< 2 Tarihi 11 >
1 Sa’ad da Rehobowam ya iso Urushalima, ya tattara mayaƙa dubu ɗari takwas daga gidan Yahuda da Benyamin, don su yi yaƙi da Isra’ila su sāke mai da mulki wa Rehobowam.
১যিরূশালেমে পৌঁছে রহবিয়াম যিহূদা ও বিন্যামীন বংশ অর্থাৎ এক লক্ষ আশি হাজার মনোনীত সৈন্যকে ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য, রাজ্যটি রহবিয়ামের বশবর্তী করার জন্য জড়ো করলেন।
2 Amma wannan maganar Ubangiji ta zo ga Shemahiya mutumin Allah.
২কিন্তু ঈশ্বরের লোক শময়িয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য পৌঁছালো,
3 “Faɗa wa Rehobowam ɗan Solomon sarkin Yahuda da kuma dukan Isra’ilawan da suke a Yahuda da Benyamin,
৩“তুমি শলোমনের ছেলে যিহূদার রাজা রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীনে বসবাসকারী সমস্ত ইস্রায়েলীয়দের বল,
4 ‘Ga abin da Ubangiji ya ce kada ku haura don ku yi yaƙi da’yan’uwanku. Ku tafi gida kowannenku, gama wannan yi na ne.’” Saboda haka suka yi biyayya ga maganar Ubangiji suka kuma koma daga takawa don yaƙi da Yerobowam.
৪সদাপ্রভু বলেন, ‘তোমরা তোমাদের জ্ঞাতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না; প্রত্যেক জন নিজেদের গৃহে ফিরে যাও, কারণ এই ঘটনা আমার থেকে হল।’” তাই তারা সদাপ্রভুর কথা মেনে নিয়ে যারবিয়ামের বিরুদ্ধে না গিয়ে ফিরে গেল।
5 Rehobowam ya zauna a Urushalima ya kuma gina garuruwa don kāriya a cikin Yahuda.
৫পরে রহবিয়াম যিরূশালেমে বাস করে দেশ রক্ষা করবার জন্য যিহূদা দেশের নগরগুলি গাঁথলেন।
6 Betlehem, Etam, Tekowa,
৬তার ফলে বৈৎলেহম, ঐটম, তকোয়,
7 Bet-Zur, Soko, Adullam,
৭বৈৎ-সূর, সেখো, অদুল্লম,
9 Adorayim, Lakish, Azeka,
৯অদোরয়িম, লাখীশ, অসেকা,
10 Zora, Aiyalon da Hebron. Waɗannan su ne garuruwan katanga a cikin Yahuda da Benyamin.
১০সরা, অয়ালোন ও হিব্রোণ, এই যে সব প্রাচীরে ঘেরা নগর যিহূদা ও বিন্যামীন দেশে আছে, তিনি সেগুলি গাঁথলেন।
11 Ya ƙarfafa kāriyarsu ya kuma sa shugabannin mayaƙa a cikinsu, tare da tanadin abinci, man zaitun da kuma ruwan inabi.
১১আর তিনি দুর্গগুলি শক্তিশালী করে সেখানে সেনাপতিদের রাখলেন এবং খাবার-দাবার, তেল ও আঙ্গুর রসের ভান্ডার করলেন।
12 Ya sa garkuwoyi da māsu a cikin dukan biranen, ya kuma sa suka zama da ƙarfi. Saboda haka Yahuda da Benyamin suka zama nasa.
১২আর সমস্ত নগরে ঢাল ও বর্শা রাখলেন ও নগরগুলি খুব শক্তিশালী করলেন। আর যিহূদা ও বিন্যামীন তাঁর অধীনে ছিল।
13 Firistoci da Lawiyawa daga dukan yankuna ko’ina a Isra’ila suka haɗa kai da shi.
১৩আর সমস্ত ইস্রায়েলের মধ্যে যে যাজক ও লেবীয়েরা ছিল, তারা নিজের নিজের সব এলাকা থেকে তাঁর কাছে এল।
14 Lawiyawa suka ma bar makiyayansu da mallakarsu, suka zo Yahuda da Urushalima domin Yerobowam da’ya’yansa maza sun ƙi su a matsayin firistocin Ubangiji.
১৪ফলে লেবীয়েরা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে যিহূদায় ও যিরূশালেমে এল, কারণ যারবিয়াম আর তাঁর ছেলেরা সদাপ্রভুর যাজকের কাজ করতে না দিয়ে তাদের অমান্য করেছিলেন।
15 Yerobowam ya naɗa firistocinsa domin masujadan kan tudu da kuma domin gumakan nan na akuya da maraƙin da ya yi.
১৫আর তিনি উঁচু জায়গা গুলির, ছাগদের ও তাঁর তৈরী বাছুর দুটির জন্য নিজে যাজকদের নিযুক্ত করেছিলেন।
16 Waɗanda suke daga kowane kabilar Isra’ila waɗanda suka sa zuciya a kan neman Ubangiji, Allah na Isra’ila, suka bi Lawiyawa zuwa Urushalima don su miƙa hadayu ga Ubangiji Allah na kakanninsu.
১৬ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে আগ্রহী ছিল, তারা লেবীয়দের সঙ্গে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করতে যিরূশালেমে আসল।
17 Suka ƙarfafa mulkin Yahuda suka kuma goyi bayan Rehobowam ɗan Solomon shekaru uku, suna tafiya a hanyoyin Dawuda da Solomon a wannan lokaci.
১৭তারা তিন বছর পর্যন্ত যিহূদার রাজ্য শক্তিশালী করল ও শলোমনের ছেলে রহবিয়ামকে বলবান করল; কারণ তিন বছর পর্যন্ত তারা দায়ূদ ও শলোমনের পথে চলল।
18 Rehobowam ya auri Mahalat,’yar Yerimot ɗan Dawuda wadda Abihayil’yar Eliyab ɗan Yesse ta haifa.
১৮আর রহবিয়াম দায়ূদের ছেলে যিরীমোতের মেয়ে মহলৎকে বিয়ে করলেন; তাঁর মা অবীহয়িল যিশয়ের ছেলে, ইলীয়াবের মেয়ে।
19 Ta haifa masa’ya’ya maza. Yewush, Shemariya da Zaham.
১৯সেই স্ত্রী তাঁর জন্য যিয়ূশ, শমরিয় ও সহম নামে তিনটি ছেলের জন্ম দিলেন।
20 Sa’an nan ya auri Ma’aka’yar Absalom, wadda ta haifa masa Abiya, Attai, Ziza da kuma Shelomit.
২০তারপর তিনি অবশালোমের মেয়ে মাখাকে বিয়ে করলেন; এই স্ত্রী তাঁর জন্য অবিয়, অত্তয়, সীষ ও শলোমীতের জন্ম দিলেন।
21 Rehobowam ya ƙaunaci Ma’aka’yar Absalom fiye da sauran matansa da ƙwarƙwaransa. Duka-duka dai ya auri mata goma sha takwas da ƙwarƙwarai sittin, yana da’ya’ya maza ashirin da takwas da’ya’ya mata sittin.
২১রহবিয়াম তাঁর সব স্ত্রী ও উপপত্নীদের মধ্যে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন; তাঁর মোট আঠারো জন স্ত্রী ও ষাটজন উপপত্নী ছিল এবং আটাশ জন ছেলে ও ষাটজন মেয়ের জন্ম দিলেন।
22 Rehobowam ya naɗa Abiya ɗan Ma’aka yă zama babba yerima a cikin’yan’uwansa, don dai yă naɗa shi sarki.
২২পরে রহবিয়াম মাখার ছেলে অবিয়কে প্রধান, ভাইদের মধ্যে নায়ক করলেন, কারণ তাঁকেই রাজা করার তাঁর ইচ্ছা ছিল।
23 Ya yi hikima, ya watsar da waɗansu’ya’yansa a dukan yankunan Yahuda da Benyamin, da kuma a dukan birane masu katanga. Ya ba su tanadi mai yawa ya kuma aurar musu mata masu yawa.
২৩আর তিনি সতর্ক হয়ে চললেন, সম্পূর্ণ যিহূদা ও বিন্যামীন দেশের প্রাচীরে ঘেরা প্রত্যেকটি নগরে তাঁর ছেলেদেরকে নিযুক্ত করলেন এবং তাদেকে প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।