< Mai Hadishi 12 >

1 Ka tuna da Mahaliccinka a kwanakin ƙuruciyarka, kafin lokacin wahala ta zo shekaru kuma su ƙarato sa’ad da za ka ce, “Ba na jin daɗinsu,”
তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর, সমস্যার দিন আসার আগে এবং সেই বছর আসার আগে যখন তুমি বলবে, “এতে আমার কোন আনন্দ নেই,”
2 kafin rana da haske wata da taurari su daina haske, gizagizai kuma su tattaru bayan da suka sheƙa ruwa;
সূর্য্যের, চাঁদের এবং তারাদের আলোর আগে অন্ধকার বৃদ্ধি পাবে এবং বৃষ্টির পরে কালো মেঘ ফিরে আসবে।
3 sa’ad da masu tsaron gida suke rawar jiki, majiya ƙarfi kuma suka rasa ƙarfi, sa’ad da masu niƙa suka daina don ba su da yawa, idanun da suke duba ta taga suka duhunta;
সেই দিনের যখন প্রাসাদের রক্ষীরা কাঁপবে এবং শক্তিশালী লোক নত হবে এবং সেই মহিলারা যারা পেষণ করা বন্ধ করে কারণ তারা সংখ্যা কম এবং যারা জানলা দিয়ে দেখত তারা আর পরিষ্কার দেখতে পায় না।
4 sa’ad da aka rufe ƙofofin shiga tituna ƙarar niƙa kuma ya tsagaita; sa’ad da kukan tsuntsaye ta farkar da mutane, ba a kuwa jin waƙoƙinsu,
সেই দিন হবে যখন রাস্তার দরজা বন্ধ থাকবে এবং পেষণের শব্দ বন্ধ হবে, যখন লোকেরা পাখির আওয়াজে চমকে উঠবে এবং মেয়েদের গানের আওয়াজ কমে যাবে মৃত্যুর মধ্যে সমস্ত কর্মের অবসান, অথবা জীবনের এমন একটা সময় যখন একজন ব্যক্তি ভালো করে আওয়াজ আর শুনতে পারে না কিন্তু অদ্ভুতভাবে উচ্চ তীক্ষ্ণ কন্ঠের দ্বারা বিঘ্নিত হয়।
5 sa’ad da mutane suke jin tsoron tudu da kuma hatsarori a tituna; sa’ad da itacen almon ya toho, fāra kuma ya yi ta jan jikinsa da ƙyar, sha’awace-sha’awace sun kafe. Daga nan mutum ya tafi madawwamiyar gidansa ya bar masu makoki suna ta yi.
সেই দিন হবে যখন মানুষ উঁচু জায়গা ভয় পাবে এবং রাস্তার ভয়ে ভয় পাবে এবং যখন বাদাম গাছে ফুল ফুটবে এবং যখন ফড়িং নিজেকে জোর করে নিয়ে চলবে এবং যখন স্বাভাবিক ইচ্ছা ব্যর্থ হবে। তখন মানুষ তার অনন্ত ঘরে যাবে এবং শোকার্তরা রাস্তায় যাবে।
6 Ka tuna da shi, kafin igiyar azurfa ta katse, ko tasar zinariya ta fashe; kafin tulu yă ragargaje a maɓulɓula, ko guga ta tsinke a rijiya,
রূপার তার ছেঁড়ার আগে বা সোনার বাটি চূর্ণ হওয়ার আগে বা উনুইয়ের ধরে কলসি ভাঙার আগে বা কুয়োর জল তোলার চাকা ভাঙার আগে তোমার সৃষ্টিকর্ত্তাকে স্মণ কর।
7 turɓaya ta koma ƙasar da ta fito, rai kuma yă koma ga Allah wanda ya ba da shi.
ধূলো মাটিতে ফিরে যাওয়ার আগে যেখান থেকে তা এসেছিল এবং আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে যিনি তা দিয়েছিলেন।
8 “Ba amfani! Ba amfani!” In ji Malami, “Gaba ɗaya ba amfani!”
শিক্ষক বলেছেন, “অসারের অসার,” সব কিছুই অসার।
9 Ba kawai Malami ya kasance mai hikima ba, amma kuma ya koyar da mutane. Ya yi tunani ya kuma yi binciken da ya tsara karin magana masu yawa.
শিক্ষক জ্ঞানী ছিলেন এবং তিনি লোকেদের জ্ঞান শিক্ষা দিতেন। তিনি অনুশীলন এবং গভীর চিন্তা করতেন এবং অনেক নীতিকথা লিখতেন।
10 Malami ya yi bincike don yă sami kalmomin da suka dace, kuma abin da ya rubuta daidai ne da kuma gaskiya.
১০শিক্ষক উপযুক্ত শব্দের ব্যবহার করে লিখতে চাইছেন, সত্যের ন্যায্য কথা লিখতে চাইছেন।
11 Kalmomin masu hikima kamar tsinken tsokanar dabba ne, tarin maganganunsu kuma kamar ƙusoshi ne da aka kafa daram, da aka ba wa Makiyayi guda.
১১জ্ঞানীদের কথা সূঁচালো লাঠির মত। মালিকদের নীতি কথা সকল পেরেকের মত গভীরে যায়, যা একজন পালকের দ্বারা শেখানো হয়েছে।
12 Ka yi hankali ɗana, game da duk wani ƙari a kan waɗannan. Wallafa littattafai ba shi da iyaka, kuma yawan karatu yakan gajiyar da jiki.
১২আমার ছেলে, কিছু বিষয়ে বেশি সাবধান হও: অনেক বই তৈরী করা, যার শেষ নেই। অনেক অনুশীলন শরীরে ক্লান্তি নিয়ে আসে।
13 Yanzu an ji kome; ga ƙarshen magana. Ka ji tsoron Allah ka kuma kiyaye umarnansa, gama wannan shi ne dukan hakkin mutum.
১৩শেষ বিষয় হল, সবকিছু শোনার পর, তোমরা অবশ্যই ঈশ্বরকে ভয় কর এবং তাঁর আদেশ পালন কর, কারণ এটাই মানবজাতির সমস্ত কর্তব্য।
14 Gama Allah zai shari’anta kowane irin aiki, har da waɗanda aka yi a ɓoye, ko nagari ne, ko mugu.
১৪কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজ বিচারে আনবেন, সমস্ত গোপন বিষয় আনবেন, ভালো কি খারাপ সব আনবেন।

< Mai Hadishi 12 >