< 2 Tarihi 13 >

1 A shekara ta sha takwas ta sarautar Yerobowam, Abiya ya zama sarkin Yahuda,
যারবিয়াম রাজার আঠারো বছরে অবিয় যিহূদার উপরে রাজত্ব করতে শুরু করলেন।
2 ya kuma yi mulki a Urushalima shekaru uku. Sunan mahaifiyarsa Mikahiya ce,’yar Uriyel na Gibeya. Aka kasance da yaƙe-yaƙe tsakanin Abiya da Yerobowam.
তিনি তিন বছর যিরূশালেমে রাজত্ব করলেন; তাঁর মায়ের নাম ছিল মীখায়া, তিনি গিবিয়ার অধিবাসী ঊরীয়েলের মেয়ে। অবিয় আর যারবিয়ামের মধ্যে যুদ্ধ হত।
3 Abiya ya tafi yaƙi tare da mayaƙa dubu ɗari huɗu jarumawa, Yerobowam kuwa ya ja dāgār yaƙi a kan Abiya da mayaƙa dubu ɗari takwas jarumawa.
অবিয় চার লক্ষ মনোনীত বীর যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে গেলেন এবং যারবিয়াম আট লক্ষ মনোনীত বলবান বীরের সঙ্গে তাঁর বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন।
4 Abiya ya tsaya a Dutsen Zemarayim, a ƙasar tudu ta Efraim ya ce, “Yerobowam da dukan Isra’ila, ku saurare ni!
আর অবিয় পর্বতময় ইফ্রয়িম এলাকার সমারয়িম পর্বতের উপরে দাঁড়িয়ে বললেন, “হে যারবিয়াম, তুমি ও সমস্ত ইস্রায়েলের লোকেরা, আমার কথা শোন।
5 Ba ku san cewa Ubangiji, Allah na Isra’ila ya ba da sarautar Isra’ila ga Dawuda da zuriyarsa har abada ta wurin alkawarin gishiri ba?
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়েছেন; তাঁকে ও তাঁর সন্তানদের লবণ নিয়মের মাধ্যমে দিয়েছেন, এটা জানার কি তোমাদের প্রয়োজন নেই?
6 Duk da haka Yerobowam ɗan Nebat, ma’aikacin Solomon ɗan Dawuda, ya tayar wa maigidansa,
তবুও দায়ূদের ছেলে শলোমনের দাস যে নবাটের ছেলে যারবিয়াম, সেই লোক তাঁর মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করল।
7 sai ya tara wa kansa’yan iska da mugayen mutane suka yi gāba da Rehobowam ɗan Solomon. Rehobowam lokacin kuwa ba shi da wayo, don haka bai iya tsai da su ba.
আর নিষ্ঠুর বিবেকবিহীন লোকেরা তার সঙ্গে জড়ো হয়ে শলোমনের ছেলে রহবিয়ামের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী করল। সেই দিন রহবিয়াম যুবক ও নরম হৃদয়ের ছিলেন, তাদের সামনে নিজেকে বলবান করতে পারলেন না।
8 “Yanzu kuna shirin yin tsayayya da mulkin Ubangiji, wanda yake a hannuwan zuriyar Dawuda. Tabbatacce ku ƙasaitacciyar mayaƙa ne kuma kuna tare da ku maruƙan zinariyar da Yerobowam ya yi domin su zama allolinku.
আর এখন তোমরাও দায়ূদের সন্তানদের হাতে সদাপ্রভুর যে রাজ্য, তার বিরুদ্ধে নিজেদেরকে বলবান করতে চাইছেন; তোমরা বিশাল জনতা এবং সেই দুটি সোনার বাছুর তোমাদের সঙ্গে আছে, যা যারবিয়াম তোমাদের জন্য দেবতা হিসাবে তৈরী করেছেন।
9 Ba ku ne kuka kori firistocin Ubangiji,’ya’yan Haruna maza, da Lawiyawa kuka kuma zaɓi firistocinku kamar yadda sauran al’ummai suke yi ba? Duk wanda ya zo ya miƙa ɗan bijimi da raguna bakwai don yă tsarkake kansa, ya zama firist na gumaka ke nan, ba na Allah ba.
তোমরা কি সদাপ্রভুর যাজকদের, হারোণের সন্তানদের ও লেবীয়দেরকে তাড়িয়ে দাও নি? আর অন্য দেশের জাতিদের মত নিজেদের জন্য যাজকদের নিযুক্ত করনি? একটি বাছুর ও সাতটা ভেড়া সঙ্গে নিয়ে যে কেউ নিজেকে পবিত্র করবার জন্য উপস্থিত হয়, সে ওদের যাজক হতে পারে, যারা ঈশ্বর নয়।
10 “Gare mu kuwa, Ubangiji shi ne Allah, kuma ba mu yashe shi ba. Firistocin da suke bauta wa Ubangiji’ya’yan Haruna maza ne, Lawiyawa ne kuwa suke taimakonsu.
১০কিন্তু আমরা সেই রকম নই, সদাপ্রভুই আমাদের ঈশ্বর; আমরা তাঁকে ত্যাগ করি নি এবং যাজকরা, হারোণের বংশধরেরা সদাপ্রভুর সেবা করছে এবং আর লেবীয়েরাও তাদের কাজে নিযুক্ত আছে।
11 Kowace safiya da kowace yamma sukan miƙa hadayun ƙonawa da turare mai ƙanshi ga Ubangiji. Sukan shirya burodi a tsarkaken tebur mai tsabta, sukan kuma ƙuna fitilu a alkukai kowace yamma. Muna kiyaye ƙa’idodin Ubangiji Allahnmu. Amma ku kun yashe shi.
১১আর তারা সদাপ্রভুর উদ্দেশ্যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হোমবলি পোড়ায় ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি টেবিলের উপরে দর্শন রুটি সাজিয়ে রাখে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালাবার জন্য বাতিগুলির সঙ্গে সোনার বাতিদান তৈরী করে; বাস্তবিক আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ রক্ষা করি; কিন্তু তোমরা তাঁকে ত্যাগ করেছ।
12 Allah yana tare da mu; shi ne shugabanmu. Firistocinsa tare da ƙahoni za su busa kirarin yaƙi a kanku. Mutanen Isra’ila, kada ku yi yaƙi da Ubangiji Allah na kakanninku, gama ba za ku yi nasara ba.”
১২আর দেখ, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সামনে যাচ্ছেন এবং তাঁর যাজকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেবার জন্য তূরী নিয়ে আমাদের সঙ্গে আছেন। হে ইস্রায়েলের সন্তানরা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ কোরো না, করলে সফল হবে না।”
13 To, fa, Yerobowam ya aiki mayaƙa su zagaya daga baya, domin yayinda yake a gaban Yahuda, sai’yan kwanto su kasance a bayansu.
১৩পরে যারবিয়াম পিছনের দিকে তাদের আক্রমণের জন্য গোপনে একদল সৈন্য পাঠিয়ে দিলেন; তাতে তাঁর লোকেরা যিহূদার সামনে ও সেই লুকানো দল পিছনে ছিল।
14 Yahuda ya juya sai ya ga cewa ana yaƙe su gaba da baya. Sai suka yi kuka ga Ubangiji. Firistoci suka busa ƙahoni
১৪পরে যিহূদার লোকেরা মুখ ফিরিয়ে দেখতে পেল যে, তাদের সামনে ও পিছনে দুদিকে সৈন্য; তখন তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল এবং যাজকরা তূরী বাজাল।
15 mutanen Yahuda kuwa suka tā da kirarin yaƙi. Da ji kirarin yaƙi, Allah ya fatattake Yerobowam da dukan Isra’ila a gaban Abiya da Yahuda.
১৫পরে যিহূদার লোকেরা যুদ্ধের ডাক দিল; তাতে যিহূদার লোকেদের যুদ্ধের ডাক দেবার দিনের ঈশ্বর অবিয়ের ও যিহূদার সামনে থেকে যারবিয়াম ও সমস্ত ইস্রায়েলকে আঘাত করলেন।
16 Isra’ilawa suka gudu a gaban Yahuda, Allah kuwa ya bashe su a hannuwansu.
১৬তখন ইস্রায়েলের লোকেরা যিহূদার সামনে থেকে পালাল এবং ঈশ্বর তাদেরকে যিহূদার হাতে সমর্পণ করলেন।
17 Abiya da mutanensa suka kashe su sosai, har mutum dubu ɗari biyar suka mutu a cikin jarumawan Isra’ila.
১৭আর অবিয় ও তাঁর সৈন্যরা অনেক লোককে মেরে ফেলল; ফলে ইস্রায়েলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়ল।
18 Aka cinye mutanen Isra’ila a wannan lokaci, mutanen Yahuda kuwa suka yi nasara domin sun dogara ga Ubangiji Allah na kakanninsu.
১৮এই ভাবে সেই দিনের ইস্রায়েল সন্তানরা নত হল ও যিহূদা সন্তানরা বলবান হল, কারণ তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করল।
19 Abiya ya kori Yerobowam ya kuma ƙwace garuruwan Betel, Yeshana da Efron, tare da ƙauyukan da suke kewaye daga gare shi.
১৯পরে অবিয় যারবিয়ামের পিছনে তাড়া করতে গিয়ে তাঁর হাত থেকে বৈথেল ও তার উপনগরগুলি, যিশানা ও তার উপনগরগুলি এবং ইফ্রোণ ও তার উপনগরগুলি দখল করে নিলেন।
20 Yerobowam bai sāke yin ƙarfi a zamanin Abiya ba. Ubangiji ya buge shi ya kuma mutu.
২০অবিয়ের দিনের যারবিয়াম আর বলবান হতে পারেন নি; পরে সদাপ্রভু তাঁকে আঘাত করলে তিনি মারা গেলেন।
21 Amma Abiya ya ƙara ƙarfi. Ya auri mata goma sha huɗu, ya kuma kasance da’ya’ya maza ashirin da biyu da kuma’ya’ya mata goma sha shida.
২১কিন্তু অবিয় বলবান হয়ে উঠলেন, আর তাঁর চৌদ্দজন স্ত্রী ছিল এবং তিনি বাইশজন ছেলে ও ষোলজন মেয়ে জন্ম দিলেন।
22 Sauran ayyukan sauratar Abiya, abin da ya yi da abin da ya faɗa, a rubuce suke a cikin rubuce-rubucen annabi Iddo.
২২অবিয়ের অবশিষ্ট কাজের কথা, তার আচার ব্যবহার এবং তাঁর কথা বলেছিলেন ইদ্দো ভাববাদীর ব্যাখামূলক বইয়ে লেখা আছে।

< 2 Tarihi 13 >