< Fitowa 3 >

1 Ana nan wata rana Musa yana kiwon tumakin Yetro surukinsa, firist na Midiyan, sai ya bi da tumaki zuwa gefe mai nisa a cikin hamada, har ya zo Horeb, dutsen Allah.
মোশি এক সময় তাঁর শ্বশুর, মিদিয়নীয় যাজক যিথ্রোর মেষপাল চরাচ্ছিলেন, এবং সেই পালকে দূরে মরুপ্রান্তরের এক প্রান্তে চরাতে চরাতে তিনি হোরেবে সদাপ্রভুর পর্বতে পৌঁছে গেলেন।
2 A can mala’ikan Ubangiji ya bayyana a gare shi cikin harshen wuta, a ƙaramin itace. Musa ya lura cewa ko da yake wuta na ci ƙaramin itacen, amma bai ƙone ba.
সেখানে এক ঝোপের মধ্যে থেকে সদাপ্রভুর দূত আগুনের শিখায় মোশির কাছে আবির্ভূত হলেন। মোশি দেখলেন যে যদিও ঝোপটি জ্বলছে তবুও তা পুড়ে শেষ হচ্ছে না।
3 Sai Musa ya ce, “Wannan abin mamaki ne, don me wannan itace bai ƙone ba? Bari in matso kusa in gani.”
অতএব মোশি ভাবলেন, “আমি পরিদর্শনে যাব ও এই অদ্ভুত ঘটনাটি দেখব—কেন ঝোপটি পুড়ে শেষ হচ্ছে না।”
4 Da Ubangiji ya ga Musa ya matso don yă duba, sai Allah ya yi kira daga cikin ƙaramin itacen ya ce, “Musa! Musa!” Sai Musa ya amsa ya ce, “Ga ni.”
সদাপ্রভু যখন দেখলেন যে মোশি দেখার জন্য পরিদর্শনে গিয়েছেন, তখন ঈশ্বর সেই ঝোপের মধ্যে থেকে মোশিকে ডেকে বললেন, “মোশি, মোশি!” আর মোশি বললেন, “আমি এখানে।”
5 Allah ya ce, “Kada ka zo kusa, tuɓe takalmanka, gama inda kake tsaye, wuri ne mai tsarki.”
“আর কাছে এসো না,” ঈশ্বর বললেন। “তোমার চটিজুতো খুলে ফেলো, কারণ তুমি যে স্থানে দাঁড়িয়ে আছ সেটি পবিত্র ভূমি।”
6 Sai Allah ya ce, “Ni ne Allah na kakanninka, Allah na Ibrahim, Allah na Ishaku da kuma Allah na Yaƙub.” Da jin wannan, sai Musa ya ɓoye fuskarsa, domin ya ji tsoro yă dubi Allah.
পরে তিনি বললেন, “আমি তোমার পৈত্রিক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ আড়াল করলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে তাকাতে ভয় পেয়েছিলেন।
7 Ubangiji ya ce, “Tabbatacce na ga azabar mutanena a Masar. Na ji su suna kuka saboda matsin da shugabannin gandunsu suke musu, na kuma damu da wahalarsu.
সদাপ্রভু বললেন, “আমি সত্যিই মিশরে আমার প্রজাদের দুর্দশা দেখেছি। তাদের উপর নিযুক্ত ক্রীতদাস পরিচালকদের কারণে তারা যে কান্নাকাটি করছে তা আমি শুনেছি, এবং তাদের কায়ক্লেশের বিষয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি।
8 Saboda haka na sauko domin in cece su daga hannun Masarawa, in kuma fitar da su daga ƙasar Masar, in kai su ƙasa mai kyau mai fāɗi, ƙasa mai zub da madara da zuma, inda Kan’aniyawa, Hittiyawa, Amoriyawa, Ferizziyawa, Hiwiyawa da Yebusiyawa suke.
তাই মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করার জন্য এবং সেদেশ থেকে মনোরম ও প্রশস্ত এক দেশে, দুধ ও মধু প্রবাহিত এক দেশে—কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের স্বদেশে তাদের নিয়ে যাওয়ার জন্য আমি নেমে এসেছি।
9 Yanzu kukan Isra’ilawa ya kai gare ni, na kuma ga yadda Masarawa suke wulaƙanta su
আর এখন ইস্রায়েলীদের কান্না আমার কাছে পৌঁছে গিয়েছে এবং আমি দেখেছি কীভাবে সেই মিশরীয়রা তাদের নিগৃহীত করছে।
10 To, fa, sai ka tafi. Ina aikan ka wurin Fir’auna don ka fitar da mutanena Isra’ilawa daga Masar.”
অতএব এখন, যাও। মিশর থেকে আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনার জন্য আমি তোমাকে ফরৌণের কাছে পাঠাচ্ছি।”
11 Amma Musa ya ce wa Allah, “Wane ni in tafi wurin Fir’auna, in kuma fitar da Isra’ilawa daga Masar?”
কিন্তু মোশি ঈশ্বরকে বললেন, “আমি কে যে আমাকে ফরৌণের কাছে যেতে হবে ও মিশর থেকে ইস্রায়েলীদের বের করে আনতে হবে?”
12 Sai Allah ya ce, “Zan kasance da tare kai. Wannan kuwa za tă zama alama a gare ka cewa Ni na aike ka. Bayan ka fitar da mutanen daga Masar, za ku yi sujada ga Allah a kan dutsen nan.”
আর ঈশ্বর বললেন, “আমি তোমার সঙ্গে থাকব। আর আমিই যে তোমাকে পাঠিয়েছি তার চিহ্ন হবে এই: তুমি যখন মিশর থেকে লোকদের বের করে আনবে, তখন এই পর্বতে তোমরা ঈশ্বরের আরাধনা করবে।”
13 Musa ya ce wa Allah, “A ce ma na tafi wurin Isra’ilawa na ce musu, ‘Allah na kakanninku ya aiko ni wurinku,’ in suka tambaye ni, ‘Mene ne sunansa?’ Me zan ce?”
মোশি ঈশ্বরকে বললেন, “ধরে নিন আমি ইস্রায়েলীদের কাছে গেলাম ও তাদের বললাম, ‘তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন,’ এবং তারা আমাকে জিজ্ঞাসা করবে, ‘তাঁর নাম কী?’ তখন আমি তাদের কী বলব?”
14 Allah ya ce wa Musa, “NI NE wanda NINE. Abin da za ka faɗa wa Isra’ilawa ke nan cewa, ‘NI NE, ya aiko ni wurinku.’”
ঈশ্বর মোশিকে বললেন, “আমি যে আছি, সেই আছি। ইস্রায়েলীদের তোমাকে একথাই বলতে হবে: ‘আমি আছি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।’”
15 Allah ya kuma ce wa Musa, “Ka faɗa wa Isra’ilawa, ‘Ubangiji, Allah na kakanninka, Allah na Ibrahim, Allah na Ishaku da kuma Allah na Yaƙub, ya aiko ni wurinku.’ Wannan shi ne sunana har abada, sunan da za a tuna da ni daga tsara zuwa tsara ke nan.
এছাড়াও ঈশ্বর মোশিকে বললেন, “ইস্রায়েলীদের বোলো, ‘সদাপ্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর—অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর—আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।’ “এটিই আমার অনন্তকালীন নাম, যে নামে তোমরা আমায় প্রজন্মের পর প্রজন্ম ধরে ডাকবে।
16 “Tafi ka tattara dattawan Isra’ila, ka ce musu, ‘Ubangiji, Allah na kakanninku, Allah na Ibrahim, Ishaku da Yaƙub, ya bayyana a gare ni ya ce, Na lura da ku, na kuma ga abubuwan da ake yi muku a Masar.
“যাও, ইস্রায়েলের প্রাচীনদের সমবেত করো ও তাদের বলো, ‘সদাপ্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর—অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর—আমাকে দর্শন দিয়ে বললেন: আমি তোমাদের পাহারা দিয়েছিলাম এবং দেখেছিলাম মিশরে তোমাদের প্রতি কী করা হয়েছে।
17 Na kuma yi alkawari, zan fitar da ku daga azabarku a Masar zuwa ƙasar Kan’aniyawa, Hittiyawa, Amoriyawa, Ferizziyawa, Hiwiyawa da Yebusiyawa, ƙasa mai zub da madara da zuma.’
আর আমি তোমাদের মিশরের দুর্দশা থেকে বের করে এনে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে—দুধ ও মধু প্রবাহিত সেই দেশে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলাম।’
18 “Dattawan Isra’ila za su saurare ka. Sa’an nan da kai da dattawan Isra’ila, za ku tafi wurin sarkin Masar, ku ce masa, ‘Ubangiji, Allah na Ibraniyawa, ya sadu da mu. Bari mu yi tafiyar kwana uku zuwa cikin hamada domin mu yi hadaya wa Ubangiji Allahnmu.’
“ইস্রায়েলের প্রাচীনেরা তোমার কথা শুনবে। পরে তোমাকে ও সেই প্রাচীনদের মিশররাজের কাছে গিয়ে তাকে বলতে হবে, ‘সদাপ্রভু, হিব্রুদের ঈশ্বর, আমাদের দেখা দিয়েছেন। মরুপ্রান্তরে তিনদিনের পথযাত্রা করে আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আমাদের বলি উৎসর্গ করে আসতে দিন।’
19 Amma na san cewa sarkin Masar ba zai yarda ku tafi ba, sai hannu mai ƙarfi ya tilasta shi.
কিন্তু আমি জানি যে মিশররাজ ততক্ষণ তোমাদের যেতে দেবে না, যতক্ষণ না এক বলশালী হাত তাকে বাধ্য করবে।
20 Saboda haka zan miƙa hannuna in bugi Masarawa da duk al’ajaban da zan aikata a cikinsu. Bayan haka zai bar ku, ku tafi.
অতএব আমি আমার হাত বাড়িয়ে দেব ও সেইসব আশ্চর্য কাজের মাধ্যমে মিশরীয়দের আঘাত হানব, যেগুলি আমি তাদের মধ্যে সম্পন্ন করতে চলেছি। পরে, সে তোমাদের যেতে দেবে।
21 “Zan kuma sa mutanen su sami tagomashi daga wurin Masarawa, saboda sa’ad da za ku fita, ba za ku fita hannu wofi ba.
“আর এই জাতির প্রতি মিশরীয়দের আমি এত অনুগ্রহকারী হতে দেব, যে যখন তোমরা দেশ ছেড়ে যাবে, তখন তোমাদের খালি হাতে যেতে হবে না।
22 Kowace mace ta tambayi maƙwabciyarta, da kuma duk wata macen da take cikin gidanta, kayayyakin azurfa da na zinariya da kuma na riguna, waɗanda za ku sa wa’ya’yanku maza da mata. Ta haka nan za ku washe Masarawa.”
প্রত্যেকটি মহিলাকে তার প্রতিবেশিনী ও তার বাড়িতে বসবাসকারী যে কোনো মহিলার কাছ থেকে রুপো ও সোনার গয়নাগাটি এবং পোশাক-পরিচ্ছদ চেয়ে নিতে হবে, যেগুলি তোমরা তোমাদের ছেলেমেয়েদের গায়ে পরিয়ে দেবে। আর এইভাবে তোমরা মিশরীয়দের উপর লুঠতরাজ চালাবে।”

< Fitowa 3 >