< Fitowa 6 >
1 Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Yanzu za ka gan abin da zan yi da Fir’auna. Zan sa shi dole yă bar su su tafi, har ma yă iza ƙyeyarsu don su bar ƙasarsa!”
১তখন সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণের ওপর যা করব, তা তুমি এখন দেখবে; কারণ শক্তিশালী হাত দেখলে, সে লোকদেরকে ছেড়ে দেবে এবং শক্তিশালী হাত দেখান হলে তার দেশ থেকে তাদেরকে দূর করে দেবে।”
2 Allah ya kuma ce wa Musa, “Ni ne Ubangiji.
২ঈশ্বর মোশিকে আরও বললেন, “আমি যিহোবা [সদাপ্রভু];
3 Na bayyana ga Ibrahim, ga Ishaku da kuma ga Yaƙub a matsayin Allah Maɗaukaki, amma sunan nan nawa Ubangiji, ban bayyana kaina a gare su ba.
৩আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্বশক্তিমান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
4 Na kuma kafa alkawari da su don in ba su ƙasar Kan’ana, inda suka yi zaman baƙunci.
৪আর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থির করেছি, আমি তাদেরকে কনান দেশ দেব, যে দেশে তারা অনাগরিক হিসাবে বাস করত, তাদের সেই বসবাসকারী দেশ দেব।
5 Ban da haka ma, na ji nishe-nishen Isra’ilawa, waɗanda Masarawa suka bautar, na kuma tuna da alkawarina.
৫এমনকি মিশরীয়দের দিয়ে দাসত্বে নিযুক্ত ইস্রায়েলীয়দের আর্তনাদ শুনে আমার সেই নিয়ম স্মরণ করলাম।
6 “Saboda haka, ka ce wa Isra’ilawa, ‘Ni ne Ubangiji, zan kuma fitar da ku daga bauta ta Masarawa. Zan’yantar da ku daga zama bayinsu, da ƙarfina zan fanshe ku, in kawo hukunci mai zafi a kansu, don in cece ku.
৬অতএব ইস্রায়েল সন্তানদের বল, ‘আমি যিহোবা, আমি তোমাদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করব এবং তাদের শক্তি থেকে স্বাধীন করব। আমি তোমাদের আমার শক্তি দিয়ে উদ্ধার করব।
7 Zan ɗauke ku tamƙar mutanena, in kuma zama Allahnku. Sa’an nan za ku sani Ni ne Ubangiji Allahnku, wanda ya fitar da ku daga wahalar Masarawa.
৭আর আমি তোমাদেরকে আমার প্রজা হিসাবে স্বীকার করব ও তোমাদের ঈশ্বর হব; তাতে তোমরা জানতে পারবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশরীয়দের দাসত্ব থেকে বের করে এনেছেন।
8 Zan kuwa kawo ku a ƙasar da na rantse da hannun da na ɗaga sama, cewa zan ba wa Ibrahim, wa Ishaku, da kuma wa Yaƙub. Zan ba da ita gare ku gādo. Ni ne Ubangiji.’”
৮আর আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে দেবার জন্যে প্রতিজ্ঞা করেছি, সেই দেশে তোমাদেরকে নিয়ে যাব ও তোমাদের অধিকারে তা দেব; আমিই সদাপ্রভু’।”
9 Musa ya faɗa wa Isra’ilawa wannan magana, amma ba su kasa kunne a gare shi ba, don ɓacin rai saboda tsananin aikin bauta.
৯পরে মোশি ইস্রায়েলীয়দেরকে সেই অনুসারে বললেন, কিন্তু তারা মনের অধৈর্য্য ও কঠিন দাসত্ব কাজের জন্য মোশির কথায় মনোযোগ করল না।
10 Sa’an nan Ubangiji ya ce wa Musa,
১০পরে সদাপ্রভু মোশিকে বললেন,
11 “Koma ka ce wa Fir’auna sarkin Masar, yă bar Isra’ilawa su fita daga ƙasarsa.”
১১“তুমি যাও, মিশরের রাজা ফরৌণকে বল, যেন সে তার দেশ থেকে ইস্রায়েলীয়দের ছেড়ে দেয়।”
12 Amma Musa ya ce wa Ubangiji, “In Isra’ilawa ba su ji ni ba, yaya Fir’auna zai ji ni, da yake ina magana da ƙyar?”
১২তখন মোশি সদাপ্রভুর সামনে বললেন, “দেখ, ইস্রায়েল সন্তানেরা আমার কথায় মনোযোগ করল না; তবে ফরৌণ কি ভাবে শুনবে? আমি তো ভালো করে কথা বলতে পারি না।”
13 Ubangiji ya yi magana da Musa da Haruna game da Isra’ilawa da Fir’auna sarkin Masar, ya umarce su su fitar da Isra’ilawa daga Masar.
১৩আর সদাপ্রভু মোশির ও হারোণের সঙ্গে আলাপ করলেন এবং ইস্রায়েলীয়দেরকে মিশর দেশ থেকে বের করে আনার জন্য ইস্রায়েল সন্তানদের কাছে এবং মিশরের রাজা ফরৌণের কাছে যা বক্তব্য, তাঁদেরকে আদেশ দিলেন।
14 Waɗannan su ne shugabannin iyalansu.’Ya’yan Ruben maza ɗan farin Isra’ila su ne, Hanok da Fallu, Hezron da Karmi. Waɗannan su ne dangin Ruben.
১৪এই সব লোক নিজের পূর্বপুরুষদের প্রধান ছিলেন। ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; এরা রূবেণের গোষ্ঠী।
15 ’Ya’yan Simeyon maza su ne, Yemuwel, Yamin, Ohad, Yakin, Zohar da Sha’ul ɗan mutuniyar Kan’ana. Waɗannan su ne dangin Simeyon.
১৫শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও কনানীয় স্ত্রীর ছেলে শৌল; এরা শিমিয়োনের গোষ্ঠী।
16 Waɗannan su ne sunayen’ya’yan Lawi maza bisa ga abin da aka rubuta, Gershon, Kohat da Merari. Lawi ya yi shekara 137.
১৬বংশ তালিকা অনুসারে লেবির ছেলেদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
17 ’Ya’yan Gershon maza, bisa ga dangi su ne, Libni da Shimeyi.
১৭আর তার গোষ্ঠী অনুসারে গের্শোনের ছেলে লিবনি ও শিমিয়ি।
18 ’Ya’yan Kohat maza, su ne, Amram, Izhar, Hebron da Uzziyel. Kohat ya yi shekara 133.
১৮কহাতের সন্তান অম্রম, যিষহর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স একশো তেত্রিশ বছর হয়েছিল।
19 ’Ya’yan Merari maza, su ne, Mali da Mushi. Waɗannan su ne dangin Lawi bisa ga abin da aka rubuta.
১৯মরারির সন্তান মহলি ও মুশি; এরা বংশ তালিকা অনুসারে লেবির গোষ্ঠী।
20 Amram ya auri’yar’uwar mahaifinsa Yokebed, wadda ta haifa masa Haruna da Musa. Amram ya yi shekara 137.
২০আর অম্রম তার পিসী যোকেবদকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য হারোণকে ও মোশিকে জন্ম দিলেন। অম্রমের বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
21 ’Ya’yan Izhar maza, su ne, Kora, Nefeg da Zikri.
২১যিষ্হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।
22 ’Ya’yan Uzziyel maza, su ne, Mishayel, Elzafan da Sitri.
২২আর উষীয়েলের সন্তান মীশায়েল, ইলীষাফণ ও সিখ্রি।
23 Haruna ya auri Elisheba,’yar Amminadab,’yar’uwar Nashon, sai ta haifa masa Nadab da Abihu, Eleyazar da Itamar.
২৩আর হারোণ অম্মীনাদবের মেয়ে নহোশনের বোন ইলীশেবাকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের জন্ম দিলেন।
24 ’Ya’yan Kora maza, su ne, Assir, Elkana da Abiyasaf. Waɗannan su ne dangin Kora.
২৪আর কোরহের সন্তান অসীর, ইলকানা ও অবীয়াসফ; এরা কোরহীয়দের গোষ্ঠী।
25 Eleyazar ɗan Haruna, ya auri ɗaya daga cikin’yan matan Futiyel, sai ta haifa masa Finehas. Waɗannan su ne shugabannin iyalan Lawi, dangi, dangi.
২৫আর হারোণের ছেলে ইলীয়াসর পূটীয়েলের এক মেয়েকে বিয়ে করলে তিনি তাঁর জন্য পীনহসের জন্ম দিলেন; এরা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাদের পূর্বপুরুষদের প্রধান ছিলেন।
26 Wannan Haruna da Musa ne, waɗanda Ubangiji ya yi musu magana ya ce, “Ku fitar da Isra’ilawa daga Masar ɓangare-ɓangare.”
২৬এই যে হারোণ ও মোশি, এদেরকেই সদাপ্রভু বললেন, “তোমরা ইস্রায়েল সন্তানদের সৈন্যদের সারি অনুসারে মিশর দেশ থেকে বের কর।”
27 Su ne suka yi magana da Fir’auna sarkin Masar game da fitar da Isra’ilawa daga Masar, wannan Musa da Haruna.
২৭এরাই ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনার জন্য মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বললেন। এরা সেই মোশি ও হারোণ।
28 Ana nan, sa’ad da Ubangiji ya yi magana da Musa a Masar,
২৮আর মিশর দেশে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন,
29 ya ce masa, “Ni ne Ubangiji. Sai ka faɗa wa Fir’auna sarkin Masar kome da na faɗa maka.”
২৯সেই দিন সদাপ্রভু মোশিকে বললেন, “আমিই সদাপ্রভু, আমি তোমাকে যা যা বলি, সে সবই তুমি মিশরের রাজা ফরৌণকে বোলো।”
30 Amma Musa ya ce wa Ubangiji, “Ni mai nauyin baki ne, ina magana da ƙyar, ƙaƙa Fir’auna zai kasa kunne gare ni?”
৩০আর মোশি সদাপ্রভুর সামনে বললেন, “দেখ, আমি তো কথা বলতে পারি না, ফরৌণ কি করে আমার কথা শুনবেন?”