< Fitowa 14 >
1 Sa’an nan Ubangiji ya ce wa Musa,
১আর সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Ka faɗa wa Isra’ilawa, su juya su kafa sansani a Fi Hahirot, a tsakanin Migdol da teku. Za su kafa sansanin kai tsaye kusa da teku, wanda ya fuskanci Ba’al-Zafon.
২“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তারা যেন ফেরে এবং পী-হহীরোতের আগে মিগ্দোলের ও সমুদ্রের মাঝখানে বাল্সফোনের আগে শিবির স্থাপন করে।
3 Fir’auna zai yi tsammani, ‘Aha, Isra’ilawa sun rikice cikin ƙasar, hamada kuwa ta yimƙe su.’
৩তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।
4 Zan kuma taurare zuciyar Fir’auna, zai kuwa bi su. Na shirya wannan domin in nuna ɗaukakata a bisa Fir’auna da ƙungiyar sojansa. Bayan wannan, mutanen Masar za su sani ni ne Ubangiji.” Sai Isra’ilawa suka yi haka.
৪আর আমি ফরৌণের মন কঠিন করব এবং সে তোমাদের পিছনে দৌড়াবে। আমি ফরৌণ ও তার সমস্ত সৈন্যদের মাধ্যমে গৌরবান্বিত হব; আর মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।” তখন তারা সেই রকম করল।
5 Sa’ad da aka faɗa wa Fir’auna cewa Isra’ilawa sun gudu, sai Fir’auna da bayinsa suka canja ra’ayinsu game da su, suka ce, “Me muka yi? Mun bar Isra’ilawa suka tafi, mun kuwa rasa hidimarsu!”
৫যখন মিশরের রাজাকে এই খবর দেওয়া হল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়েছে, ফরৌণ ও তার দাসেদের অন্তর লোকেদের বিরুদ্ধে হল; তাঁরা বললেন, “আমরা এ কি করলাম? আমাদের দাসত্ব থেকে ইস্রায়েলকে কেন ছেড়ে দিলাম?”
6 Sai shi da keken yaƙinsa suka shirya, ya kuma ɗauki sojojinsa tare da shi.
৬তখন তিনি তাঁর রথ প্রস্তুত করালেন ও তাঁর লোকেদের সঙ্গে নিলেন।
7 Ya ɗauki kekunan yaƙi ɗari shida mafi kyau duka, tare da duk sauran keken yaƙin Masar, da shugabanni kuma a kan dukansu.
৭আর মনোনীত ছয়শো রথ এবং মিশরের সমস্ত রথ ও সেই সমস্ত কিছুর উপরে নিযুক্ত সেনাপতিকে নিলেন।
8 Ubangiji ya taurare zuciyar Fir’auna sarkin Masar, domin yă bi Isra’ilawa waɗanda suke tafiya ba tsoro.
৮আর সদাপ্রভু মিশরের রাজা ফরৌণের অন্তর কঠিন করলেন, তাতে তিনি ইস্রায়েল সন্তানদের পিছু পিছু তাড়া করলেন; তখন ইস্রায়েল সন্তানেরা জয়জয়কার করতে করতে চলে যাচ্ছিল।
9 Masarawa, dukan dawakan Fir’auna da kekunan yaƙi da mahaya da sojoji, suka bi Isra’ilawa suka cin musu yayinda suke a sansani kusa da teku kurkusa da Fi Hahirot, wanda ya fuskanci Ba’al-Zafon.
৯আর মিশরীয়রা, ফরৌণের সকল ঘোড়া ও রথ এবং তার ঘোড়াচালক ও সৈন্যরা তাদের পিছু পিছু তাড়া করল; আর তারা বাল্ সফোনের সামনে পী-হহীরোতের কাছে সমুদ্রের তীরে শিবির স্থাপন করলে তাদের কাছে উপস্থিত হল।
10 Da Fir’auna ya yi kusa, Isra’ilawa suka ɗaga idanu sai suka hange Masarawa daga nesa suna tā da ƙura suna zuwa. Sai suka tsorata ƙwarai, suka kuwa yi kuka ga Ubangiji.
১০ফরৌণ যখন কাছাকাছি চলে এলেন, তখন ইস্রায়েলের সন্তানেরা চোখ তুলে দেখল, তাদের পিছু পিছু মিশরীয়েরা আসছে; তাই তাঁরা খুব ভয় পেল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে চিত্কার করে কাঁদতে লাগলো।
11 Suka ce wa Musa, “Don babu makabarta a Masar ne, ka kawo mu a hamada mu mutu? Me ka yi mana ke nan da ka fitar da mu daga Masar?
১১আর তাঁরা মোশিকে বলল, “মিশরে কবর নেই বলে তুমি কি আমাদেরকে নিয়ে আসলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? তুমি আমাদের সঙ্গে এ কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে?
12 Ba mu faɗa maka a Masar ba, cewa ‘Ka bar mu mu bauta wa Masarawa’? Ai, da ya fi mana mu bauta wa Masarawa, da a ce mu mutu a hamada!”
১২আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলি নি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের দাসত্ব করি? কারণ মরুপ্রান্তে মারা যাবার থেকে মিশরীয়দের দাসত্ব করা আমাদের ভালো।”
13 Musa ya amsa wa mutane ya ce, “Kada ku ji tsoro. Ku tsaya dai ku ga ceton da Ubangiji zai kawo muku yau. Masarawan da kuke gani yau, ba za ku ƙara ganinsu ba.
১৩তখন মোশি তাদেরকে বললেন, “ভয় কোরো না, সবাই স্থির হয়ে দাঁড়াও। সদাপ্রভু আজ তোমাদের যে উদ্ধার করেন, তা দেখ; কারণ এই যে মিশরীয়দেরকে আজ দেখছ, এদেরকে আর কখনই দেখবে না।
14 Ubangiji zai yi yaƙi dominku, ku dai tsaya kurum.”
১৪সদাপ্রভু তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন, তোমরা শান্ত থাকবে।”
15 Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Don me kake mini kuka? Ka faɗa wa Isra’ilawa su ci gaba da tafiya.
১৫পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি কেন আমার কাছে চিত্কার করে কাঁদছ? ইস্রায়েল সন্তানদের এগিয়ে যেতে বল।
16 Ka ɗaga sandanka, ka miƙa shi bisa teku don ruwa yă rabu domin Isra’ilawa su wuce cikin teku a kan busasshiyar ƙasa.
১৬আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়াও, সমুদ্রকে দুই ভাগ কর; তাতে ইস্রায়েল সন্তানেরা শুকনো পথ দিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে।
17 Zan taurare zukatan Masarawa su shiga don su bi su. Ta haka zan ci nasara bisa Fir’auna da rundunansa, da keken yaƙinsa, da mahayan dawakansa.
১৭আর দেখ, আমিই মিশরীয়দের অন্তর কঠিন করব, তাতে তারা তাদের পিছু পিছু প্রবেশ করবে এবং আমি ফরৌণের, তার সব সৈন্যের, তার রথগুলির ও তার ঘোড়াচালকদের মাধ্যমে গৌরবান্বিত হব।
18 Masarawa za su sani ni ne Ubangiji sa’ad da na sami nasara bisa kan Fir’auna, da keken yaƙinsa, da mahayan dawakansa.”
১৮আর ফরৌণ ও তার রথগুলি ও তার ঘোড়াচালকদের মাধ্যমে আমার গৌরবলাভ হলে মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।”
19 Sai mala’ikan Allah wanda yake tafiya a gaban sojojin Isra’ila, ya janye, ya koma bayansu. Al’amudin girgije shi ma ya koma, ya tsaya a bayansu,
১৯তখন ইস্রায়েলীয় সৈন্যের আগে আগে যাওয়া ঈশ্বরের দূত সরে গিয়ে তাদের পিছু পিছু গেলেন এবং মেঘস্তম্ভ তাদের সামনে থেকে সরে গিয়ে তাদের পিছনে গিয়ে দাঁড়াল;
20 ya dawo tsakanin sojojin Masar da na Isra’ila. Duk dare, girgijen ya jawo duhu ga gefe ɗaya, haske kuma ga ɗaya gefen; saboda haka ba wanda ya kusaci wani duk dare.
২০তা মিশরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই দুইয়ের মধ্যে আসল; আর সেই মেঘ ও অন্ধকার থাকল, কিন্তু সেটা রাতে আলো দিল এবং সমস্ত রাত একদল অন্য দলের কাছে আসল না।
21 Da Musa ya miƙa hannunsa a bisa teku, sai Ubangiji ya tura teku baya da iskar gabas mai ƙarfi duk dare, ya maishe shi busasshiyar ƙasa. Ruwa ya rabu,
২১মোশি সমুদ্রের উপরে তাঁর হাত বাড়ালেন, তাতে সদাপ্রভু সেই সমস্ত রাতে শক্তিশালী পূর্ব দিকের বায়ু দিয়ে সমুদ্রকে সরিয়ে দিলেন ও তা শুকনো জমিতে পরিণত করলেন, তাতে জল দুই ভাগ হল।
22 sai Isra’ilawa suka wuce cikin teku a kan busasshiyar ƙasa, ruwan ya zama musu katanga dama da hagu.
২২আর ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করল এবং তাদের ডান ও বাম দিকের জল দেওয়ালের মত হল।
23 Masarawa suka bi su da dukan dawakan Fir’auna, da kekunan yaƙi, da mahayan, suka bi su cikin teku.
২৩পরে মিশরীয়েরা, ফরৌণের সব ঘোড়া ও রথ এবং ঘোড়াচালকরা তাড়া করে তাদের পিছু পিছু সমুদ্রের মধ্যে প্রবেশ করল।
24 Da asubahin fāri, sai Ubangiji ya dubi ƙasa a kan sojojin Masarawa daga al’amudin wuta da kuma girgije, sai ya sa suka ruɗe.
২৪কিন্তু রাতের শেষ দিনের সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভ থেকে মিশরীয় সৈন্যদের উপরে নজর রাখলেন ও মিশরীয়দের সৈন্যকে ব্যাকুল করে তুললেন।
25 Ya sa ƙafafun keken yaƙinsu suka fita don su kāsa tuƙi. Sai Masarawa suka ce, “Bari mu gudu daga Isra’ilawa gama Ubangiji yana yaƙi dominsu gāba da Masar.”
২৫আর তিনি তাদের রথের চাকার গতিরোধ করলেন, তাতে তারা খুব কষ্ট করে রথ চালাল; তখন মিশরীয়েরা বলল, “চল, আমরা ইস্রায়েলের সামনে থেকে পালিয়ে যাই, কারণ সদাপ্রভু তাদের হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছেন।”
26 Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Miƙa hannunka bisa teku don ruwa yă koma kan Masarawa, da keken yaƙinsu, da kuma mahayansu.”
২৬পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমুদ্রের উপরে হাত বাড়াও; তাতে জল ফিরে মিশরীয়দের উপরে, তাদের রথের উপরে ও ঘোড়াচালকদের উপরে আসবে।”
27 Musa ya miƙa hannunsa a bisa tekun, da wayewar gari kuwa teku ya koma wurinsa na dā. Masarawa suka yi ƙoƙari su gudu, sai Ubangiji ya tura su cikin teku.
২৭তখন মোশি সমুদ্রের উপরে হাত বাড়ালেন, আর সকাল হতে না হতেই সমুদ্র আগের মত সমান হয়ে গেল; তাতে মিশরীয়েরা সমুদ্রের দিকেই পালিয়ে গেল; আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশরীয়দেরকে ঠেলে দিলেন।
28 Ruwan ya komo ya rufe keken yaƙin da mahayan, dukan sojojin Fir’aunan da suka bi bayan Isra’ilawa cikin teku, ba ko ɗaya da ya tsira.
২৮জল ফিরে এল ও তাদের রথ ও ঘোড়াচালকদেরকে ঢেকে দিল, তাতে ফরৌণের যে সব সৈন্য তাদের পিছনে সমুদ্রে প্রবেশ করেছিল, তাদের একজনও বেঁচে থাকল না।
29 Amma Isra’ilawa suka wuce cikin teku a busasshiyar ƙasa, ruwa kuwa ya yi musu katanga dama da hagu.
২৯যদিও ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছিল এবং তাদের ডানে ও বামে জল একটি দেওয়ালের মত হয়েছিল।
30 A rana nan Ubangiji ya cece Isra’ila daga hannuwan Masarawa, Isra’ilawa kuwa suka ga gawawwakin Masarawa a bakin teku.
৩০এই ভাবে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করলেন ও ইস্রায়েল মিশরীয়দেরকে সমুদ্রের ধারে মৃত দেখল।
31 Sa’ad da Isra’ilawa suka ga iko mai girma da Ubangiji ya yi gāba da Masarawa, sai mutanen suka ji tsoron Ubangiji, suka amince da shi, da kuma bawansa Musa.
৩১আর ইস্রায়েল মিশরীয়দের প্রতি করা সদাপ্রভুর আশ্চর্য্য কাজ দেখল; তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করল এবং সদাপ্রভুতে ও তাঁর দাস মোশিতে বিশ্বাস করল।