< Afisawa 6 >
1 Ku’ya’ya, ku yi biyayya ga iyayenku, gama ku na Ubangiji, abin da ya dace ku yi ke nan.
সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা-মার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সংগত।
2 Doka ta farko wadda aka haɗa da alkawari ita ce, “Ka girmama mahaifinka da mahaifiyarka,
“তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি,
3 don ka zauna lafiya, ka kuma yi tsawon rai a duniya.”
“যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো।”
4 Ku kuma iyaye, kada ku tsokane’ya’yanku. Ku yi musu reno mai kyau. Ku koyar da su, ku kuma gargaɗe su game da Ubangiji.
তোমরা যারা বাবা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ কোরো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো।
5 Ku bayi, ku yi biyayya ga iyayengijinku na duniya. Ku nuna musu halin bangirma, kuna kuma yin musu biyayya cikin dukan abu, da zuciya ɗaya kamar ga Kiristi kuke yi.
ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো।
6 Ku yi aiki sosai, ba don kawai ku gamshe su sa’ad da suke kallonku ba. Da yake ku bayin Kiristi ne, ku aikata nufin Allah da dukan zuciyarku.
তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে।
7 Ku yi aikinku da kyakkyawar niyya, sai ka ce ga Ubangiji kuke yi, ba mutane ba.
তোমরা সমস্ত অন্তর দিয়ে তাদের সেবা করো, যেন তোমরা মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ।
8 Gama kun san cewa Ubangiji zai ba da lada ga kowa gwargwadon kowane aiki nagarin da ya yi, ko shi bawa ne, ko’yantacce.
কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।
9 Ku kuma masu bayi, dole ku bi da bayinku da kyau. Ku daina ba su tsoro. Ku tuna, ku da su, Maigida ɗaya kuke da shi a sama, kuma ba ya nuna bambanci.
আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে আছেন, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।
10 A ƙarshe, bari ƙarfin ikon Ubangiji yă ba ku ƙarfi.
পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও।
11 Ku yafa dukan kayan yaƙin da Allah yake bayarwa, don ku iya kāre kanku daga dabarun Shaiɗan.
ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো।
12 Gama ba da mutane da suke nama da jini ne muke yaƙi ba. Muna yaƙi ne da ikoki, da hukumomi, da masu mulkin duhu, da kuma a ikokin da suke cikin a sararin sama. (aiōn )
কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। (aiōn )
13 Saboda haka sai ku yafa dukan kayan yaƙi na Allah, domin sa’ad da ranar mugun nan ta zo, ku iya yin tsayin daka, bayan kuma kuka gama kome, ku dāge.
তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো।
14 Saboda haka fa ku dāge, ku sa gaskiya tă zama ɗamararku, adalci yă zama sulkenku,
সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং
15 shirin kai bisharar salama yă zama kamar takalmi a ƙafafunku.
শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো।
16 Ban da waɗannan kuma, ku ɗauki garkuwar bangaskiya, wadda za ku iya kashe dukan kibiyoyin wutar Mugun nan da ita.
এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে।
17 Ku kuma ɗauki hular kwano na ceto, da takobin Ruhu, wato, Maganar Allah.
আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।
18 A koyaushe ku kasance kuna addu’a da roƙo ta wurin ikon Ruhu ba fasawa. A kan wannan manufa ku zauna a faɗake da matuƙar naci, kuna yin wa dukan mutanen Ubangiji addu’a.
সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো।
19 Ku kuma yi addu’a domina, don duk sa’ad da na buɗe bakina, in sami kalmomi babu tsoro, don in sanar da asirin bishara,
তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়।
20 wadda nake jakadanta cikin sarƙoƙi. Ku yi addu’a don in iya yin shelarta babu tsoro, yadda ya kamata in yi.
এরই জন্য কারাগারে বন্দি হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি।
21 Tikikus, ƙaunataccen ɗan’uwa da kuma amintaccen bawa cikin Ubangiji, zai faɗa muku kome, domin ku ma ku san yadda nake, da kuma abin da nake yi.
আমি কেমন আছি এবং কী করছি, তোমরাও যেন তা জানতে পারো, সেজন্য প্রিয় ভাই ও প্রভুতে বিশ্বস্ত সেবক তুখিক তোমাদের সবকিছু জানাবেন।
22 Na aike shi gare ku musamman don wannan, domin ku san yadda muke, yă kuma ƙarfafa ku.
শুধু এই উদ্দেশ্যেই আমি তাঁকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যেন আমরা কেমন আছি তা তোমরা জানাতে পারো এবং তিনি তোমাদের অনুপ্রাণিত করতে পারেন।
23 ’Yan’uwa, salama tare da ƙauna da kuma bangaskiya daga Allah Uba da Ubangiji Yesu Kiristi su kasance tare da ku.
পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে শান্তি, বিশ্বাসে পূর্ণ প্রেম, ভাইবোনদের উপরে বর্ষিত হোক।
24 Alheri yă tabbata ga dukan masu ƙaunar Ubangiji Yesu Kiristi da ƙauna marar ƙarewa.
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি যাদের ভালোবাসা অমর, অনুগ্রহ তাদের সহায় হোক।