< Fitowa 2 >

1 Ana nan, sai wani Balawe ya auri wata Balawiya,
আর লেবির বংশের এক পুরুষ গিয়ে এক লেবীয় মেয়েকে বিয়ে করলেন।
2 ta kuwa yi ciki, ta haifi ɗa. Sa’ad da ta ga jaririn kyakkyawa ne, sai ta ɓoye shi har watanni uku.
আর সেই স্ত্রী গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন ও শিশুটিকে সুন্দর দেখে তিন মাস লুকিয়ে রাখলেন।
3 Amma da ba tă iya ɓoye shi kuma ba, sai ta yi kwandon kyauro ta shafa masa kwalta. Bayan haka sai ta sa jaririn a cikin kwandon, ta je ta ajiye kwandon tare da jaririn a cikin kyauro, a bakin kogin.
পরে আর লুকাতে না পেরে তিনি এক নলের ঝুড়ি নিয়ে পিচ তেল ও আলকাতরা মাখিয়ে তার মধ্যে ছেলেটিকে রাখলেন ও নদীর তীরে নলবনে সেটি রাখলেন।
4 ’Yar’uwarsa ta tsaya da ɗan rata tana lura da abin da zai faru da shi.
আর তার কি দশা হয়, তা দেখবার জন্য তার দিদি দূরে দাঁড়িয়ে থাকলো।
5 Sai’yar Fir’auna ta gangara zuwa kogi domin tă yi wanka, bayinta kuwa suna tafiya a bakin kogi. Sai ta ga kwandon a ciyawa, ta aiki ɗaya daga cikin masu hidimarta tă ɗauko mata.
পরে ফরৌণের মেয়ে স্নানের জন্য নদীতে আসলেন এবং তাঁর সঙ্গীরা নদীর তীরে বেড়াচ্ছিল; আর তিনি নল বনের মধ্যে ঐ ঝুড়ি দেখে তাঁর দাসীকে সেটা আনতে পাঠালেন।
6 Da ta buɗe kwandon, sai ta ga yaro yana kuka, ta kuwa ji tausayinsa. Ta ce, “Wannan ɗaya daga cikin jariran Ibraniyawa ne.”
তারপর ঝুড়ি খুলে শিশুটিকে দেখলেন যে, ছেলেটি কাঁদছে; তার প্রতি তিনি দয়া দেখিয়ে বললেন, “এটা ইব্রীয়দের ছেলে।”
7 Sai’yar’uwarsa ta tambayi’yar Fir’auna, ta ce, “In tafi in samo ɗaya daga cikin matan Ibraniyawa tă yi miki renon yaron?”
তখন তার দিদি ফরৌণের মেয়েকে বলল, “আমি গিয়ে কি আপনার জন্য এই ছেলেকে দুধ দেবার জন্য একটি ইব্রীয় স্ত্রীলোককে আপনার কাছে ডেকে আনব?”
8 Sai ta amsa ta ce, “I, tafi.” Sai yarinyar ta tafi ta kawo mahaifiyar yaron.
ফরৌণের মেয়ে বললেন, “যাও।” তখন সেই মেয়েটি গিয়ে ছেলেটির মাকে ডেকে আনল।
9 Diyar Fir’auna ta ce mata, “Ɗauki jaririn, ki yi mini renonsa, zan kuwa biya ki.” Saboda haka ta ɗauki yaron, ta yi renonsa.
ফরৌণের মেয়ে তাঁকে বললেন, “তুমি এই ছেলেটিকে নিয়ে আমার হয়ে দুধ পান করাও; আমি তোমাকে বেতন দেব।” তাতে সেই স্ত্রী ছেলেটিকে নিয়ে দুধ পান করাতে লাগলেন।
10 Sa’ad da ya yi girma, sai ta kawo shi wajen’yar Fir’auna, ya kuwa zama ɗanta, ta kuma ba shi suna Musa, tana cewa, “Na tsamo shi daga ruwa.”
১০পরে ছেলেটি বড় হলে তিনি তাকে নিয়ে ফরৌণের মেয়েকে দিলেন; তাতে সে তাঁরই ছেলে হল; আর তিনি তার নাম মোশি [টানিয়া তোলা] রাখলেন, কারণ তিনি বললেন, “আমি তাকে জল থেকে টেনে তুলেছি।”
11 Wata rana, bayan Musa ya yi girma, sai ya haura, ya tafi inda mutanensa suke, ya kuma ga yadda suke shan wahala da aiki. Ya ga wani mutumin Masar yana dūkan mutumin Ibraniyawa, ɗaya daga cikin mutanensa.
১১যখন মোশি বড় হলেন, তিনি এক দিন তাঁর ভাইদের কাছে গিয়ে তাদের কঠিন পরিশ্রম দেখতে লাগলেন; আর তিনি দেখলেন, একজন মিশরীয় একজন ইব্রীয়কে, তাঁর ভাইদের মধ্যে এক জনকে মারছে।
12 Da ya leƙa nan da can bai kuwa ga kowa ba, sai ya kashe mutumin Masar, ya ɓoye shi a yashi.
১২তখন তিনি এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে ঐ মিশরীয়কে হত্যা করে বালির মধ্যে পুঁতে রাখলেন।
13 Kashegari ya fita, sai ya ga Ibraniyawa biyu suna faɗa. Ya tambayi mai laifin ya ce, “Don me kake bugun ɗan’uwanka, mutumin Ibraniyawa?”
১৩পরের দিন তিনি বাইরে গিয়ে দেখলেন, দুইজন ইব্রীয় একে অপরের সঙ্গে মারপিট করছে; তিনি দোষী ব্যক্তিকে বললেন, “তোমার ভাইকে কেন মারছ?”
14 Mutumin ya ce masa, “Wa ya mai da kai mai mulki da mai hukunci a kanmu? Kana so ne ka kashe ni kamar yadda ka kashe mutumin Masar nan?” Sai Musa ya tsorata, ya yi tunani ya ce, “To, fa, abin nan da na yi, ya zama sananne.”
১৪সে বলল, “তোমাকে শাসনকর্ত্তা ও বিচারকর্ত্তা করে আমাদের উপরে কে নিযুক্ত করেছে? তুমি যেমন সেই মিশরীয়কে হত্যা করেছে, সেইভাবে কি আমাকেও হত্যা করতে চাও?” তখন মোশি ভয় পেয়ে বললেন, “কথাটা তাহলে জানাজানি হয়ে গেছে?”
15 Da Fir’auna ya ji wannan, sai ya yi ƙoƙari yă kashe Musa, amma Musa ya gudu daga wajen Fir’auna, ya tafi ƙasar Midiyan inda ya zauna kusa da wata rijiya.
১৫তারপর ফরৌণ এই কথা শুনে মোশিকে হত্যা করতে চেষ্টা করলেন। কিন্তু মোশি ফরৌণের সামনে থেকে পালিয়ে গেলেন এবং মিদিয়ন দেশে বাস করতে গেলেন, সেখানে একটি কুয়োর কাছে এসে বসলেন।
16 To, fa, akwai wani firist na Midiyan, yana da’ya’ya mata bakwai, suka zo su shayar da dabbobin mahaifinsu.
১৬মিদিয়নীয় যাজকের সাতটি মেয়ে ছিল; তারা সেখানে এসে বাবার ভেড়ার পাল কে জল পান করাবার জন্য জল তুলে পাত্রগুলি ভর্তি করল।
17 Sai waɗansu makiyaya suka zo suka kore su, amma Musa ya tashi ya taimake su ya shayar da dabbobinsu.
১৭তখন ভেড়ার পালকেরা এসে তাদেরকে তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে তাদের সাহায্য করলেন ও তাদের ভেড়ার পাল কে জল পান করালেন।
18 Da’yan matan suka komo wurin Reyuwel mahaifinsu, sai ya tambaye su ya ce, “Yaya kuka dawo da wuri yau?”
১৮পরে তারা তাদের বাবা রূয়েলের কাছে গেলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, “আজ তোমরা কি করে এত তাড়াতাড়ি আসলে?”
19 Suka amsa suka ce, “Wani mutumin Masar ne ya taimake mu daga hannun waɗansu makiyaya. Har ma ya ɗebo ruwa ya shayar da dabbobin.”
১৯তারা বলল, “একজন মিশরীয় আমাদেরকে ভেড়ার পালকদের হাত থেকে উদ্ধার করলেন, আর তিনি আমাদের জন্য যথেষ্ট জল তুলে ভেড়ার পাল কে জল পান করালেন।”
20 Ya tambayi’yan matansa, “To ina yake? Don me kuka bar shi a can? A gayyace shi, yă zo, yă ci wani abu.”
২০তখন তিনি তাঁর মেয়েদেরকে বললেন, “সে লোকটি কোথায়? তোমরা তাঁকে ছেড়ে কেন আসলে? তাঁকে ডাক; তিনি আহার করুন।”
21 Musa ya yarda yă zauna da mutumin wanda ya ba da’yarsa Ziffora aure da Musa.
২১পরে মোশি ঐ ব্যক্তির সঙ্গে থাকতে রাজি হলেন, আর তিনি মোশির সঙ্গে নিজের মেয়ে সিপ্পোরার বিয়ে দিলেন।
22 Ziffora ta haifi wa Musa ɗa, ya kuma raɗa masa suna Gershom cewa, “Na zama baƙo a baƙuwar ƙasa.”
২২পরে ঐ স্ত্রী ছেলের জন্ম দিলেন, আর মোশি তার নাম গের্শোম [তত্রপ্রবাসী] রাখলেন, কারণ তিনি বললেন, “আমি বিদেশে প্রবাসী হয়েছি।”
23 Ana nan dai, a kwana a tashi, sai sarkin Masar ya mutu. Isra’ilawa suka yi kuka mai zafi saboda bautarsu mai wuya, sai kukar neman taimakonsu saboda bauta, ya kai wurin Allah.
২৩অনেক কাল পরে মিশরের রাজার মৃত্যু হল। ইস্রায়েলীয়রা তাদের দাসত্বের যন্ত্রণায় আর্তনাদ করে উঠলো, বন্দীদশায় তারা সাহায্যের জন্য কাঁদলো, আর তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো।
24 Allah kuwa ya ji kukansu sai ya tuna da alkawarinsa da Ibrahim da Ishaku da Yaƙub.
২৪আর ঈশ্বর তাদের আর্তনাদ শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়ম স্মরণ করলেন;
25 Sai Allah ya dubi Isra’ilawa, ya kuma damu da su.
২৫তার ফলে ঈশ্বর ইস্রায়েলীয়দের দিকে তাকালেন; আর তিনি তাদের অবস্থা বুঝলেন।

< Fitowa 2 >