< 2 Sarakuna 2 >

1 Da lokaci ya yi da Ubangiji zai ɗauki Iliya zuwa sama cikin guguwa, Iliya da Elisha kuwa suna kan hanyarsu daga Gilgal.
সদাপ্রভু যখন ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে এলিয়কে এবার স্বর্গে প্রায় তুলে নেবেন, এমন সময় এলিয় ও ইলীশায় গিল্‌গল থেকে যাত্রা শুরু করলেন।
2 Sai Iliya ya ce wa Elisha, “Ka dakata a nan; Ubangiji ya aike ni Betel.” Amma Elisha ya amsa ya ce, “Muddin Ubangiji yana a raye, kai kuma kana a raye, ba zan rabu da kai ba.” Saboda haka suka gangara zuwa Betel.
এলিয় ইলীশায়কে বললেন, “তুমি এখানে থাকো; সদাপ্রভু আমাকে বেথেলে পাঠিয়েছেন।” কিন্তু ইলীশায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি এবং আপনারও প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” অতএব তারা বেথেলের দিকে নেমে গেলেন।
3 Sai ƙungiyar annabawa a Betel suka fito zuwa wajen Elisha suka ce masa, “Ka san cewa Ubangiji zai ɗauki maigidanka daga wurinka yau?” Sai ya ce, “I, na sani, amma kada ku yi magana game da wannan.”
বেথেলে ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়ের কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জানেন যে সদাপ্রভু আপনার মনিবকে আজ আপনার কাছ থেকে তুলে নেবেন?” “হ্যাঁ, আমি তা জানি,” ইলীশায় উত্তর দিলেন, “তাই চুপ করে থাকুন।”
4 Sai Iliya ya ce masa, “Ka dakata a nan Elisha; Ubangiji ya aike ni Yeriko.” Sai ya ce masa, “Muddin Ubangiji yana a raye, kai ma kana a raye, ba zan rabu da kai ba.” Saboda haka sai suka tafi Yeriko.
তখন এলিয় তাঁকে বললেন, “ইলীশায়, তুমি এখানেই থাকো; সদাপ্রভু আমাকে যিরীহোতে পাঠিয়েছেন।” তিনি উত্তর দিলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি ও আপনারও প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” অতএব তারা যিরীহোতে চলে গেলেন।
5 Ƙungiyar annabawa a Yeriko suka haura zuwa wajen Elisha suka ce, “Ko ka san Ubangiji zai ɗauki maigidanka daga gare ka yau?” Sai ya ce, “I, na sani, amma ku bar zancen nan tukuna.”
যিরীহোতেও ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়ের কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জানেন যে সদাপ্রভু আপনার মনিবকে আজ আপনার কাছ থেকে তুলে নেবেন?” “হ্যাঁ, আমি তা জানি,” তিনি উত্তর দিলেন, “তাই চুপ করে থাকুন।”
6 Sai Iliya ya ce masa, “Ka dakata a nan, Ubangiji ya aike ni Urdun.” Sai Elisha ya ce masa, “Muddin Ubangiji yana a raye, kai kuma kana raye, ba zan rabu da kai ba.” Saboda haka suka ci gaba da tafiya tare.
তখন এলিয় তাঁকে বললেন, “তুমি এখানে থাকো; সদাপ্রভু আমাকে জর্ডনে পাঠিয়েছেন।” তিনি উত্তর দিলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি ও আপনারও প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” অতএব তারা দুজন হাঁটতেই থাকলেন।
7 Mutum hamsin na ƙungiyar annabawa suka je suka tsaya da nisa, suna fuskantar inda Iliya da Elisha suka tsaya a Urdun.
ভাববাদী সম্প্রদায়ের মধ্যে থেকে পঞ্চাশ জন লোক একটু দূরে গিয়ে, এলিয় ও ইলীশায় জর্ডনের পাড়ে যেখানে দাঁড়িয়েছিলেন, সেদিকে মুখ করে দাঁড়িয়ে পড়েছিলেন।
8 Sai Iliya ya tuɓe rigarsa, ya nannaɗe ya bugi ruwan Urdun da shi. Sai ruwan ya dāre gida biyu, suka haye a busasshiyar ƙasa.
এলিয় তাঁর ঢিলা আলখাল্লাটি খুলে, গোল করে গুটিয়ে নিয়ে সেটি দিয়ে জলে আঘাত করলেন। জল ডাইনে ও বাঁয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এবং তারা দুজন শুকনো জমির উপর দিয়ে নদী পার হয়ে গেলেন।
9 Da suka haye, sai Iliya ya ce wa Elisha, “Faɗi mini, abin da kake so in yi maka kafin a ɗauke ni daga gare ka!” Elisha ya amsa ya ce, “Bari in gāji ninki biyu na ruhunka.”
নদী পার হওয়ার পর এলিয় ইলীশায়কে বললেন, “আমায় বলো, তোমার কাছ থেকে আমাকে তুলে নেওয়ার আগে আমি তোমার জন্য কী করতে পারি?” “আমি যেন আপনার আত্মার দ্বিগুণ অংশ পাই,” ইলীশায় উত্তর দিলেন।
10 Iliya ya ce, “Ka nemi abu mai wuya, amma in ka ga lokacin da aka ɗauke ni daga gare ka, zai zama naka, in ba haka ba, ba za ka samu ba ke nan.”
“তুমি দুঃসাধ্য জিনিস চেয়ে বসলে,” এলিয় বললেন, “তবুও যদি তোমার কাছ থেকে আমাকে তুলে নেওয়ার সময় তুমি আমাকে দেখতে পাও, তবে তুমি সেটি পাবে—তা না হলে নয়।”
11 Yayinda suke tafiya suna magana, sai kwatsam, keken yaƙin wuta da dawakan wuta suka ratse tsakaninsu, sai Iliya ya tafi sama a cikin guguwa.
পাশাপাশি হাঁটতে হাঁটতে যখন তারা দুজন কথা বলছিলেন, হঠাৎ অগ্নিময় একটি রথ ও কয়েকটি ঘোড়া আবির্ভূত হল ও তাদের দুজনকে আলাদা করে দিল, এবং ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে এলিয় স্বর্গে উঠে গেলেন।
12 Da Elisha ya ga haka sai ya yi ihu yana cewa, “Babana! Babana! Kekunan yaƙin da mahayan dawakan Isra’ila!” Elisha kuwa bai sāke ganinsa ba. Sai ya kama tufafinsa ya yayyage.
এই দৃশ্য দেখে ইলীশায় চিৎকার করে উঠেছিলেন, “হে আমার বাবা! হে আমার বাবা! ইস্রায়েলের রথ ও অশ্বারোহীরা!” ইলীশায় আর তাঁকে দেখতে পাননি। তখন তিনি নিজের পোশাক ছিঁড়ে দু-টুকরো করে ফেলেছিলেন।
13 Sai ya ɗauki rigar da ta fāɗo daga Iliya ya koma ya tsaya a gaɓar Kogin Urdun.
ইলীশায় পরে এলিয়র গা থেকে পড়ে যাওয়া আলখাল্লাটি কুড়িয়ে নিয়ে ফিরে গেলেন এবং জর্ডন নদীর পাড়ে গিয়ে দাঁড়ালেন।
14 Sa’an nan Elisha ya ɗauki rigar da ta fāɗo daga Iliya ya bugi ruwan da shi. Ya ce, “Yanzu ina Ubangiji Allah na Iliya?” Da ya bugi ruwan sai ruwan ya dāre gida biyu, sai ya haye.
এলিয়র গা থেকে পড়ে যাওয়া আলখাল্লাটি নিয়ে তিনি সেটি দিয়ে জলে আঘাত করলেন। “এলিয়র ঈশ্বর সদাপ্রভু এখন কোথায়?” তিনি জিজ্ঞাসা করলেন। জলে আঘাত করায় তা ডাইনে ও বাঁয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এবং তিনি নদী পার হয়ে গেলেন।
15 Ƙungiyar annabawa daga Yeriko, waɗanda suke kallo, suka ce, “Ruhun Iliya yana a kan Elisha.” Sai suka je su tarye shi, suka rusuna har ƙasa a gabansa.
যিরীহোর ভাববাদী সম্প্রদায়ের যে লোকেরা কড়া নজরদারি রেখেছিলেন, তারা তখন বললেন, “এলিয়র আত্মা ইলীশায়ের উপর ভর করেছে।” আর তারা ইলীশায়ের সাথে দেখা করতে গেলেন ও তাঁর সামনে মাটিতে মাথা ঠেকিয়েছিলেন।
16 Suka ce, “Duba, mu bayinka muna da masu ji da ƙarfi hamsin. Bari su je su nemi maigidanka. Wataƙila, Ruhun Ubangiji ya ɗauke shi ya ajiye bisa wani dutse, ko wani kwari.” Elisha ya ce, “A’a, kada ku aike su.”
“দেখুন,” তারা বললেন, “আপনার এই দাসেদের, অর্থাৎ আমাদের কাছে পঞ্চাশ জন যোগ্য লোক আছে। তারা আপনার মনিবের খোঁজ করতে যাক। হয়তো সদাপ্রভুর আত্মা তাঁকে নিয়ে গিয়ে কোনও পর্বতে বা উপত্যকায় দাঁড় করিয়ে রেখেছেন।” “না,” ইলীশায় উত্তর দিলেন, “তাদের পাঠাবেন না।”
17 Amma suka matsa masa har ya ji ba ya iya hana su. Saboda haka ya ce, “Ku aike su.” Sai suka aiki mutane hamsin, suka yi ta nema har kwana uku amma ba su same Iliya ba.
কিন্তু তারা তাঁকে পীড়াপীড়ি করে এমন অপ্রস্তুতে ফেলে দিলেন যে তিনি আর প্রত্যাখ্যান করতে পারেননি। তাই তিনি বললেন, “ওদের পাঠিয়ে দিন।” আর তারাও পঞ্চাশ জনকে পাঠিয়ে দিলেন। তারা তিন দিন ধরে খোঁজ চালিয়েছিল, কিন্তু এলিয়কে খুঁজে পায়নি।
18 Da suka dawo wurin Elisha, wanda yake a Yeriko, sai ya ce musu, “Ban ce muku kada ku tafi ba?”
ইলীশায় যিরীহোতে ছিলেন এবং তারা যখন সেখানে তাঁর কাছে ফিরে এসেছিল, তিনি তাদের বললেন, “আমি কি তোমাদের যেতে বারণ করিনি?”
19 Mutane garin suka ce wa Elisha, “Ranka yă daɗe, duba, garin yana da kyan gani, amma ruwan ba shi da kyau, ƙasar kuma ba ta ba da amfani.”
সেই নগরের লোকজন ইলীশায়কে বলল, “হে আমাদের প্রভু, আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই নগরটি বেশ ভালো স্থানতেই অবস্থিত, কিন্তু এখানকার জল খুব খারাপ ও জমিও অনুৎপাদক।”
20 Sai ya ce, “Ku kawo mini sabuwar ƙwarya, ku kuma sa gishiri a ciki.” Sai suka kawo masa.
“আমার কাছে একটি নতুন গামলা নিয়ে এসো,” তিনি বললেন, “এবং তাতে একটু লবণ রাখো।” অতএব তারা তাঁর কাছে গামলাটি এনেছিল।
21 Sai ya tafi maɓulɓular ruwan yana watsa gishirin a ciki, yana cewa, “Ga abin da Ubangiji ya ce, ‘Na warkar da ruwan nan. Ba zai ƙara jawo mutuwa, ko yă hana ƙasar ba da amfani ba.’”
পরে তিনি জলের উৎসের কাছে গিয়ে এই বলে তাতে কিছুটা লবণ ঢেলে দিলেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘আমি এই জল শুদ্ধ করলাম। আর কখনও এই জল মৃত্যুর কারণ হবে না বা জমিকেও অনুৎপাদক হয়ে থাকতে দেবে না।’”
22 Ruwan ya tsabtacce har yă zuwa yau, bisa ga faɗin Elisha.
ইলীশায়ের বলা কথানুসারে আজও পর্যন্ত সেই জল শুদ্ধই আছে।
23 Daga nan sai Elisha ya tafi Betel. Yayinda yake tafiya a hanya, sai waɗansu matasa suka fito daga cikin gari, suka yi masa dariya suna cewa, “Ka haura, ya kai mai kai marar gashi! Ka haura, kai mai kai marar gashi!”
যিরীহো থেকে ইলীশায় বেথেলে চলে গেলেন। তিনি পথে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় কয়েকটি ছেলে নগর থেকে বেরিয়ে এসে তাঁকে ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করল। “ওহে টাকলু, এখান থেকে পালাও!” তারা বলল। “ওহে টাকলু, এখান থেকে পালাও!”
24 Sai ya juya ya dube su, ya la’anta su da sunan Ubangiji. Sai beyar guda biyu suka fito daga jeji suka hallaka matasa arba’in da biyu daga cikinsu.
তিনি ঘুরে তাদের দিকে তাকিয়েছিলেন এবং সদাপ্রভুর নামে তাদের অভিশাপ দিলেন। তখন বন থেকে দুটি ভালুক বেরিয়ে এসে সেই ছেলেদের মধ্যে বিয়াল্লিশ জনকে তুলোধোনা করল।
25 Sai ya ci gaba zuwa Dutsen Karmel, daga can kuma ya koma Samariya.
তিনি কর্মিল পাহাড়ে চলে গেলেন ও সেখান থেকে শমরিয়ায় ফিরে গেলেন।

< 2 Sarakuna 2 >