< Amos 8 >
1 Ga abin da Ubangiji Mai Iko Duka ya nuna mini. Ubangiji ya nuna mini kwandon nunannun’ya’yan itace.
সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: পাকা ফলের একটি ঝুড়ি।
2 Ya yi tambaya ya ce, “Me ka gani Amos?” Sai na amsa na ce, “Kwandon nunannun’ya’yan itace.” Sai Ubangiji ya ce mini, “Lokaci ya yi wa mutanena Isra’ila da ba zan ƙara barinsu ba.
তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “পাকা ফলের একটি ঝুড়ি।” তারপর সদাপ্রভু আমাকে বললেন, “আমার প্রজা ইস্রায়েলের পেকে ওঠার সময় হয়ে এসেছে। আমি আর তাদের ছেড়ে কথা বলব না।”
3 “A ranan nan,” in ji Ubangiji Mai Iko Duka, “Waƙoƙin a haikali za su koma makoki. Za a ga gawawwaki a ko’ina! Shiru!”
সেদিন সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করলেন, “মন্দিরে গীত গানগুলি বিলাপে পরিণত হবে। অনেক, অনেক মৃতদেহ সেখানে নিক্ষেপ করা হয়েছে। তোমরা নীরব হও!”
4 Ku ji wannan, ku da kuke tattake masu bukata kuka kori matalautan ƙasar.
তোমরা যারা দরিদ্রদের পদদলিত করো ও দেশের দীনদরিদ্র লোকেদের নিকেশ করো, তোমরা এই কথা শোনো।
5 Kuna cewa, “Yaushe Sabon Wata zai wuce don mu sayar da hatsi, Asabbaci ta wuce, don mu sayar da alkama?” Mu yi awo da ma’aunin zalunci mu ƙara kuɗin kaya mu kuma cutar da mai saya,
তোমরা বলে থাকো, “অমাবস্যা কখন শেষ হবে যে, আমরা শস্য বিক্রি করতে পারব? সাব্বাথবার কখন সমাপ্ত হবে যে, আমরা গমের ব্যবসা করতে পারব?” তা করা হবে বাটখারার ওজন কমিয়ে, দাম বৃদ্ধি করে ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে,
6 mu sayi matalauta da azurfa masu bukata kuma da takalmi, mu sayar da alkamar haɗe da yayi.
দরিদ্রদের রুপোর টাকায় কিনে নিয়ে, এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে।
7 Ubangiji ya rantse da Girman Yaƙub, “Ba zan taɓa mantawa da duk wani abin da suka yi ba.
সদাপ্রভু যাকোবের অহংকারের নাম নিয়ে শপথ করেছেন: “তারা যা করেছে, তা আমি কোনোদিনই ভুলে যাব না।
8 “Shin, ƙasar ba za tă yi rawan jiki saboda wannan ba, kuma duk masu zama a cikinta ba za su yi makoki ba? Ƙasar duka za tă hau ta sauka kamar Nilu; za a dama ta sa’an nan ta nutse kamar kogin Masar.
“এর জন্যই কি সেই দেশ ভয়ে কাঁপবে না? তার মধ্যে বসবাসকারী সকলে কি শোক করবে না? সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়ে উঠবে; তাকে আলোড়িত করা হবে ও তা মিশরের নদীর মতোই আবার নেমে যাবে।”
9 “A wannan rana,” in ji Ubangiji Mai Iko Duka, “Zan sa rana ta fāɗi da tsakar rana in kuma duhunta duniya da rana tsaka.
সার্বভৌম সদাপ্রভু বলেন, “সেদিন আমি মধ্যাহ্নকালে সূর্যাস্ত ঘটাব, দিনের প্রখর আলোয় পৃথিবীকে তমসাচ্ছন্ন করব।
10 Zan mai da bukukkuwanku na addini su zama makoki kuma dukan waƙoƙinku su zama kuka. Zan sa dukanku ku sa rigunan makoki za ku kuma aske kawunanku. Zan sa wannan lokaci yă zama kamar lokacin da ake makokin ɗan tilon da ake da shi kuma ƙarshenta kamar rana mai ɗaci.
আমি তোমাদের সমস্ত ধর্মীয় উৎসবকে শোকে ও তোমাদের সমস্ত গীতকে বিলাপে পরিণত করব। আমি তোমাদের সবাইকে শোকের পোশাক পরাব ও তোমাদের মস্তক মুণ্ডন করব। সেদিন হবে একমাত্র পুত্রের বিয়োগ-ব্যথার মতো, তার সমাপ্তি হবে তীব্র দুঃখের মাধ্যমে।”
11 “Ranakun suna zuwa,” in ji Ubangiji Mai Iko Duka, “sa’ad da zan aika da yunwa cikin ƙasar, ba yunwar abinci ko ta ƙishirwa ba, sai dai yunwa ta jin maganar Ubangiji.
সার্বভৌম সদাপ্রভু বলেন, “সময় আসছে, যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাব— তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ।
12 Mutane za su yi ta tangaɗi daga teku zuwa teku suna yawo daga arewa zuwa kudu, suna neman maganar Ubangiji, amma ba za su samu ba.
লোকেরা এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে টলতে টলতে যাবে, উত্তর থেকে পূর্ব পর্যন্ত বিচরণ করবে, তারা সদাপ্রভুর বাক্য অন্বেষণ করবে, কিন্তু তার সন্ধান পাবে না।
13 “A wannan rana “kyawawan’yan mata da kuma samari masu ji da ƙarfi za su suma don ƙishirwa.
“সেদিন, “সুন্দর সব যুবতী ও শক্তিশালী যুবকেরা, পিপাসার কারণে মূর্ছিত হবে।
14 Waɗanda suka yi rantsuwa da abin kunya na Samariya, ko kuma su ce, ‘Muddin allahnku yana a raye, ya Dan,’ ko kuwa, ‘Muddin allahn Beyersheba yana a raye,’ za su fāɗi, ba kuwa za su ƙara tashi ba.”
যারা শমরিয়ার পাপ নিয়ে শপথ করে— যারা বলে, ‘ওহে দান, তোমার জীবিত দেবতার দিব্যি,’ বা, ‘বের-শেবার জীবিত দেবতার দিব্যি,’ তারা সবাই পতিত হবে, তারা আর কখনও উঠতে পারবে না।”