< Maimaitawar Shari’a 5 >

1 Musa ya tattara dukan Isra’ila ya ce, Ku ji, ya Isra’ila, ƙa’idodi da dokokin da na furta a kunnuwanku a yau. Ku koye su, ku kuma tabbata kun bi su.
মোশি সমস্ত ইস্রায়েলীকে ডেকে বললেন: হে ইস্রায়েল, শোনো, আজ আমি তোমাদের কাছে অনুশাসন ও বিধানগুলি ঘোষণা করছি। সেগুলি শিখে নিয়ো এবং যত্নের সঙ্গে পালন কোরো।
2 Ubangiji Allahnmu ya yi alkawari da mu a Horeb.
আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদের সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিলেন।
3 Ba da kakanninmu ba ne Ubangiji ya yi wannan alkawari, amma da mu ne, da dukanmu waɗanda muke da rai a yau.
সদাপ্রভু আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই নিয়ম স্থাপন করেননি, করেছিলেন আমাদের কাছে, আজ আমরা যারা এখানে বেঁচে আছি আমাদের সকলের কাছে।
4 Ubangiji ya yi magana fuska da fuska da ku daga wuta a kan dutse.
সদাপ্রভু সেই পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে তোমাদের মুখোমুখি হয়ে কথা বলেছিলেন।
5 (A wannan lokaci na tsaya tsakanin Ubangiji da ku, don in furta muku maganar Ubangiji, domin kun ji tsoron wutar, ba ku kuwa hau dutsen ba.) Ya ce,
(সেই সময় আমিই তোমাদের সদাপ্রভুর কথা প্রকাশ করার জন্য সদাপ্রভুর ও তোমাদের মাঝে দাঁড়িয়েছিলাম, কেননা তোমরা আগুনের ভয়ে পাহাড়ের উপর ওঠোনি।) এবং তিনি বললেন:
6 “Ni ne Ubangiji Allahnka, wanda ya fitar da ku daga Masar, daga ƙasar bauta.
“আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।
7 “Ba za ka kasance da waɗansu alloli a gabana ba.
“আমার সামনে তুমি অন্য কোনও দেবতা রাখবে না।
8 Ba za ka yi wa kanka gunki, ko wata siffar abin da take a sama a bisa, ko siffar abin da yake a duniya a ƙasa, ko siffar abin da yake a cikin ruwa a ƙarƙashin ƙasa ba.
নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধঃস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতিবিশিষ্ট কোনও প্রতিমা তৈরি করবে না।
9 Ba za ka rusuna musu, ko ka yi musu sujada ba. Gama Ni, Ubangiji Allahnka, Allah ne mai kishi, nakan hukunta’ya’ya saboda zunuban iyaye har tsara ta uku da ta huɗu na waɗanda suka ƙi ni.
তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না; কারণ আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, এক ঈর্ষান্বিত ঈশ্বর, বাবা-মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই,
10 Amma nakan nuna ƙauna ga dubban tsararraki na waɗanda suke ƙaunata, suke kuma kiyaye dokokina.
কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাই।
11 Ba za ka yi amfani da sunan Ubangiji Allahnka a banza ba, gama Ubangiji zai ba wa duk mai yin amfani da sunansa a banza laifi.
তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার কোরো না, কারণ যে কেউ তাঁর নামের অপব্যবহার করে সদাপ্রভু তাকে নির্দোষ প্রতিপন্ন করবেন না।
12 Ka kiyaye ranar Asabbaci ta wurin kiyaye ta da tsarki, yadda Ubangiji Allahnka ya umarce ka.
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন আদেশ করেছেন, তেমনি করে বিশ্রামদিন পালন করে পবিত্র রেখো।
13 Kwanaki shida za ka yi aiki, ka kuma yi dukan aikinka,
ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে,
14 amma rana ta bakwai, Asabbaci ne ga Ubangiji Allahnka. A kanta ba za ka yi wani aiki ba, ko kai, ko ɗanka, ko’yarka, ko bawanka, ko baiwarka, ko saniyarka, ko jakinka, ko wani daga dabbobinka, ko baƙo a ƙofofinka, don bayinka maza da mata su ma su huta, kamar ka.
কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ বা তোমার গাধা বা অন্য কোনও পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমিও পাও।
15 Ka tuna fa, dā kai bawa ne a ƙasar Masar amma Ubangiji Allahnka ya fitar da kai daga can da iko da kuma ƙarfi. Saboda haka Ubangiji Allahnka ya umarce ka ka kiyaye ranar Asabbaci.
মনে রেখো যে তোমরা মিশরে দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হাত ও বিস্তারিত বাহু দিয়ে সেখান থেকে তোমাকে বের করে এনেছেন। সেইজন্যই তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বিশ্রামদিন পালন করার আদেশ দিয়েছেন।
16 Ka ba da girma ga mahaifinka da mahaifiyarka, yadda Ubangiji Allahnka ya umarce ka, don ka yi tsawon rai, ka kuma sami zaman lafiya a ƙasar da Ubangiji Allahnka yake ba ka.
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেমন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আদেশ দিয়েছেন, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো ও তোমার মঙ্গল হয়, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
17 Kada ka yi kisankai.
তুমি নরহত্যা কোরো না।
18 Kada ka yi zina.
তুমি ব্যভিচার কোরো না।
19 Kada ka yi sata.
তুমি চুরি কোরো না।
20 Kada ka ba da shaidar ƙarya a kan maƙwabcinka.
তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
21 Kada ka yi ƙyashin matar maƙwabcinka. Kada kuma ka yi sha’awar gidan maƙwabcinka, ko gonarsa, ko bayinsa maza da mata, ko saniyarka, ko jakinsa, ko dai wani abin da yake na maƙwabtanka.”
তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর উপর লোভ কোরো না। তোমার প্রতিবেশীর বাড়ি বা জমিতে, তার দাস বা দাসীর, তার বলদের বা গাধার, বা তোমার প্রতিবেশীর অধিকারভুক্ত কোনো কিছুর প্রতি লোভ কোরো না।”
22 Waɗannan su ne dokokin da Ubangiji ya furta da babbar murya ga taronku gaba ɗaya, a can dutse ta tsakiyar wuta, girgije da kuma baƙin duhu; bai kuma ƙara kome ba. Sa’an nan ya rubuta su a kan alluna biyu na dutse, ya kuma ba ni su.
সেই পাহাড়ের উপর আগুন, মেঘ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে সদাপ্রভু এই আজ্ঞাগুলি তোমাদের সকলের কাছে জোরে ঘোষণা করেছিলেন; এবং তিনি আর কিছু যোগ করেননি। পরে তিনি সেগুলি দুটি পাথরের ফলকের উপর লিখে আমার কাছে দিয়েছিলেন।
23 Sa’ad da kuka ji muryar daga duhu, yayinda dutsen yana cin wuta, dukan manyan kabilanku da dattawanku suka zo wurina.
যখন তোমরা অন্ধকারের মধ্য থেকে সেই আওয়াজ শুনতে পেয়েছিলে, এবং আগুনে পাহাড় জ্বলছিল, তখন তোমাদের সব গোষ্ঠীর নেতারা ও প্রাচীনেরা আমার কাছে এসেছিলে।
24 Kuka kuma ce, “Ubangiji Allahnmu ya nuna mana ɗaukakarsa da zatinsa, mun kuma ji muryarsa a tsakiyar wutar. A yau mun ga cewa mutum zai iya rayu idan ma Allah ya yi magana da shi.
আর তোমরা বলেছিলে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের তাঁর প্রতাপ ও মহিমা দেখিয়েছেন, আর আমরা আগুনের মধ্য থেকে তাঁর রব শুনেছি। আজ আমরা দেখলাম যে মানুষের সঙ্গে ঈশ্বর কথা বললেও সে বাঁচতে পারে।
25 Amma yanzu, don me za mu mutu? Wannan wuta mai girma za tă cinye mu, za mu kuwa mutu in muka ci gaba da jin muryar Ubangiji Allahnmu.
কিন্তু এখন আমরা কেন মারা পড়ব? এই আগুন আমাদের পুড়িয়ে ফেলবে, এবং আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আরও শুনি তাহলে মারা পড়ব।
26 Gama wanda ɗan adam ne ya taɓa jin muryar Allah mai rai yana magana daga wuta, kamar yadda muka ji, ya kuma tsira?
মানুষের মধ্যে এমন কে আছে যে আমাদের মতো করে আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের রব শুনবার পরেও বেঁচে আছে?
27 Kai, ka matsa kusa, ka saurara ga dukan abin da Ubangiji Allahnmu ya faɗa. Sa’an nan ka faɗa mana dukan abin da Ubangiji Allahnmu ya faɗa maka. Za mu saurara, mu kuma yi biyayya.”
আমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলছেন, আপনি কাছে গিয়ে তা শুনে আসুন। পরে আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে যা বলবেন তা আমাদের বলবেন। আমরা তা শুনব ও বাধ্য হব।”
28 Ubangiji ya ji ku, sa’ad da kuka yi magana da ni, sai Ubangiji ya ce mini, “Na ji abin da wannan mutane suka faɗa maka. Abin da suka faɗa daidai ne.
তোমরা যখন আমার সঙ্গে কথা বলছিলে তখন সদাপ্রভু তোমাদের কথা শুনেছিলেন এবং সদাপ্রভু আমাকে বলেছিলেন, “লোকে তোমাকে যা বলেছে আমি তা শুনেছি। তারা যা বলেছে সবই ভালো।
29 Kash, da a ce zukatansu za su zama masu tsorona, su kuma kiyaye dukan dokokina kullum mana, saboda kome yă zama da lafiya gare su, da kuma’ya’yansu har abada!
আহা, সবসময় আমাকে ভয় করতে ও আমার আজ্ঞা পালন করতে যদি তাদের এরকম মনের ইচ্ছা থাকে, তাহলে তাদের ও তাদের সন্তানদের চিরকাল মঙ্গল হবে!
30 “Je, ka faɗa musu su koma tentunansu.
“যাও, তাদের বলো নিজেদের তাঁবুতে ফিরে যেতে।
31 Kai kuwa ka tsaya a nan tare da ni saboda in ba ka umarnai, ƙa’idodi da kuma dokoki duka, da za ka koya musu don su bi a ƙasar da nake ba su, su mallaka.”
কিন্তু তুমি আমার সঙ্গে থাকো যেন আমি তোমাকে সমস্ত আদেশ, অনুশাসন ও বিধান দিতে পারি যেগুলি তুমি তাদের শেখাবে যেন অধিকার করার জন্য যে দেশ আমি আদের দিতে যাচ্ছি সেখানে তারা সেগুলি পালন করে।”
32 Sai ku yi hankali don ku yi abin da Ubangiji Allahnku ya umarce ku; kada ku juya dama ko hagu.
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে আদেশ দিয়েছেন সেগুলি যত্নের সঙ্গে পালন কোরো; তার ডানদিকে বা বাঁদিকে যাবে না।
33 Ku yi tafiya cikin dukan hanyar da Ubangiji Allahnku ya umarce ku, saboda ku zauna, ku yi nasara, ku kuma yi tsawon rai a ƙasar da za ku mallaka.
যাতে তোমরা বাঁচতে পারো এবং তোমাদের মঙ্গল হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেইসব পথেই চলবে।

< Maimaitawar Shari’a 5 >