< 2 Tarihi 9 >

1 Sa’ad da sarauniyar Sheba ta ji shahararr Solomon, sai ta zo Urushalima tă gwada shi da tambayoyi masu wuya. Ta iso tare da ayari mai girma, da raƙuma ɗauke da kayan yaji, zinariya mai yawa, da kuma duwatsu masu daraja, ta zo wurin Solomon ta kuma yi magana da shi game da dukan abin da yake zuciyarta.
আর শিবার রাণী শলোমনের সুনাম শুনে কঠিন বাক্য দিয়ে শলোমনের পরীক্ষা করার জন্য প্রচুর পরিমাণে ঐশ্বর্য্য নিয়ে এবং প্রচুর সুগন্ধি মশলা, সোনা ও মণিবাহক উটদের সঙ্গে নিয়ে যিরূশালেমে আসলেন এবং শলোমনের কাছে এসে তাঁর মনে যা যা ছিল তা সবই তাঁকে বললেন।
2 Solomon ya amsa dukan tambayoyinta; babu wani abin da ya yi masa wuya yă bayyana mata.
আর শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের কাছে কোনো কিছুই না বোঝার মত ছিল না, তিনি তাঁকে সবই বললেন।
3 Sa’ad da sarauniyar Sheba ta ga hikimar Solomon da kuma fadan da ya gina,
এই ভাবে শিবার রাণী শলোমনের জ্ঞান ও তাঁর তৈরী গৃহ
4 ta ga abincin da yake teburinsa, ta ga zaman fadawansa, bayi masu yin masa hidima cikin rigunansu, ta ga masu riƙe kwaf cikin rigunansu da kuma hadayun ƙonawar da ya yi a haikalin Ubangiji, sai mamaki ya kama ta.
এবং তাঁর টেবিলের খাবার ও তাঁর কর্মচারীদের থাকবার জায়গা ও দাঁড়িয়ে থাকা চাকরদের শ্রেণী ও তাদের পোশাক এবং তাঁর পানীয় পরিবেশকদের ও তাদের পোশাক এবং সদাপ্রভুর গৃহে উঠার জন্য তাঁর তৈরী সিঁড়ি, এই সব দেখে অবাক হয়ে গেলেন।
5 Ta ce wa sarki, “Labarin da na ji a ƙasata game da nasarorinka da hikimarka, gaskiya ne.
আর তিনি রাজাকে বললেন, “আমি আমার দেশে থেকে আপনার বাক্য ও জ্ঞানের বিষয়ে যে কথা শুনেছিলাম, তা সত্যি।
6 Amma ban gaskata abin da suka faɗa ba sai da na zo na kuma gani da idanuna. Tabbatacce, ko rabin girman hikimarka ba a faɗa mini ba, ka wuce labarin da na ji nesa ba kusa ba.
কিন্তু আমি যতক্ষণ এসে নিজের চোখে না দেখলাম, ততক্ষণ লোকেদের সেই সব কথায় আমার বিশ্বাস হয়নি; আর দেখুন, আপনার জ্ঞানের অর্ধেকও আমাকে বলা হয়নি; আমি যে সুনাম শুনেছিলাম, তার থেকে আপনার গুণ অনেক বেশী।
7 Abin farin ciki ne ga mutanenka! Abin farin ciki ne ga fadawanka, waɗanda suke cin gaba da tsayawa a gabanka suna kuma jin hikimarka!
ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার এই দাসেরা, যারা সব দিন আপনার সামনে দাঁড়িয়ে থেকে আপনার জ্ঞানের কথা শোনে।
8 Yabo ya tabbata ga Ubangiji Allahnka, wanda ya ji daɗi a cikinka ya sa ka a kan kujerar sarautarsa a matsayin sarki don ka yi mulkin domin Ubangiji Allahnka. Saboda ƙaunar Allahnka wa Isra’ila da kuma sha’awarsa na riƙe su har abada, ya naɗa ka sarki a bisansu, don ka yi adalci da kuma gaskiya.”
ধন্য আপনার ঈশ্বর সদাপ্রভু, যিনি আপনার ঈশ্বর সদাপ্রভুর জন্য রাজা করে তাঁর সিংহাসনে আপনাকে বসবার জন্য আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। ইস্রায়েলের লোকদেরকে চিরস্থায়ী করার জন্য আপনার ঈশ্বর তাদেরকে ভালবাসেন, এই জন্য সুবিচার ও ন্যায় রক্ষার জন্য আপনাকে রাজা করেছেন।”
9 Sa’an nan ta ba sarki talenti 120 na zinariya, kayan yaji masu yawa, da kuma duwatsu masu daraja. Ba a taɓa kasance da irin kayan yaji mai yawa kamar waɗanda sarauniyar Sheba ta ba wa sarki Solomon ba.
পরে তিনি রাজাকে সাড়ে একশো কুড়ি তালন্ত সোনা, অনেক সুগন্ধি মশলা ও মণি উপহার দিলেন। শিবার রাণী রাজা শলোমনকে যে রকম সুগন্ধি মশলা দিলেন, সেই রকম সুগন্ধি মশলা আর হয়নি।
10 (Mutanen Hiram da mutanen Solomon suka kawo zinariya daga Ofir, suka kuma kawo gungumen algum da duwatsu masu daraja.
১০আর হূরমের ও শলোমনের যে দাসরা ওফীর থেকে সোনা নিয়ে আসত, তারা চন্দন কাঠ আর মণিও আনত।
11 Sarki ya yi amfani da gungumen algum don matakalan haikalin Ubangiji da kuma na fadan sarki, ya kuma yi garayu da molaye don mawaƙa. Ba a taɓa gani irinsu a Yahuda ba.)
১১সেই সব চন্দন কাঠ দিয়ে সদাপ্রভুর রাজা গৃহের ও রাজবাড়ীর জন্য সিঁড়ি, গায়কদের জন্য বীণা ও নেবল তৈরী করালেন। এর আগে যিহূদা দেশে কেউ কখনও সেই রকম দেখে নি।
12 Sarki Solomon ya ba sarauniyar Sheba duk abin da take so da kuma ta nema; ya ba ta fiye da abin da ta kawo masa. Sa’an nan ta tashi ta koma ƙasarta tare da masu rufe mata baya.
১২আর শলোমন রাজা শিবার রাণীর ইচ্ছা অনুসারে চাওয়া সবই তাঁকে দিলেন, রাণী তাঁর জন্য যা এনেছিলেন তার চেয়ে অনেক বেশী উপহার তিনি তাঁকে দিলেন; পরে রাণী ও তাঁর দাসেরা নিজের দেশে ফিরে গেলেন।
13 Nauyin zinariyar da Solomon yake karɓa shekara-shekara talenti 666 ne,
১৩এক বছরের মধ্যে শলোমনের কাছে ছশো ছেষট্টি তালন্ত পরিমাপের সোনা আসত।
14 ban da harajin da fatakai da’yan kasuwa suke biya. Haka kuma dukan sarakunan Arabiya da gwamnonin ƙasar suka kawo zinariya da azurfa wa Solomon.
১৪এছাড়া বণিক ও ব্যবসায়ীরা সোনা নিয়ে আসত এবং আরবের সমস্ত রাজারা ও দেশের শাসনকর্তারা শলোমনের কাছে সোনা ও রূপা নিয়ে আসতেন।
15 Sarki Solomon ya yi manyan garkuwoyi ɗari biyu da zinariya; an yi kowane garkuwa da bekas ɗari shida na zinariya.
১৫তাতে শলোমন রাজা পেটানো সোনা দিয়ে দুইশো বড় ঢাল তৈরী করলেন। প্রত্যেকটি ঢালে ছশো শেকল পরিমাপের পেটানো সোনা ছিল।
16 Ya kuma yi ƙanana garkuwoyi zinariya ɗari uku, da bekas ɗari uku na zinariya a kowanne. Sarki ya sa su a cikin Fadan da ake kira Kurmin Lebanon.
১৬আর তিনি পেটানো সোনা দিয়ে তিনশো ছোট ঢাল তৈরী করলেন; তার প্রত্যেক ঢালে তিনশো শেকল পরিমাপের সোনা ছিল। পরে রাজা লিবানোন অরণ্যের বাড়িতে সেগুলি রাখলেন।
17 Sai sarki ya yi wata kujerar sarauta mai girma da aka shafe ta da hauren giwa, aka kuma dalaye ta da zinariya zalla.
১৭আর রাজা হাতির দাঁতের একটা বড় সিংহাসন তৈরী করিয়ে খাঁটি সোনা দিয়ে মুড়লেন।
18 Kujerar tana da matakalai shida, da wurin sa ƙafa na zinariya haɗe da ita. A kowane gefen wurin zama, akwai wurin ajiye hannu, da zaki tsaye kusa da kowannensu.
১৮ঐ সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ, আর একটি সোনার পা রাখবার আসন সিংহাসনের সঙ্গে লাগানো ছিল এবং আসনের দুদিকে হাতল ছিল এবং সেই হাতলের পাশে দুটি সিংহমূর্তি দাঁড়ানো ছিল,
19 Zakoki goma sha biyu sun tsaya a kan matakalai shida, ɗaya a ƙarshen matakala guda. Ba a taɓa yin irin wannan abu don wata masarauta ba.
১৯আর সেই ছয়টা ধাপের উপরে দুপাশে বারোটি সিংহমূর্তি দাঁড়িয়ে ছিল; এই রকম সিংহাসন অন্য কোনো রাজ্যে তৈরী হয়নি।
20 Dukan kwaf na Sarki Solomon zinariya ne, kuma dukan kayayyakin gida a Fadan da ake kira Kurmin Lebanon zinariya ne zalla. Ba a yi wani abu da azurfa ba, domin ba a ɗauki azurfa a zamanin Solomon a bakin kome ba.
২০শলোমন রাজার সমস্ত পানীয়ের পাত্রগুলো সোনার ছিল ও লিবানোন অরণ্যের বাড়ির সমস্ত পাত্র ছিল খাঁটি সোনার তৈরী; শলোমনের দনের রূপা কোনো কিছুর মধ্যে গণনা করা হত না।
21 Sarki yana da jerin jiragen ruwa na kasuwanci waɗanda mutanen Hiram ne suke kula da su. Sau ɗaya kowace shekara uku sukan dawo ɗauke da zinariya, azurfa, hauren giwa, gogo da kuma birai.
২১কারণ হূরমের দাসেদের সঙ্গে রাজার কতগুটি জাহাজ তর্শীশে যেত; সেই তর্শীশের জাহাজগুলি তিন বছরে একবার সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও ময়ূর নিয়ে আসত।
22 Sarki Solomon ya fi arziki da hikima in aka kwatanta da dukan sauran sarakunan duniya.
২২এই ভাবে ঐশ্বর্য্য ও জ্ঞানে শলোমন রাজা পৃথিবীর সব রাজার মধ্যে প্রধান হলেন।
23 Dukan sarakunan duniya sun nemi su sadu da Solomon don su ji hikimar da Allah ya sa a zuciyarsa.
২৩আর ঈশ্বর শলোমনের হৃদয়ে যে জ্ঞান দিয়েছিলেন, তাঁর সেই জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য পৃথিবীর সব রাজা তাঁর সঙ্গে দেখা করতে চেষ্টা করতেন।
24 Shekara, shekara, duk wanda ya zo wurinsa yakan kawo kyauta, kayayyakin azurfa da na zinariya, da riguna, makamai da kayan yaji, da dawakai da kuma alfadarai.
২৪আর সবাই উপহার, সোনা-রূপার পাত্র, পোশাক, অস্ত্র ও সুগন্ধি মশলা, ঘোড়া আর খচ্চর আনতেন; প্রতি বছর এই রকম হত।
25 Solomon ya kasance da wuraren ajiye dawakai dubu huɗu don dawakai da kekunan yaƙi, yana da dawakai dubu goma sha biyu waɗanda ya ajiye a biranen kekunan yaƙi da kuma tare da shi a Urushalima.
২৫আর ঘোড়া ও রথের জন্য শলোমনের চার হাজার ঘর ছিল ও বারো হাজার ঘোড়াচালক ছিল; তিনি তাদের রথ রাখবার নগরগুলিতে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন।
26 Ya yi mulki bisa dukan sarakuna daga Kogi Yuferites zuwa ƙasar Filistiyawa, har zuwa iyakar Masar.
২৬আর তিনি ফরাৎ নদী থেকে পলেষ্টীয়দের দেশ ও মিশরের সীমানা পর্যন্ত সমস্ত রাজাদের উপরে রাজত্ব করতেন।
27 Sarki ya sa azurfa ta zama barkatai a Urushalima kamar duwatsu, al’ul kuma da yawa kamar itatuwan fir a gindin tsaunuka.
২৭রাজা যিরূশালেমে রূপাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত অনেক করলেন।
28 An sayo dawakan Solomon daga Masar da kuma daga dukan sauran ƙasashe.
২৮আর লোকেরা মিশর ও সব দেশ থেকে শলোমনের জন্য ঘোড়া আনত।
29 Game da sauran ayyukan mulkin Solomon, daga farko har zuwa ƙarshe, an rubuta su a cikin tarihin annabi Natan, cikin annabcin Ahiya mutumin Shilo da kuma cikin wahayin Iddo mai gani game da Yerobowam ɗan Nebat.
২৯শলোমনের সমস্ত কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত নাথন ভাববাদীর বইয়ে ও শীলোনীয় অহিয়ের ভাববাণীতে এবং নবাটের ছেলে যারবিয়ামের বিষয়ে ইদ্দো দর্শকের দর্শন নামক বইতে কি লেখা নেই?
30 Solomon ya yi mulki a Urushalima a bisa dukan Isra’ila shekaru arba’in.
৩০পরে শলোমন যিরূশালেমে চল্লিশ বছর ধরে সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করলেন।
31 Sa’an nan ya huta tare da kakanninsa, aka kuma binne shi cikin birnin Dawuda mahaifinsa. Rehobowam ɗansa kuwa ya gāje shi a matsayin sarki.
৩১তারপরে শলোমন তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন ও তাঁর বাবা দায়ূদের শহরে কবর দেওয়া হল এবং তাঁর ছেলে রহবিয়াম তাঁর জায়গায় রাজা হলেন।

< 2 Tarihi 9 >