< Ayyukan Manzanni 13 >

1 A ikkilisiyar da take a Antiyok akwai waɗansu annabawa da malamai. Barnabas, Siman wanda ake kira Baƙi, Lusiyus mutumin Sairin, Manayen (wanda aka goya tare da Hiridus mai mulki), da kuma Shawulu.
আন্তিয়খের মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন: বার্ণবা, নিগের নামে আখ্যাত শিমোন, কুরীণ প্রদেশের লুসিয়াস, মনায়েন (ইনি সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত হয়েছিলেন) ও শৌল।
2 Yayinda suna cikin sujada da azumi ga Ubangiji, Ruhu Mai Tsarki ya ce, “Ku keɓe mini Barnabas da Shawulu domin aikin da na kira su.”
তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপোস করছিলেন, পবিত্র আত্মা বললেন, “বার্ণবা ও শৌলকে আমি যে কাজের জন্য আহ্বান করেছি, সেই কাজের জন্য আমার উদ্দেশ্যে তাদের পৃথক করে দাও।”
3 Saboda haka bayan suka yi azumi da addu’a, sai suka ɗibiya musu hannuwansu a kansu suka sallame su.
এভাবে তাঁরা উপোস ও প্রার্থনা শেষ করার পর, তাঁরা তাঁদের উপরে হাত রাখলেন ও তাঁদের বিদায় দিলেন।
4 Sai su biyu da Ruhu Mai Tsarki ya aika suka gangara zuwa Selusiya suka shiga jirgin ruwa daga can zuwa Saifurus.
এইভাবে তাঁরা দুজন পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে সিলুকিয়াতে গেলেন এবং সেখান থেকে জাহাজে সাইপ্রাস গেলেন।
5 Da suka isa Salamis, sai suka yi shelar maganar Allah a majami’un Yahudawa. Yohanna yana tare da su a matsayin mai taimakonsu.
তাঁরা সালামিতে পৌঁছে ইহুদি সমাজভবনগুলিতে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। যোহনও তাঁদের সঙ্গে সাহায্যকারীরূপে ছিলেন।
6 Suka zaga dukan tsibirin har sai da suka kai Bafos. A can suka sadu da wani mutumin Yahuda mai sihiri, annabin ƙarya, mai suna Bar-Yesu,
সম্পূর্ণ দ্বীপটির এদিক-ওদিক যাতায়াত করে তাঁরা পাফোতে পৌঁছালেন। সেখানে তাঁরা বর-যীশু নামে একজন ইহুদি জাদুকর ও ভণ্ড ভাববাদীর সাক্ষাৎ পেলেন।
7 wanda yake ma’aikacin muƙaddas Sergiyus Bulus ne. Muƙaddas ɗin kuwa mai azanci ne ƙwarai, ya sa aka kira Barnabas da Shawulu don yana so ya ji maganar Allah.
সে ছিল প্রদেশপাল সের্গীয় পৌলের একজন পরিচারক। প্রদেশপাল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইছিলেন।
8 Amma Elimas mai sihirin nan (domin ma’anar sunansa ke nan) ya yi hamayya da maganarsu ya kuma yi ƙoƙari ya juyar da muƙaddas ɗin daga bangaskiya.
কিন্তু ইলুমা, সেই জাদুকর (কারণ সেই ছিল তার নামের অর্থ), তাদের বিরোধিতা করল এবং প্রদেশপালকে বিশ্বাস থেকে ফেরাতে চাইল।
9 Sai Shawulu, wanda kuma ake kira Bulus, cike da Ruhu Mai Tsarki, ya kafa wa Elimas ido ya ce,
তখন শৌল, যাঁকে পৌল নামেও অভিহিত করা হত, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ইলুমার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন,
10 “Kai ɗan Iblis ne abokin gāban dukan abin da yake daidai! Kana cike da kowane irin ruɗi da munafunci. Ba za ka daina karkata hanyoyin da suke daidai na Ubangiji ba?
“তুমি দিয়াবলের সন্তান এবং সর্বপ্রকার ধার্মিকতার বিপক্ষ! তুমি সর্বপ্রকার ছলনা ও ধূর্ততায় পরিপূর্ণ। প্রভুর প্রকৃত পথকে বিকৃত করতে তুমি কি কখনোই ক্ষান্ত হবে না?
11 Ga shi hannun Ubangiji yana gāba da kai. Za ka makance, kuma ba za ka ga rana ba har na wani lokaci.” Nan take, hazo da duhu suka sauko a kansa, ya yi ta lallubawa, yana neman wanda zai yi masa jagora.
এখন প্রভুর হাত তোমার বিপক্ষে রয়েছে। তুমি দৃষ্টিহীন হবে এবং কিছু সময় পর্যন্ত তুমি সূর্যের আলো দেখতে পাবে না।” সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও অন্ধকার তাকে আচ্ছন্ন করল। সে হাতড়ে বেড়াতে লাগল, খুঁজতে লাগল, কেউ যেন তার হাত ধরে নিয়ে যায়।
12 Sa’ad da muƙaddas ɗin ya ga abin da ya faru, sai ya ba da gaskiya, gama ya yi mamaki a kan da koyarwa game Ubangiji.
যা ঘটেছে, প্রদেশপাল তা লক্ষ্য করে বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর সম্পর্কিত উপদেশে চমৎকৃত হয়েছিলেন।
13 Bulus da abokan tafiyarsa suka tashi daga Bafos a jirgin ruwa zuwa Ferga a Famfiliya inda Yohanna ya bar su ya koma Urushalima.
পাফো থেকে পৌল ও তাঁর সঙ্গীরা জাহাজে করে পাম্ফুলিয়ার পর্গা নগরে গেলেন। সেখানে যোহন তাঁদের ছেড়ে দিয়ে জেরুশালেমে ফিরে গেলেন।
14 Daga Ferga kuwa suka ci gaba zuwa Antiyok na Fisidiya. A ranar Asabbaci sai suka shiga majami’a suka zauna.
পর্গা থেকে তাঁরা গেলেন পিষিদিয়ার আন্তিয়খে। বিশ্রামদিনে তাঁরা সমাজভবনে প্রবেশ করে আসন গ্রহণ করলেন।
15 Bayan an yi karatu daga cikin Doka, da kuma Annabawa, sai shugabannin majami’ar suka aika musu suka ce, “’Yan’uwa, in kuna da wani saƙon ƙarfafawa domin jama’a, sai ku yi.”
বিধানশাস্ত্র ও ভাববাদী গ্রন্থ পাঠ করা হলে পর, সমাজভবনের অধ্যক্ষেরা তাঁদের কাছে বলে পাঠালেন, “ভাইরা, জনগণের জন্য আপনাদের কাছে যদি কোনও উৎসাহ দেওয়ার বার্তা থাকে, তাহলে অনুগ্রহ করে বলুন।”
16 Yana miƙewa tsaye, sai Bulus ya yi musu alama da hannu ya ce, “Mutanen Isra’ila da kuma ku Al’ummai da kuke wa Allah sujada, ku saurare ni!
পৌল উঠে দাঁড়িয়ে হাত দিয়ে ইঙ্গিত করলেন ও বললেন, “হে ইস্রায়েলবাসী ও ঈশ্বরের উপাসক অইহুদি জনগণ, আমার কথা শোনো।
17 Allahn mutanen Isra’ila ya zaɓi kakanninmu; ya kuma sa mutanen suka yi bunkasa yayinda suke zama a ƙasar Masar, da iko mai girma ya fitar da su daga ƙasar,
ইস্রায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন, মিশরে তাদের থাকার সময়ে তিনিই তাদের সমৃদ্ধ করেছিলেন। মহাপরাক্রমের সঙ্গে তিনি সেদেশ থেকে তাদের বের করেও এনেছিলেন।
18 ya kuma jure da halinsu har shekara arba’in a cikin hamada,
চল্লিশ বছর পর্যন্ত মরুপ্রান্তরে তিনি তাদের আচরণ সহ্য করেছিলেন।
19 ya tumɓuke ƙasashe bakwai a Kan’ana ya kuma ba da ƙasarsu gādo ga mutanensa.
কনানে সাতটি জাতিকে উৎখাত করে তিনি অধিকাররূপে তাদের দেশ তাঁর প্রজাদের দান করেছিলেন।
20 Dukan wannan ya ɗauki kusan shekaru 450. “Bayan wannan, Allah ya ba su alƙalai har zuwa zamanin annabi Sama’ila.
এসব সম্পন্ন হতে প্রায় চারশো পঞ্চাশ বছর লেগেছিল। “এরপর, ভাববাদী শমূয়েলের আমল পর্যন্ত ঈশ্বর তাদের জন্য বিচারকর্তৃগণ দিলেন।
21 Sa’an nan mutanen suka nemi a ba su sarki, Allah kuwa ya ba su Shawulu ɗan Kish, na kabilar Benyamin, wanda ya yi mulki shekaru arba’in.
তারপর প্রজারা একজন রাজা চাইল। তিনি তাদের বিন্যামীন গোষ্ঠীভুক্ত কীশের ছেলে শৌলকে দিলেন। তিনি চল্লিশ বছর রাজত্ব করলেন।
22 Bayan an kau da Shawulu, sai ya naɗa Dawuda ya zama sarkinsu. Ya kuma yi shaida game da shi cewa, ‘Na sami Dawuda ɗan Yesse, mutum ne da nake so a zuciyata; shi zai aikata dukan abin da nake so.’
শৌলকে পদচ্যুত করে, তিনি দাউদকে তাদের রাজা করলেন। তিনি তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন: ‘আমি আমার মনের মতো মানুষ, যিশয়ের ছেলে দাউদকে খুঁজে পেয়েছি। আমি যা চাই, সে আমার জন্য তাই করবে।’
23 “Daga zuriyar mutumin nan ne Allah ya kawo wa Isra’ila Mai Ceto Yesu, kamar yadda ya yi alkawari.
“তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, ঈশ্বর তাঁরই বংশধরদের মধ্য থেকে পরিত্রাতা যীশুকে ইস্রায়েলের কাছে উপস্থিত করলেন।
24 Kafin zuwan Yesu, Yohanna ya yi wa’azin tuba da baftisma ga dukan mutanen Isra’ila.
যীশুর আগমনের পূর্বে যোহন ইস্রায়েলী প্রজাদের কাছে মন পরিবর্তন ও বাপ্তিষ্মের কথা প্রচার করলেন।
25 Yayinda Yohanna yake kammala aikinsa ya ce, ‘Wa kuke tsammani ni nake? Ba ni ne shi ba. A’a, amma yana zuwa bayana, wanda ko takalmansa ma ban isa in kunce ba.’
যোহন তাঁর কাজ সম্পূর্ণ করার সময় বলেছিলেন, ‘তোমরা কী মনে করো, আমি কে? আমি সেই ব্যক্তি নই। না, কিন্তু তিনি আমার পরে আসছেন, যাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই।’
26 “Ya ku’yan’uwa,’ya’yan Ibrahim, da ku kuma Al’ummai masu tsoron Allah, a gare mu ne fa aka aiko wannan saƙon ceto.
“ভাইরা, অব্রাহামের সন্তানেরা এবং ঈশ্বরভয়শীল অইহুদি তোমরা, আমাদেরই কাছে পরিত্রাণের এই বাণী পাঠানো হয়েছে।
27 Mutanen Urushalima da masu mulkinsu ba su gane da Yesu ba, duk da haka cikin hukunta shi suka cika kalmomin annabawan da ake karantawa kowane Asabbaci.
জেরুশালেমের লোকেরা ও তাদের অধ্যক্ষেরা যীশুকে চিনতে পারেনি, তবুও তাঁকে দোষী সাব্যস্ত করে তারা ভাববাদীদের বাণী পূর্ণ করেছে, যা প্রতি বিশ্রামদিনে পড়া হয়।
28 Ko da yake ba su same shi da wani dalilin da ya kai ga hukuncin kisa ba, suka roƙi Bilatus yă sa a kashe shi.
যদিও তাঁকে প্রাণদণ্ড দেওয়ার জন্য তারা কোনো যথাযথ কারণ খুঁজে পায়নি, তবুও তারা পীলাতের কাছে নিবেদন করেছিল যেন তাঁকে হত্যা করা হয়।
29 Sa’ad da suka aikata duk abin da aka rubuta game da shi, sai suka saukar da shi daga itacen suka kuma sa shi a kabari.
তাঁর সম্পর্কে লিখিত সব কথা তারা সম্পূর্ণ করলে, তারা তাঁকে ক্রুশ থেকে নামিয়ে একটি কবরে সমাধি দিল।
30 Amma Allah ya tashe shi daga matattu,
কিন্তু ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করলেন।
31 kuma kwanaki da yawa waɗanda suka yi tafiya tare da shi daga Galili zuwa Urushalima suka gan shi. Su ne yanzu shaidu ga mutanenmu.
যাঁরা তাঁর সঙ্গে গালীল থেকে জেরুশালেমে যাত্রা করেছিলেন, তিনি তাঁদের কাছে দেখা দিয়েছিলেন। তাঁরা এখন জনসমক্ষে তাঁর সাক্ষী হয়েছেন।
32 “Muna gaya muku labari mai daɗi cewa abin da Allah ya yi wa kakanninmu alkawari,
“আমরা তোমাদের এই সুসমাচার বলি: ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,
33 ya cika mana, mu zuriyarsu, ta wurin tā da Yesu daga matattu. Kamar yadda yake a rubuce a cikin Zabura ta biyu cewa, “‘Kai Ɗana ne, yau na zama Uba a gare ka.’
যীশুকে উত্থাপিত করে তিনি তাদের বংশধরদের, অর্থাৎ আমাদের কাছে তা পূর্ণ করেছেন। দ্বিতীয় গীতে যেমন লেখা আছে, “‘তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি।’
34 Gaskiyar cewa Allah ya tā da shi daga matattu, a kan ba zai taɓa ruɓewa ba, an faɗe shi a cikin waɗannan kalmomi. “‘Zan ba ku tsarki da kuma tabbatattun albarkun da na yi wa Dawuda alkawari.’
ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, কবরে পচে যাওয়ার জন্য ছেড়ে দেননি। এই সত্য এসব বচনে ব্যক্ত হয়েছে: “‘আমি তোমাকে দাউদের কাছে প্রতিশ্রুত পবিত্র ও সুনিশ্চিত সব আশীর্বাদ দান করব।’
35 Haka kuma aka faɗa a wani wuri. “‘Ba za ka yarda Mai Tsarkinka ya ruɓa ba.’
অন্যত্রও এই কথার এভাবে বর্ণনা করা হয়েছে: “‘তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।’
36 “Gama sa’ad da Dawuda ya gama hidimar nufin Allah a zamaninsa, sai ya yi barci; aka binne shi tare da kakanninsa jikinsa kuwa ya ruɓe.
“কারণ দাউদ যখন তাঁর প্রজন্মে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করলেন, তিনি নিদ্রাগত হলেন। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে কবরপ্রাপ্ত হলেন ও তাঁর শরীর ক্ষয় পেল।
37 Amma wanda Allah ya tā da daga matattu bai ruɓa ba.
কিন্তু ঈশ্বর যাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি ক্ষয় দেখেননি।
38 “Saboda haka,’yan’uwana, ina so ku san cewa ta wurin Yesu ana sanar muku da gafarar zunubi.
“সেই কারণে, আমার ভাইরা, আমি চাই তোমরা অবগত হও যে যীশুর মাধ্যমে সব পাপের ক্ষমা হয়, যা তোমাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মোশির বিধান যে সমস্ত বিষয় থেকে তোমাদের নির্দোষ করতে পারেনি,
39 Ta wurinsa kowa da ya gaskata an kuɓutar da shi daga dukan abin da Dokar Musa ba tă iya kuɓutar ba.
যীশুর মাধ্যমে প্রত্যেকজন, যারা বিশ্বাস করে, তারা সেইসব বিষয় থেকে নির্দোষ গণ্য হয়।
40 Ku lura kada abubuwan da annabawa suka faɗa su faru muku.
সাবধান হও, ভাববাদীরা যা বলে গেছেন, তোমাদের ক্ষেত্রে যেন সেরকম না হয়:
41 “‘Ku duba, ku masu ba’a, ku yi mamaki, ku hallaka, gama zan yi wani abu a zamaninku da ba za ku taɓa gaskatawa ba ko da wani ya gaya muku.’”
“‘ওহে বিদ্রুপকারীর দল, তোমরা বিস্ময়চকিত হয়ে ধ্বংস হও, কারণ আমি তোমাদের দিনে এমন কিছু করব, যা তোমাদের বলা হলেও, তোমরা কখনও তা বিশ্বাস করবে না।’”
42 Bulus da Barnabas suna fita daga majami’ar ke nan, sai mutane suka gayyace su su ƙara yin maganan nan a kan waɗannan abubuwa a ranar Asabbaci mai zuwa.
পৌল ও বার্ণবা সমাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়, লোকেরা পরবর্তী বিশ্রামদিনে এ প্রসঙ্গে আরও কথা বলার জন্য তাঁদের আমন্ত্রণ জানাল।
43 Da aka sallami jama’a, Yahudawa da yawa da kuma waɗanda suka tuba suka shiga Yahudanci masu ibada suka bi Bulus da Barnabas, waɗanda suka yi magana musu suka kuma ƙarfafa su su ci gaba a cikin alherin Allah.
সভা শেষ হওয়ার পর বহু ইহুদি ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা পৌল ও বার্ণবাকে অনুসরণ করল। তাঁরা তাদের সঙ্গে কথা বললেন এবং ঈশ্বরের অনুগ্রহে অবিচল থাকার জন্য তাদের উৎসাহিত করলেন।
44 A ranar Asabbaci na biye kusan dukan birnin suka taru don su ji maganar Ubangiji.
পরবর্তী বিশ্রামদিনে নগরের প্রায় সমস্ত মানুষ প্রভুর বাক্য শোনার জন্য একত্র হল।
45 Sa’ad da Yahudawa suka ga taron mutanen, sai suka cika da kishi suka yi ta munanan maganganu a kan abin da Bulus yake faɗi.
ইহুদিরা সেই জনসমাগম দেখে ঈর্ষায় পরিপূর্ণ হল। তারা পৌলের বক্তব্যের বিরুদ্ধে কটূক্তি করতে লাগল।
46 Sai Bulus da Barnabas suka amsa musu gabagadi, suka ce, “Ya zama mana dole mu yi muku maganar Allah da farko. Da yake kun ƙi ta ba ku kuma ga kun cancanci rai madawwami ba, to, za mu juya ga Al’ummai. (aiōnios g166)
তখন পৌল ও বার্ণবা সাহসের সঙ্গে উত্তর দিলেন, “প্রথমে আপনাদের কাছে আমাদের ঈশ্বরের বাক্য বলতে হয়েছে। আপনারা যেহেতু তা অগ্রাহ্য করছেন ও নিজেদের অনন্ত জীবন লাভের জন্য অযোগ্য বিবেচনা করছেন, আমরা এখন অইহুদিদের কাছেই যাচ্ছি। (aiōnios g166)
47 Gama abin da Allah ya umarce mu ke nan cewa, “‘Na sa ka zama haske ga Al’ummai, don ka kawo cetona zuwa iyakokin duniya.’”
কারণ প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন: “‘আমি তোমাকে অইহুদিদের জন্য দীপ্তিস্বরূপ করেছি, যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো।’”
48 Sa’ad da Al’ummai suka ji haka, sai suka yi farin ciki suka ɗaukaka maganar Ubangiji; kuma duk waɗanda aka zaɓa don samun rai madawwami, suka gaskata. (aiōnios g166)
অইহুদিরা একথা শুনে আনন্দিত হল। তারা প্রভুর বাক্যের সমাদর করল। যারাই অনন্ত জীবনের জন্য নিরূপিত হয়েছিল, তারা সকলে বিশ্বাস করল। (aiōnios g166)
49 Maganar Ubangiji kuwa ta bazu a dukan yankin.
প্রভুর বাক্য সেই সমস্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল।
50 Amma Yahudawa suka zuga waɗansu mata masu tsoron Allah masu martaba da kuma waɗansu maza masu matsayi a gari. Suka tā da tsanani ga Bulus da Barnabas, suka kore su daga yankinsu.
কিন্তু ইহুদিরা সম্ভ্রান্ত ঘরের ঈশ্বরভয়শীল মহিলাদের ও নগরের নেতৃস্থানীয় লোকদের উত্তেজিত করে তুলল। তারা পৌল ও বার্ণবার প্রতি নির্যাতন করা শুরু করল এবং তাদের এলাকা থেকে তাঁদের বের করে দিল।
51 Saboda haka suka karkaɗe ƙurar ƙafafunsu don shaidar a kansu suka kuwa tafi Ikoniyum.
তাঁরা তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তাঁদের পায়ের ধুলো ঝেড়ে ইকনিয়তে চলে গেলেন।
52 Masu bi kuwa suka cika da farin ciki da kuma Ruhu Mai Tsarki.
আর শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উঠল।

< Ayyukan Manzanni 13 >