< 2 Sama’ila 15 >

1 Ana nan sai Absalom ya samo wa kansa wata keken yaƙi da dawakai tare da mutum hamsin da za su sha gabansa.
কালক্রমে, অবশালোম নিজের জন্য একটি রথ, কয়েকটি ঘোড়া ও তার আগে আগে দৌড়ানোর উপযোগী 50 জন লোক জোগাড় করল।
2 Absalom yakan tashi da sassafe yă tsaya a gefen hanyar shigar ƙofar birni. Duk sa’ad da wani ya zo da ƙara don a kai gaban sarki yă yi shari’a, Absalom yakan kira shi yă ce, “Daga wane gari ka fito?” Sai mutumin yă amsa yă ce, “Bawanka ya fito a ɗaya daga cikin kabilan Isra’ila.”
সে সকাল সকাল ঘুম থেকে উঠে নগরের সিংহদুয়ার পর্যন্ত চলে যাওয়া রাজপথের ধারে দাঁড়িয়ে যেত। যখনই কেউ বিচার পাওয়ার আশায় রাজার কাছে কোনও নালিশ নিয়ে আসত, অবশালোম তাকে ডেকে বলত, “তুমি কোনও নগরের লোক?” সে হয়তো উত্তর দিত, “আপনার দাস ইস্রায়েলের অমুক বংশের লোক।”
3 Sai Absalom yă ce masa, “Ga shi, ƙararka daidai ne, tana kuma da gaskiya, sai dai ba wakilin sarkin da zai ji ka.”
তখন অবশালোম তাকে বলত, “দেখো, তোমার দাবি-দাওয়া তো ন্যায্য ও উপযুক্ত, কিন্তু তোমার কথা শোনার জন্য রাজার কোনও প্রতিনিধি নেই।”
4 Absalom kuwa yakan ƙara da cewa, “Da a ce an naɗa ni alƙali a ƙasar mana! Da duk mai ƙara, ko kuka wanda zai zo wurina, zan in tabbatar an yi masa adalci.”
আবার অবশালোম এর সঙ্গে যোগ করত, “আমাকে যদি কেউ দেশে বিচারক নিযুক্ত করত! তবে যার যার নালিশ বা মামলা আছে, তারা সবাই আমারই কাছে নিয়ে আসতে পারত ও আমি দেখতাম যেন তারা ন্যায়বিচার পায়।”
5 Kuma duk sa’ad da wani ya zo wurin Absalom ya rusuna don yă gaishe shi, sai Absalom yă sa hannunsa yă ta da shi, yă kuma rungume shi.
এছাড়াও, যখনই কেউ অবশালোমকে প্রণাম করতে যেত, সে হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করত।
6 Absalom ya yi ta yin haka ga dukan Isra’ilawan da suka zo wurin sarki don neman adalci, ta haka kuwa ya saci zukatan mutanen Isra’ila.
যেসব ইস্রায়েলী রাজার কাছে বিচার চাইতে আসত, অবশালোম তাদের প্রত্যেকের সঙ্গেই এরকম আচরণ করত, ও সে ইস্রায়েল জাতির মন জয় করে নিয়েছিল।
7 A ƙarshen shekara huɗu, Absalom ya ce wa sarki, “Bari in tafi Hebron in cika alkawarin da na yi wa Ubangiji.
চার বছরের শেষে, অবশালোম রাজাকে বলল, “হিব্রোণে গিয়ে সদাপ্রভুর উদ্দেশে করা একটি মানত আমাকে পূর্ণ করে আসতে দিন।
8 Yayinda bawanka yake zama a Geshur, a Aram, na yi wannan alkawari, na ce, ‘In Ubangiji ya komo da ni Urushalima, zan yi wa Ubangiji sujada a Hebron.’”
আপনার দাস—এই আমি যখন অরামের গশূরে বসবাস করছিলাম, তখনই আমি এই মানতটি করেছিলাম: ‘সদাপ্রভু যদি আমাকে জেরুশালেমে ফিরিয়ে আনেন, তবে আমি হিব্রোণে গিয়ে সদাপ্রভুর আরাধনা করব।’”
9 Sarki ya ce, “Ka sauka lafiya.” Sai ya tafi Hebron.
রাজা তাকে বললেন, “শান্তিতে যাও।” তাই সে হিব্রোণে চলে গেল।
10 Sai Absalom ya aiki manzanni a asirce cikin dukan kabilan Isra’ila, ya ce musu su ce, “Da zarar kuka ji an busa ƙaho, sai ku ce, ‘Absalom sarki ne a Hebron.’”
পরে অবশালোম এই কথা বলার জন্য ইস্রায়েলের সব বংশের কাছে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিল, “যেই তোমরা শিঙার শব্দ শুনতে পাবে, তখনই বলবে, ‘অবশালোম হিব্রোণে রাজা হলেন।’”
11 Mutum ɗari biyu daga Urushalima suka raka Absalom. An gayyace su a matsayin baƙi, suka kuwa tafi cikin rashin sani, ba su san wani abu game da al’amarin ba.
জেরুশালেম থেকে 200 জন লোক অবশালোমের সঙ্গী হল। তারা অতিথিরূপে আমন্ত্রিত হল ও বেশ সরল মনে কিছু না জেনেই গেল।
12 Yayinda Absalom yake miƙa hadaya, ya aika a kira Ahitofel mutumin Gilo, mai ba wa Dawuda shawara, yă zo daga Gilo garinsa. Ta haka makircin ya ƙara ƙarfi, masu bin Absalom kuma suka yi ta ƙaruwa.
অবশালোম বলি উৎসর্গ করার সময় দাউদের পরামর্শদাতা গীলোনীয় অহীথোফলকে তাঁর নিজের নগর গীলো থেকে ডেকে এনেছিল। আর তাই ষড়যন্ত্রটি বেশ জোরালো হল, ও অবশালোমের অনুগামীদের সংখ্যা দিনের পর দিন বাড়তে শুরু করল।
13 Wani manzo ya zo wurin Dawuda ya ce masa, “Zukatan mutanen Isra’ila sun koma wajen Absalom.”
একজন দূত এসে দাউদকে বলল, “ইস্রায়েল জাতির অন্তঃকরণ অবশালোমের সঙ্গী হয়েছে।”
14 Sai Dawuda ya ce wa dukan fadawansa da suke tare da shi a Urushalima, “Ku zo! Mu gudu, in ba haka ba, babu wanda zai tsira daga hannun Absalom. Dole mu bar nan, nan da nan, in ba haka ba zai tashi da sauri yă fāɗa mana, yă kuma hallaka garin da takobi.”
তখন দাউদ জেরুশালেমে তাঁর সঙ্গে থাকা সব কর্মকর্তাকে বললেন, “এসো! আমাদের পালাতে হবে, তা না হলে আমাদের মধ্যে কেউই অবশালোমের হাত থেকে রেহাই পাব না। এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে, তা না হলে সে তাড়াতাড়ি এসে আমাদের ধরে ফেলবে ও আমাদের সর্বনাশ করে নগরটিকে তরোয়ালের আঘাতে উচ্ছেদ করবে।”
15 Sai fadawan sarki suka ce masa, “Barorinka suna a shirye su yi duk abin da ranka yă daɗe, ya zaɓa.”
কর্মকর্তারা তাঁকে উত্তর দিয়েছিল, “আমাদের প্রভু মহারাজের যা ইচ্ছা, আপনার দাসেরা তাই করতে প্রস্তুত।”
16 Sarki ya kama hanya, dukan gidansa kuwa suna biye da shi; amma ya bar ƙwarƙwarai goma su lura da fada.
রাজামশাই রওয়ানা হলেন, ও তাঁর সম্পূর্ণ পরিবারও তাঁর অনুগামী হল; কিন্তু তিনি শুধু প্রাসাদ দেখাশোনা করার জন্য দশজন উপপত্নীকে রেখে গেলেন।
17 Ta haka sarki ya kama hanya da dukan mutane suna biye da shi, suka yi sansani a wani wuri mai ɗan nisa da Urushalima.
অতএব রাজামশাই রওয়ানা হলেন, ও সব লোকজন তাঁকে অনুসরণ করছিল, এবং নগরের শেষ প্রান্তে গিয়ে তারা থেমেছিলেন।
18 Dukan mutanensa suka wuce gabansa, tare da dukan Keretawa da Feletiyawa; da dukan mutane ɗari shida na Gittiyawan da suka raka shi daga Gat, suka wuce gaban sarki.
তাঁর সব লোকজন করেথীয় ও পলেথীয়দের সঙ্গে নিয়ে কুচকাওয়াজ করে এগিয়ে গেল; এবং গাত থেকে তাঁর সঙ্গী হয়ে আসা ছয়শো জন গাতীয় লোকও রাজার সামনে কুচকাওয়াজ করল।
19 Sarki ya ce wa Ittai mutumin Gat, “Don me za ka zo tare da mu? Ka koma ka zauna tare da Sarki Absalom. Kai baƙo ne, ɗan gudun hijira daga garinka.
রাজামশাই গাতীয় ইত্তয়কে বললেন, “তুমি কেন আমাদের সঙ্গে যাবে? ফিরে যাও ও রাজা অবশালোমের সঙ্গে গিয়ে থাকো। তুমি একজন বিদেশি, তোমার স্বদেশ থেকে আসা এক নির্বাসিত লোক।
20 Jiya-jiya ka zo. Yau kuma in sa ka yi ta yawo tare da mu, ga shi ban ma san inda za ni ba? Koma, ka tafi da’yan’uwanka. Bari alheri da amincin Ubangiji su kasance tare da kai.”
তুমি মাত্র কালই এসেছ। আর আজ কি না আমি তোমাকে আমাদের সঙ্গে উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়াতে দেব, যেখানে আমিই জানি না, আমি কোথায় যাচ্ছি? ফিরে যাও, আর তোমার লোকজনকেও সঙ্গে করে নিয়ে যাও। সদাপ্রভু যেন তোমাকে দয়া ও বিশ্বস্ততা দেখান।”
21 Amma Ittai ya ce wa sarki, “Muddin Ubangiji yana a raye kuma muddin ranka yă daɗe yana a raye, duk inda ranka yă daɗe sarki zai kasance, ko a yi rai ko a mutu, a can bawanka zai kasance.”
কিন্তু ইত্তয় রাজাকে উত্তর দিলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, ও আমার প্রভু মহারাজের দিব্যি, আমার প্রভু মহারাজ যেখানে থাকবেন, তাতে জীবনই থাকুক বা মৃত্যুই আসুক, আপনার দাস সেখানেই থাকবে।”
22 Dawuda ya ce wa Ittai, “Wuce gaba, taka mu je.” Sai Ittai mutumin Gat ya shiga layi tare da dukan mutanensa da iyalan da suke tare da shi.
দাউদ ইত্তয়কে বললেন, “তবে এগিয়ে যাও, কুচকাওয়াজ করো।” তাই গাতীয় ইত্তয় তাঁর সব লোকজন ও তাঁর সঙ্গে থাকা পরিবার-পরিজন নিয়ে কুচকাওয়াজ করলেন।
23 Dukan ƙauyuka suka yi ta kururuwa yayinda mutanen suke wucewa. Sarki shi ma ya haye ta Kwarin Kidron, mutane kuma suka ci gaba da tafiya zuwa wajen hamada.
সব লোকজন যখন পাশ দিয়ে যাচ্ছিল, তখন পল্লিঅঞ্চলের সব অধিবাসী জোর গলায় কেঁদেছিল। রাজাও কিদ্রোণ উপত্যকা পার হলেন, ও সব লোকজন মরুপ্রান্তরের দিকে এগিয়ে গেল।
24 Zadok yana nan tare da su, kuma dukan Lawiyawan da suke tare da shi kuwa suna ɗauke da akwatin alkawarin Allah. Suka sauke akwatin alkawarin Allah, Abiyatar ya miƙa hadaya sai da mutane suka gama fita daga birnin.
সাদোকও সেখানে ছিলেন, ও তাঁর সঙ্গে থাকা লেবীয়রা সবাই ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি বয়ে নিয়ে যাচ্ছিল। নগর থেকে সব লোকজন বেরিয়ে না যাওয়া পর্যন্ত তারা ঈশ্বরের সিন্দুকটি নামিয়ে রেখেছিল, ও অবিয়াথর বলি উৎসর্গ করলেন।
25 Sa’an nan sarki ya ce wa Zadok, “Ka komar da akwatin alkawarin Allah cikin birnin. Idan na sami tagomashi a idon Ubangiji, zai dawo da ni, yă kuma sa in sāke gan shi a mazauninsa.
পরে রাজামশাই সাদোককে বললেন, “ঈশ্বরের সিন্দুকটি নগরে ফিরিয়ে নিয়ে যাও। আমি সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলে তিনি আমাকে ফিরিয়ে আনবেন এবং এটি ও তাঁর বাসস্থানটিও আবার আমাকে দেখতে দেবেন।
26 Amma in ya ce, ‘Ina baƙin ciki da kai,’ to, ina a shirye; bari yă yi abin da ya fi masa.”
কিন্তু তিনি যদি বলেন, ‘আমি তোমার উপর সন্তুষ্ট নই,’ তবে আমি প্রস্তুত আছি; তাঁর যা ভালো লাগে তিনি আমার প্রতি তাই করতে পারেন।”
27 Sarki ya kuma ce wa Zadok firist, “Ashe, kai ba mai duba ba ne? Ka koma cikin birnin lafiya, tare da ɗanka Ahimawaz, da kuma Yonatan ɗan Abiyatar. Kai da Abiyatar ku tafi da’ya’yanku biyu.
রাজামশাই যাজক সাদোককেও বললেন, “বুঝলে তো? আমার আশীর্বাদ নিয়ে নগরে ফিরে যাও। তোমার ছেলে অহীমাসকে সঙ্গে নাও, আর অবিয়াথরের ছেলে যোনাথনকেও নাও। তুমি ও অবিয়াথর তোমাদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে যাও।
28 Zan kuwa jira a mashigai a hamada, sai na ji daga gare ku.”
যতক্ষণ না তোমরা আমাকে খবর দিয়ে পাঠাচ্ছো, আমি মরুপ্রান্তরে নদীর অগভীর অংশের কাছে অপেক্ষা করে বসে থাকব।”
29 Saboda haka Zadok da Abiyatar suka ɗauki akwatin alkawarin Allah suka komar da shi Urushalima, suka zauna a can.
অতএব সাদোক ও অবিয়াথর ঈশ্বরের সিন্দুকটি নিয়ে জেরুশালেমে ফিরে গিয়ে সেখানেই থেকে গেলেন।
30 Amma Dawuda ya ci gaba yana hawan Dutsen Zaitun, yana kuka yayinda yake tafiya; kansa a rufe, kuma babu takalma a ƙafafunsa. Dukan mutanen da suke tare da shi suka rufe kawunansu suna ta kuka yayinda suke haurawa.
কিন্তু দাউদ জলপাই পাহাড়ে উঠে যাচ্ছিলেন, ও যেতে যেতে তিনি কাঁদছিলেন; তাঁর মাথা ঢাকা ছিল ও তিনি খালি পায়ে ছিলেন। তাঁর সঙ্গে থাকা সব লোকজনও তাদের মাথা ঢেকে রেখেছিল ও যেতে যেতে তারাও কাঁদছিল।
31 To, an gaya wa Dawuda cewa, “Ahitofel yana cikin waɗanda suka hadasa maƙarƙashiya tare da Absalom.” Saboda haka Dawuda ya yi addu’a ya ce, “Ya Ubangiji ka mai da shawarar Ahitofel ta zama shiririta.”
এদিকে দাউদকে বলা হল, “অহীথোফলও অবশালোমের সঙ্গে থাকা ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন।” অতএব দাউদ প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, অহীথোফলের পরামর্শকে মূর্খতায় বদলে দাও।”
32 Da Dawuda ya isa ƙwanƙoli, inda mutane sun saba yi wa Allah sujada, Hushai, mutumin Arkitawa kuwa yana can don yă tarye shi, taguwarsa a yage, ga kuma ƙura a kansa.
দাউদ যখন সেই পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলেন, যেখানে লোকেরা ঈশ্বরের আরাধনা করত, তখন অর্কীয় হূশয় তাঁর সঙ্গে দেখা করতে এলেন। তাঁর কাপড়চোপড় ছেঁড়া ছিল ও তাঁর মাথা ছিল ধূলিধূসরিত।
33 Sai Dawuda ya ce masa, “In ka tafi tare da ni, za ka zama mini kaya.
দাউদ তাঁকে বললেন, “তুমি যদি আমার সঙ্গে যাও, তবে তুমি আমার পক্ষে এক বোঝা হয়ে দাঁড়াবে।
34 Amma in ka koma birni, ka gaya wa Absalom, ‘Zan zama bawanka, ya sarki; dā ni bawan mahaifinka ne, amma yanzu zan zama bawanka,’ ta haka za ka watsar da shawarar Ahitofel.
কিন্তু যদি নগরে ফিরে গিয়ে অবশালোমকে বলো, ‘হে মহারাজ, আমি আপনার দাস হয়ে থাকব; অতীতে আমি আপনার বাবার দাস ছিলাম, কিন্তু এখন আমি আপনার দাস হব,’ তবে অহীথোফলের পরামর্শ ব্যর্থ করে তুমি আমার উপকারই করবে।
35 Ba Zadok da Abiyatar firistocin nan suna nan tare da kai ba? Ka gaya musu duk abin da ka ji a fadan sarki.
তোমার সঙ্গে কি সেখানে যাজক সাদোক ও অবিয়াথর থাকবে না? রাজপ্রাসাদে তুমি যা যা শুনবে, সবকিছুই তাদের গিয়ে বলবে।
36 ’Ya’yansu biyu maza, Ahimawaz ɗan Zadok, da kuma Yonatan ɗan Abiyatar, suna can tare da su. Ka aike su wurina da duk abin da ka ji.”
তাদের দুই ছেলে, সাদোকের ছেলে অহীমাস ও অবিয়াথরের ছেলে যোনাথনও সেখানে তাদের সঙ্গে আছে। তুমি যা কিছু শুনবে তারা সেসব তাদের দিয়ে আমার কাছে বলে পাঠাবে।”
37 Saboda haka Hushai abokin Dawuda ya isa Urushalima yayinda Absalom yake shigowa birnin.
অতএব অবশালোম যখন জেরুশালেমে প্রবেশ করছিল, তখন দাউদের প্রাণের বন্ধু হূশয়ও নগরে পৌঁছেছিলেন।

< 2 Sama’ila 15 >