< Fitowa 22 >
1 “In mutum ya saci saniya ko tunkiya ya yanka, ko ya sayar, zai biya shanu biyar, a maimakon saniyar da ya sata, ko kuma tumaki huɗu, maimakon tunkiyar da ya sata.
“যে কেউ একটি বলদ বা একটি মেষ চুরি করে সেটি জবাই করে বা বিক্রি করে দেয়, তবে তাকে অবশ্যই ক্ষতিপূরণস্বরূপ সেই বলদটির পরিবর্তে পাঁচটি গবাদি পশু ও সেই মেষটির পরিবর্তে চারটি মেষ দিতে হবে।
2 “In aka iske ɓarawo yana cikin ƙoƙarin shiga yă yi sata, aka buge shi har ya mutu, to, ba za a nemi alhakin jininsa daga wurin kowa ba;
“রাতের বেলায় যদি কোনও চোর চুরি করতে এসে ধরা পড়ে এবং মারাত্মক আঘাত পেয়ে মারা যায়, তবে রক্ষক রক্তপাতের দোষে দোষী হবে না;
3 amma in ya faru bayan wayewar gari, to, za a nemi alhakin jinin ɓarawon a hannun wanda ya bugi ɓarawon. “Ɓarawon da aka kama da abin da ya sata, dole yă yi cikakkiyar ramuwa, amma in ba shi da kome, dole a sayar da shi a biya abin da ya sata.
কিন্তু তা যদি সূর্যোদয়ের পর ঘটে, তবে সেই রক্ষক রক্তপাতের দোষে দোষী হবে। “যে কেউ চুরি করেছে, তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু তার কাছে যদি কিছুই না থাকে, তবে চৌর্যবৃত্তির ক্ষতিপূরণের জন্য তাকে অবশ্যই বিক্রীত হতে হবে।
4 In an sami dabbar, ko saniya, ko jaki, ko tunkiya da ya sata da rai a hannunsa, dole ɓarawon yă biya taran da za a ci shi, sau biyu na kowane ɗaya.
চুরি যাওয়া পশুটিকে যদি তার সম্পত্তির মধ্যে জীবিত অবস্থায় পাওয়া যায়—তা সে বলদ বা গাধা বা মেষ যাই হোক না কেন—তাকে অবশ্যই দ্বিগুণ অর্থ ফিরিয়ে দিতে হবে।
5 “In mutum ya sa dabbobinsa su yi kiwo a fili ko a gonar inabi, ya kuma bar dabbobinsa suka yi ɓarna a cikin gonar wani, sai a sa mai dabbar yă biya tara daga amfanin gonarsa mafi kyau duka.
“কেউ যদি তার গৃহপালিত পশুপাল জমিতে বা দ্রাক্ষাক্ষেতে চরাতে নিয়ে যায় ও সেগুলি পথভ্রষ্ট হয়ে অন্য একজনের জমিতে চরতে চলে যায়, তবে সেই অপরাধীকে অবশ্যই তার নিজস্ব জমি বা দ্রাক্ষাক্ষেতের সেরা ফলন দিয়ে ক্ষতিপূরণ করতে হবে।
6 “In gobara ta tashi, ta kuma bazu cikin ƙayayyuwa, har ta cinye tarin hatsi, ko hatsin da ke tsaye, ko dukan gonar, dole wanda ya sa wutar, yă biya taran da aka yanka masa saboda ɓarnan da wutar ta yi.
“যদি আগুন লেগে তা কাঁটাঝোপে এমনভাবে ছড়িয়ে পড়ে যে তা কাঁচা বা পাকা শস্য অথবা সমগ্র ক্ষেতজমি পুড়িয়ে ছারখার করে দেয়, তবে যে প্রথমে সেই আগুন লাগিয়েছিল, তাকেই ক্ষতিপূরণ করতে হবে।
7 “In mutum ya ba maƙwabcinsa azurfa, ko kaya ajiya, aka kuma sace su daga gidan maƙwabcin, in an kama ɓarawon, sai ɓarawon yă biya abin da ya sata har sau biyu.
“কেউ যদি তার প্রতিবেশীর কাছে রুপো বা সোনা গচ্ছিত রাখে এবং সেগুলি সেই প্রতিবেশীর বাড়ি থেকে চুরি হয়ে যায়, এবং চোর যদি ধরা পড়ে যায়, তবে তাকে অবশ্যই দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে।
8 Amma in ba a sami ɓarawon ba, sai wanda aka yi ajiyar a gidansa, yă bayyana a gaban alƙalai a bincika ko yana da hannu a kan kayan maƙwabcinsa.
কিন্তু সেই চোরকে যদি খুঁজে পাওয়া না যায়, তবে সেই বাড়ির মালিককে বিচারকদের সামনে দাঁড়াতে হবে, এবং তাঁদেরই স্থির করতে হবে সেই বাড়ির মালিক সেই অন্যজনের সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে, কি না।
9 A kowane rikicin cin amana da zai shiga tsakanin mutum biyu, ko a kan bijimi, ko jaki, ko tunkiya, ko riga, kai, ko a kan kowane irin abin da ya ɓata, da ma abin da aka samu a hannun wani, in akwai jayayya, za a kawo mutumin a gaban alƙalai. Wanda alƙali ya ce shi ne mai laifi, sai yă biya ɗayan taran da za a yanka, har sau biyu.
বলদ, গাধা, মেষ, পোশাকের, বা অন্য যে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির বিষয়ে যদি কেউ বলে, ‘এটি আমার,’ সেগুলির অবৈধ দখলদারির সব ক্ষেত্রে দুই পক্ষকেই তাদের মামলাগুলি বিচারকদের সামনে আনতে হবে। যাকে বিচারকেরা দোষী সাব্যস্ত করবেন, সেই অন্যজনকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।
10 “In mutum ya ba da jaki, ko saniya, ko tunkiya, ko kowace dabba wa maƙwabcinsa ajiya, sai abin ya mutu, ko ya ji rauni, ko an ɗauke shi, in ba shaida,
“যদি কেউ তার প্রতিবেশীর কাছে গাধা, বলদ, মেষ বা অন্য কোনো পশু গচ্ছিত রাখে এবং সেটি মারা যায় বা আহত হয় বা মানুষের অগোচরে চুরি হয়ে যায়,
11 rantsuwa ce za tă raba tsakaninsu a gaban Ubangiji cewa babu hannunsa a dukiyar maƙwabcinsa. Mai dukiyar kuwa zai yarda da rantsuwar, ba za a bukaci wanda aka bai wa amanar yă biya ba.
তবে তাদের মধ্যে উৎপন্ন সমস্যাটির সমাধান হবে সদাপ্রভুর সামনে এই শপথ নেওয়ার মাধ্যমে, যে সেই প্রতিবেশী অন্যজনের সম্পত্তিতে হস্তক্ষেপ করেনি। মালিককে তা মেনে নিতে হবে, এবং কোনও ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হবে না।
12 Amma idan satan dabbar ce aka yi, dole wanda aka bai wa ajiyar yă biya mai dabbar taran da aka ci masa.
কিন্তু সেই পশুটি যদি সেই প্রতিবেশীর কাছ থেকে চুরি গিয়েছে, তবে তাকে মালিকের ক্ষতিপূরণ করতে হবে।
13 In naman jeji ne ya kashe ta, zai nuna gawar don shaida, ba za a kuwa sa maƙwabcin yă biya abin da naman jeji ya kashe ba.
সেটি যদি কোনও বন্যপশু দ্বারা বিদীর্ণ হয়েছে, তবে সেই প্রতিবেশী প্রমাণস্বরূপ সেটির দেহাবশেষ আনবে এবং সেই বিদীর্ণ পশুটির জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে না।
14 “In mutum ya yi aron dabba daga wurin maƙwabcinsa, sai dabbar ta ji rauni ko ta mutu, yayinda mai shi ba ya nan, dole wanda ya yi aron dabbar yă biya.
“যদি কেউ তার প্রতিবেশীর কাছ থেকে কোনও পশু ধার নেয় এবং মালিকের অনুপস্থিতিতে সেটি আহত হয় বা মারা যায়, তবে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
15 Amma idan mai dabbar yana a wurin, wanda ya karɓa aron, ba zai biya kome ba. In an yi hayar dabbar ce, to, kuɗin da aka biya na hayar zai zama a madadin rashin.
কিন্তু মালিক যদি পশুটির সাথে থাকে, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। সেই পশুটি যদি ভাড়া নেওয়া হয়েছিল, তবে ভাড়াবাবদ দেওয়া অর্থেই ক্ষতিপূরণ হয়ে যাবে।
16 “Idan mutum ya ruɗe budurwa, wadda ba wanda yake nemanta, ya kuma kwanta da ita, dole yă biya kuɗin aurenta, za tă kuma zama matarsa.
“যদি কোনও লোক, যার বাগদান হয়নি এমন এক কুমারীর সতীত্ব হরণ করে ও তার সাথে শোয়, তবে সে অবশ্যই কন্যাপণ দেবে এবং সেই কুমারী তার স্ত্রী হয়ে যাবে।
17 In mahaifinta ya ƙi yă ba da ita ga mutumin, dole mutumin yă biya dukiya daidai da abin da akan biya domin budurwai.
সেই কুমারীর বাবা যদি তাকে তার হাতে তুলে দিতে নিছক অস্বীকার করে, তা হলেও, তাকে কুমারীদের জন্য ধার্য কন্যাপণ দিতেই হবে।
18 “Kada ku bar maiya da rai.
“কোনও ডাকিনীকে বেঁচে থাকতে দিয়ো না।
19 “Duk mutumin da ya yi jima’i da dabba dole a kashe shi.
“যে কেউ পশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাকে মেরে ফেলতে হবে।
20 “Duk wanda ya yi hadaya ga wani allah ban da Ubangiji, dole a hallaka shi.
“যে কেউ সদাপ্রভু ছাড়া অন্য কোনো দেবতার কাছে বলি উৎসর্গ করে তাকে অবশ্যই ধ্বংস করে ফেলতে হবে।
21 “Kada a wulaƙanta, ko a zalunci baƙo, domin dā ku baƙi ne a ƙasar Masar.
“কোনও বিদেশির প্রতি মন্দ ব্যবহার বা জুলুম কোরো না, কারণ তোমরা মিশরে বিদেশিই ছিলে।
22 “Kada ku ci zalin gwauruwa, ko maraya.
“বিধবা বা অনাথদের দুর্বলতার সুযোগ নিয়ো না।
23 In kuka yi haka, idan kuma suka yi kuka gare ni, zan ji kukansu.
তোমরা যদি তা করো ও তারা আমার কাছে কেঁদে ওঠে, তবে আমি নিঃসন্দেহে তাদের কান্না শুনব।
24 Zan husata, in kuma kashe ku da takobi; matanku kuma, su ma su zama gwauraye,’ya’yanku kuwa su zama marayu.
আমার ক্রোধ জাগ্রত হবে, এবং আমি তরোয়াল দিয়ে তোমাদের হত্যা করব; তোমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে ও তোমাদের সন্তানেরা পিতৃহীন হবে।
25 “In kun ba wa jama’ata matalauta da suke tsakaninku bashin kuɗi, kada ku zama kamar masu ba da rance; kada ku sa yă biya da ruwa.
“তুমি যদি তোমাদের মধ্যে বসবাসকারী আমার প্রজাদের মধ্যে অভাবগ্রস্ত কাউকে অর্থ ধার দাও, তবে তা এক ব্যবসায়িক চুক্তিরূপে গণ্য কোরো না; সুদ ধার্য কোরো না।
26 In kun ɗauki mayafi maƙwabcinku a matsayin jingina, ku mayar masa kafin fāɗuwar rana,
তোমার প্রতিবেশীর আলখাল্লাটি যদি তুমি বন্ধকরূপে নিয়েছ, তবে সূর্যাস্তের আগেই তা ফিরিয়ে দিয়ো,
27 domin mayafin ne abin da yake da shi na rufe jikinsa. To, da me zai rufu yă yi barci? Sa’ad da ya yi mini kuka, zan ji, gama ni mai tausayi ne.
কারণ সেই আলখাল্লাটিই তোমার প্রতিবেশীর কাছে থাকা একমাত্র আচ্ছাদন। তারা আর কীসে শোবে? তারা যখন আমার কাছে কেঁদে উঠবে, আমি তা শুনব; কারণ আমি করুণাময়।
28 “Kada ku yi maganar saɓo ga Allah, ko ku la’anta mai mulkin mutanenku.
“ঈশ্বরনিন্দা কোরো না বা তোমাদের লোকজনের শাসককে অভিশাপ দিয়ো না।
29 “Kada ku jinkirta fitar da zakarku daga rumbunanku, ko harajin kayan da kuka saya. “Dole ku ba ni’ya’yan farinku maza.
“তোমার শস্যাগারে বা তোমাদের ভাঁটিতে অর্ঘ্য আটকে রেখো না। “তোমার ছেলেদের মধ্যে প্রথমজাতকে আমার হাতে অবশ্যই তুলে দিতে হবে।
30 Ku yi haka da shanunku da tumakinku. Bari su kasance da iyayensu mata, har kwana bakwai, amma ku ba ni su a rana ta takwas.
তোমার গবাদি পশুপালের ও তোমার মেষের ক্ষেত্রেও তুমি তাই কোরো। মায়েদের সাথে সেগুলি সাত দিন থাকুক, কিন্তু অষ্টম দিনে তুমি সেগুলি আমাকে দিয়ো।
31 “Za ku kasance mutanena masu tsarki. Saboda kada ku ci naman da namun jeji suka kashe; ku jefa wa karnuka.
“তোমাদের আমার পবিত্র প্রজা হতে হবে। অতএব বুনো পশুদের দ্বারা বিদীর্ণ কোনও পশুর মাংস খেয়ো না; কুকুরদের কাছে তা ছুঁড়ে ফেলে দিয়ো।