< Fitowa 1 >
1 Waɗannan su ne sunayen’ya’yan Isra’ila maza, waɗanda suka tafi Masar tare da Yaƙub; kowanne da iyalinsa.
১ইস্রায়েলের ছেলেরা, যাঁরা মিশর দেশে গিয়েছিলেন, পরিবারের সবাই যাকোবের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের নাম হল;
2 Ruben, Simeyon, Lawi da Yahuda;
২রূবেন, শিমিয়োন, লেবি ও যিহূদা,
3 Issakar, Zebulun da Benyamin;
৩ইষাখর, সবূলূন ও বিন্যামীন,
4 Dan da Naftali; Gad da Asher.
৪দান, নপ্তালি, গাদ ও আশের।
5 Zuriyar Yaƙub duka sun kai mutum saba’in. Yusuf ya riga ya kasance a Masar.
৫যাকোবের বংশ থেকে মোট সত্তর জন মানুষ ছিল; আর যোষেফ মিশরেই ছিলেন।
6 Yanzu Yusuf da dukan’yan’uwansa da kuma dukan tsaran nan da suka tafi Masar, sun mutu,
৬পরে যোষেফ, তাঁর ভায়েরা ও সেই দিনের র সমস্ত লোক মারা গেলেন।
7 amma Isra’ilawa sun riɓaɓɓanya, suka kuma yi ta haihuwa sosai, suka yi yawan sosai, har ƙasar ta cika da su.
৭আর ইস্রায়েলের সন্তানেরা ফলবান হল, সংখ্যায় অনেক বৃদ্ধি পেল, খুব শক্তিশালী হয়ে উঠল এবং তাদের মাধ্যমে দেশ ভরে গেল।
8 Sai wani sabon sarki wanda bai san Yusuf ba, ya hau sarautar Masar.
৮পরে মিশরে এক নতুন রাজা উঠলেন, যিনি যোষেফকে চিনতেন না।
9 Ya ce wa mutanensa, “Duba Isra’ilawa sun yi yawa, sun fi ƙarfinmu.
৯তিনি তাঁর প্রজাদেরকে বললেন, “দেখ, আমাদের থেকে ইস্রায়েলের সন্তানরা সংখ্যায় বেশি ও শক্তিশালী;
10 Ku zo, mu yi dabara a kansu, in ba haka ba za su ƙaru fiye da haka, in kuwa yaƙi ya tashi tsakaninmu da abokan gāba, za su iya haɗa kai da abokan gāba, su yaƙe mu, su bar ƙasar.”
১০এস, আমরা তাদের সঙ্গে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি, নাহলে তারা বৃদ্ধি পাবে এবং যুদ্ধের দিন তারাও শত্রুদের দলে যোগ দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে এবং এই দেশ থেকে চলে যায়।”
11 Saboda haka sai suka naɗa shugabannin gandu a kansu don su wahalshe su, su kuma bauta musu, suka sa su suka gina biranen Fitom da Rameses su zama biranen ajiya, domin Fir’auna.
১১অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।
12 Amma duk da wannan ƙarin wulaƙancin da ake yi musu, su kuwa sai daɗa riɓaɓɓanya suke ta yi. Sai tsoron Isra’ilawa ya ƙaru a zuciyar Masarawa,
১২কিন্তু তারা তাদের মাধ্যমে যত দুঃখ পেল, ততই বৃদ্ধি পেতে ও ছড়িয়ে পড়তে লাগল; তাই ইস্রায়েল সন্তানদের জন্য তারা খুব চিন্তিত হয়ে পড়ল।
13 ganin haka sai Masarawa suka ƙara musu wahala.
১৩আর মিশরীয়েরা নিষ্ঠুর ভাবে ইস্রায়েল সন্তানদের দাসের মত কাজ করালো;
14 Suka baƙanta wa Isra’ilawa rai da bauta mai wuya, ta wurin sa su yin tubali da yumɓu, da kuma kowace irin bauta a gonaki. A cikin dukan ayyukansu, Masarawa ba su ji tausayinsu ba ko kaɗan.
১৪তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।
15 Sai Sarkin Masar ya gaya wa ungozomomin matan Ibraniyawa, wato, su Shofra da Fuwa ya ce,
১৫পরে মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামে দুই ইব্রীয় ধাত্রীকে এই কথা বললেন,
16 “Sa’ad da kuke taimakon matan Ibraniyawa lokacin haihuwa, in jaririn namiji ne ku kashe shi, amma in ta mace ce, ku bar ta da rai.”
১৬“যে দিনের তোমরা ইব্রীয় স্ত্রীদের ধাত্রীর কাজ করবে ও তাদেরকে প্রসবের দিন দেখবে, যদি ছেলে হয়, তাকে হত্যা করবে; আর যদি মেয়ে হয়, তাকে জীবিত রাখবে।”
17 Amma ungozomomin nan masu tsoron Allah ne, ba su kuwa aikata abin da sarkin Masar ya gaya musu ba; suka bar jarirai maza su rayu.
১৭কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত।
18 Sai sarkin Masar ya kira ungozomomin, ya tambaye su ya ce, “Don me kuka yi haka? Don me kuka bar jarirai maza su rayu?”
১৮তাই মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে বললেন, “এ রকম কাজ কেন করেছ? ছেলে সন্তানদের কেন জীবিত রেখেছ?”
19 Ungozoman suka amsa wa Fir’auna suka ce, “Ai, matan Ibraniyawa ba kamar matan Masarawa ba ne, gwarzaye ne, sukan haihu kafin ungozomomin su kai wurinsu.”
১৯ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।”
20 Saboda haka Allah ya nuna alheri wa ungozomomin, Isra’ilawa kuwa suka yi yawa fiye da dā.
২০তাই ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।
21 Saboda ungozomomin suna tsoron Allah, sai Allah ya ba su iyalan kansu.
২১সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত বলে তিনি তাদের বংশের বৃদ্ধি করলেন।
22 Sai Fir’auna ya ba da umarni wa mutanensa ya ce, “Duk yaron da yake namijin da haka haifa, dole ku jefa shi cikin kogi, amma ku bar yara mata su rayu.”
২২পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন, “তোমরা [ইব্রীয়দের] জন্ম নেওয়া প্রত্যেক ছেলেকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু প্রত্যেক মেয়েকে জীবিত রাখবে।”