< 2 Sarakuna 25 >

1 A rana ta goma ga wata na goma, a shekara ta tara ta mulkin Zedekiya ne Nebukadnezzar sarkin Babilon tare da dukan rundunan yaƙinsa, ya tasam wa Urushalima. Ya yi sansani a bayan birnin, ya kewaye ta da shirin yaƙi.
সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের র দিন নবূখদ্‌নিৎসর বাবিলের রাজা তাঁর সব সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। তিনি শহরের বাইরে শিবির তৈরী করলেন এবং শহরের চারপাশে ঘিরে উঁচু দেয়াল তৈরী করলেন।
2 Haka birnin ta kasance a kewaye har shekara ta goma sha ɗaya ta mulkin Zedekiya.
রাজা সিদিকিয়ের রাজত্বের এগারো বছর পর্যন্ত শহরটা অবরোধ করে রাখা হয়েছিল।
3 A rana ta tara ta watan huɗu, lokacin da yunwa ta yi tsanani a birnin, babu kuma abinci domin mutane su ci.
সেই বছরে চতুর্থ মাসের নয় দিনের র দিন শহরে দূর্ভিক্ষের অবস্থা এমন বেশি হল যে, দেশের লোকদের জন্য কিছুই খাদ্য ছিল না।
4 Sai aka huda katanga sa’an nan dukan sojoji suka tsere da dare a ƙofa tsakanin katanga biyu da suke kusa da lambun sarki, ko da yake Babiloniyawa sun kewaye birnin. Suka tsere suka nufi Araba.
পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের মাঝখানের ফটক দিয়ে পালিয়ে গেল। যদিও কলদীয়েরা তখনও শহরটা চারিদিকে ঘেরাও করে ছিল। আর রাজা অরাবার রাস্তার দিকে চলে গেলেন।
5 Amma sojojin Babiloniyawa suka bi sarki, suka cin masa a filayen Yeriko. Dukan sojojinsa kuwa suka rabu da shi suka watse.
কিন্তু কলদীয় সৈন্যদল সিদিকিয় রাজার পিছনে তাড়া করে যিরীহোর উপত্যকাতে তাঁকে ধরে ফেলল। তাঁর সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়েছিল।
6 Aka kama shi, aka kai shi gaban sarkin Babilon a Ribla, inda aka yanke masa hukunci.
তাঁরা রাজাকে বন্দী করে রিব্‌লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তারা তাঁর উপর শাস্তির আদেশ দিল।
7 Suka kashe’ya’yan Zedekiya a gabansa, sa’an nan aka ƙwaƙule idanunsa. Suka daure shi da sarƙar tagulla, suka kai shi Babilon.
সৈন্যেরা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করলো। তারপর তাঁর চোখ দুটি তুলে ফেলে তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলো এবং তাঁকে বাবিলে নিয়ে গেল।
8 A rana ta bakwai na watan biyar, wadda ta zama shekara ta goma sha tara ta mulkin Sarki Nebukadnezzar na Babilon, Nebuzaradan, babban hafsan matsaran sarki, kuma bafadan sarkin Babilon, ya zo Urushalima
পরে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের রাজত্বের ঊনিশ বছরের পঞ্চম মাসের সপ্তম দিনের বাবিল রাজার দাস নবূষরদন নামে রক্ষীদলের সেনাপতি যিরূশালেমে আসলেন।
9 Ya cinna wa haikalin Ubangiji wuta, da fadan sarki, da kuma dukan gidajen Urushalima. Ya kuma ƙone duk wani gini mai muhimmanci.
তিনি সদাপ্রভুর গৃহে, রাজবাড়ীতে এবং যিরূশালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। শহরের সমস্ত প্রধান বাড়িগুলিও তিনি পুড়িয়ে দিলেন।
10 Dukan mayaƙan Babilon a ƙarƙashin umarnin babban hafsan matsaran sarki, suka rushe katangar Urushalima.
১০রাজার রক্ষীদলের সেনাপতির অধীনে সমস্ত বাবিলীয় সৈন্যদল যিরূশালেমের চারিদিকের দেয়াল ভেঙে ফেলল।
11 Nebuzaradan babban hafsan matsaran, ya kwashi waɗanda suka rage a cikin birnin, tare da sauran jama’a, da waɗanda suka miƙa kansu ga sarkin Babilon, ya kai su bauta.
১১শহরের বাকি লোকরা যারা থেকে গেছিল এবং যারা দূরে নির্জন জায়গায় বাবিলের রাজার পক্ষে গিয়েছিল তাদের সবাইকে রক্ষীদলের সেনাপতি নবূষরদন বন্দী করে নিয়ে গেলেন,
12 Amma hafsan ya bar waɗansu daga cikin mafiya talauci na ƙasar don su yi aiki a lambunan inabi da kuma gonaki.
১২কিন্তু আঙুর ক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য কিছু গরিব লোককে রক্ষীদলের সেনাপতি দেশে রেখে গেলেন।
13 Babiloniyawan kuma suka sassare ginshiƙan tagulla, da wuraren zama da za a iya matsar da su, da ƙaton kwano mai suna Teku na tagulla da yake a haikalin Ubangiji, suka kwashe tagullan zuwa Babilon.
১৩কলদীয়েরা সদাপ্রভুর গৃহের ব্রোঞ্জের যে দুটি থাম ছিল এবং গামলা বসাবার ব্রোঞ্জের দানিগুলি এবং পিতলের বিরাট পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে বাবিলে নিয়ে গেলন।
14 Suka ɗauke tukwane, da manyan cokula, da acibalbal, da kwanoni, da dai dukan kayan da aka yi da tagulla don hidima a haikalin Ubangiji.
১৪এছাড়া সব পাত্র, বেল্‌চা, সল্‌তে চিম্‌টা, হাতা এবং উপাসনা গৃহে সেবা কাজের জন্য অন্যান্য সমস্ত ব্রোঞ্জের জিনিস কলদীয়েরা নিয়ে গেল।
15 Babban hafsan matsaran sarkin ya kwashe har da kwanoni na kwashe garwashin wuta da sauran kwanoni, dukansu kuwa ƙeran zinariya ko azurfa tsatsa ne.
১৫আর আগুন রাখার পাত্র এবং গামলা যে গুলি সোনা ও রূপা র তৈরী, সে সমস্ত জিনিসও রাজার রক্ষীদলের সেনাপতি নিয়ে গেলেন।
16 Tagullar ginshiƙai biyun nan, da ta ƙaton kwanon da ake ce da shi Teku, da ta dukan amalanke masu riƙe ruwa waɗanda Sarki Solomon ya yi domin haikalin Ubangiji, sun fi gaba a auna su.
১৬সদাপ্রভুর গৃহের জন্য শলোমন যে দুটি থাম, বড় জলপাত্র এবং আসনগুলো তৈরী করিয়েছিলেন সেগুলিতে এতো ব্রোঞ্জ ছিল যে ওজন করা অসম্ভব ছিল।
17 Tsawon kowane ginshiƙi, ƙafa ashirin da bakwai ne. Hulunan tagullan da suke ƙwalƙwalin kowane ginshiƙi kuma yana da tsawon ƙafa huɗu da rabi. Kuma aka yi masa ado da saƙa da’ya’yan itace kewaye da shi. Bayan ginshiƙin ma haka yake.
১৭প্রত্যেকটি থাম ছিল আঠারো হাত উঁচু ও তার উপরে মাথা ছিল যার উচ্চতা ছিল তিন হাত উঁচু। মাথাটার চারপাশ ব্রোঞ্জের শিকল ও ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজানো ছিল। দ্বিতীয় থামটিও প্রথমটির মতই তৈরী ছিল।
18 Babban hafsan ya kwashi Serahiya babban firist, da Zefaniya na biye da shi a girma, da matsara ƙofofi uku.
১৮প্রধান যাজক সরায়, দ্বিতীয় যাজক সফনিয় ও তিনজন দারোয়ানকে রক্ষীদলের সেনাপতি বন্দী করে নিয়ে গেলেন।
19 Daga cikin waɗanda suka rage a birnin, ya ɗauki hafsa mai kula da dakaru, da kuma mashawartan sarki guda biyar. Ya kuma tafi da magatakarda wanda yake babban jami’in soja mai ɗaukan dukan jama’an ƙasar, tare da mutanensa guda sittin waɗanda aka samu a birnin.
১৯যারা তখনও শহরে ছিল তাদের মধ্য থেকে তিনি যোদ্ধাদের উপরে নিযুক্ত একজন কর্মচারী ও রাজার পাঁচজন উপদেশদাতাকে ধরলেন। এছাড়া সেনাপতির লেখক যিনি সৈন্যদলে লোক সংগ্রহ করতেন তাঁকে এবং যারা শহরের মধ্যে ছিলেন তাদের মধ্যে আরও ষাটজন গুরুত্বপূর্ণ লোককেও ধরলেন।
20 Nebuzaradan, babban hafsan, ya kwashe su duka ya kawo su wurin sarkin Babilon a Ribla.
২০রক্ষীদলের সেনাপতি নবূষরদন তাদের সবাইকে রিব্‌লাতে বাবিলের রাজার কাছে বন্দী করে নিয়ে গেলেন।
21 A can Ribla, a ƙasar Hamat, sarkin Babilon ya sa aka kashe su. Haka Yahuda ta tafi bauta daga ƙasarta.
২১বাবিলের রাজা হমাৎ দেশের রিব্‌লাতে এই সব লোকদের হত্যা করলেন। এই ভাবে যিহূদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে নিয়ে যাওয়া হল।
22 Nebukadnezzar sarkin Babilon ya zaɓi Gedaliya ɗan Ahikam, ɗan Shafan yă zama shugaban sauran mutanen da suka rage a Yahuda.
২২বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যে সব লোকদের যিহূদা দেশে অবশিষ্ট রেখে গিয়েছিলেন তাদের উপরে তিনি শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয়কে শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করলেন।
23 Sa’ad da dukan hafsoshin soja tare da mutanensu suka ji cewa sarkin Babilon ya naɗa Gedaliya a matsayin gwamna, sai suka zo wurin Gedaliya a Mizfa. Mutanen da suka zo su ne, Ishmayel ɗan Netaniya, Yohanan ɗan Kareya, Serahiya ɗan Tanhumet mutumin Netofa, Ya’azaniya ɗan mutumin Ma’aka, tare da mutanensu.
২৩বাবিলের রাজা গদলিয়কে শাসনকর্ত্তা করে নিযুক্ত করেছেন শুনে যিহূদার কিছু সেনাপতি ও তাঁদের লোকেরা, অর্থাৎ এই লোকেরা ছিল নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের ছেলে যোহানন, নটোফাতীয় তন্‌হূমতের ছেলে সরায় ও মাখাথীয়ের ছেলে যাসনিয় এবং তাদের লোকেরা মিসপাতে গদলিয়ের কাছে আসলেন।
24 Gedaliya ya tabbatar musu da rantsuwa cewa, “Kada ku ji tsoron jama’ar Babiloniyawa, muddin kun zauna lafiya, kun kuma bauta wa sarkin Babilon, kome zai yi muku kyau.”
২৪গদলিয় তাদের কাছে এবং তাদের লোকদের কাছে এক শপথ করলেন এবং তাদের বললেন, “আপনারা কলদীয় দাসেদের ভয় করবেন না। আপনারা দেশে বাস করুন এবং বাবিলের রাজার সেবা করুন, তাতে আপনাদের মঙ্গল হবে।”
25 Amma a wata na bakwai, sai Ishmayel, ɗan Netaniya, ɗan Elishama, wanda yake daga gidan sarauta, ya zo tare da mutane goma, suka kashe Gedaliya duk da mutanen Yahuda, da na Babilon da suke tare da shi na Mizfa.
২৫কিন্তু সাত মাসের দিনের ইলীশামার নাতি, অর্থাৎ নথনিয়ের ছেলে রাজবংশীয় ইশ্মায়েল দশ জন লোক সঙ্গে করে নিয়ে এসে গদলিয়কে আক্রমণ করলেন। যিহূদার যে সব লোকেরা ও বাবিলীয়েরা মিসপাতে তাঁর সঙ্গে ছিল তাদের সবার সঙ্গে গদলিয়কে হত্যা করলেন।
26 Ganin haka sai dukan mutane, babba da ƙarami, tare da shugabannin sojoji, suka tashi suka gudu zuwa ƙasar Masar, gama suna tsoron mutanen Babilon.
২৬তখন ছোট বড় সব লোক ও সেনাপতিরা উঠে মিশরে চলে গেল। কারণ তারা বাবিলীয়দের ভয় পেয়েছিল।
27 A shekara ta talatin da bakwai ta bautar Yehohiyacin sarkin Yahuda, a shekaran da Ewil-Merodak ya ci sarautan Babilon, sai ya saki Yehohiyacin daga jaru, ya sake shi a rana ashirin da bakwai ga watan goma sha biyu.
২৭পরে যিহূদার রাজা যিহোয়াখীনের বন্দীত্বের সাঁইত্রিশ বছরের দিন ইবিল মরোদক বাবিলের রাজা হলেন। যে বছরে তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন সেই বছরের বারোতম মাসের সাতাশ দিনের র দিন যিহোয়াখীনকে জেলখানা থেকে ছেড়ে দিলেন।
28 Ya yi wa Yehohiyacin maganar alheri, ya kuma ɗaukaka shi sama da sauran sarakunan da suke tare da shi a Babilon.
২৮তিনি যিহোয়াখীনের সঙ্গে আন্তরিকভাবে কথা বললেন এবং বাবিলে তাঁর সঙ্গে আর যে সব রাজারা ছিলেন তাঁদের সকলের আসন থেকেও তাঁকে আরও সম্মানের আসন দিলেন।
29 Don haka Yehohiyacin ya tuɓe kayan fursuna. Kowace rana kuwa yakan ci abinci a teburin sarki har iyakar ransa.
২৯ইবিল মরোদক যিহোয়াখীনের জেলখানার পোষাক খুলে দিলেন এবং জীবনের বাকি দিন গুলো নিয়মিতভাবে রাজার সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলেন।
30 Sarki kuma ya yanka masa kuɗin da za a dinga ba shi, kowace rana muddin ransa.
৩০তাঁর অবশিষ্ট সমস্ত জীবন ধরে রাজা নিয়মিতভাবে তাঁকে প্রতিদিনের র জন্য একটা ভাতা দিতেন ও উপযুক্ত জিনিসপত্র দিতেন।

< 2 Sarakuna 25 >