< 2 Tarihi 3 >
1 Sai Solomon ya fara ginin haikalin Ubangiji a Urushalima, a kan Dutsen Moriya, inda Ubangiji ya taɓa bayyana ga mahaifinsa Dawuda, inda kuma Dawuda ya riga ya shirya a daidai masussukar Ornan mutumin Yebus.
১পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ তৈরী করতে শুরু করলেন; সদাপ্রভু সেখানে তাঁর বাবা দায়ূদকে দর্শন দিয়েছেন এবং দায়ূদ সেই জায়গা নির্বাচন করেছিলেন; তা যিবূষীয় অর্ণানের খামার৷
2 Ya fara ginin a rana biyu ga wata na biyu a shekara ta huɗu ta mulkinsa.
২তিনি তাঁর রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনের তৈরীর কাজ শুরু করলেন৷
3 Tushen da Solomon ya kafa don ginin haikalin Allah tsawonsa kamun sittin, fāɗinsa kamun ashirin ne (bisa ga tsohon ma’auni).
৩শলোমন ঈশ্বরের গৃহ তৈরী করতে যে মূল উপদেশ পেয়েছিলেন, সেই অনুসারে হাতের প্রাচীন পরিমাণে গৃহের দৈর্ঘ্য ষাট হাত ও প্রস্থ কুড়ি হাত করা হল৷
4 Shirayin da yake gaban haikalin kuma kamun ashirin ne da ya nausa ya ƙetare, fāɗin ginin kuma tsayinsa kamu ashirin ne. Ya shafe cikin da zinariya zalla.
৪আর গৃহের সামনের বারান্দা গৃহের প্রস্থ অনুসারে কুড়ি হাত লম্বা ও একশো কুড়ি হাত উঁচু হল; আর তিনি ভেতরে তা পরিষ্কার সোনা দিয়ে মুড়ে দিলেন৷
5 Ya shafe babban zauren da fir, ya kuma rufe shi da zinariya mai kyau; ya yi masa ado da zāne-zānen itatuwan dabino da kuma jerin zāne-zāne.
৫তিনি বড় গৃহের দেওয়াল ভালো সোনায় মোড়া দেবদারু কাঠে ঢেকে দিলেন ও তার উপরে খেজুর গাছ ও শিকলের ছবি খোদাই করলেন৷
6 Ya yi wa haikalin ado da duwatsu masu daraja. Zinariyar da ya yi amfani da su kuwa zinariya Farwayim ne.
৬আর শোভার জন্য গৃহটি দামী পাথর দিয়ে সাজালেন; ঐ সোনা পর্বয়িম দেশের সোনা৷
7 Ya shafe ginshiƙan saman ɗaki, madogaran ƙofofi, bangaye da kuma ƙofofin haikalin da zinariya, ya sassaƙa kerubobi a bangayen.
৭আর তিনি গৃহ, গৃহের কড়িকাঠ, গোবরাট, দেওয়াল ও দরজা সোনায় মুড়ে দিলেন এবং দেওয়ালের উপরে করূবের ছবি খোদাই করলেন৷
8 Ya gina Wuri Mafi Tsarki, tsawonsa daidai da fāɗin haikalin. Tsawonsa kamu ashirin, fāɗinsa kuwa kamu ashirin. Ya shafe cikin da talenti ɗari shida na zinariya zalla.
৮আর তিনি অতি পবিত্র জায়গা নির্মাণ করলেন, তার দৈর্ঘ্য গৃহের প্রস্থের মত কুড়ি হাত ও প্রস্থ কুড়ি হাত এবং তিনি ছশো তালন্ত ভালো সোনা দিয়ে তা মুড়ে দিলেন৷
9 Nauyin ƙusoshin ya kai shekel hamsin na zinariya. Ya kuma shafe benaye da zinariya zalla.
৯প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল সোনা৷ তিনি উপরের কুঠরীগুলিও সোনা দিয়ে মুড়ে দিলেন৷
10 Cikin Wuri Mafi Tsarki ya yi kerubobi biyu, ya kuma shafe su da zinariya.
১০অতি পবিত্র গৃহের মধ্যে তিনি দুটি করূবের ছবি খোদাই করলেন; আর তা সোনা দিয়ে মোড়া হল৷
11 Tsawon fikafikan kerubobin duka kamu ashirin ne, fiffike ɗaya, kamu biyar, ya taɓo bangon ɗakin, ɗaya fiffiken kuma wanda shi ma kamu biyar ne, ya taɓo fiffiken kerub ɗaya ɗin.
১১এই করূব দুটির ডানা কুড়ি হাত লম্বা, একটির পাঁচ হাত লম্বা একটি ডানা গৃহের দেওয়াল স্পর্শ করল এবং পাঁচ লম্বা অন্য ডানা দ্বিতীয় করূবের ডানা স্পর্শ করল৷
12 Haka ma fiffiken kerub na biyu ɗin tsawonsa kamu biyar ne, ya taɓo bangon haikalin, ɗaya fiffiken shi ma tsawonsa kamu biyar ne, ya taɓo fiffiken kerub na farko.
১২সেই করূবের পাঁচ হাত লম্বা প্রথম ডানাটি গৃহের দেওয়াল স্পর্শ করল এবং পাঁচ হাত লম্বা দ্বিতীয় ডানাটি ঐ করূবের ডানা স্পর্শ করল৷
13 Tsawon fikafikan kerubobin ya kai kamu ashirin. Su kerubobin a tsaye suke, suna fuskantar babban zauren.
১৩সেই করূব দুটির ডানা মোট কুড়ি হাত বিস্তারিত, তারা পায়ের কাছে দাঁড়িয়ে ছিল এবং তাদের মুখ গৃহের দিকে ছিল৷
14 Sai ya yi labule mai ruwan shuɗi, da shunayya, da garura, da lilin mai kyau, ya kuma ƙunshi hotunan kerubobin da aka saƙa a cikinsa.
১৪আর তিনি নীল, বেগুনী ও রক্তের রঙের এবং মসীনা সুতোর পর্দা তৈরী করলেন ও তাতে করূব তৈরী করলেন৷
15 A gaban haikalin ya yi ginshiƙai biyu, waɗanda tsawonsu ya kai kamu talatin da biyar, ya yi wa ginshiƙan dajiya, tsayin kowace dajiya kamu biyar ne.
১৫আর তিনি গৃহের সামনে পঁয়ত্রিশ হাত উঁচু দুটি স্তম্ভ তৈরী করলেন, এক একটি স্তম্ভের উপরে পাঁচ হাত হল৷
16 Ya saƙa sarƙoƙi, ya kuma sa su a bisa ginshiƙan. Ya kuma yi rumman ɗari ya rataya wa sarƙoƙin.
১৬আর তিনি গৃহের মধ্যে শেকল তৈরী করে সেই স্তম্ভের মাথায় দিলেন এবং একশো ডালিমের মত করে তৈরী করে ঐ শেকলের উপরে রাখলেন৷
17 Ya kafa ginshiƙan a gaban haikalin, ɗaya a kudu, ɗaya kuma a arewa. Ya kira wanda yake kudun, Yakin, na arewan kuwa ya kira Bowaz.
১৭সেই দুটি স্তম্ভ তিনি মন্দিরের সামনে স্থাপন করলেন, একটা ডান দিকে ও অন্যটা বামে রাখলেন এবং যেটি ডান দিকে, সেটির নাম যাখীন যার অর্থ, তিনি স্থির করবেন ও যেটি বামে, সেটির নাম বোয়স যার অর্থ, এতেই বল, রাখলেন৷