< Maimaitawar Shari’a 23 >

1 Duk wanda aka daƙe, ko yanke gabansa, ba zai shiga taron jama’ar Ubangiji ba.
হীনবীর্য কিংবা লিঙ্গকাটা লোক সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না।
2 Duk wanda aka haifa ta wurin cikin shege, har tsara ta goma, zuriyarsa ba za su shiga taron jama’ar Ubangiji ba, har zuwa tsara ta goma.
অবৈধ লোক সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না। তার দশম প্রজন্ম পর্যন্তও সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না।
3 Ba mutumin Ammon, ko mutumin Mowab, ko kuwa wani zuriyarsu da zai shiga taron jama’ar Ubangiji, har tsara ta goma.
অম্মোনীয় কিংবা মোয়াবীয় কেউ সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না; দশম প্রজন্ম পর্যন্ত তাদের কেউ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করতে পাবে না।
4 Gama ba su zo sun tarye ku da burodi da ruwa a hanyarku, sa’ad da kuka fito daga Masar ba, sai ma suka yi haya Bala’am ɗan Beyor daga Fetor a Aram-Naharayim yă furta la’ana a kanku.
কারণ মিশর থেকে তোমাদের আসার দিনের তারা রাস্তায় খাবার ও জল নিয়ে তোমাদের সঙ্গে দেখা করে নি; আবার তোমাকে শাপ দেবার জন্য তোমার বিরুদ্ধে অরাম নহরয়িমে অবস্থিত পথোরনিবাসী বিয়োরের ছেলে বিলিয়মকে ঘুষ দিয়েছিল।
5 Amma Ubangiji Allahnku bai saurari Bala’am ba, sai ya mai da la’anar ta koma albarka gare ku, domin Ubangiji Allahnku yana ƙaunarku.
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কান দিতে রাজি হননি; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীর্বাদে পরিণত করলেন; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ভালবাসেন।
6 Kada ku yi yarjejjeniyar abuta da su, muddin kuna da rai.
তুমি সারা জীবন কখনও তাদের শান্তি কি ভালো খোঁজ করবে না।
7 Kada ku yi ƙyamar mutumin Edom, gama mutumin Edom ɗan’uwanku ne. Kada ku yi ƙyamar mutumin Masar, domin kun yi zama baƙunta a ƙasarsa.
তুমি ইদোমীয়কে ঘৃণা করবে না, কারণ সে তোমার ভাই; মিশরীয়কে ঘৃণা করবে না, কারণ তুমি তার দেশে বিদেশী ছিলে।
8 ’Ya’yan da aka haifa musu na tsara ta uku za su iya shiga taron jama’ar Ubangiji.
তাদের থেকে যে সন্তানরা জন্ম নেবে, তারা তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে।
9 Sa’ad da kuka yi sansani don ku yi yaƙi da abokan gābanku, ku kiyaye kanku daga duk wani abu marar tsabta.
তোমার শত্রুগণের বিরুদ্ধে শিবিরে যাবার দিনের সব খারাপ বিষয়ে সাবধান থাকবে।
10 In ɗaya daga cikin mazanku ya ƙazantu saboda zubar da maniyyi, sai yă fita daga sansani yă zauna waje da sansani.
১০তোমার মধ্যে যদি কোনো লোক রাতে ঘটা কোনো অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির থেকে বের হয়ে যাবে, শিবিরের মধ্যে প্রবেশ করবে না।
11 Amma yayinda yamma ke gabatowa sai yă wanke kansa, da fāɗuwar rana kuwa sai yă koma cikin sansani.
১১পরে বেলা শেষ হলে সে জলে স্নান করবে ও সূর্য্যের অস্ত যাবার দিনের শিবিরের মধ্যে প্রবেশ করবে।
12 Ku keɓe wuri waje da sansani inda za ku iya zuwa don yin bayan gari.
১২তুমি শিবিরের বাইরে এক জায়গা নির্ধারণ করে বাইরের দেশ বলে সে জায়গায় যাবে;
13 Sai ku ɗauki wani abin tona ƙasa, sa’ad da kuka yi bayan gari, sai ku tona rami, ku rufe bayan garinku.
১৩আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একটি খোঁড়ার জিনিস থাকবে; বাইরের দেশে যাবার দিনের তুমি তা দিয়ে গর্ত করে ফিরে নিজের নির্গত মল ঢেকে ফেলবে।
14 Gama Ubangiji Allahnku yana zagawa a cikin sansaninku don yă tsare ku, yă kuma bashe abokan gābanku gare ku. Dole sansaninku yă kasance da tsarki, saboda kada yă ga wani abu marar kyau a cikinku, har yă juya daga gare ku.
১৪কারণ তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুদেরকে তোমার সামনে দিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন; অতএব তোমার শিবির পবিত্র হোক; পাছে তোমাতে কোনো অশুচি বিষয় দেখে তিনি তোমার থেকে ফিরে যান।
15 In bawa ya tsere zuwa wurinku don mafaka, kada ku miƙa shi ga ubangidansa.
১৫যে দাস নিজের স্বামীর কাছ থেকে তোমার কাছে আসে, তুমি তাকে সে স্বামীর হাতে দেবে না।
16 Ku bar shi yă zauna a cikinku a duk inda yake so, da kuma a kowane garin da ya zaɓa. Kada ku tsananta masa.
১৬সে তোমার কোনো এক শহরের দরজার ভিতরে, যেখানে তার ভাল লাগে, সেই মনোনীত জায়গায় তোমার সঙ্গে তোমার মধ্যে বাস করবে; তুমি তার উপরে অত্যাচার করবে না।
17 Kada mutumin Isra’ila ko mutuniyar Isra’ila yă zama karuwar haikali.
১৭ইস্রায়েল বংশের কোনো মেয়ে যেন বেশ্যাগমন না করে আর ইস্রায়েলের কোনো ছেলে যেন পায়ুকামী না হয়।
18 Kada ku kawo kuɗin a cikin gida Ubangiji Allahnku da aka samu ta wurin karuwanci wanda mace ko namiji ya yi don biyan wani alkawari, domin Ubangiji Allahnku yana ƙyamar su duka.
১৮কোনো প্রতিজ্ঞার জন্য মহিলা কিংবা পুরুষ বেশ্যার উপার্জিত আয় তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনবে না, কারণ সে উভয়ই তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ঘৃণার্হ।
19 Kada ku nemi ɗan’uwanku yă biya bashin da kuka ba shi da ruwa, ko kuɗi, ko abinci, ko kowane irin abin da yana iya ba da ruwa.
১৯তুমি সুদের জন্য, রূপার সুদ, খাবারের সুদ, কোনো জিনিসের সুদ পাবার জন্য, নিজের ভাইকে ঋণ দেবে না।
20 Za ku iya nemi ruwa a bashin da kuka ba baƙo, amma ba ɗan’uwanku mutumin Isra’ila ba, domin Ubangiji Allahnku yă sa muku albarka a kowane abin da kuka sa hannunku a kai, a ƙasar da kuke shiga ku ci gādonta.
২০সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য নিজের ভাইকে ঋণ দেবে না; যেন তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সে দেশে তোমার হাতে করা সব কাজে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করেন।
21 In fa kuka yi alkawari ga Ubangiji Allahnku, to, kada ku yi jinkirin cikawa, gama tabbatacce Ubangiji Allahnku zai neme shi daga gare ku, za ku kuma zama masu laifin zunubi.
২১তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে কিছু প্রতিজ্ঞা করলে তা দিতে দেরী কর না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তা তোমার থেকে আদায় করবেন; না দিলে তোমার পাপ হবে।
22 Amma in ba ku yi alkawari ba, ba kuwa zai zama muku zunubi ba.
২২কিন্তু যদি প্রতিজ্ঞা না কর, তবে তাতে তোমার পাপ হবে না।
23 Duk abin da ya fita daga bakinku, sai ku lura ku cika shi, kamar yadda kuka yarda da kanku, kuka yi alkawarin ga Ubangiji Allahnku da bakinku.
২৩তোমার মুখ থেকে বলা কথা সযত্নে পালন করবে; তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তোমার মুখ থেকে যেমন নিজের ইচ্ছায় দেওয়া প্রতিজ্ঞার কথা বের হয়, সেই অনুসারে করবে।
24 In kun shiga gonar inabin maƙwabcinku, za ku iya cin inabin da kuke so, amma kada ku sa wani a kwandonku.
২৪প্রতিবেশীর আঙ্গুরক্ষেতে গেলে তুমি নিজের ইচ্ছা অনুসারে তৃপ্তি পর্যন্ত আঙ্গুর ফল খেতে পারবে, কিন্তু পাত্রে করে কিছু নেবে না।
25 In kun shiga gonar hatsin maƙwabcinku, za ku iya murmure tsabar da hannuwanku, amma kada ku sa lauje ku yanka hatsinsa da yake tsaye.
২৫প্রতিবেশীর শস্যক্ষেতে গেলে তুমি নিজের হাতে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু নিজের প্রতিবেশীর শস্যক্ষেতে কাস্তে দেবে না।

< Maimaitawar Shari’a 23 >