< Maimaitawar Shari’a 3 >

1 Biye da wannan muka juya muka haura ta hanyar wajen Bashan, inda Og, sarkin Bashan tare da dukan mayaƙansa suka fito don su sadu da mu a yaƙi, a Edireyi.
পরে আমরা ঘুরে বাশনের পথে উঠে গেলাম। আর বাশনের রাজা ওগ তাঁর সৈন্যদল নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইদ্রিয়ীতে এলেন।
2 Ubangiji ya ce mini, “Kada ka ji tsoronsa, gama na riga na miƙa shi da dukan mayaƙansa da kuma ƙasarsa gare ka. Yi masa abin da ka yi wa Sihon sarkin Amoriyawa, wanda ya yi mulkin Heshbon.”
সদাপ্রভু আমাকে বললেন, “তাকে ভয় পেয়ো না। আমি তাকে, তার সমস্ত সেনাবাহিনী ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি। তার প্রতি সেরকমই কোরো, যেমন তুমি ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করেছিলে, যে হিষ্‌বোনে রাজত্ব করত।”
3 Saboda haka Ubangiji Allahnmu ya ba da Og, sarkin Bashan da dukan mayaƙansa a hannuwanmu. Muka karkashe su, ba mu bar wani da rai ba.
এইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগ ও তার সমগ্র সেনাবাহিনী আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা তাদের আঘাত করলাম, কাউকে বাঁচিয়ে রাখিনি।
4 A wannan lokaci muka kwashe dukan biranensa. Babu ɗaya daga birane sittin da ba mu ɗauke daga gare su ba, dukan yankin Argob, masarautar Og a Bashan.
সেই সময় আমরা তাঁর সবগুলি নগরই দখল করলাম। তাঁর ষাটটি নগরের সবগুলোই আমরা দখল করে নিয়েছিলাম, এমন একটিও ছিল না যা আমরা নিইনি—অর্গোবের সমস্ত এলাকা, বাশনে ওগের রাজ্য।
5 Dukan biranen nan masu katanga da suke da tsayi masu ƙofofi da ƙyamare, akwai kuma manya ƙauyukan da ba su da katanga.
সেইসব নগর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর তাতে দ্বার ও হুড়কা ছিল, আর সেখানে অনেক গ্রামও ছিল যেগুলি প্রাচীর দিয়ে ঘেরা ছিল না।
6 Muka hallaka su ƙaƙaf, kamar yadda muka yi wa Sihon sarkin Heshbon, muka hallaka kowace birni, maza, mata da yara.
আমরা সেগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম, যেমন আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি করেছিলাম, প্রত্যেক নগর ধ্বংস করে দিয়েছিলাম—পুরুষ, মহিলা ও শিশুদের।
7 Amma dukan dabbobin da kuma ganimar daga biranensu muka kwaso wa kanmu.
কিন্তু পশুপাল এবং নগর থেকে লুট করা জিনিসপত্র আমরা নিজেদের জন্য নিয়ে আসলাম।
8 A lokacin ne muka ƙwace wannan ƙasa daga hannun sarakunan nan biyu na Amoriyawa, wato, ƙasa wadda take a hayin Urdun, daga Kwarin Arnon zuwa Dutsen Hermon.
সেই সময় আমরা অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত জর্ডন নদীর পূর্বদিকের এলাকাটি এই দুজন ইমোরীয় রাজার হাত থেকে নিয়ে নিয়েছিলাম।
9 (Hermon ne Sidoniyawa suke kira Siriyon, Amoriyawa kuwa suna kira shi Senir.)
(সীদোনীয়েরা হর্মোণকে সিরিয়োণ বলে আর ইমোরীয়েরা বলে সনীর)
10 Muka kama dukan biranen da suke kan tudu, da dukan Gileyad, da dukan Bashan, har zuwa Saleka da Edireyi, biranen masarautar Og a Bashan.
আমরা মালভূমির সমস্ত নগর, গিলিয়দের সব এলাকা এবং বাশনের রাজা ওগের রাজ্যের সল্‌খা ও ইদ্রিয়ী প্রর্যন্ত গোটা বাশন দেশটি দখল করে নিয়েছিলাম।
11 (Og sarkin Bashan, ne kaɗai ya ragu cikin Refahiyawa. An yi gadonsa da ƙarfe, tsawon gadon ya fi ƙafa goma sha uku, fāɗinsa kuwa ƙafa shida ne. Yana nan a Rabba ta Ammonawa har yanzu.)
(রফায়ীয়দের বাকি লোকদের মধ্যে কেবল বাশনের রাজা ওগই বেঁচেছিলেন। তাঁর লোহার তৈরি শোবার খাটটি ছিল লম্বায় তেরো ফুটের বেশি এবং চওড়ায় ছয় ফুট। সেটি এখনও অম্মোনীয়দের রব্বাতে আছে।)
12 Cikin ƙasar da muka kwasa a lokacin, na ba wa mutanen Ruben da mutanen Gad yankin arewa na Arower ta Kwarin Arnon, haɗe da rabin ƙasar tudu ta Gileyad, tare da biranenta.
সেই সময় আমরা যে দেশ অধিকার করেছিলাম, আমি অর্ণোন উপত্যকার কাছে অরোয়ের উত্তর দিকের এলাকা পর্যন্ত এবং গিলিয়দের পাহাড়ি এলাকার অর্ধেক ও সেখানকার সব নগর রূবেণীয়দের ও গাদীয়দের দিলাম।
13 Sai kuma na ba wa rabin kabilar Manasse sauran rabin ƙasar tudu ta Gileyad da kuma dukan Bashan, masarautar Og (Wato, dukan yankin ƙasan nan na Argob a Bashan da dā ake kira ƙasar Refahiyawa.
গিলিয়দের বাকি অংশ এবং রাজা ওগের গোটা বাশন রাজ্যটি আমি মনঃশির অর্ধেক বংশকে দিলাম। (বাশনের মধ্যবর্তী সমস্ত অর্গোব এলাকাটিকে রফায়ীয়দের দেশ বলা হত।
14 Yayir na zuriyar Manasse ya karɓi dukan yankin ƙasar Argob a Bashan har zuwa iyakar Geshurawa da Ma’akatiyawa. Sai ya kira ƙauyukan wurin da sunansa, Hawwot Yayir.)
যায়ীর, মনঃশির এক বংশধর, গশূরীয়দের ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত অর্গোবের গোটা এলাকাটি দখল করে নিজের নাম অনুসারে তার নাম রেখেছিল, আজ পর্যন্ত বাশনকে হব্বোৎ-যায়ীর বলা হয়ে থাকে)
15 Na kuma ba da Gileyad ga Makir.
আর আমি মাখীরকে গিলিয়দ এলাকাটি দিলাম।
16 Amma ga mutanen Ruben da mutanen Gad, na ba da yankin da ya tashi daga Gileyad, ya gangara zuwa Kwarin Arnon (tsakiyar kwarin kuwa shi ne iyaka) ya fita zuwa Kogin Yabbok, wanda yake shi ne iyakar Ammonawa.
কিন্তু গিলিয়দ থেকে অর্ণোন উপত্যকার (মাঝখানের সীমারেখাটি পর্যন্ত) সমস্ত এলাকা এবং সেখান থেকে অম্মোনীয়দের সীমানা যব্বোক নদী পর্যন্ত আমি রূবেণীয়দের ও গাদীয়দের দিলাম।
17 Iyakarsa daga yamma kuwa shi ne Urdun a Araba, daga Kinneret zuwa Tekun Araba (wato, Tekun Gishiri) a gangaren gindin Dutsen Fisga wajen gabas.
পশ্চিমদিকে তাদের সীমানা ছিল অরাবার জর্ডন নদী, কিন্নেরৎ থেকে অরাবা (লবণ-সমুদ্র), পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে।
18 Na umarce ku a lokacin na ce, “Ubangiji Allahnku ya ba ku wannan ƙasa ku mallake ta. Dukan mayaƙanku za su haye da shirin yaƙi a gaban’yan’uwanku, Isra’ilawa.
সেই সময় আমি তোমাদের আদেশ করেছিলাম, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই দেশটি তোমাদের দখল করবার জন্য দিয়েছেন। কিন্তু তোমাদের মধ্যে যাদের গায়ে জোর আছে সেইসব লোককে যুদ্ধের জন্য তৈরি হয়ে ইস্রায়েলী ভাইদের আগে আগে নদী পার হয়ে যেতে হবে।
19 Amma matanku, yaranku da dabbobinku (na sani kuna da dabbobi masu yawa), su ne za ku bari a garuruwan da na ba ku,
তবে তোমাদের যেসব নগর আমি দিয়েছি সেখানে তোমাদের স্ত্রী, ছেলেমেয়ে আর পশুপাল রেখে যেতে পারবে (আমি জানি তোমাদের অনেক পশু আছে),
20 sai Ubangiji ya ba da hutu ga sauran’yan’uwanku, yadda ya yi da ku, su ma suka sami ƙasar da Ubangiji Allahnku yake ba su, a ƙetaren Urdun, sa’an nan kowannenku zai komo ga mallakar da na ba ku.”
যতদিন পর্যন্ত সদাপ্রভু তোমাদের মতো করে তোমাদের ভাইদেরও বিশ্রামের সুযোগ না দেন এবং জর্ডনের ওপাড়ে যে দেশটি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের দিতে যাচ্ছেন তা তারা অধিকার না করে। তারপর, যে জায়গা তোমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকে ফিরে আসবে।”
21 A lokacin nan na umarci Yoshuwa na ce, “Da idanunka ka ga dukan abin da Ubangiji Allahnku ya yi da waɗannan sarakuna biyu. Haka Ubangiji zai yi da dukan masarautai a can, inda za ku.
সেই সময় আমি যিহোশূয়কে আদেশ করলাম “তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই দুই রাজার কী অবস্থা করেছেন তা তো তুমি নিজের চোখেই দেখেছ। তোমরা যেখানে যাচ্ছ সেখানকার সব রাজ্যের অবস্থাও সদাপ্রভু সেইরকমই করবেন।
22 Kada ku ji tsoronsu, gama Ubangiji Allahnku zai yi yaƙi dominku.”
তাদের ভয় কোরো না; তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন।”
23 A lokacin, na roƙi Ubangiji na ce,
সেই সময় আমি সদাপ্রভুর কাছে মিনতি করলাম,
24 “Ya Ubangiji Mai Iko Duka, ka fara nuna wa bawanka ɗaukakarka da ikonka. Akwai wani allah a sama ko a duniya, wanda zai aikata waɗannan manyan ayyukan kamar ka?
“হে সার্বভৌম সদাপ্রভু, তুমি যে কত মহান ও শক্তিশালী তা তোমার দাসকে দেখাতে আরম্ভ করেছ। স্বর্গে বা পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে যে, তুমি যেসব কাজ করেছ তা করতে পারে এবং তুমি যে শক্তি দেখিয়েছ তা দেখাতে পারে?
25 Ina roƙonka, bari in ƙetare in ga ƙasa mai kyau ɗin nan a ƙetaren Urdun, wannan ƙasar mai kyau ta tuddai, da kuma Lebanon.”
আমাকে ওপাড়ে গিয়ে জর্ডনের পারে সেই মনোরম জায়গাটি দেখতে দাও—সেই চমৎকার পাহাড়ি দেশ এবং লেবানন।”
26 Amma saboda ku, Ubangiji ya yi fushi da ni, bai kuwa saurare ni ba. Sai Ubangiji ya ce, “Ya isa haka, kada ka ƙara yin magana da ni game da wannan batu.
কিন্তু তোমাদের জন্য সদাপ্রভু আমার উপরে বিরক্ত হওয়াতে আমার কথা শুনলেন না। সদাপ্রভু বললেন, “যথেষ্ট হয়েছে, এই বিষয়ে আমাকে আর বোলো না।
27 Haura zuwa ƙwanƙolin Fisga, ka dubi ƙasar da idanunka daga kowane gefe, yamma, da arewa, da kudu, da kuma gabas, gama ba za ka ƙetare wannan Urdun ba.
তুমি পিস্‌গার চূড়ায় উঠে পশ্চিম ও উত্তর এবং দক্ষিণ ও পূর্বদিকে দেখো। তুমি নিজের চোখে সেই দেশ দেখো, কেননা তুমি জর্ডন পার হতে পারবে না।
28 Amma ka umarci Yoshuwa, ka ƙarfafa shi, ka kuma ba shi ƙarfin gwiwa, gama shi ne zai jagoranci wannan mutane su haye, yă kuma ba su gādon ƙasar da za ka gani.”
কিন্তু যিহোশূয়কে দায়িত্ব দাও, এবং তাকে উৎসাহ ও সাহস জোগাও, কারণ সে এই লোকদের আগে আগে গিয়ে পার হবে এবং যে দেশটি তুমি দেখতে যাচ্ছ তা তাদের দিয়ে অধিকার করাবে।”
29 Sai muka zauna a kwari kusa da Bet-Feyor.
সেইজন্য আমরা বেথ-পিয়োরের কাছের উপত্যকায় থেকে গেলাম।

< Maimaitawar Shari’a 3 >