এদিক-ওদিক বজ্রবিদ্যুৎ চমকাল। যখন থেকে মিশর এক দেশে পরিণত হয়েছিল, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মিশর দেশে এরকম শিলাবৃষ্টি আর কখনও হয়নি।
25 Ko’ina a Masar ƙanƙara ta bugi duk abin da yake a gonaki, mutane da dabbobi, ta bugi duk ganyaye da suke a gonaki, ta kuma ragargaza kowane itace.
মিশরে সর্বত্র শিলাবৃষ্টি মাঠের সবকিছুকে—মানুষজন ও পশুপাল, সবাইকেই আঘাত করল; মাঠেঘাটে যা যা উৎপন্ন হয় সেসবকিছু তা দুমড়ে-মুচড়ে দিল ও প্রত্যেকটি গাছ নেড়া করে ফেলল।
26 Wuri guda kaɗai da ba a yi ruwan ƙanƙara ba, shi ne yankin Goshen, inda Isra’ilawa suke.
একমাত্র যেখানে শিলাবৃষ্টি পড়েনি তা হল সেই গোশন প্রদেশ, যেখানে ইস্রায়েলীরা বসবাস করত।
27 Sai Fir’auna ya aika a kira Musa da Haruna. Ya ce musu, “A wannan karo na yi zunubi. Ubangiji, shi ne da gaskiya, ni da mutane mu ke da kuskure.
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে পাঠালেন। “এবার আমি পাপ করেছি,” তিনি তাঁদের বললেন। “সদাপ্রভু ন্যায়পরায়ণ, এবং আমি ও আমার প্রজারা অন্যায় করেছি।
28 Ku roƙi Ubangiji, yă tsai da tsawar da ƙanƙarar. Ni kuwa na yi alkawari zan bar ku ku tafi, ba za ku ƙara tsayawa a nan ba.”
সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কারণ আমরা যথেষ্ট বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পেয়েছি। আমি তোমাদের যেতে দেব; তোমাদের আর এখানে থাকতে হবে না।”
29 Musa ya amsa, “To, da kyau, da zarar na fita daga birnin, zan yi addu’a ga Ubangiji, tsawar za tă tsaya, ƙanƙarar kuma za tă daina, don ku sani cewa duniya ta Ubangiji ce.
মোশি উত্তর দিলেন, “আমি যখন নগরটি ছেড়ে যাব, তখন আমি আমার হাত দুটি প্রার্থনায় সদাপ্রভুর দিকে প্রসারিত করব। বজ্রপাত থেমে যাবে এবং শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে এই পৃথিবী সদাপ্রভুরই।
30 Amma na san cewa kai da fadawanka, har wa yau ba ku ji tsoron Ubangiji Allah ba tukuna.”
কিন্তু আমি জানি যে আপনি ও আপনার কর্মকর্তারা এখনও সদাপ্রভু ঈশ্বরকে ভয় পাচ্ছেন না।”
31 (Rama da sha’ir suka lalace, gama sha’ir ya riga ya nuna, rama kuwa tana fid da kai.
(শণগাছ ও যব ধ্বংস হল, যেহেতু যবের শিষ ফুটেছিল ও শণগাছে ফুল ধরেছিল।
32 Alkama da gero kam, ba a hallaka su ba, gama lokacin nunansu bai yi ba tukuna.)
গম ও বাজরা অবশ্য ধ্বংস হয়নি, কারণ সেগুলি পরে পাকে।)
33 Sai Musa ya tashi daga gaban Fir’auna, ya fita daga birni. Da ya miƙa hannuwansa ta wajen Ubangiji, sai tsawa da ƙanƙara suka tsaya, kwararowar ruwa kuma ta ɗauke.
পরে মোশি ফরৌণকে ছেড়ে নগর থেকে বাইরে চলে গেলেন। তিনি সদাপ্রভুর দিকে তাঁর হাত দুটি প্রসারিত করলেন; বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, এবং বৃষ্টিও আর জমিতে নেমে এল না।
34 Da Fir’auna ya ga cewa ruwa da ƙanƙara da tsawa sun daina, sai ya sāke yin zunubi. Shi da fadawansa, suka taurare zukatansu.
ফরৌণ যখন দেখলেন যে বৃষ্টি ও শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ পড়া বন্ধ হয়েছে, তখন আবার তিনি পাপ করলেন: তিনি ও তাঁর কর্মকর্তারা তাঁদের হৃদয় কঠিন করলেন।
35 Ta haka zuciyar Fir’auna ta taurare, bai kuwa bar Isra’ilawa suka tafi ba, kamar yadda Ubangiji ya riga ya faɗa ta wurin Musa.
অতএব ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি ইস্রায়েলীদের যেতে দিলেন না, ঠিক যেমনটি সদাপ্রভু মোশির মাধ্যমে বলেছিলেন।

< Fitowa 9 >