< 2 Tarihi 23 >
1 A shekara ta bakwai Yehohiyada ya nuna ƙarfinsa. Ya yi alkawari da shugabanni na ɗari-ɗari, Azariya ɗan Yeroham, Ishmayel ɗan Yehohanan, Azariya ɗan Obed, Ma’asehiya ɗan Adahiya, da Elishafat ɗan Zikri.
১পরে সপ্তম বছরে যিহোয়াদা নিজেকে শক্তিশালী করে শতপতিদের যিহোরামের ছেলে অসরিয়কে, যিহোহাননের ছেলে ইশ্মায়েলকে, ওবেদের ছেলে অসরিয়, অদায়ার ছেলে মাসেয় ও সিখ্রির ছেলে ইলীশাফটকে নিয়ে একটা চুক্তি করলেন।
2 Suka ratsa cikin Yahuda suka tattara Lawiyawa da shugabannin iyalan Isra’ilawa daga dukan garuruwa. Sa’ad da suka zo Urushalima,
২পরে তাঁরা যিহূদা দেশে ঘুরে যিহূদার সমস্ত নগর থেকে লেবীয়দেরকে এবং ইস্রায়েলের পিতার বংশের নেতাদের জড়ো করলে তারাও যিরূশালেমে এল।
3 dukan taron suka yi alkawari da sarki a haikalin Allah. Yehohiyada ya ce musu, “Ɗan sarki zai yi mulki yadda Ubangiji ya yi alkawari game da zuriyar Dawuda.
৩পরে সব সমাজ মিলে ঈশ্বরের গৃহে রাজার সঙ্গে একটি চুক্তি করল। আর যিহোয়াদা তাদের বললেন, “দেখ, দায়ূদের সন্তানদের বিষয়ে সদাপ্রভু যে কথা বলেছেন, সেই অনুসারে রাজপুত্রই রাজত্ব করবেন।
4 Yanzu ga abin da za ku yi, shi ne, kashi ɗaya bisa uku na firistoci da Lawiyawa waɗanda za su yi aiki a Asabbaci su yi tsaro a ƙofofi,
৪তোমরা এই কাজ করবে: তোমাদের অর্থাৎ যাজকদের ও লেবীয়দের যে তিন ভাগের এক ভাগ যারা বিশ্রামবারে কাজ করবে, তারা দারোয়ান হবে।
5 kashi ɗaya bisa ukunku a fadan sarki, kashi ɗaya bisa uku kuma, a Ƙofar Harsashi, sai kuma dukan sauran mutane su kasance a filayen haikalin Ubangiji.
৫অন্য এক ভাগ রাজবাড়ীতে থাকবে, আর এক ভাগ ভিত্তি-দরজা থাকবে এবং সবাই থাকবে সদাপ্রভুর গৃহের উঠানে।
6 Babu wanda zai shiga haikalin Ubangiji sai firistoci da Lawiyawan da suke a aiki; za su iya shiga domin su tsarkaku ne, amma sauran mutane za su kiyaye abin da Ubangiji ya sa su yi.
৬কিন্তু যাজকরা ও সেবা-কাজে থাকা লেবীয়েরা ছাড়া আর কাউকে সদাপ্রভুর ঘরে ঢুকতে দিও না; এরা ঢুকবে, কারণ এরা ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র; কিন্তু অন্য সব লোক সদাপ্রভুর আদেশ রক্ষা করবে।
7 Lawiyawa za su tsaya kewaye da sarki, kowane mutum da makamansa a hannunsa. Duk wanda ya shiga haikali sai a kashe shi. Ku tsaya kusa da sarki a duk inda ya tafi.”
৭আর লেবীয়েরা প্রত্যেকে নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকবে, আর যে কেউ গৃহে ঢুকবে, তাকে মেরে ফেলা হবে এবং রাজা যখন ভিতরে যাওয়া-আসা করেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।”
8 Lawiyawa da dukan mutanen Yahuda suka yi yadda Yehohiyada firist ya umarta. Kowanne ya ɗauki mutanensa, waɗanda suke aiki a Asabbaci da waɗanda suka gama aiki, gama Yehohiyada firist bai bar waɗansu ɓangarori ba.
৮পরে যিহোয়াদা যাজক যে আদেশ দিলেন, লেবীয়েরা ও যিহূদার সবাই তাই করল; ফলে তারা প্রত্যেকে নিজের নিজের লোকদের, অর্থাৎ যারা বিশ্রামবারে বাইরে যাওয়া-আসা করে, তাদেরকে নিল, কারণ যিহোয়াদা যাজক এদের কোনো দলকেই ছুটি দেন নি।
9 Sa’an nan ya ba shugabannin māsu da garkuwoyi manya da ƙanana na sarki Dawuda, waɗanda suke cikin haikalin Allah.
৯আর রাজা দায়ূদের যে সব বর্শা, ঢাল ও ঈশ্বরের গৃহে ছিল, যিহোয়াদা যাজক সেগুলি নিয়ে শতপতিদের দিলেন।
10 Ya kuma sa dukan mutane, kowanne da makaminsa a hannunsa, kewaye da sarki, kusa da bagade da kuma haikali, daga gefen kudu zuwa gefen arewa na haikali.
১০আর তিনি সমস্ত লোককে স্থাপন করলেন, প্রত্যেক জন নিজের নিজের হাতে অস্ত্র নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত যজ্ঞবেদির ও গৃহের কাছে রাজার চারদিকে দাঁড়ালেন।
11 Yehohiyada da’ya’yansa maza suka fitar da ɗan sarki suka sa rawani a kansa; suka miƙa masa alkawarin, suka kuma yi shelarsa a matsayin sarki. Suka shafe shi suka kuma tā da murya suna cewa, “Ran sarki yă daɗe!”
১১তারপর তাঁরা রাজপুত্রকে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিলেন ও তাঁকে ব্যবস্থার বই দিলেন এবং তারা তাঁকে রাজা করলেন এবং যিহোয়াদা ও তাঁর ছেলেরা তাঁকে রাজা হিসাবে অভিষেক করলেন; পরে তাঁরা বলল, “রাজা চিরজীবী হোন।”
12 Sa’ad da Ataliya ta ji surutun mutane suna gudu suna yabon sarki, sai ta tafi wurinsu a haikalin Ubangiji.
১২আর লোকেরা দৌড়াদৌড়ি করে রাজার প্রশংসা করলে অমলিয়া সেই আওয়াজ শুনে অথলিয়া সদাপ্রভুর গৃহে তাদের কাছে গেল;
13 Ta duba, a can kuwa ga sarki, tsaye kusa da ginshiƙinsa a mashigi. Manyan sojoji da masu bushe-bushe suna kusa da sarki, dukan mutanen ƙasar kuwa suna farin ciki suna busa ƙahoni, mawaƙa kuma da kayan kiɗi suna bi da yabo. Sai Ataliya ta yage rigunanta ta yi ihu tana cewa, “Cin amanar ƙasa! Cin amanar ƙasa!”
১৩আর দেখল, গৃহে ঢুকবার পথে রাজা তাঁর মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন এবং সেনাপতিরা ও তূরী বাদকেরা রাজার পাশে আছে এবং দেশের সব লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছে আর গায়কেরা বাজনা বাজিয়ে প্রশংসা গান করছে; তখন অথলিয়া তার পোশাক ছিঁড়ে বলল, “এ তো বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা!”
14 Yehohiyada firist ya fito da shugabanni waɗanda suke shugabancin rundunar sojoji, ya ce musu, “Ku fitar da ita tsakanin sojoji ku kuma kashe duk wanda ya bi ta da takobi.” Gama firist ya ce, “Kada ku kashe ta a haikalin Ubangiji.”
১৪কিন্তু যিহোয়াদা যাজক সৈন্যদলের উপরে নিযুক্ত শতপতিদের বাইরে এনে বললেন, “ওকে বের করে দুই সারির মাঝখান দিয়ে নিয়ে যাও; আর যে তার পিছনে আসবে তাকে তরোয়াল দিয়ে হত্যা করবে;” কারণ যাজক আদেশ দিয়েছিলেন যে, সদাপ্রভুর গৃহের মধ্যে ওকে হত্যা কোরো না।
15 Saboda haka suka kama ta yayinda take kaiwa mashigin Ƙofar Doki a filin fada, a can suka kashe ta.
১৫কাজেই লোকেরা তাঁর জন্য দুই সারি হয়ে রাস্তা ছেড়ে দিলে সে রাজবাড়ীর অশ্বদ্বারে ঢুকবার পথে গেল; সেখানে তারা তাকে হত্যা করল।
16 Sa’an nan Yehohiyada ya yi alkawari cewa shi da mutane da kuma sarki za su zama mutanen Ubangiji.
১৬তারপর যিহোয়াদা তাঁর, সব লোকের ও রাজার মধ্যে এক চুক্তি করলেন, যেন তারা সদাপ্রভুর প্রজা হয়।
17 Dukan mutane suka tafi haikalin Ba’al suka rurrushe shi. Suka farfashe bagadan da gumakan, suka kuma kashe Mattan firist na Ba’al a gaban bagadan.
১৭পরে সব লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেঙে ফেলল, তার যজ্ঞবেদি ও মূর্তিগুলি চুরমার করে দিল এবং বেদিগুলির সামনে বাল দেবতার যাজক মত্তনকে মেরে ফেলল।
18 Sa’an nan Yehohiyada ya sa aikin lura da haikalin Ubangiji a hannuwan firistoci, waɗanda suke Lawiyawan da Dawuda ya ba su aikin haikali don su miƙa hadayun ƙonawa na Ubangiji kamar yadda yake a rubuce a Dokar Musa, da farin ciki da kuma rerawa, kamar yadda Dawuda ya umarta.
১৮তারপর দায়ূদের আদেশ মতে আনন্দের সঙ্গে গান করে মোশির ব্যবস্থা অনুসারে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে দায়ূদ যে লেবীয় যাজকদের সদাপ্রভুর গৃহের জন্য নির্ধারণ করেছিলেন, তাদের হাতে যিহোয়াদা সদাপ্রভুর গৃহের দেখাশোনার ভার দিলেন।
19 Ya kuma sa matsaran ƙofofi a ƙofofin haikalin Ubangiji don kada wani da ba shi da tsarki yă shiga.
১৯আর কোনো রকম অশুচি লোক যাতে ঢুকতে না পারে সেইজন্য তিনি সদাপ্রভুর গৃহের দরজাগুলিতে দারোয়ান রাখলেন।
20 Ya ɗauki shugabannin ɗari-ɗari, manyan gari, shugabannin mutane da dukan mutanen ƙasar tare da shi ya saukar da sarki daga haikalin Ubangiji. Suka shiga fada ta Ƙofar Bisa suka kuma zaunar da sarki a kujerar sarauta,
২০পরে তিনি শতপতিদের, কুলীনদের, লোকেদের শাসনকর্ত্তাদের ও দেশের সব লোকদের সঙ্গে নিলেন, তারা সদাপ্রভুর গৃহ থেকে রাজাকে বের করে আনলেন; তারপর তাঁরা উঁচু দরজা দিয়ে রাজবাড়ীতে গিয়ে রাজাকে রাজ সিংহাসনে বসালেন।
21 sai dukan mutanen ƙasar suka yi farin ciki. Birnin kuwa ya samu zaman lafiya domin an kashe Ataliya da takobi.
২১তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা তরোয়াল দিয়ে হত্যা করেছিল।