< Fitowa 28 >
1 “Ka sa a kawo maka Haruna ɗan’uwanka, tare da’ya’yansa Nadab da Abihu, Eleyazar da Itamar daga cikin Isra’ilawa, domin su yi mini hidima a matsayin firistoci.
১আর তুমি আমার যাজক হিসাবে ইস্রায়েলের সন্তানদের মধ্যে থেকে তোমার ভাই হারোণকে ও তার সঙ্গে তার ছেলেদের নিজের কাছে উপস্থিত করবে; হারোণ এবং হারোণের ছেলে নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরকে উপস্থিত করবে।
2 Ka yi tufafi masu tsarki domin ɗan’uwanka Haruna, domin a girmama, a kuma ɗaukaka shi.
২আর তোমার ভাই হারোণের জন্য, আমার উদ্দেশ্যে গৌরব ও শোভার জন্য তুমি পবিত্র পোশাক তৈরী করবে।
3 Ka faɗa wa dukan gwanayen da na ba su hikima a irin abubuwan nan, cewa su yi tufafi saboda Haruna, don a tsarkakewarsa, domin yă yi mini hidima a matsayin firist.
৩আর আমি যাদেরকে জ্ঞানের আত্মায় পূর্ণ করেছি, সেই সমস্ত জ্ঞানী লোকেদেরকে বল, যেন আমার সেবা করার জন্য যাজক হিসাবে হারোণকে পবিত্র করতে তারা তার পোশাক তৈরী করে।
4 Waɗannan su ne tufafin da za su ɗinka, ƙyallen maƙalawa a ƙirji, da efod, da taguwa, da doguwar riga, da rawani, da abin ɗamara. Za su yi wa ɗan’uwanka, Haruna da’ya’yansa, waɗannan tsarkaka tufafi, don su zama firistoci masu yi mini hidima.
৪এই সব পোশাক তারা তৈরী করবে; বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, বোনা পোশাক, পাগড়ি ও কোমরবন্ধনী; আমার যাজক হিসাবে সেবা করার উদ্দেশ্যে তারা তোমার ভাই হারোণের ও তার ছেলেদের জন্য পবিত্র পোশাক তৈরী করবে।
5 Ka sa su yi amfani da zinariya, da zare mai ruwan shuɗi da shunayya da ja, da kuma lallausan lilin.
৫তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সুতো নেবে।
6 “Ka yi efod da zinariya, da shuɗi, da shunayya, da jan zare, da kuma lallausan lilin, aikin gwani mai sana’a.
৬আর তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সুতোয় দক্ষ কারিগর দিয়ে এফোদ তৈরী করবে।
7 Za a yi fele biyu, gaba da baya, sa’an nan a haɗa, a ɗinka a mahaɗinsu a kafaɗa.
৭তার দুই কাঁধে একে অপরের সাথে যুক্ত দুটি ফিতা থাকবে।
8 Za a yi mata abin ɗamara da irin kayan da aka yi efod da shi, wato, da zinariya, da shuɗi, da shunayya, da mulufi, da lallausan zaren lilin.
৮তা বাঁধবার জন্য সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনী এফোদের মত হতে হবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই পোশাকের সমান হবে; অর্থাৎ স্বর্ণ, নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী হবে।
9 “Ka ɗauki duwatsu biyu masu daraja, ka rubuta sunayen’ya’yan Isra’ila a kai
৯পরে তুমি দুই গোমেদক মণি নিয়ে তার উপরে ইস্রায়েলীয়দের নাম খোদাই করবে।
10 bisa ga haihuwarsu, sunaye shida a kan dutse ɗaya, saura shida kuma a kan ɗaya dutsen.
১০তাদের জন্ম অনুযায়ী নাম অনুসারে ছয়টি নাম একটি পাথরের উপরে অবশ্যই থাকবে, ও অবশিষ্ট ছয়টি নাম অন্য পাথরের উপরে হবে।
11 A rubuta sunayen’ya’yan Isra’ila a kan duwatsu biyun, yadda mai yin aiki da dutse mai daraja yakan zāna hatimi. Sa’an nan a sa kowane dutse a cikin tsaiko na zinariya
১১শিল্পকাজ ও মুদ্রা খোদাইয়ের মত সেই দুটি পাথরের উপরে ইস্রায়েলের বারোটির ছেলের নাম খোদাই করা হবে। তোমরা অবশ্যই পাথরগুলি সোনার বিনুনি করা শিকল দিয়ে আঁটকিয়ে দেবে।
12 a ɗaura su a kan ƙyallen kafaɗa efod a matsayin duwatsun tuni ga’ya’yan Isra’ila. Haruna ne zai ɗauki sunayen a kafaɗarsa don tuni a gaban Ubangiji.
১২আর ইস্রায়েলীয়দের সদাপ্রভুকে স্মরণ করার জন্য মণিরূপে তুমি সেই দুটি পাথর এফোদের দুই কাঁধের ফিতাতে দেবে; তাতে হারোণ স্মরণ করবার জন্য সদাপ্রভুর সামনে নিজের দুটি কাঁধে তাদের নাম বহন করবে।
13 Ka yi tsaiko na zinariya
১৩আর তুমি অবশ্যই সোনার কাজ করবে,
14 da tuƙaƙƙun sarƙoƙi biyu kamar igiya, na zinariya zalla, ka kuma ɗaura wa tsaikunan nan biyu tuƙaƙƙun sarƙoƙi.
১৪এবং খাঁটি সোনা দিয়ে পাকান দুটি পাতা-কাটা মালার মত শিকল করবে এবং সেই পাকান শিকল দুটি অবশ্যই যুক্ত করবে।
15 “Ka shirya ƙyallen da za a manna a ƙirji don neman nufin Allah. Sai a saƙa shi da gwaninta kamar yadda aka saƙa efod ɗin. A saƙa shi da zinariya, da shuɗi, da shunayya, da mulufi, da lallausan zaren lilin.
১৫আর শিল্পীর দ্বারা কার্য্যে বিচার করার জন্য বুকপাটা তৈরী করবে; এফোদের মত কায়দায় করবে; সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তা তৈরী করবে।
16 Zai zama murabba’i, tsawonsa kamu ɗaya, fāɗinsa kuma kamu ɗaya, a naɗe shi biyu.
১৬এটা চারকোণ ও দুইভাগ বিশিষ্ট হবে; এটার দৈর্ঘ্য এক বিঘত ও প্রস্থ এক বিঘত হবে।
17 Sa’an nan ka yi jeri huɗu na duwatsu masu daraja a kansa. A jeri na fari, a sa yakutu, da tofaz, da zumurrudu.
১৭আর এটির ওপরে চার সারি মূল্যবান মণি লাগিয়ে তৈরী করবে; তার প্রথম সারিতে অবশ্যই চুণী, পীতমণি ও মরকত;
18 A jeri na biyu, a sa turkuwoyis, da saffaya, da emeral.
১৮দ্বিতীয় সারিতে অবশ্যই পদ্মরাগ, নীলকান্ত ও হীরক;
19 A jeri na uku, a sa yakin, da idon mage da ametis.
১৯তৃতীয় সারিতে অবশ্যই পেরোজ, যিস্ম ও কটাহেলা;
20 A jeri na huɗu, a sa kirisolit, da onis, da yasfa. Ka sa su a tsaiko na zinariya.
২০এবং চতুর্থ সারিতে বৈদূর্ষ্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি; এই গুলি নিজের নিজের সারিতে সোনা দিয়ে লাগানো হবে।
21 A bisa duwatsun nan goma sha biyu, sai a zāna sunayen’ya’yan Isra’ila bisa ga kabilansu goma sha biyu. Za a zāna sunayen kamar hatimi.
২১এই পাথরগুলি ইস্রায়েলীয়দের বারোটি নামানুযায়ী সাজানো হবে; এই গুলি একটি আংটির উপর খোদাই করা প্রত্যেক পাথরে ঐ বারো বংশের জন্য এক এক ছেলের নাম থাকবে।
22 “Ka yi wa ƙyallen maƙalawa a ƙirjin tuƙaƙƙun sarƙoƙin zinariya zalla.
২২আর তুমি খাঁটি সোনা দিয়ে বুকপাটার উপরে পাতার আকৃতি মালার মত পাকান দুটি শিকল তৈরী করে দেবে।
23 Ka yi zobe biyu na zinariya saboda ƙyallen maƙalawa a ƙirjin, ka kuma ɗaura su a kusurwoyin ƙyallen maƙalawa a ƙirji.
২৩আর বুকপাটার ওপরে সোনার দুটি বালা তৈরী করে দেবে এবং অবশ্যই বুকপাটার দুই মাথায় ঐ দুটি বালা বেঁধে বাঁধে দেবে।
24 Ka ɗaura sarƙoƙin zinariyan nan biyu a zoban a kusurwan ƙyallen maƙalawa a ƙirji.
২৪আর বুকপাটার দুই প্রান্তে অবস্থিত দুটি বালার মধ্যে পাকান সোনার ঐ দুটি শিকল রাখবে।
25 Ka kuma sa sauran bakunan sarƙoƙin nan biyu a kan tsaikon nan biyu, kana haɗa su da ƙyallen kafaɗa na efod a gaba.
২৫আর পাকান শিকলের দুটি শেষ প্রান্ত সেই দুটি পাতা কাটা শিকলে বেঁধে দেবে। তারপর এফোদের সামনে দুটি কাঁধের ফিতার উপরে ঐগুলি লাগিয়ে দেবে।
26 Ka yi zobai biyu na zinariya ka ɗaura su ga sauran kusurwoyi ƙyallen maƙalawa a ƙirji, a gefen ciki kusa da efod.
২৬তুমি অবশ্যই সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় এফোদের সামনের দিকে ভিতরের অংশে রাখবে।
27 Ka ƙara zobai biyu, ka kuma ɗaura su a bakin ƙyallen da ya sauka daga kafaɗa ta gaban efod, kusa da mahaɗin ƙyallaye biyu a bisa ɗamara na efod.
২৭তুমি আরও দুটি সোনার বলা তৈরী করবে এবং এফোদের দুই কাঁধের ফিতের নীচে এফোদের সামনের অংশে সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে তা লাগিয়ে দেবে।
28 Za a ɗaura zoban ƙyallen maƙalawa a ƙirji a zoban efod da shuɗiyar igiya, domin ƙyallen maƙalawa a ƙirji yă zauna a bisa abin ɗamarar efod, don kada yă kunce.
২৮তাতে বুকপাটা যেন এফোদের সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে থাকে, এফোদ থেকে যেন খসে না পড়ে, এই জন্য তারা সেই বালাতে নীলসুতো দিয়ে এফোদের বালার সঙ্গে বুকপাটা বেঁধে রাখবে।
29 “Duk sa’ad da Haruna zai shiga Wuri Mai Tsarki, zai shiga riƙe da sunayen’ya’yan Isra’ila a zuciyarsa a kan ƙyallen maƙalawa a ƙirji na neman nufin Allah, domin yă zama abin tunawa a gaban Ubangiji.
২৯যখন হারোণ পবিত্র জায়গায় যাবে, তখন তিনি সদাপ্রভুর সামনে সব দিন মনে করে দেবার জন্য সে বিচারের জন্য বুকপাটাতে ইস্রায়েলের বারোটি ছেলের নাম নিজের হৃদয়ের উপরে বহন করবে।
30 Ka kuma sa Urim da Tummim a ƙyallen maƙalawa a ƙirji, don su kasance a zuciyar Haruna, a duk sa’ad da zai shiga gaban Ubangiji. Haka kuwa kullum Haruna zai riƙa kai koke-koken Isra’ilawa a gaban Ubangiji.
৩০আর বিচারের জন্য সেই বুকপাটায় তুমি ঊরীম ও তুম্মীম [দীপ্তি ও সিদ্ধতা] দেবে; তাতে হারোণ যখন সদাপ্রভুর সামনে যাবে, তখন হারোণের হৃদয়ের উপরে সেই বিচারের জন্য বুকপাটা থাকবে এবং হারোণ সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের বিচারের বুকপাটাটি সবদিন নিজের হৃদয়ের উপরে বহন করবে।
31 “Ka yi taguwar efod da shuɗi duka,
৩১আর তুমি এফোদের সব পরিচ্ছদ নীল রঙের করবে।
32 ka yanke wuya a tsakiyarta don sawa. A kuma naɗe wuyan rigar yă yi kauri domin kada yă yage.
৩২তার মাঝখানে মাথায় পরার জন্য একটি জায়গা থাকবে; গলার সেই জায়গার চারদিকে তন্তু দিয়ে শিল্পীর কাজ করা পাড় থাকবে, যাতে এটি না ছেঁড়ে।
33 Za a yi wa bakin rigar ado da fasalin’ya’yan rumman masu launin shuɗi, da shunayya, da mulufi. A sa ƙararrawa ta zinariya a tsakankaninsu.
৩৩আর তুমি তার আঁচলের চারধারে নীল, বেগুনে ও লাল ডালিম করবে এবং তার চারদিকে মধ্যে মধ্যে সোনার ঘন্টা থাকবে।
34 Za ka jera su bi da bi, wato,’ya’yan rumman na biye da ƙararrawar zinariya kewaye da bakin rigar.
৩৪ঐ পোশাকের আঁচলের চারধারে এক সোনার ঘন্টা ও একটি ডালিম এবং এক সোনার ঘন্টা ও একটি ডালিম থাকবে।
35 Dole Haruna yă sa shi sa’ad da yake hidima. Za a ji ƙarar ƙararrawar sa’ad da zai shiga Wuri Mai Tsarki a gaban Ubangiji, da sa’ad da ya fita, don kada yă mutu.
৩৫আর হারোণ পরিচর্য্যা করার জন্য সেই পোশাক পরবে; তাতে সে যখন সদাপ্রভুর সামনে পবিত্র জায়গায় প্রবেশ করবে, ও সেখান থেকে যখন বের হবে, তখন সেই ঘন্টার শব্দ শোনা যাবে; এটি হলো যাতে সে না মরে।
36 “Ka yi allo na zinariya zalla, ka kuma yi rubutu a kansa kamar na hatimi, haka, Mai tsarki ga Ubangiji.
৩৬আর তুমি অবশ্যই খাঁটি সোনা দিয়ে একটি পাত তৈরী করবে এবং মুদ্রার মত তার ওপরে “সদাপ্রভুর উদেশ্যে পবিত্র” এই কথা খোদাই করে লিখবে।
37 Ka ɗaura shi da igiyar ruwa bula domin a haɗa shi da rawani; zai kasance a gaban rawanin.
৩৭তুমি ওই পাতটি নীলসুতো দিয়ে বেঁধে রাখবে; তা উষ্ণীষের উপরের দিকে এবং সামনের দিকে থাকবে।
38 Zai kasance a goshin Haruna, ta haka zai ɗauki kurakuran da ya yiwu Isra’ilawa sun yi cikin miƙa baye-bayensu masu tsarki. Zai kasance a goshin Haruna kullayaumin, domin su zama abin karɓa ga Ubangiji.
৩৮আর এটি অবশ্যই হারোণের কপালের উপরে থাকবে, তাতে ইস্রায়েলীয়রা নিজেদের সব পবিত্র দানে যে সকল জিনিসগুলি পবিত্র করবে, হারোণ সেই সব পবিত্র জিনিসের অপরাধ সব দিন বহন করবে। আর তাদের উপহার যাতে সদাপ্রভু গ্রহণ করে, সেই জন্য এটি সব দিন তার কপালের উপরে থাকবে।
39 “Ka saƙa doguwar riga da lallausan lilin ka kuma yi hula da lallausan zaren lilin, ka kuma saƙa abin ɗamara mai ado.
৩৯আর তুমি চিত্রিত সাদা মসীনা সুতো দিয়ে অঙ্গরক্ষিণী বুনবে এবং তুমি সাদা মসীনা সুতো দিয়ে উষ্ণীষ তৈরী করবে; তুমি কোমরবন্ধনীর মত একই জিনিস দিয়ে শিল্প কাজ করবে।
40 “Ka saƙa doguwar riga, abin ɗamara da kuma huluna domin’ya’yan Haruna, don yă ba su girma da ɗaukaka.
৪০আর হারোণের ছেলেদের জন্য অঙ্গ রক্ষার পোশাক ও কোমরবন্ধনী তৈরী করবে এবং চমত্কার ও সম্মানের জন্য শিরোভূষণ করে দেবে।
41 Bayan ka sa waɗannan riguna wa ɗan’uwanka Haruna da’ya’yansa, ka shafe su da mai, ka kuma naɗa su. Ka keɓe su domin su yi mini hidima a matsayin firistoci.
৪১আর তুমি তোমার ভাই হারোণ ও তার সঙ্গে তার ছেলেদের গায়ে সেই সব পোশাক পরাবে। তুমি তাদের অভিষেক করবে এবং তাদেরকে পবিত্র করে আমার জন্য সংরক্ষণ করবে, যাতে তারা যাজকের কাজ করে আমাকে সেবা করে।
42 “Ka yi’yan wandunan ciki na lilin don su rufe tsiraicinsu, tsayinsu zai kama daga kwankwaso zuwa cinya.
৪২তুমি তাদের উলঙ্গতা আচ্ছাদন করার জন্য কোমর থেকে উরু পর্যন্ত মসীনা সুতোর জাঙ্গিয়া তৈরী করবে।
43 Dole Haruna da’ya’yansa su sa su sa’ad da za su shiga Tentin Sujada, ko sa’ad da suka kusace bagade domin hidima a Wuri Mai Tsarki, don kada su yi laifi, su kuma mutu. “Wannan za tă zama dawwammamiyar farilla wa Haruna da zuriyarsa har abada.
৪৩আর যখন হারোণ ও তার ছেলেরা সমাগম তাঁবুতে ঢুকবে অথবা পবিত্র স্থানে সেবা কাজ করার জন্য বেদির কাছে যাবে তখন তারা এই পোশাক অবশ্যই পরবে, যাতে তারা কোনো অপরাধ বয়ে না মরে যায়। এটা একটা হারোণ ও তার পরবর্তী বংশের জন্য চিরকালের ব্যবস্থা হবে।