< Maimaitawar Shari’a 30 >
1 Sa’ad da dukan albarku da la’anonin nan da na sa a gabanku suka zo muku, kuka kuma sa su a zuciya, a duk inda Ubangiji Allahnku ya watsar da ku a cikin al’ummai,
১আমি তোমার সামনে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করলাম, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সব জাতির মধ্যে তোমাকে তাড়িয়ে দেবেন, সেখানে যদি তুমি মনে চেতনা পাও
2 sa’ad da kuma ku da’ya’yanku kuka komo ga Ubangiji Allahnku, kuka kuma yi biyayya da dukan zuciyarku da kuma dukan ranku, bisa ga kome da na umarce ku a yau,
২এবং তুমি ও তোমার সন্তানরা যদি সম্পূর্ণ হৃদয়ের ও সম্পূর্ণ প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস এবং আজ আমি তোমাকে যে সব আদেশ দিচ্ছি, সেই অনুসারে যদি তাঁর রবে অবধান কর;
3 a sa’an nan ne Ubangiji Allahnku zai yi muku jinƙai, yă ji tausayinku, yă kuma sāke tattara ku daga dukan al’ummai inda ya warwatsa ku.
৩তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফেরাবেন, তোমার প্রতি দয়া করবেন ও যে সব জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে আবার তোমাকে সংগ্রহ করবেন।
4 Ko da ma an kore ku zuwa ƙasa mafi nisa a ƙarƙashin sammai, daga can Ubangiji Allahnku zai tattara ku, yă dawo da ku.
৪যদি তোমরা কেউ নির্বাসিত হয়ে আকাশমণ্ডলের (পৃথিবীর শেষ প্রান্তেও) থাক, তা সত্বেও তোমার ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাকে সংগ্রহ করবেন ও সেখান থেকে নিয়ে আসবেন।
5 Zai dawo da ku zuwa ƙasar da take ta kakanninku, za ku kuwa mallake ta. Zai sa ku yi arziki, ku kuma yi yawa fiye da kakanninku.
৫আর তোমার পূর্বপুরুষেরা যে দেশ অধিকার করেছিল, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই দেশে তোমাকে আনবেন ও তুমি তা অধিকার করবে এবং তিনি তোমার ভালো করবেন ও তোমার পূর্বপুরুষদের (পিতা) থেকেও তোমার বহুগুণ করবেন।
6 Ubangiji Allahnku zai yi wa zukatanku kaciya da kuma zukatan zuriyarku, saboda ku ƙaunace shi da dukan zuciyarku da kuma dukan ranku, ku kuma rayu.
৬আর তুমি যেন সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে নিজের ঈশ্বর সদাপ্রভুকে ভালবেসে জীবন লাভ কর, এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হৃদয় ও তোমার বংশের হৃদয় ছিন্নত্বক্ করবেন।
7 Ubangiji Allahnku zai sa dukan waɗannan la’anoni a kan abokan gābanku waɗanda suke ƙinku, suke kuma tsananta muku.
৭আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুদের ওপরে ও যারা তোমাকে ঘৃণা করে তাড়না করেছে, তাদের ওপরে এই সমস্ত শাপ দেবেন।
8 Za ku sāke yi wa Ubangiji biyayya, ku kuma bi dukan umarnan da nake ba ku a yau.
৮আর তুমি ফিরে সদাপ্রভুর রবে অনুসরণ করবে এবং আমি আজই তোমাকে তাঁর যে সব আদেশ জানাচ্ছি, তা পালন করবে।
9 Sa’an nan Ubangiji Allahnku zai mayar da ku masu arziki ƙwarai a cikin dukan aiki hannuwanku, da kuma cikin’ya’yanku, da’ya’yan shanunku, da kuma hatsin gonarku. Ubangiji zai sāke jin daɗinku yă sa ku yi arziki, kamar dai yadda ya ji daɗin kakanninku.
৯আর তোমার ঈশ্বর সদাপ্রভু সমৃদ্ধির জন্যেই তোমার হাতের সব কাজে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্য্যশালী করবেন; যেহেতু সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের মধ্যেও যেমন আনন্দ করতেন, সমৃদ্ধির জন্যে আবার তোমার মধ্যেও সেরকম আনন্দ করবেন;
10 In dai kuka yi biyayya ga Ubangiji Allahnku, kuka kuma kiyaye umarnansa da ƙa’idodin da aka rubuta a wannan Littafin Doka, kuka juyo ga Ubangiji Allahnku da dukan zuciyarku da kuma dukan ranku.
১০শুধু যদি তুমি এই নিয়মের বইয়ে লেখা তাঁর আদেশ সব ও তাঁর বিধি সব পালনের জন্যে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে মেনে চল, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফের।
11 To, abin da nake umartanku a yau, ba mai wuya ba ne gare ku, ba kuma abin da ya fi ƙarfinku ba ne.
১১কারণ আমি আজ তোমাকে এই যে আজ্ঞা দিচ্ছি, তা তোমার বোঝার জন্য কঠিন না এবং দূরেও না।
12 Ba ya can sama, balle ku ce, “Wa zai hau sama yă kawo mana, yă kuma furta mana, don mu yi biyayya?”
১২তা স্বর্গে না যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এই জন্য কে আমাদের জন্যে স্বর্গে গিয়ে তা এনে আমাদেরকে শুনাবে?
13 Ba kuwa yana gaba da teku ba, da za ku ce, “Wa zai haye tekun don yă kawo mana, yă kuma furta mana, don mu yi biyayya?”
১৩আর তা সমুদ্রের পারেও না যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এই জন্য কে আমাদের জন্যে সমুদ্র পার হয়ে তা এনে আমাদেরকে শোনাবে?
14 A’a, kalmar tana nan dab da ku, tana cikin bakinku da cikin zuciyarku, don ku yi biyayya.
১৪কিন্তু সেই কথা তোমার খুব কাছে, তা তোমার মুখে ও তোমার হৃদয়ে, যেন তুমি তা পালন করতে পার।
15 Ku duba, na sa a gabanku a yau, rai da wadata, mutuwa da kuma hallaka.
১৫দেখ, আমি আজই তোমার সামনে জীবন ও ভালো এবং মৃত্যু ও অমঙ্গল রাখলাম;
16 Gama na umarce ku a yau, ku ƙaunaci Ubangiji Allahnku, don ku yi tafiya a hanyoyinsa, ku kuma kiyaye umarnansa, ƙa’idodinsa da kuma dokokinsa, sa’an nan za ku rayu, ku kuma ƙaru, Ubangiji Allahnku kuwa zai albarkace ku a ƙasar da kuke shiga don ci gādonta.
১৬যদি আমি আজ তোমাকে এই আজ্ঞা দিচ্ছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসতে, তাঁর পথে চলতে এবং তাঁর আজ্ঞা, তাঁর বিধি ও তাঁর শাসন পালন করতে হবে; তা করলে তুমি বাঁচবে ও বহুগুণ হবে এবং যে দেশ অধিকার করতে যাচ্ছে, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করবেন।
17 Amma in zukatanku suka kangare, ba su kuwa yi biyayya ba, in kuma aka rinjaye ku don ku rusuna ga waɗansu alloli ku yi musu bauta,
১৭কিন্তু যদি তোমার হৃদয় অন্য পথে যায় ও তুমি কথা না শুনে প্রতিসারিত হয়ে অন্য দেবতাদের কাছে নত হও ও তাদের সেবা কর;
18 na furta muku yau cewa tabbatacce za a hallaka ku. Ba za ku zauna a ƙasar da kuke hayewa Urdun don ku shiga ku ci gādonta ba.
১৮তবে আজ আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা অবশ্যই বিনষ্ট হবে, তোমরা অধিকারের জন্যে যে দেশে প্রবেশ করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘদিন হবে না।
19 A wannan rana na kira bisa sama da ƙasa a matsayin shaidu a kanku, cewa na sa a gabanku rai da mutuwa, albarku da la’anoni. Yanzu sai ku zaɓi rai, saboda ku da’ya’yanku ku rayu
১৯আমি আজ তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করে বলছি যে, আমি তোমার সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখলাম। অতএব জীবন বেছে নাও, যেন তুমি ও তোমার বংশধর বাঁচতে পার;
20 don kuma ku ƙaunaci Ubangiji Allahnku, ku saurari muryarsa, ku kuma manne masa. Gama Ubangiji shi ranku, zai kuwa ba ku shekaru masu yawa a ƙasar da ya rantse zai ba wa kakanninku, Ibrahim, Ishaku da Yaƙub.
২০তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস, তাঁর রবে মেনে চল ও তাতে আসক্ত হও; কারণ তিনিই তোমার জীবন ও তোমার দীর্ঘআয়ুর মতো; তা হলে সদাপ্রভু তোমার পূর্বপুরুষদেরকে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে, যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দেশে তুমি বাস করতে পারবে।