< 2 Tarihi 20 >
1 Bayan wannan, Mowabawa da Ammonawa tare da waɗansu Meyunawa suka zo su yaƙi Yehoshafat.
১পরে মোয়াবী ও অম্মোনীয়েরা এবং তাদের সঙ্গে কতগুলি মায়োনীয়দের লোক যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসল।
2 Sai waɗansu mutane suka zo suka faɗa wa Yehoshafat, “Ga babban runduna tana zuwa a kanka daga Edom, daga ƙetaren Teku, daga Aram. Ta ma kai Hazazon Tamar” (wato, En Gedi).
২তখন কয়েকজন লোক এসে যিহোশাফটকে বলল, “সাগরের ওপারের অরাম দেশ থেকে এক বিরাট সৈন্যদল আপনার বিরুদ্ধে আসছে; দেখুন, তারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।”
3 A firgice, Yehoshafat ya yanke shawara yă nemi nufin Ubangiji, ya kuma yi shelar azumi a dukan Yahuda.
৩তাতে যিহোশাফট ভয় পেয়ে সদাপ্রভুর খোঁজ করতে চাইলেন এবং যিহূদার সব জায়গায় উপবাস ঘোষণা করলেন।
4 Mutanen Yahuda suka taru gaba ɗaya don su nemi taimako daga wurin Ubangiji, tabbatacce suka fito daga kowane garin Yahuda don su neme shi.
৪আর যিহূদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য চাইবার জন্য জড়ো হল; যিহূদার সমস্ত নগর থেকেও লোকেরা সদাপ্রভুর খোঁজ করতে আসল।
5 Sa’an nan Yehoshafat ya miƙe tsaye a taron Yahuda da Urushalima a haikalin Ubangiji a sabon filin
৫পরে যিহোশাফট সদাপ্রভুর গৃহে নতুন উঠানের সামনে যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বললেন,
6 ya ce, “Ya Ubangiji Allah na kakanninmu, ba kai ne Allah wanda yake sama ba? Kana mulki a bisa dukan mulkokin ƙasashe. Iko da girma suna a hannunka, kuma ba wanda zai iya tsayayya da kai.
৬“হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গের ঈশ্বর নও? তুমি কি জাতির সমস্ত রাজ্যের কর্তা নও? আর শক্তি ও ক্ষমতা তোমারই হাতে, তোমার বিরুদ্ধে দাঁড়াতে কারও সাধ্য নেই।
7 Ya Allahnmu, ba kai ba ne ka kore mazaunan wannan ƙasa a gaban mutanenka Isra’ila ka kuma ba da ita har abada ga zuriyar Ibrahim abokinka?
৭হে আমাদের ঈশ্বর, তুমিই কি তোমার প্রজা ইস্রায়েলের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দাও নি? এবং তোমার বন্ধু অব্রাহামের বংশকে চিরকালের জন্য এই দেশ দাও নি?
8 Sun yi zama a cikinta suka kuma yi gina wuri mai tsarki a cikinta domin Sunanka cewa,
৮আর তারা এই দেশে বাস করেছে এবং এই দেশে তোমার নামের জন্য একটি ধর্মধাম তৈরী করে বলেছে,
9 ‘In masifa ta zo mana, ko takobin hukunci, ko annoba ko yunwa, za mu tsaya a gabanka a gaban wannan haikalin da yake ɗauke da Sunanka, mu kuma yi kuka gare ka cikin azaba, za ka kuwa ji mu, ka cece mu.’
৯‘তরোয়াল, বিচার, মহামারী, দূর্ভিক্ষ যখন আমাদের সঙ্গে ঘটবে, তখন আমরা এই ঘরের সামনে, তোমার সামনে দাঁড়াব, কারণ এই ঘরে তোমার নাম আছে এবং আমাদের কষ্টের দিন আমরা তোমার কাছে কাঁদব, তাতে তুমি তা শুনে আমাদের উদ্ধার করবে।’
10 “Yanzu kuma ga mutanen Ammon, da na Mowab, da na Dutsen Seyir, waɗanda ka hana Isra’ilawa su kai musu yaƙi sa’ad da suka fito daga ƙasar Masar, su ne mutanen da Isra’ila suka ƙyale, ba su hallaka su ba.
১০আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানরা এবং সেয়ীর পর্বতের অধিবাসীরা, যাদের দেশে তুমি ইস্রায়েলকে মিশর দেশে আসবার দিনের ঢুকতে দাও নি, কিন্তু এরা তাদের কাছ থেকে অন্য পথে চলে গিয়েছিল, তাদের ধ্বংস করে নি;
11 Yau ga yadda suke so su biya mu. Su suke so su kore mu daga ƙasar da ka ba mu gādo.
১১দেখ, তারা আমাদের কিভাবে ক্ষতি করছে; তুমি অধিকার হিসাবে যে সম্পত্তি আমাদের দিয়েছ, তোমার সেই অধিকার থেকে আমাদের তাড়িয়ে দিতে আসছে।
12 Ya Allahnmu, ba za ka hukunta su ba? Gama ba mu da ƙarfin fuskantar wannan babbar rundunar da take so ta yaƙe mu. Ba mu san abin da za mu yi ba, mu dai mun zuba maka ido.”
১২হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের বিচার করবে না? আমাদের বিরুদ্ধে ঐ যে বিরাট সৈন্যদল আসছে, তাদের বিরুদ্ধে আমাদের তো নিজের কোনো শক্তি নেই; কি করতে হবে, তাও আমরা জানি না; আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি।”
13 Dukan mazan Yahuda, tare da matansu da yaransu da ƙananansu, suka tsaya a gaban Ubangiji.
১৩এই ভাবে শিশু, স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে সমস্ত যিহূদা সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলো।
14 Sa’an nan Ruhun Ubangiji ya sauko a kan Yahaziyel ɗan Zakariya, ɗan Benahiya, ɗan Yehiyel, ɗan Mattaniya, wani Balawe kuma zuriyar Asaf, yayinda yake tsaye a cikin taron.
১৪আর সমাজের মধ্যে যহসীয়েল নামে একজন লেবীয়ের উপর সদাপ্রভুর আত্মা আসলেন। তিনি আসফের বংশের মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান সখরিয়ের ছেলে।
15 Ya ce, “Saurara, Sarki Yehoshafat da dukan waɗanda suke zama a Yahuda da Urushalima! Ga abin da Ubangiji ya ce muku, ‘Kada ku ji tsoro ko ku fid da zuciya saboda wannan babbar runduna. Gama yaƙin ba naku ba ne, amma na Allah.
১৫তখন তিনি বললেন, “হে সমস্ত যিহূদা, হে যিরূশালেমের লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শোনো; সদাপ্রভু তোমাদের এই কথা বলেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না, কারণ এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের।
16 Gobe ku fito ku gangara ku yaƙe su. Za su yi ta haurawa ta Mashigin Ziz, ku kuwa za ku same su a ƙarshen kwari a Hamadan Yeruwel.
১৬তোমরা আগামী কাল তাদের বিরুদ্ধে যাও; দেখ, তারা সীস নামে আরোহন-জায়গা দিয়ে আসছে; তোমরা যিরূয়েল মরুপ্রান্তের সামনে উপত্যকার শেষের দিকে তাদের পাবে।
17 Ba lalle ba ne ku yi wannan yaƙi. Ku dai, ku ja dāgā, ku tsaya kurum ku ga nasarar da Ubangiji zai ba ku, ya Yahuda da Urushalima. Kada ku ji tsoro; kada ku karai. Ku fito don ku fuskance su gobe, Ubangiji kuwa zai kasance tare ku.’”
১৭এবার তোমাদেরকে যুদ্ধ করতে হবে না; হে যিহূদা ও যিরূশালেম, তোমরা সারি বেঁধে দাঁড়াও, আর সদাপ্রভু তোমাদের সঙ্গে আছেন, তিনি কিভাবে উদ্ধার করেন তা দেখো; ভয় কোরো না, নিরাশ হয়ো না; কালকে গিয়ে তাদের মুখোমুখি হবে আর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন।’”
18 Yehoshafat ya rusuna da fuskarsa har ƙasa, dukan mutanen Yahuda da Urushalima suka fāɗi rubda ciki suka yi sujada a gaban Ubangiji.
১৮তখন যিহোশাফট মাটিতে উপুড় হয়ে প্রণাম করলেন এবং সমস্ত যিহূদা ও যিরূশালেমের অধিবাসীরা প্রণাম করার জন্য সদাপ্রভুর সামনে মাটিতে উপুড় হল।
19 Sa’an nan waɗansu Lawiyawa daga Kohatawa da Korayawa suka tashi tsaye suka yabe Ubangiji, Allah na Isra’ila, da babbar murya sosai.
১৯তারপর কহাৎ ও কোরহ বংশের লেবীয়েরা উঠে দাঁড়িয়ে চিত্কার করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করতে লাগল।
20 Da sassafe suka tashi suka nufi Hamadan Tekowa. Yayinda suka kama hanya, Yehoshafat ya tsaya ya ce, “Ku saurare ni, Yahuda da mutanen Urushalima! Ku amince da Ubangiji Allahnku za a kuwa kafa ku; ku amince da annabawansa za ku kuwa yi nasara.”
২০পরে তারা খুব সকালে উঠে তকোয় মরুপ্রান্তের দিকে রওনা হল; তাদের রওনা হবার দিনের যিহোশাফট দাঁড়িয়ে বললেন, “হে যিহূদা, হে যিরূশালেমের অধিবাসীরা, আমার কথা শোনো; তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপর বিশ্বাস কর, তাহলে স্থির থাকবে; তাঁর ভাববাদীদের বিশ্বাস কর, তাতে সফল হবে।”
21 Bayan suka yi shawara tare da shugabanni, sai ya zaɓi mutanen da za su ja gaban sojoji suna waƙa ga Ubangiji suna yabonsa saboda tsarkinsa suna cewa, “Ku yi godiya ga Ubangiji, gama ƙaunarsa dawwammamiya ce har abada.”
২১আর তিনি লোকদের সঙ্গে পরামর্শ করে লোকদের নিযুক্ত করলেন, যেন তারা সৈন্যদলের আগে আগে গিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও মহিমাপূর্ণ পবিত্রতার প্রশংসা করে এবং এই কথা বলে, “সদাপ্রভুর ধন্যবাদ দাও, কারণ তাঁর দয়া চিরকাল স্থায়ী”।
22 Da suka fara waƙa, suna kuma yabo, sai Ubangiji ya kai hari a kan mutanen Ammon da Mowab da Dutsen Seyir, waɗanda suka kawo hari a Yahuda, aka kuwa ci su da yaƙi.
২২যখন তারা আনন্দের গান ও প্রশংসা করতে শুরু করল, তখন সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে আসা অম্মোনের ও মোয়াবের সন্তানদের এবং সেয়ীর পর্বতের লোকদের বিরুদ্ধে গুপ্ত সৈন্য নিযুক্ত করলেন; তাতে তারা পরাজিত হল।
23 Mutanen Ammon da Mowab suka tasar wa mazaunan Dutsen Seyir, suka hallaka su ƙaƙaf. Sa’ad da suka karkashe mazaunan Seyir sai suka fāɗa wa juna, suka yi ta hallaka juna.
২৩অম্মোনের ও মোয়াবের সন্তানরা সেয়ীর পর্বতের অধিবাসীদের বিরুদ্ধে উঠল তাদের সম্পূর্ণভাবে হত্যা ও ধ্বংস করার জন্য; আর সেয়ীরের অধিবাসীদের মেরে ফেলবার পর তারা একে অন্যের ধ্বংসে সাহায্য করল।
24 Sa’ad da mutanen Yahuda suka zo wurin da yake fuskantar hamada, suka duba ta wajen babban rundunar, sai suka ga gawawwaki birjik a ƙasa; babu wani wanda ya kuɓuta.
২৪তখন যিহূদার লোকেরা মরুপ্রান্তের প্রহরী দুর্গে এসে সেই বিরাট সৈন্যদলের দিকে তাকিয়ে দেখল যে, মাটিতে কেবল মৃত দেহগুলি পড়ে রয়েছে, কেউই পালিয়ে বাঁচতে পারে নি।
25 Sa’ad da Yehoshafat da jama’arsa suka je kwasar ganima, sai suka sami shanu masu yawan gaske, da kayayyaki, da tufafi, da abubuwa masu daraja, waɗanda suka yi ta kwasa har suka gaji. Kwana uku suka yi suna kwasar ganimar saboda yawanta.
২৫তখন যিহোশাফট ও তাঁর লোকেরা তাদের লুটের জিনিস আনতে গিয়ে সেই মৃত দেহগুলির সঙ্গে অনেক সম্পত্তি ও দামী ধন-রত্ন দেখতে পেলেন; তারা নিজেদের জন্য এত ধন-রত্ন সংগ্রহ করল যে, সেগুলি সব বয়ে নিয়ে যেতে পারল না; সেই লুটের জিনিস বেশী হওয়াতে তা নিয়ে যেতে তাদের তিন দিন লাগল।
26 A rana ta huɗu sai suka taru a Kwarin Beraka, inda suka yabi Ubangiji. Wannan ne ya sa ake kiransa Kwarin Beraka har wa yau.
২৬আর চতুর্থ দিনের তাঁরা বরাখা উপত্যকায় জড়ো হলেন; কারণ সেখানে তারা সদাপ্রভুর ধন্যবাদ করল, এই জন্য আজ পর্যন্ত সেই জায়গা বরাখা উপত্যকা (ধন্যবাদ) নামে পরিচিত।
27 Sa’an nan Yehoshafat ya jagoranci dukan mutanen Yahuda da Urushalima suka dawo da farin ciki zuwa Urushalima, gama Ubangiji ya ba su dalilin farin ciki a kan abokan gābansu.
২৭তারপর যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোক এবং তাদের আগে আগে যিহোশাফট আনন্দ করতে করতে যিরূশালেমে ফিরে গেলেন, কারণ সদাপ্রভু তাদের শত্রুদের উপরে সদাপ্রভু তাদের আনন্দিত করেছিলেন।
28 Suka shiga Urushalima suka shiga haikalin Ubangiji da kiɗin molaye da sarewa da kuma garayu.
২৮আর তাঁরা নেবল, বীণা ও তূরী বাজাতে বাজাতে যিরূশালেমে ফিরে এসে সদাপ্রভুর গৃহে গেলেন।
29 Tsoron Allah ya kama dukan mulkokin ƙasashe sa’ad da suka ji yadda Ubangiji ya yi yaƙi a kan abokan gāban Isra’ila.
২৯আর ইস্রায়েলের শত্রুদের বিরুদ্ধে সদাপ্রভু যুদ্ধ করেছেন, সেই কথা শুনে অন্যান্য দেশের সমস্ত লোকদের উপর সদাপ্রভু সম্বন্ধে একটা ভয় নেমে আসল।
30 Mulkin Yehoshafat kuwa ya zauna lafiya, gama Allahnsa ya ba shi hutu a kowane gefe.
৩০এই ভাবে যিহোশাফটের রাজ্য স্থির হল, তাঁর ঈশ্বর চারিদিকে তাঁকে বিশ্রাম দিলেন।
31 Ta haka Yehoshafat ya yi mulki a bisa Yahuda. Yana da shekara talatin da biyar sa’ad da ya zama sarkin Yahuda, ya kuma yi mulki a Urushalima shekara ashirin da biyar. Sunan mahaifiyarsa Azuba ce,’yar Shilhi.
৩১যিহোশাফট যিহূদার উপর রাজত্বকরলেন; যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হয়েছিলেন এবং পঁচিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অসূবা, তিনি ছিলেন শিল্হির মেয়ে।
32 Ya yi tafiya a hanyoyin mahaifinsa Asa bai kuwa kauce daga gare su ba; ya yi abin da yake daidai a gaban Ubangiji.
৩২যিহোশাফট তাঁর বাবা আসার পথে চলতেন, কখনও সেই পথ ছেড়ে যান নি, সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন।
33 Duk da haka ba a kawar da masujadai kan tudu ba, domin har yanzu mutanen ba su tsayar da zukatansu ga Allahn kakanninsu ba.
৩৩কিন্তু উঁচু জায়গা গুলির ধ্বংস করা হয়নি এবং তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি তাদের হৃদয় স্থির করবে না।
34 Sauran ayyukan mulkin Yehoshafat, daga farko zuwa ƙarshe, an rubuta su a tarihin Yehu ɗan Hanani, waɗanda aka rubuta a littafin sarakunan Isra’ila.
৩৪যিহোশাফটের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে হনানির ছেলে যেহূর লেখা বইতে পাওয়া যায়।
35 Daga baya, Yehoshafat sarkin Yahuda ya haɗa kai da Ahaziya sarkin Isra’ila, wanda yake da laifin mugunta.
৩৫পরে যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজা অহসিয়ের সঙ্গে যোগ দিলেন, সে খারাপ লোক;
36 Ya yarda da shi su gina jiragen ruwan kasuwanci. Bayan aka gina waɗannan a Eziyon Geber,
৩৬তিনি তর্শীশে যাবার জন্য জাহাজ তৈরীর কাজে তাঁর সঙ্গে যোগ দিলেন, আর তাঁরা ইৎসিয়োন-গেবরে সেই জাহাজগুলি তৈরী করলেন।
37 Eliyezer ɗan Dodabahu na Maresha ya yi annabci a kan Yehoshafat cewa, “Domin ka haɗa kai da Ahaziya, Ubangiji zai hallaka abin da ka yi.” Jiragen ruwan kuwa suka farfashe, ba a kuwa iya sa su je kasuwanci ba.
৩৭তখন মারেশার অধিবাসী দোদাবাহূর ছেলে ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাণী করলেন, “আপনি অহসিয়ের সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য না আপনি যা তৈরী করেছেন তা সদাপ্রভু ভেঙে ফেললেন।” আর ঐ সকল জাহাজগুলি ভেঙে গেল, তর্শীশে যেতে পারল না।