< 2 Sarakuna 12 >

1 A shekara ta bakwai ta Yehu, Yowash ya zama sarki, ya kuma yi mulki a Urushalima na tsawon shekaru arba’in. Sunan mahaifiyarsa Zibiya ce; daga Beyersheba.
যেহূর রাজত্বের সপ্তম বছরে যিহোয়াশ রাজত্ব করতে শুরু করে যিরূশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর মায়ের নাম সিবিয়া, তিনি বের-শেবা নগরের মেয়ে।
2 Yowash ya aikata abin da yake daidai a idon Ubangiji domin Yehohiyada firist ya koya masa.
যিহোয়াদা যাজক যতদিন যিহোয়াশকে পরামর্শ দিতেন, ততদিন যিহোয়াশ সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন।
3 Amma fa ba a kawar da masujadan kan tuddai ba; mutane suka ci gaba da miƙa hadayu da kuma ƙona turare a kan tuddai.
তবুও উপাসনার উঁচু স্থানগুলো ধ্বংস করা হল না, লোকেরা তখনও সেখানে বলিদান করত ও ধূপ জ্বালাত।
4 Yowash ya ce wa firistoci, “Ku tattara dukan kuɗin da ake kawo a matsayin hadayu masu tsarki na haikalin Ubangiji, kuɗin da aka tattara a ƙidaya, kuɗin da aka tattara daga wa’adin da mutum ya yi, da kuma kuɗin da aka kawo na yardan rai a haikali.
পরে যিহোয়াশ যাজকদের বললেন, “সদাপ্রভুর গৃহে পবিত্র দান হিসাবে যে টাকা আনা হয়, তা হলো করের টাকা, প্রত্যেকের হিসাব অনুযায়ী প্রাণীর মূল্য স্বরূপ নির্ধারিত টাকা ও মানুষের মনের ইচ্ছা পূরণের জন্য আনা রূপা,
5 Bari kowane firist yă karɓi kuɗi daga masu ajiya, sa’an nan a yi amfani da su a gyara duk wani abin da ya lalace a haikali.”
এই সমস্ত টাকা যাজকেরা নিজের পরিচিত লোকের হাত থেকে গ্রহণ করুক এবং সেগুলি দিয়ে গৃহটি সারাই করুক, যেখানে মেরামতের প্রয়োজন।”
6 Amma har zuwa shekara ta ashirin da uku ta mulkin Yowash, firistocin ba su yi gyara haikalin ba.
কিন্তু যিহোয়াশ রাজার তেইশ বছর পর্যন্ত যাজকেরা সেই গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করেন নি।
7 Saboda haka Sarki Yowash ya kira Yehohiyada firist da sauran firistoci ya tambaye su ya ce, “Me ya sa ba kwa gyaran abubuwan da suka lalace a haikali? Kada ku sāke karɓan kuɗi daga masu ajiya, amma a miƙa su domin gyaran haikali.”
তাতে রাজা যিহোয়াশ যাজক যিহোয়াদা ও অন্যান্য যাজকদের ডেকে বললেন, “তোমরা গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করছ না কেন? তাই এখন তোমরা পরিচিত লোকদের কাছ থেকে আর টাকা নেবে না, কিন্তু তা গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামতের কাজে তা দিয়ে দেবে।”
8 Firistoci suka yarda cewa ba za su sāke karɓan kuɗi daga mutane ba, kuma ba za su yi gyaran haikalin da kansu ba.
তখন যাজকেরা রাজি হলেন যে, তারা লোকদের কাছ থেকে আর টাকা নেবে না এবং গৃহের ভাঙ্গা জায়গা মেরামতের কাজও করবেন না।
9 Yehohiyada firist ya ɗauki akwatin ya huda rami a murfinsa. Ya ajiye shi kusa da bagade a hannun dama na haikalin Ubangiji. Firistocin da suke tsaron ƙofar suka zuba dukan kuɗin da aka kawo a haikalin Ubangiji a cikin akwatin.
কিন্তু যিহোয়াদা যাজক একটি সিন্দুক নিলেন ও তার দালাতে একটি ছিদ্র করে যজ্ঞবেদীর কাছে সদাপ্রভুর গৃহের ঢোকার জায়গার ডান দিকে রাখলেন; আর ফটকের পাহারায় নিযুক্ত যাজকেরা সদাপ্রভুর গৃহে আনা সব টাকা তার মধ্যে রাখত।
10 Duk sa’ad da suka ga kuɗin sun ƙaru a akwatin, sai marubucin fada da babban firist, su ƙirga kuɗin da aka kawo a haikalin Ubangiji su sa a jakankuna.
১০পরে যখন তারা দেখতে পেল সেই সিন্দুকে অনেক টাকা জমা হয়েছে, তখন রাজার লেখক ও মহাযাজক এসে সদাপ্রভুর গৃহে আনা ঐ টাকাগুলি থলিতে করে গুনে রাখতেন।
11 Sa’ad da suka ga kuɗin ya yi yawa, sai su ba wa waɗanda aka zaɓa su lura da aikin haikalin. Da shi suka biya waɗanda suka yi aiki a haikalin Ubangiji, su kafintoci, da magina,
১১পরে তাঁরা সেই পরিমাপের টাকা কর্মকারীদের হাতে, সদাপ্রভুর গৃহের তদারকের জন্য নিযুক্ত করা লোকদের হাতে দিতেন, আর তাঁরা সদাপ্রভুর গৃহের ছুতোর মিস্ত্রি ও ঘর তৈরী করবার মিস্ত্রি,
12 masu gini, da masu fasa duwatsu. Suka sayi katakai da sassaƙaƙƙun duwatsu domin gyaran haikalin Ubangiji, suka kuma biya duk waɗansu kuɗin gyaran haikalin.
১২এবং রাজমিস্ত্রি ও পাথর কাটবার মিস্ত্রিদের দিতেন। এছাড়া সদাপ্রভুর গৃহের ভাঙ্গা জায়গা মেরামতের জন্য কাঠ ও কাটা পাথর কেনার জন্য এবং গৃহ সারাইয়ের জন্য যা যা লাগত, সেই সব কিছুর জন্য খরচ করতেন।
13 Ba a yi amfani da kuɗin da aka kawo a haikali don yin manyan kwanonin azurfa, lagwani, abin yayyafa ruwa, kakaki ko wani abu na zinariya, ko na azurfa domin haikalin Ubangiji ba;
১৩কিন্তু সদাপ্রভুর গৃহের জন্য রূপার পেয়ালা, বাতি পরিষ্কার করবার চিম্‌টা, বাটি, তূরী, কোনো সোনার বা রূপার পাত্র সদাপ্রভুর গৃহে আনা সেই রূপা দিয়ে করা হল না;
14 an ba ma’aikatan da suka gyara haikalin ne.
১৪কারণ তাঁরা কর্মকারীদেরকেই সেই টাকা দিতেন এবং তাঁরা তা নিয়ে সদাপ্রভুর গৃহ সারালেন।
15 Ba su bukaci wani bayani daga waɗanda aka ba wa kuɗin don su biya ma’aikatan ba, domin sun yi aikinsu da aminci.
১৫কিন্তু তাঁরা কর্মকারীদেরকে দেবার জন্য যাঁদের হাতে টাকা দিতেন, তাঁদের সঙ্গে হিসাব করতেন না, কারণ তাঁরা সম্পূর্ণ বিশ্বস্তভাবে কাজ করতেন।
16 Ba a kawo kuɗi daga hadayun laifi da na hadayun zunubi a haikalin Ubangiji ba, waɗannan na firistoci ne.
১৬দোষার্থক ও পাপার্থক বলির যে টাকা, তা সদাপ্রভুর গৃহে আনা হত না; সেগুলি যাজকদেরই হত।
17 A wannan lokaci, Hazayel sarkin Aram ya haura, ya kai wa Gat hari, ya kuma ci ta da yaƙi. Sa’an nan ya juya don yă yaƙi Urushalima.
১৭ঐ দিনের অরামের রাজা হসায়েল গিয়ে গাৎ আক্রমণ করে তা অধিকার করে নিলেন; তারপর তিনি যিরূশালেম আক্রমণ করবার জন্য এগিয়ে গেলেন।
18 Amma Yowash sarkin Yahuda ya kwashe tsarkakan kayan da kakanninsa, Yehoshafat, Yehoram da Ahaziya, sarakunan Yahuda suka keɓe, da kyautai da shi kansa ya keɓe, da kuma dukan azurfan da aka samu a ɗakunan ajiya haikalin Ubangiji da na fada, ya aika da su wa Hazayel sarkin Aram, shi kuma ya janye daga Urushalima.
১৮তাতে যিহূদার রাজা যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের, অর্থাৎ যিহূদার রাজা যিহোশাফট, যিহোরাম ও অহসিয় রাজার ও তাঁর নিজের পবিত্র করা বস্তুগুলি এবং সদাপ্রভুর গৃহের ভান্ডারের ও রাজবাড়ীর ভান্ডারে যত সোনা পাওয়া গেল, সেই সব নিয়ে অরামের রাজা হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন, তাতে তিনি যিরূশালেমের সামনে থেকে ফিরে গেলেন।
19 Game da sauran ayyukan mulkin Yowash da duk abin da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
১৯যোয়াশের বাকি সমস্ত কাজের কথা যিহূদার রাজাদের ইতিহাসের বইটিতে কি লেখা নেই?
20 Hafsoshinsa suka yi masa maƙarƙashiya suka kashe shi a Bet Millo, a kan hanyar da ta gangara zuwa Silla.
২০পরে যোয়াশের দাসেরা উঠে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং সিল্লা যাবার পথে মিল্লো নামে বাড়িতে তাঁকে আঘাত করল।
21 Hafsoshin da suka kashe shi kuwa su ne Yozabad ɗan Shimeyat da Yehozabad ɗan Shomer. Ya mutu, aka kuma binne shi tare da kakanninsa a Birnin Dawuda. Sai Amaziya ɗansa ya gāje shi a matsayin sarki.
২১ফলে শিমিয়তের ছেলে যোষাখর ও শোমরের ছেলে যিহোষাবদ, তাঁর দুজন দাস, তাঁকে আঘাত করলে তিনি মারা গেলেন; পরে লোকেরা দায়ূদ নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে কবর দিল। তাঁর জায়গায় তাঁর ছেলে অমৎসিয় রাজা হলেন।

< 2 Sarakuna 12 >