< 2 Tarihi 1 >

1 Solomon ɗan Dawuda ya kafa kansa sosai a bisa masarautarsa, gama Ubangiji Allahnsa yana tare da shi ya kuma sa ya zama mai girma sosai.
দাউদের ছেলে শলোমন তাঁর রাজ্যের উপর নিজেকে সুপ্রতিষ্ঠিত করলেন, কারণ তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সাথেই ছিলেন ও তিনি তাঁকে খুব উন্নত করলেন।
2 Sai Solomon ya yi magana ga dukan Isra’ila, ga shugabannin mayaƙa dubu-dubu da shugabannin mayaƙa ɗari-ɗari, ga alƙalai da kuma ga dukan shugabanni a Isra’ila, kawunan iyalai,
পরে শলোমন সমস্ত ইস্রায়েলের সাথে—সহস্র-সেনাপতিদের ও শত-সেনাপতিদের, বিচারকদের এবং ইস্রায়েলের সব নেতার, অর্থাৎ বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের—সাথে কথা বললেন
3 Solomon tare da dukan taron suka tafi masujadan kan tudu a Gibeyon, gama Tentin Sujadar Allah yana can, wanda Musa bawan Ubangiji ya yi a hamada.
এবং শলোমন ও সমগ্র জনসমাজ গিবিয়োনের উঁচু স্থানটিতে গেলেন, কারণ ঈশ্বরের সেই সমাগম তাঁবুটি সেখানেই ছিল, যেটি সদাপ্রভুর দাস মোশি মরুপ্রান্তরে তৈরি করলেন।
4 Dawuda ya riga ya haura da akwatin alkawarin Allah daga Kiriyat Yeyarim zuwa inda ya shirya dominsa, domin yă kafa masa tenti a Urushalima.
ইত্যবসরে দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের তাঁবুটি সেখানেই নিয়ে এলেন, যে স্থানটি তিনি সেটি রাখার জন্য তৈরি করলেন, কারণ জেরুশালেমেই তিনি সেটি রাখার জন্য একটি তাঁবু খাটিয়েছিলেন।
5 Amma bagaden tagullar da Bezalel ɗan Uri, ɗan Hur, ya yi a Gibeyon a gaba tabanakul na Ubangiji; saboda haka Solomon da taron suka neme nufin Ubangiji a can.
কিন্তু হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলের তৈরি করা ব্রোঞ্জের সেই বেদিটি গিবিয়োনে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনেই রাখা ছিল; তাই শলোমন ও সেই জনসমাজ সেখানেই তাঁর কাছে খোঁজখবর নিয়েছিলেন।
6 Solomon ya haura zuwa bagaden tagulla a gaban Ubangiji a cikin Tentin Sujada, ya kuma miƙa hadayu na ƙonawa dubbai a kansa.
শলোমন সমাগম তাঁবুতে সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের বেদির কাছে গেলেন ও সেটির উপর এক হাজার হোমবলি উৎসর্গ করলেন।
7 A wannan dare Allah ya bayyana ga Solomon, ya ce masa, “Roƙi duk abin da kake so in ba ka.”
সেরাতে ঈশ্বর শলোমনের কাছে আবির্ভূত হয়ে বললেন, “তোমার যা ইচ্ছা হয়, আমার কাছে তাই চেয়ে নাও।”
8 Solomon ya amsa wa Allah, “Ka nuna alheri mai girma ga Dawuda mahaifina ka kuma naɗa ni sarki a matsayinsa.
শলোমন ঈশ্বরকে উত্তর দিলেন, “আমার বাবা দাউদের প্রতি তুমি যথেষ্ট দয়া দেখিয়েছ এবং তাঁর স্থানে তুমি আমাকেই রাজা করেছ।
9 To, yanzu, ya Ubangiji Allah, ka cika alkawarin da ka yi ga mahaifina Dawuda yă tabbata, gama ka naɗa ni sarki a bisa mutanen da suka wuce ƙirge kamar ƙurar ƙasa.
এখন, হে ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দাউদের কাছে করা তোমার প্রতিজ্ঞাটি সুনিশ্চিত করো, কারণ তুমি আমাকে এমন এক জাতির উপরে রাজা করেছ, যারা সংখ্যায় পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য।
10 Ka ba ni hikima da sani, don in iya jagorance wannan mutane, gama wa zai iya shugabance wannan jama’arka mai girma?”
আমাকে তুমি এমন প্রজ্ঞা ও জ্ঞান দাও, যেন আমি এইসব লোককে পরিচালনা করতে পারি, কারণ কে-ই বা তোমার এই বিশাল প্রজাপালকে নিয়ন্ত্রণ করতে সক্ষম?”
11 Allah ya ce wa Solomon, “Da yake wannan ne sha’awar zuciyarka, ba ka kuwa nemi wadata, arziki ko girma ba, ba ka kuma nemi mutuwar abokan gābanka ba, da yake kuma ba ka nemi tsawon rai ba, amma ka nemi hikima da sani don ka shugabanci jama’ata wadda na naɗa ka sarki,
ঈশ্বর শলোমনকে বললেন, “যেহেতু এই তোমার অন্তরের বাসনা ও তুমি ধনসম্পদ, অধিকার বা সম্মান চাওনি, না তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা করেছ, এবং যেহেতু তুমি দীর্ঘায়ু না চেয়ে যাদের উপর আমি তোমাকে রাজা করেছি, আমার সেই প্রজাদের নিয়ন্ত্রণ করার জন্য প্রজ্ঞা ও জ্ঞান চেয়েছ,
12 saboda haka za a ba ka hikima da sani. Zan kuma ba ka wadata, arziki da girma, waɗanda babu wani sarki kafin kai da ya taɓa kasance da su kuma babu wani a bayanka da zai kasance da su.”
তাই তোমাকে প্রজ্ঞা ও জ্ঞান দেওয়া হবে। এছাড়াও আমি তোমাকে এমন ধনসম্পদ, অধিকার ও সম্মান দেব, যেমনটি না তোমার আগে রাজত্ব করে যাওয়া কোনও রাজা পেয়েছে বা তোমার পরে আসতে চলেছে, এমন কোনও রাজা কখনও পাবে।”
13 Sa’an nan Solomon ya tafi Urushalima daga masujadar kan tudu a Gibeyon, da kuma daga gaban Tentin Sujada. Ya kuma yi mulki a bisa Isra’ila.
পরে শলোমন গিবিয়োনের সেই উঁচু স্থানটি ছেড়ে, সমাগম তাঁবুর সামনে থেকে জেরুশালেমে ফিরে গেলেন। আর তিনি ইস্রায়েলের উপর রাজত্ব করে যেতে লাগলেন।
14 Solomon ya tara kekunan yaƙi da dawakai, ya kasance da kekunan yaƙi dubu da ɗari huɗu da kuma dawakai dubu goma sha biyu, waɗanda ya ajiye a biranen kekunan yaƙi, da kuma tare da shi a Urushalima.
শলোমন প্রচুর রথ ও ঘোড়া একত্রিত করলেন; তাঁর কাছে এক হাজার চারশো রথ ও 12,000 ঘোড়া ছিল, যা তিনি বিভিন্ন রথ-নগরীতে রেখেছিলেন এবং কয়েকটিকে তিনি নিজের কাছে জেরুশালেমেও রেখেছিলেন।
15 Sarki ya sa azurfa da zinariya suka zama barkatai a Urushalima kamar duwatsu, al’ul kuma kamar itatuwan fir a gindin tsaunuka.
জেরুশালেমে রাজা, রুপো ও সোনাকে পাথরের মতো সাধারণ স্তরে নামিয়ে এনেছিলেন, এবং দেবদারু কাঠকে পর্বতমালার পাদদেশে উৎপন্ন ডুমুর গাছের মতো পর্যাপ্ত করে তুলেছিলেন।
16 Aka shigo da dawakan Solomon daga Masar da kuma daga Kuye’yan kasuwan fada suka saye su daga Kuye.
শলোমনের ঘোড়াগুলি আমদানি করা হত মিশর ও কুই থেকে—রাজকীয় বণিকেরা বাজার দরে সেগুলি কুই থেকে কিনে আনত।
17 Suka shigo da kekunan yaƙi daga Masar a kan shekel ɗari shida-shida na azurfa, doki kuma a kan shekel ɗari da hamsin-hamsin. Suka kuma riƙa fitar da su ƙasashen waje zuwa dukan sarakunan Hittiyawa da na Arameyawa.
তারা মিশর থেকে এক-একটি রথ আমদানি করত ছয়শো শেকল রুপো দিয়ে, এবং এক-একটি ঘোড়া আমদানি করত একশো 50 শেকলে। এছাড়াও হিত্তীয় ও অরামীয় সব রাজার কাছে তারা সেগুলি রপ্তানিও করত।

< 2 Tarihi 1 >