< 2 Tarihi 7 >
1 Sa’ad da Solomon ya gama yin addu’a, sai wuta ya sauko daga sama ya cinye hadaya ta ƙonawa da kuma sadakokin, ɗaukakar Ubangiji kuwa ta cika haikalin.
১শলোমন প্রার্থনা শেষ করার পর আকাশ থেকে আগুন নেমে সব হোম ও বলি গ্রাস করল এবং সদাপ্রভুর মহিমায় গৃহ পূর্ণ হল৷
2 Firistoci ba su iya shiga haikalin Ubangiji ba domin ɗaukakar Ubangiji ta cika shi.
২আর যাজকরা সদাপ্রভুর গৃহে ঢুকতে পারল না, কারণ সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর গৃহ পরিপূর্ণ হয়েছিল৷
3 Sa’ad da dukan Isra’ilawa suka ga wutar na saukowa, ɗaukakar Ubangiji kuma tana a bisa haikalin, sai suka durƙusa a dakali da fuskokinsu a ƙasa, suka yi sujada suka kuma yi godiya ga Ubangiji suna cewa, “Ubangiji mai alheri ne, ƙaunarsa dawwammamiya ce har abada.”
৩যখন আগুন নামল এবং সদাপ্রভুর মহিমা গৃহের উপরে বিরাজ করল, তখন ইস্রায়েলের সন্তানরা সবাই তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথর বাঁধা মাটিতে উপুড় হয়ে প্রণাম করল এবং সদাপ্রভুর স্তব করে বলল, “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী৷”
4 Sai sarki da dukan mutanen suka miƙa hadayu a gaban Ubangiji.
৪পরে রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন৷
5 Sarki Solomon kuwa ya miƙa hadayar bijimai dubu ashirin da biyu da kuma tumaki da awaki dubu ɗari da dubu ashirin. Ta haka sarki da dukan mutane suka keɓe haikalin Allah.
৫শলোমন রাজা বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার মেষ বলিদান করলেন৷ এই ভাবে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করলেন৷
6 Firistoci suka ɗauki matsayinsu, haka kuma Lawiyawa suka tsaya a matsayinsu riƙe da kayansu na bushe-bushe da na kaɗe-kaɗe na Ubangiji, waɗanda Sarki Dawuda ya yi domin yabon Ubangiji. An yi amfani da su sa’ad da ake godiya, ana kuma cewa, “Ƙaunarsa dawwammamiya ce har abada.” Kurkusa da Lawiyawa, firistoci suka busa ƙahoninsu, dukan Isra’ila kuwa suna a tsaye.
৬আর যাজকরা নিজেদের পদ অনুসারে দাঁড়িয়ে ছিল এবং লেবীয়েরাও সদাপ্রভুর সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল; যখন দায়ূদ তাদের মাধ্যমে প্রশংসা করেন, তখন সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী বলে যেন তাঁর স্তব করা হয়, এই জন্য দায়ূদ রাজা সব যন্ত্র তৈরী করেছিলেন; আর তাদের সামনে যাজকরা তূরী বাজাচ্ছিল এবং সমস্ত ইস্রায়েল দাঁড়িয়ে ছিল৷
7 Solomon ya tsarkake sashen tsakiya na filin da yake gaban haikalin Ubangiji, a can ya miƙa hadayun ƙonawa da kitsen hadayun salama domin bagaden tagullar da ya yi ba zai iya ɗaukan hadayun ƙonawa, hadayun hatsi da kuma ɓangarori na kitsen ba.
৭আর শলোমন সদাপ্রভুর গৃহের সামনে উঠানের মাঝের জায়গাটি পবিত্র করলেন, কারণ তিনি সেখানে সমস্ত হোমবলি এবং মঙ্গলার্থক বলির মেদ উত্সর্গ করলেন, কারণ হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং সেই মেদ গ্রহণের জন্য শলোমনের তৈরী পিতলের যজ্ঞবেদি ছোট ছিল৷
8 Ta haka Solomon ya kiyaye bikin a wannan lokaci har kwana bakwai, dukan Isra’ila kuwa tare da shi, babban taro, mutane daga Lebo Hamat har zuwa Rafin Masar.
৮এই ভাবে সেই দিনের শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-জায়গা থেকে মিশরের স্রোত পর্যন্ত একটি বিরাট জনতা, সাত দিন উত্সব করলেন৷
9 A rana ta takwas sai suka yi taro, gama sun yi bikin keɓewar bagade na kwana bakwai da kuma biki na ƙarin kwana bakwai.
৯পরে তাঁরা অষ্টম দিনের উত্সব-সভা করলেন, তার ফলে তাঁরা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উত্সব পালন করলেন৷
10 A rana ta ashirin da uku na watan bakwai sai ya sallami mutane su tafi gidajensu da farin ciki da kuma murna a zuciya saboda abubuwa masu kyau da Ubangiji ya yi domin Dawuda da Solomon da kuma domin mutanensa Isra’ila.
১০শলোমন সপ্তম মাসের তেইশতম দিনের লোকদেরকে নিজেদের তাঁবুতে বিদায় করলেন৷ সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও তাঁর প্রজা ইস্রায়েলের যা কিছু মঙ্গল করেছিলেন, তার জন্য তারা আনন্দিত ও উল্লাসিত হয়েছিল৷
11 Sa’ad da Solomon ya gama haikalin Ubangiji da kuma fadan sarki ya kuma yi nasara a yin dukan abin da yake a zuciyarsa da zai yi a haikalin Ubangiji da kuma a fadarsa,
১১এই ভাবে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাড়ি তৈরীর কাজ শেষ করলেন; সদাপ্রভুর গৃহে ও নিজের বাড়িতে যা যা করতে শলোমনের ইচ্ছা হয়েছিল, সে সমস্ত তিনি ভালোভাবে সম্পূর্ণ করলেন৷
12 sai Ubangiji ya bayyana gare shi a daren ya ce, “Na ji addu’arka na kuma zaɓi wannan wuri don kaina, a matsayin haikali don hadayu.
১২পরে সদাপ্রভু রাতের বেলায় শলোমনকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি ও যজ্ঞ-গৃহ হিসাবে এই জায়গা আমার জন্য মনোনীত করেছি৷
13 “Sa’ad da na kulle sammai don kada a yi ruwan sama ko na umarci fāri su cinye amfanin ƙasar ko kuwa na aika da annoba a cikin mutanena,
১৩আমি যদি আকাশকে থামিয়ে দিই, আর বৃষ্টি না হয়, কিংবা দেশ ধ্বংস করতে পঙ্গপালদেরকে আদেশ করি, অথবা আমার প্রজাদের মধ্যে মহামারী পাঠাই,
14 in mutanena, waɗanda ake kira da sunana, sun ƙasƙantar da kansu, suka kuma yi addu’a, suka nemi fuskata, suka kuma juye daga mugayen hanyoyinsu, zan ji daga sama in kuma gafarta zunubinsu in kuwa warkar da ƙasarsu.
১৪আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷
15 Yanzu, idanuna za su buɗu, kunnuwata kuma za su saurara ga addu’o’in da aka miƙa a wannan wuri.
১৫এখানে যে প্রার্থনা হবে, তার প্রতি আমার দৃষ্টি থাকবে ও কান খোলা থাকবে৷
16 Na zaɓi na kuma tsarkake wannan haikali saboda Sunana yă kasance a can har abada. Idanuna da kuma zuciyata kullum za su kasance a can.
১৬কারণ এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, তাই আমি এখন এটা মনোনীত ও পবিত্র করলাম এবং এখানে সর্বদা আমার দৃষ্টি ও মন থাকবে৷
17 “Game da kai kuwa, in ka yi tafiya a gabana kamar yadda Dawuda mahaifinka ya yi, ka kuma yi dukan abin da na umarta, ka kiyaye ƙa’idodina da dokokina,
১৭আর তোমার বাবা দায়ূদ যেমন চলত, তেমনি তুমিও যদি আমার সঙ্গে চল, আমি তোমাকে যে সব আদেশ দিয়েছি, যদি সেই অনুসারে কাজ কর এবং আমার বিধি ও শাসনগুলি মেনে চল;
18 zan kafa kujerar sarautarka, yadda na alkawarta wa Dawuda mahaifinka sa’ad da na ce, ‘Ba za ka taɓa rasa wani mutumin da zai yi mulki a bisa Isra’ila ba.’
১৮তবে ‘ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করতে তোমার বংশে লোকের অভাব হবে না,’ এই বলে আমি তোমার বাবা দায়ূদের সঙ্গে যে নিয়ম করেছিলাম, সেই অনুসারে তোমার রাজসিংহাসন স্থির করব৷
19 “Amma in ka juya daga gare ni ka yashe ƙa’idodi da umarnan da na ba ka, ka yi gaban kanka don ka bauta wa waɗansu alloli ka kuma yi musu sujada,
১৯কিন্তু যদি তোমরা আমার থেকে ফেরো ও তোমাদের সামনে স্থাপিত আমার বিধি ও আদেশগুলি পরিত্যাগ কর, আর গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের প্রণাম কর,
20 zan tumɓuke Isra’ila daga ƙasata, wadda na ba su, zan kuma ƙi wannan haikalin da na tsarkake domin Sunana. Zan mai da shi abin karin magana da abin ba’a cikin dukan mutane.
২০তবে আমি ইস্রায়েলীয়দেরকে আমার যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদেরকে বংশ সমেত উচ্ছেদ করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটা আমার চোখের সামনে থেকে দূর করব এবং সমস্ত জাতির মধ্যে তা প্রবাদের ও উপহাসের পাত্র করব৷
21 Ko da yake wannan haikali yanzu mai girma ne, dukan wanda ya wuce zai kaɗa kai yă ce, ‘Me ya sa Ubangiji ya yi irin wannan abu ga wannan ƙasa da kuma ga wannan haikali?’
২১আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে যাবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, ‘এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু কেন এরকম করেছেন?’
22 Mutane za su amsa, ‘Domin sun yashe Ubangiji Allah na kakanninsu, wanda ya fitar da su daga Masar, suka rungumi waɗansu alloli, suna musu sujada, suna bauta musu, shi ya sa ya kawo dukan wannan masifa a kansu.’”
২২আর লোকে বলবে, ‘এর কারণ হল, যিনি এদের পূর্বপুরুষদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, ওরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং অন্য দেবতাদের কাছে মাথা নিচু করেছে ও তাদের সেবা করেছে, সেই জন্য তিনি তাদের উপর এইসব অমঙ্গল আনলেন৷’”