< Daniyel 6 >
1 Ya gamshi Dariyus ya naɗa muƙaddasai 120 su yi shugabanci a duk fāɗin masarautar,
১দারিয়াবস তাঁর রাজ্যের সমস্ত প্রদেশগুলোর উপরে একশো কুড়ি জন শাসনকর্ত্তা নিযুক্ত করা ভালো মনে করলেন।
2 ya naɗa mutum uku a bisa waɗannan muƙaddasan, Daniyel yana ɗaya daga cikin mutum ukun nan. Sai aka sa muƙaddasan nan a ƙarƙashin waɗannan uku ɗin domin kada sarki ya yi hasarar kome.
২তাঁদের উপরে তিনজন প্রধান পরিচালক ছিল এবং দানিয়েল সেই তিন জনের মধ্যে একজন ছিলেন। এই তিন জনের কাছে সেই সমস্ত প্রদেশের শাসনকর্তারা হিসাব দেবেন যাতে মহারাজের কোন ক্ষতি না হয়।
3 To, Daniyel dai ya yi ficce a cikin shugabannin nan uku har da muƙaddasan ma, saboda waɗansu halaye nagari da yake da su, wanda ya sa sarki ya yi shiri ya ɗora shi a kan dukan mulkinsa.
৩দানিয়েল সেই সমস্ত পরিচালক ও প্রদেশের শাসনকর্ত্তাদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিলেন কারণ তাঁর মধ্যে এক অসাধারণ আত্মা ছিল৷ তাই রাজা তাঁকে সমস্ত রাজ্যের উপরে নিযুক্ত করবেন বলে পরিকল্পনা করলেন।
4 A kan haka, shugabannin nan uku da muƙaddasan nan suka yi ƙoƙari su sami wani laifi a kan Daniyel a yadda yake tafiyar da aikin shugabancinsa, amma ba su samu ba. Ba su same shi da wani laifin cin hanci ba, domin shi amintacce ne kuma babu wani aibi a kansa ko rashin kula.
৪তখন সেই সমস্ত অন্য পরিচালকেরা ও শাসনকর্তারা, রাজ্যর জন্য যে কাজ দানিয়েল করেছিলেন তার ভুল বের করতে তাঁরা চেষ্টা করলেন, কিন্তু তাঁরা তাঁর কাজের মধ্যে কোন ভ্রষ্টতা বা ব্যর্থতা খুঁজে পেলেন না, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন। কোন ভুল বা অবহেলা তাঁর মধ্যে পাওয়া যায় নি।
5 A ƙarshe waɗannan mutane suka ce; “Ba za mu taɓa samun wani laifin da za mu kama Daniyel da shi ba, sai dai ko abin ya shafi dokar Allahnsa.”
৫তখন সেই লোকেরা বললেন, “আমরা এই দানিয়েলের বিরুদ্ধে অভিযোগ করার কোন দোষ খুঁজে পাব না, যদি না আমরা তাঁর ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে কিছু দোষ বার করতে পারি।”
6 Saboda haka shugabannin nan suka haɗu da muƙaddasan nan suka tafi wurin sarki a ƙungiyance suka ce, “Ya Sarki Dariyus, ranka yă daɗe!
৬তখন রাজার পরিচালকেরা ও প্রদেশের শাসনকর্তারা রাজার কাছে তাঁদের একটা পরিকল্পনা নিয়ে উপস্থিত হলেন। তাঁরা তাঁকে বললেন, “মহারাজ দারিয়াবস, আপনি চিরকাল বেঁচে থাকুন!
7 Shugabannin masarauta, da masu mulki, da muƙaddasai, da mashawarta da gwamnoni duk sun amince cewa sarki yă kafa doka yă kuma yi umarni cewa a cikin kwana talatin nan gaba duk wanda ya yi addu’a ga wani allah ko mutum, in ba a gare ka ba, ya sarki, jefa shi cikin kogon zakoki.
৭সমস্ত প্রধান পরিচালকেরা, সমস্ত রাজ্যগুলোর শাসনকর্ত্তা ও প্রদেশগুলোর শাসনকর্ত্তা, পরামর্শদাতারা ও রাজ্যপালেরা সবাই একসঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে, মহারাজ, আপনি যেন একটা আদেশ জারি করেন এবং তা পালন করতে বাধ্য করেন যে, যদি কেউ ত্রিশ দিন আপনি ছাড়া আর অন্য কোন দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে।
8 Yanzu, ya sarki, sai ka yi umarni ka kuma yi shi a rubuce saboda kada a canja shi, bisa ga dokar Medes da Farisa, waɗanda ba a iya sokewa.”
৮এখন হে মহারাজ, আপনি সেই আদেশ জারি করুন ও তা সাক্ষর করুন যেন সেটা পরিবর্তন না হয়, মাদীয় ও পারসীকদের আইনের মতই যেন হয়, যাতে তা বদলানো না যায়।”
9 Sai Sarki Dariyus ya ba da umarnin a rubuce.
৯তাই রাজা দারিয়াবস সেই লিখিত আদেশে স্বাক্ষর করলেন।
10 To, da Daniyel ya ji labarin cewa an fitar da doka, sai ya tafi gidansa a ɗakinsa na sama inda tagogin ɗakin suke duban wajen Urushalima. Sau uku yakan durƙusa yă yi addu’a yana yin godiya ga Allahnsa, kamar yadda ya saba yi.
১০যখন দানিয়েল জানতে পারলেন যে আদেশ পত্রে স্বাক্ষর করে আইনে পরিণত করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরের ভিতরে গেলেন, তাঁর উপর তলার ঘরের জানলা যিরূশালেমের দিকে খোলা ছিল এবং যেমন তিনি দিনের তিনবার প্রার্থনা করতেন, সেই রকম তিনি হাঁটু পেতে বসলেন এবং প্রার্থনা ও তাঁর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
11 Sai waɗannan mutane suka tafi a ƙungiyance suka kuma iske Daniyel yana addu’a yana roƙon Allah yă taimake shi.
১১তখন সেই লোকেরা যারা একসঙ্গে ষড়যন্ত্র করেছিল, তারা দেখতে পেল যে দানিয়েল ঈশ্বরের কাছে অনুরোধ ও সাহায্য চাইছেন।
12 Sai suka tafi wurin sarki suka yi masa magana game da dokar mulkinsa, suka ce, “Ashe, ba ka yi doka cewa a cikin kwana talatin nan gaba duk wanda aka tarar yana addu’a ga wani allah ko mutum in ba kai ba, ya sarki, za ka jefa shi a cikin ramin zakoki ba?” Sarki ya amsa ya ce, “Dokar tana nan daram bisa ga dokar Medes da Farisa, waɗanda ba a iya sokewa.”
১২তখন তাঁরা রাজার কাছে উপস্থিত হল এবং তাঁর দেওয়া আদেশের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলল, “মহারাজ, আপনি কি এমন আদেশ দেন নি যে, ত্রিশ দিনের মধ্যে যদি কেউ মহারাজ, আপনাকে ছাড়া আর অন্য কোন দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে?” রাজা উত্তর দিলেন, “মাদীয় ও পারসীকদের আইনের মতই, এই আদেশও স্থির করা হয়েছে এবং তা আর পরিবর্তন করা যাবে না।”
13 Sai suka ce wa sarki, “Daniyel ɗin nan, wanda yake ɗaya daga cikin waɗanda aka kwaso daga Yahuda, bai kula da kai ba, ya sarki, balle fa dokar da ka yi. Har yanzu yana addu’a sau uku a rana.”
১৩তখন তাঁরা রাজাকে উত্তর দিয়ে বললেন, “সেই ব্যক্তি দানিয়েল যে যিহূদা দেশের বন্দীদের মধ্য একজন, সে আপনার কথায় অথবা যে আদেশে আপনি স্বাক্ষর করেছেন তাতে কোনো মনোযোগ দেয় না। সে দিনের তিনবার তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করে।”
14 Da sarki ya ji haka, sai ya damu sosai, ya ƙudura yă ceci Daniyel, ya yi ta fama har fāɗuwar rana yadda zai yi yă kuɓutar da shi.
১৪যখন রাজা এই কথা শুনলেন তিনি খুবই দুঃখিত হলেন এবং দানিয়েলকে তিনি রক্ষা করবেন বলে মনের মধ্যে স্থির করলেন এবং তাঁকে উদ্ধার করার জন্য সূর্য্য অস্ত না যাওয়া পর্যন্ত সব রকম চেষ্টা করলেন।
15 Sai mutanen nan suka je wurin sarki a ƙungiyance suka ce masa, “Ka tuna, ya sarki; cewa bisa ga dokar Medes da Farisa, babu umarni ko dokar da sarki ya yi da za a iya sokewa.”
১৫তখন সেই লোকেরা যারা একসঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল তাঁরা রাজার কাছে গিয়ে বললেন, “মহারাজ, আপনি জানেন যে, এটা মাদীয় ও পারসীকদের আইনে আছে যে, রাজা যে আদেশ জারি করেন তা কোনভাবেই পরিবর্তন করা যায় না।”
16 Saboda haka sai sarki ya ba da umarni suka kuma kawo Daniyel suka jefa shi cikin ramin zakoki. Sarki ya ce wa Daniyel, “Bari Allahn nan wanda kake bauta masa kullum, yă cece ka!”
১৬শেষে রাজা আদেশ দিলেন এবং তাঁরা দানিয়েলকে নিয়ে এলেন এবং সিংহের গুহার মধ্য ফেলে দিল। রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর, যাঁর সেবা তুমি সব দিন কর, তিনি তোমাকে রক্ষা করুন।”
17 Aka kawo dutsen aka rufe bakin ramin, sa’an nan sarki ya hatimce shi da zobensa da kuma zoban manyan mutanensa, don kada wani yă canja yanayin Daniyel.
১৭গুহার মুখে একটা পাথর এনে চাপা দেওয়া হল এবং রাজা ও তাঁর মহান লোকেরা সীলমোহরের আংটি দিয়ে সেটা মুদ্রাঙ্কিত করে দিলেন যাতে দানিয়েলের বিষয়ে কোনো কিছুই পরিবর্তন করা না হয়।
18 Sa’an nan sarki ya koma fadarsa ya kwana bai ci ba, kuma babu wata liyafar da aka kawo masa. Ya kuma kāsa barci.
১৮পরে রাজা তাঁর রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং সমস্ত রাত ধরে তিনি উপোশ থাকলেন ও তাঁর সামনে বিনোদনের কোন বিষয় উপস্থিত করা হল না এবং ঘুম তাঁর চোখ থেকে চলে গেল।
19 Gari yana wayewa, sai sarki ya tashi ya hanzarta zuwa ramin zakoki.
১৯ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাজা উঠেই তাড়াতাড়ি সেই সিংহের গুহার দিকে গেলেন।
20 Da ya yi kusa da ramin zakokin, sai ya kira Daniyel da muryar mai cike da damuwa ya ce, “Daniyel bawan Allah mai rai, ko Allahn nan naka wanda kake bauta wa kullum, ya iya cetonka daga zakoki?”
২০যখন তিনি গুহার কাছে উপস্থিত হলেন তখন তিনি করুণ স্বরে দানিয়েলকে ডাকলেন। তিনি দানিয়েলকে বললেন “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের দাস, সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন যাঁর সেবা তুমি সব দিন কর?”
21 Sai Daniyel ya amsa ya ce, “Ran sarki, yă daɗe!
২১তখন দানিয়েল উত্তর দিয়ে বললেন, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন!
22 Allahna ya aiko da mala’ikansa, ya kuwa rufe bakunan zakoki. Ba su yi mini rauni ba, gama an same ni marar laifi ne a gabansa. Ban kuwa taɓa yin wani abu marar kyau a gabanka ba, ya sarki.”
২২আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছিলেন এবং সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন। তারা আমাকে আঘাত করে নি। কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ বলে গণ্য হয়েছি এবং হে মহারাজ, আপনার কাছেও তাই, আর আমি আপনার কোন ক্ষতি করি নি।”
23 Sai sarki ya cika da murna ƙwarai, ya kuma yi umarni a ciro Daniyel daga ramin zakoki. Kuma da aka fito da Daniyel daga ramin, ba a sami wani rauni a jikinsa ba, domin ya dogara ga Allahnsa.
২৩তখন রাজা খুব খুশী হলেন। তিনি আদেশ দিলেন যেন সেই গুহা থেকে দানিয়েলকে তুলে আনা হয়। সুতরাং দানিয়েলকে গুহা থেকে তোলা হল। তাঁর গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা গেল না, কারণ তিনি তাঁর ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন।
24 Sai sarki ya umarta, a kawo mutanen nan da suka yi wa Daniyel maƙarƙashiya, a tura su, da’ya’yansu, da matansu cikin ramin zakoki. Kafin ma su kai ƙurewar ramin, sai zakoki suka hallaka su suka yayyage su, suka yi kaca-kaca da su.
২৪রাজা আদেশ দিলেন এবং তারা সেই সমস্ত লোকদের ধরে নিয়ে এল যারা দানিয়েলকে দোষী করেছিল এবং তাঁদেরকে, তাঁদের সন্তানদের ও স্ত্রীদের সেই সিংহের গুহায় ফেলে দেওয়া হল। তারা মেঝেতে পড়ার আগেই সিংহেরা তাদের আক্রমণ করে তাদের হাড় খণ্ড খণ্ড করে দিল।
25 Sa’an nan Sarki Dariyus ya rubuta wa dukan mutane, da al’ummai da kuma mutanen dukan harsunan a duk fāɗin ƙasar. “Bari yă yi nasara sosai!
২৫তখন রাজা দারিয়াবস সমস্ত লোককে, সমস্ত জাতিকে এবং পৃথিবীর সমস্ত ভাষাভাষীর মানুষের কাছে এই কথা লিখলেন, “তোমাদের শান্তি হোক৷
26 “Na fitar da doka cewa a cikin dukan iyakar ƙasar mulkina, dole mutane su ji tsoro su kuma girmama Allah na Daniyel.
২৬আমি এই আদেশ দিচ্ছি যে, আমার অধীনে সমস্ত রাজ্যের লোকেরা যেন দানিয়েলের ঈশ্বরের সামনে কাঁপে ও ভয় করে, কারণ তিনিই জীবন্ত ঈশ্বর ও চিরকাল স্থায়ী এবং তাঁর রাজ্য ধ্বংস হবে না, তাঁর কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে।
27 Yakan kuɓutar ya kuma ceci;
২৭তিনি আমাদের সুরক্ষা দেন ও উদ্ধার করেন এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে আশ্চর্য্য চিহ্ন ও কাজ করেন। তিনি সিংহদের শক্তি থেকে দানিয়েলকে সুরক্ষায় রেখেছেন।”
28 Daniyel kuwa ya bunkasa a lokacin mulkin Dariyus da kuma mulkin Sairus na Farisa.
২৮আর এই দানিয়েল দারিয়াবস ও পারসীক রাজা কোরসের রাজত্বের দিনের আরো বৃদ্ধি পেলেন।