< Maimaitawar Shari’a 7 >
1 Sa’ad da Ubangiji Allahnku ya kawo ku ƙasar da kuke shiga don ku mallaka, ya kuma kori al’ummai masu yawa a gabanku; wato, Hittiyawa, Girgashiyawa, Amoriyawa, Kan’aniyawa, Ferizziyawa, Hiwiyawa da Yebusiyawa, al’ummai bakwai masu girma da ƙarfi fiye da ku.
১তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে যখন তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমাকে নিয়ে যাবেন ও তোমার সামনে থেকে অনেক জাতিকে, হিত্তীয়, গির্গাশীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়, তোমার থেকে বড় ও শক্তিশালী এই সাত জাতিকে, তাড়িয়ে দেবেন;
2 Sa’ad da kuma Ubangiji Allahnku ya ba da su gare ku, kuka kuma ci su da yaƙi, sai ku hallaka su ƙaƙaf. Kada ku yi yarjejjeniya da su, kada kuma ku nuna musu jinƙai.
২এবং সদাপ্রভু তোমার ঈশ্বর যখন তোমাকে তাদের থেকে জয়ী করবেন যখন তুমি যুদ্ধে তাদের সম্মুখীন হবে এবং তুমি তাদেরকে আঘাত করবে, তখন তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে; তাদের সঙ্গে কোনো চুক্তি করবে না বা তাদের প্রতি দয়া করবে না।
3 Kada ku yi auratayya da su. Kada ku ba da’ya’yanku mata wa’ya’yansu maza, ko ku ɗauko’ya’yansu mata wa’ya’yanku maza.
৩আর তাদের সঙ্গে বিয়ের সম্বন্ধ করবে না; তুমি তাদের ছেলেকে তোমার মেয়ে দেবে না ও আপন ছেলের জন্য তাদের মেয়েকে গ্রহণ করবে না।
4 Gama za su juye’ya’yanku maza daga bina, su bauta waɗansu alloli, fushin Ubangiji kuma zai ƙuna a kanku da sauri, zai kuma hallaka ku.
৪কারণ সে তোমার ছেলেকে আমার অনুসরণ থেকে ফেরাবে, আর তারা অন্য দেবতাদের সেবা করবে; তাই তোমাদের প্রতি সদাপ্রভুর রাগ জ্বলে উঠবে এবং তিনি তোমাকে তাড়াতাড়ি ধ্বংস করবেন।
5 Ga abin da za ku yi da su, za ku rurrushe bagadansu, ku ragargaza keɓaɓɓun duwatsunsu, ku farfashe ginshiƙan Asheransu, ku kuma ƙona gumakansu da wuta.
৫তোমরা তাদের প্রতি এরকম ব্যবহার করবে; তাদের যজ্ঞবেদি সব ভেঙে ফেলবে, তাদের থাম সব ভেঙে ফেলবে, তাদের আশেরা মূর্ত্তি সব কেটে ফেলবে এবং তাদের খোদাই করা প্রতিমা সব আগুনে পুড়িয়ে দেবে।
6 Gama ku mutane masu tsarki ne ga Ubangiji Allahnku. Ubangiji Allahnku ya zaɓe ku daga dukan mutane a fuskar duniya, don ku zama mutanensa, kayan gādonsa.
৬কারণ তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক; পৃথিবীতে যত লোক আছে, সে সবের মধ্যে তার নিজস্ব লোক করার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই বেছেছেন।
7 Ba don kun fi sauran al’ummai yawa ne ya sa Ubangiji ya ƙaunace ku, ya kuma zaɓe ku ba, gama ku ne mafi ƙanƙanta cikin dukan al’ummai.
৭অন্য সব লোকের থেকে তোমরা সংখ্যায় বেশি, এই জন্য যে সদাপ্রভু তোমাদেরকে ভালবেসেছেন ও বেছে নিয়েছেন, তা না; কারণ সব লোকের মধ্যে তোমরা কয়েকজন ছিলে।
8 Amma ya zama haka domin Ubangiji ya ƙaunace ku, ya kuma kiyaye rantsuwar da ya yi wa kakanninku da ya fitar da ku da hannu mai ƙarfi, ya kuma cece ku daga ƙasar bauta, daga ikon Fir’auna sarkin Masar.
৮কিন্তু সদাপ্রভু তোমাদেরকে ভালবাসেন এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে যে শপথ করেছেন, তা রক্ষা করেন, তার জন্যে সদাপ্রভু শক্তিশালী হাতের মাধ্যমে তোমাদেরকে বের করে এনেছেন এবং দাসের বাড়ি থেকে, মিশরের রাজা ফরৌণের হাত থেকে, তোমাদেরকে উদ্ধার করেছেন।
9 Saboda haka, ku sani cewa Ubangiji Allahnku, shi ne Allah; shi Allah ne mai aminci, yana kiyaye alkawarinsa na ƙauna ga tsararraki dubu na waɗanda suke ƙaunarsa suke kuma kiyaye umarnansa.
৯অতএব তুমি জানো যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর, তিনিই ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর, যারা তাঁকে ভালবাসে ও তাঁর আদেশ পালন করে, তাদের জন্য হাজার প্রজন্ম পর্যন্ত দয়া ও নিয়ম রক্ষা করেন।
10 Amma waɗanda suke ƙinsa, a fili yakan sāka musu da hallaka; ba zai yi jinkiri yin ramuwa a kan maƙiyinsa ba, zai yi ramuwar a fili.
১০কিন্তু যারা তাঁকে ঘৃণা করে, তাদেরকে ধ্বংস করে তাদের সামনে প্রতিশোধ দেন; তিনি তাঁর বিদ্বেষীর ওপরে ক্ষমাশীল হন না, তাঁর সামনেই তাকে প্রতিশোধ দেন।
11 Saboda haka, sai ku lura, ku bi umarnai, ƙa’idodi, da dokokin nan da nake ba ku a yau.
১১অতএব আমি আজ তোমাকে যে আদেশ ও যে সব বিধি ও ব্যবস্থা বলি, সে সব পালন করবে।
12 In kuka mai da hankali ga waɗannan dokoki, kuka kuma yi hankali ga bin su, to, Ubangiji Allahnku zai kiyaye alkawarinsa na ƙauna gare ku, kamar yadda ya rantse wa kakanninku.
১২তোমরা যদি এই সব আদেশ শোনো এবং সব রক্ষা ও পালন কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের কাছে যে নিয়ম ও দয়ার বিষয়ে শপথ করেছেন, তোমার পক্ষে তা রক্ষা করবেন
13 Zai ƙaunace ku, yă albarkace ku, yă kuma ƙara yawanku. Zai albarkaci’ya’yanku, amfanin gonarku; hatsinku, sabon ruwan inabinku da kuma mai, ƙanana shanunku, da’yan tumaki na tumakinku, a ƙasar da ya rantse wa kakanninku cewa zai ba ku.
১৩তিনি তোমাকে ভালবাসবেন, আশীর্বাদ করবেন ও বহুগুণ করবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তোমার গর্ভের ফল, তোমার মাটির ফল, তোমার শস্য, তোমার আঙ্গুর রস, তোমার তেল, তোমার গরুদের শাবক ও তোমার মেষদের পাল, এই সব কিছুতে আশীর্বাদ করবেন।
14 Za a albarkace ku fiye da waɗansu mutane; babu wani cikin maza ko matanku da zai kasance babu haihuwa, ba kuwa wata dabbarku da za tă kasance babu haihuwa.
১৪সব লোকেদের থেকে তুমি আশীর্বাদযুক্ত হবে, তোমার মধ্যে কি তোমার পশুদের মধ্যে কোনো পুরুষ কিম্বা কোনো স্ত্রী নিঃসন্তান হবে না।
15 Ubangiji zai kiyaye ku daga kowace cuta. Ba zai wahalshe ku da mugayen cututtukan da kuka sani a Masar ba, amma zai aukar wa dukan maƙiyanku.
১৫আর সদাপ্রভু তোমার থেকে সব রোগ দূর করবেন; এবং মিশরীয়দের যে সকল খারাপ রোগ তুমি জানো, তা তোমাকে দেবেন না, কিন্তু তোমার সব ঘৃণাকারীকে দেবেন।
16 Dole ku hallaka dukan mutanen da Ubangiji Allahnku ya bashe su gare ku. Kada ku ji tausayinsu, kada kuma ku bauta wa allolinsu, gama wannan zai zama tarko gare ku.
১৬আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতে যে সব লোকদেরকে সমর্পণ করবেন, তুমি তাদেরকে গ্রাস করবে; তোমার চোখ তাদের প্রতি দয়া না করুক এবং তুমি তাদের দেবতাদের সেবা কর না, কারণ তা তোমার জন্য একটি ফাঁদ হবে।
17 Wataƙila ku ce wa kanku, “Waɗannan al’ummai sun fi mu ƙarfi. Yaya za mu kore su?”
১৭যদি তুমি মনে মনে বল, “এই জাতিরা আমার থেকেও বহুসংখ্যক, আমি কেমন করে এদেরকে অধিকারহীন করব?”
18 Amma kada ku ji tsoronsu; ku tuna da kyau abin da Ubangiji Allahnku ya yi wa Fir’auna da kuma dukan Masar.
১৮তুমি তাদেরকে ভয় পেও না; তোমার ঈশ্বর সদাপ্রভু ফরৌণের ও সমস্ত মিশরের প্রতি যা করেছেন,
19 Kun ga da idanunku, manyan gwaje-gwaje, alamu masu banmamaki da al’ajabai, hannu mai ƙarfi da kuma mai ikon da Ubangiji Allahnku ya fitar da ku. Ubangiji Allahnku zai yi haka ga dukan mutanen da yanzu kuke tsoro.
১৯আর মহা কষ্টভোগ যে সব তুমি নিজের চোখে দেখেছ এবং যে সব চিহ্ন, অদ্ভুত লক্ষণ এবং যে শক্তিশালী হাত ও ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বের করে এনেছেন, সেই সব নিশ্চয়ই মনে রাখবে; তুমি যাদেরকে ভয় করছ, সেই সব লোকের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভু সেরকম করবেন।
20 Ban da haka ma, Ubangiji Allahnku zai aika da rina a cikinsu, har sai sun hallaka sauran mutanen da suka ragu, waɗanda suka ɓuya daga gare ku.
২০তাছাড়া যারা অবশিষ্ট থেকে তোমার অস্তিত্ব থেকে নিজেদেরকে লুকাবে, যতক্ষণ তাদের বিনাশ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তাদের মধ্যে ভীমরুল পাঠাবেন।
21 Kada ku tsorata saboda su, gama Ubangiji Allahnku, wanda yake a cikinku, Allah ne mai girma da kuma mai banrazana.
২১তুমি তাদের থেকে ভীত হয়ো না, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে, তিনি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর।
22 Da kaɗan da kaɗan Ubangiji Allahnku zai kore waɗannan al’ummai a gabanku. Ba a bari ku hallaka su duka gaba ɗaya ba, in ba haka namun jeji za su yaɗu kewaye da ku.
২২আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে থেকে ঐ জাতিদেরকে কিছু কিছু করে তাড়িয়ে দেবেন; তুমি তাদেরকে একসঙ্গে ধ্বংস করতে পারবে না পাছে তোমার চারপাশে বন্যপশুরা বেড়ে ওঠে।
23 Amma Ubangiji Allahnku zai ba da su gare ku, yana jefa su cikin rikicewa mai girma, har sai an hallaka su.
২৩কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে তাদেরকে সমর্পণ করবেন এবং যে পর্যন্ত তারা ধ্বংস না হয়, ততক্ষণ মহাভ্রান্তিতে তাদেরকে ভ্রান্ত করবেন।
24 Zai ba da sarakunsu a hannunku, za ku kuwa shafe sunayensu daga duniya. Babu wani da zai yi tsayayya da ku, za ku hallaka su.
২৪আর তিনি তাদের রাজাদের তোমার অধিকারে দেবেন এবং তুমি আকাশমণ্ডলের নীচে থেকে তাদের নাম ধ্বংস করবে; যে পর্যন্ত তাদেরকে ধ্বংস না করবে, ততক্ষণ তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না।
25 Ku ƙone siffar allolinsu da wuta. Kada ku yi ƙyashin azurfa ko zinariyar da aka rufe allolin da ita, Kada ku kwashe su, don kada su zamar muku tarko, gama abin ƙyama ne ga Ubangiji Allahnku.
২৫তোমরা তাদের খোদাই করা প্রতিমা সব আগুনে পুড়িয়ে দেবে; তুমি যেন ফাঁদে না পড়, এই জন্য তাদের গায়ের রূপা কি সোনা লোভ করবে না ও নিজের জন্য তা গ্রহণ করবে না, কারণ তা তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণ্য বস্তু;
26 Kada ku kawo abin ƙyama cikin gidajenku, domin kada ku zama kamar su. Gaba ɗaya ku yi ƙyamarsu, ku ƙi su, gama an ware su, sun zama domin a hallaka.
২৬আর তুমি ঘৃণ্য বস্তু নিজের গৃহে আনবে না এবং পূজা করবে না, ফলে তার মত বর্জিত হও; কিন্তু তা একদম ঘৃণা করবে ও অবজ্ঞা করবে, যেহেতু তা বাদ দেওয়া জিনিস।