< 2 Tarihi 15 >

1 Sai Ruhun Allah ya sauko a kan Azariya ɗan Oded.
ওদেদের ছেলে অসরিয়ের উপর ঈশ্বরের আত্মা নেমে এলেন।
2 Ya fita ya je ya sadu da Asa ya kuma faɗa masa, “Ka saurare ni, Asa da kuma dukan Yahuda da Benyamin. Ubangiji yana tare da ku sa’ad da kuke tare da shi. In kuka neme shi, za ku same shi, amma in kuka yashe shi, zai yashe ku.
তিনি আসার সাথে দেখা করতে গেলেন ও তাঁকে বললেন, “হে আসা এবং যিহূদা ও বিন্যামীনের সব লোকজন, আমার কথা শোনো। তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছ, তিনিও তোমাদের সাথে আছেন। তোমরা যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবে, কিন্তু তোমরা যদি তাঁকে পরিত্যাগ করো, তবে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন।
3 Tun da daɗewa Isra’ila ba su da Allah na gaskiya, babu firist da zai koyar, kuma babu doka.
দীর্ঘকাল ইস্রায়েল সত্য ঈশ্বরবিহীন, শিক্ষা দেওয়ার উপযোগী এক যাজক-বিহীন ও বিধানবিহীন হয়েই ছিল।
4 Amma cikin wahalarsu suka juya ga Ubangiji, Allah na Isra’ila, suka kuma neme shi, suka kuwa same shi.
কিন্তু তাদের দুঃখদুর্দশার দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরেছিল, ও তাঁর অন্বেষণ করল, এবং তারা তাঁর খোঁজ পেয়েছিল।
5 A waɗancan kwanaki akwai hatsari a yin tafiye-tafiye, gama dukan mazaunan ƙasashe suna cikin babbar damuwa.
সেই দিনগুলিতে নিরাপদে ঘোরাফেরা করা যেত না, কারণ দেশের সব অধিবাসী খুব গোলমেলে অবস্থায় ছিল।
6 Wata ƙasa takan murƙushe wata, wani birni kuma yakan murƙushe wani, domin Allah ya wahalshe su da kowace irin damuwa.
এক জাতি অন্য এক জাতির দ্বারা এবং এক নগর অন্য এক নগরের দ্বারা চূর্ণবিচূর্ণ হচ্ছিল, কারণ ঈশ্বরই সব ধরনের দুঃখ দিয়ে তাদের উদ্বিগ্ন করছিলেন।
7 Amma game da ku, ku ƙarfafa kada ku fid da zuciya, gama za a ba ku ladan aikinku.”
কিন্তু তোমরা বলবান হও ও হাল ছেড়ে দিয়ো না, কারণ তোমাদের কাজ পুরস্কৃত হবে।”
8 Sa’ad da Asa ya ji waɗannan kalmomin da annabcin Azariya ɗan Oded annabi ya faɗa, sai ya sami ƙarfi hali. Ya kawar da gumaka masu banƙyama daga dukan ƙasar Yahuda da Benyamin da kuma daga garuruwan da ya ci da yaƙi a ƙasar tudu ta Efraim. Ya gyaggyara bagaden Ubangiji da yake a gaban shirayin haikalin Ubangiji.
আসা যখন এইসব কথা ও ওদেদের ছেলে ভাববাদী অসরিয়ের করা ভাববাণীটি শুনেছিলেন, তখন তিনি সাহস পেয়েছিলেন। যিহূদা ও বিন্যামীনের গোটা এলাকা থেকে এবং ইফ্রয়িমের পার্বত্য এলাকার যেসব নগর তিনি দখল করলেন, সেগুলি থেকেও ঘৃণ্য প্রতিমার মূর্তিগুলি তিনি সরিয়ে দিলেন। সদাপ্রভুর মন্দিরের বারান্দার সামনে রাখা সদাপ্রভুর যজ্ঞবেদিটি তিনি মেরামত করে দিলেন।
9 Sa’an nan ya tattara dukan Yahuda da Benyamin da kuma mutane daga Efraim, Manasse da Simeyon waɗanda suke zaune a cikinsu, gama jama’a mai girma ta zo wurinsa daga Isra’ila sa’ad da suka ga cewa Ubangiji Allahnsa yana tare da shi.
পরে যিহূদা ও বিন্যামীনের সব লোকজনকে এবং ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োন গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা সেইসব লোককে তিনি এক স্থানে একত্রিত করলেন, যারা তাদের মাঝখানে বসতি স্থাপন করল, কারণ ইস্রায়েল থেকে প্রচুর লোকজন তখনই তাঁর কাছে এসেছিল, যখন তারা দেখেছিল যে তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সাথে আছেন।
10 Suka taru a Urushalima a wata na uku na shekara ta goma sha biyar ta mulkin Asa.
আসার রাজত্বকালের পঞ্চদশতম বছরের তৃতীয় মাসে তারা জেরুশালেমে একত্রিত হল।
11 A lokacin suka miƙa hadaya bijimai ɗari bakwai da tumaki da kuma awaki dubu bakwai ga Ubangiji daga ganimar da suka dawo da ita.
সেই সময় যে লুটসামগ্রী তারা নিয়ে এসেছিল, সেখান থেকে তারা সদাপ্রভুর উদ্দেশে সাতশো গবাদি পশু এবং সাত হাজার মেষ ও ছাগল বলি দিয়েছিল।
12 Suka yi alkawari don su nemi Ubangiji Allah na kakanninsu, da dukan zuciyarsu da kuma dukan ransu.
মনেপ্রাণে তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য এক নিয়মে নিজেদের বেঁধে ফেলেছিল।
13 Aka kashe dukan waɗanda ba su nemi Ubangiji, Allah na Isra’ila ba, ko ƙarami ko babba, namiji ko ta mace.
যারা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করবে না, তারা ছোটই হোক বা বড়ো, পুরুষই হোক বা মহিলা, তাদের মেরে ফেলা হবে।
14 Suka yi rantsuwa ga Ubangiji da babbar murya, da ihu da garayu da ƙahoni.
জোরালো সাধুবাদ জানিয়ে, চিৎকার করে ও শিঙা বাজিয়ে সদাপ্রভুর উদ্দেশে তারা এক শপথ নিয়েছিল।
15 Dukan Yahuda suka yi farin ciki game da rantsuwar domin sun yi rantsuwar gabagadi. Suka nemi Allah da gaske, suka kuma same shi. Saboda haka Ubangiji ya ba su hutu a kowane gefe.
যিহূদার সব লোকজন সেই শপথের বিষয়ে আনন্দ প্রকাশ করল, কারণ মনেপ্রাণে তারা সেই শপথ নিয়েছিল। আগ্রহী হয়ে তারা ঈশ্বরের অন্বেষণ করল, এবং তিনি তাদের কাছে ধরা দিলেন। অতএব সবদিক থেকেই সদাপ্রভু তাদের বিশ্রাম দিলেন।
16 Sarki Asa ya tuɓe mahaifiyar mahaifiyarsa daga matsayinta na mahaifiyar sarauniya, domin ta gina ginshiƙin banƙyama na Ashera. Asa ya rurrushe shi, ya farfasa shi ya kuma ƙone shi a Kwarin Kidron.
এছাড়াও রাজা আসা, রাজমাতার পদ থেকে তাঁর ঠাকুমা মাখাকে সরিয়ে দিলেন, কারণ আশেরার পুজো করার জন্য মাখা জঘন্য এক মূর্তি তৈরি করেছিলেন। আসা সেটি কেটে ফেলে দিয়ে, ভেঙেও দিলেন এবং কিদ্রোণ উপত্যকায় সেটি জ্বালিয়ে দিলেন।
17 Ko da yake bai kawar da masujadan kan tudu daga Isra’ila ba, zuciyar Asa ta cika da bin Ubangiji dukan kwanakinsa.
ইস্রায়েল থেকে যদিও তিনি পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেননি, তবুও আজীবন আসার অন্তর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিতই ছিল।
18 Ya kawo azurfa da zinariya da kayayyaki a haikalin Allah waɗanda shi da mahaifinsa suka keɓe.
ঈশ্বরের মন্দিরে তিনি রুপো ও সোনা এবং সেইসব জিনিসপত্র এনে রেখেছিলেন, যেগুলি তিনি ও তাঁর বাবা উৎসর্গ করলেন।
19 Ba a ƙara yin yaƙi ba sai a shekara ta talatin da biyar ta mulkin Asa.
আসার রাজত্বকালের পঁয়ত্রিশতম বছর পর্যন্ত আর কোনও যুদ্ধ হয়নি।

< 2 Tarihi 15 >