< 1 Sama’ila 6 >

1 Lokacin da akwatin alkawarin Ubangiji ya kai wata bakwai a ƙasar Filistiyawa.
সদাপ্রভুর সিন্দুক পলেষ্টীয়দের দেশে সাত মাস থাকলো।
2 Filistiyawa suka kira firistoci da bokaye suka ce, “Me za mu yi da akwatin alkawarin Ubangiji? Ku gaya mana yadda za mu komar da shi inda ya fito.”
পরে পলেষ্টীয়েরা যাজক ও গণকদের ডেকে বলল, “সদাপ্রভুর সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? বল তো, আমরা কিভাবে এটাকে নিজের জায়গায় পাঠিয়ে দেব?”
3 Suka ce, in za ku komar da akwatin alkawarin Allah na Isra’ila kada ku komar da shi hannu wofi; amma ku tabbata kun aika da hadaya don laifi zuwa wurinsa. Sa’an nan za ku warke ku kuma san dalilin da ya sa bai cire hannunsa a kanku ba.
তারা বলল, “তোমরা যদি ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক পাঠিয়ে দাও; তবে খালি পাঠাবে না, কোনো প্রকারে দোষার্থক উপহার তাঁর কাছে পাঠিয়ে দাও; তাতে সুস্থ হতে পারবে এবং তোমাদের থেকে তাঁর হাত কেন সরছে না, তা জানতে পারবে।”
4 Filistiyawa suka ce, “Wace irin hadaya don laifi za mu aika masa?” Suka ce, “Marurai biyar na zinariya da ɓeraye biyar na zinariya bisa ga yawan sarakunan Filistiyawa. Saboda annoba iri ɗaya ce ta buga ku da shugabanninku.
তারা জিজ্ঞাসা করল, “দোষার্থক উপহার হিসাবে তাঁর কাছে কি পাঠিয়ে দেব?” তারা বলল, “পলেষ্টীয়দের শাসনকর্ত্তাদের সংখ্যা অনুসারে সোনার পাঁচটা টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর দাও, কারণ তোমাদের সবার উপরে ও তোমাদের শাসনকর্ত্তাদের উপরে একই আঘাত এসেছে।
5 Ku yi siffofin marurai da na ɓeraye da suke hallaka gari, ku ba da girma ga Allah na Isra’ila. Wataƙila zai ɗauke hukuncinsa daga gare ku da allolinku da kuma ƙasarku.
সেইজন্য তোমরা নিজেদের টিউমারের মূর্ত্তি দেশ ধ্বংসকারী ইঁদুরের মূর্ত্তি তৈরী কর এবং ইস্রায়েলের ঈশ্বরের গৌরব স্বীকার কর; হয়তো তিনি তোমাদের উপর থেকে, তোমাদের দেবতাদের ও দেশের উপর থেকে, তাঁর হাত সরিয়ে নেবেন।
6 Me ya sa kun taurare kanku kamar yadda Masarawa da Fir’auna suka yi? Da ya ba su matsanancin wahala, ba su bar Isra’ilawa suka tafi hanyarsu ba?
আর তোমরা কেন নিজেদের হৃদয় ভারী করবে? মিশরীয়রা ও ফরৌণ এই ভাবে নিজেদের হৃদয় কঠিন করেছিল; তিনি যখন তাদের মধ্য আশ্চর্য্য কাজ করলেন, তখন তারা কি লোকদেরকে বিদায় করলো না?
7 “Yanzu fa ku shirya sabon keken shanu da shanu biyu masu ba wa’ya’yansu nono, waɗanda ba a taɓa sa musu karkiya ba. Ku daure keken shanu wa shanun, amma ku tsare’yan maruƙansu a gida.
সেইজন্য এখন কাঠ নিয়ে একটা নতুন গাড়ী তৈরী কর এবং কখনও যোঁয়ালী বহন করে নি, দুধ দেয় এমন দুটো গরু নিয়ে সেই গাড়ীতে জুড়ে দেবে, কিন্তু তাদের বাছুরগুলো, তাদের কাছ থেকে ঘরে নিয়ে এস।
8 Ku ɗauki wani akwati ku sa siffofin zinariyan nan a ciki, waɗanda za su zama kyautai na shafen laifi, ku ajiye kusa da Akwati na UBANGIJI. Bayan haka sai ku sa keken shanun da akwatin a hanya, ku bar shi yă tafi.
তারপর সদাপ্রভুর সিন্দুক নিয়ে সেই গাড়ীর উপর রাখ এবং ঐ যে সোনার জিনিসগুলি দোষার্থক উপহার হিসাবে তাঁকে দেবে, তা তার পাশে একটি বাক্সের মধ্যে রাখ; পরে বিদায় কর, তা যাক।
9 Amma ku zuba ido ku ga in ya haura zuwa yankinsa, zuwa Bet-Shemesh, to, Ubangiji ne ya kawo mana babban masifar a kanmu. Amma in bai bi ta nan ba, za mu san cewa ba shi ne ya buge mu ba, tsautsayi ne kawai.”
আর দেখো, সিন্দুক যদি নিজের সীমার পথ দিয়ে বৈৎ-শেমশে যায়, তবে তিনিই আমাদের উপর এই ভীষণ অমঙ্গল এনেছেন; নাহলে জানব, আমাদেরকে যে হাত আঘাত করেছে সে তাঁর নয়, কিন্তু আমাদের প্রতি এইসব হঠাৎই ঘটেছে৷”
10 Suka yi haka. Suka ɗauki shanun tatsa guda biyu suka ɗaura musu keken shanu, suka tsare’yan maruƙansu a gida.
১০লোকেরা সেই রকম করল; দুধ দেওয়া দুটো গরু নিয়ে গাড়ীতে জুড়ল ও তাদের বাছুরগুলোকে ঘরে আটকে রাখল।
11 Suka aza akwatin alkawarin Ubangiji a bisa keken shanun tare da akwatin siffofin ɓerayen zinariya da siffofin maruran.
১১পরে সদাপ্রভুর সিন্দুক এবং ঐ সোনার ইঁদুর ও টিউমারের মূর্তিগুলি বাক্সে নিয়ে গাড়ীর উপরে রাখল।
12 Sai shanun suka miƙe zuwa Bet-Shemesh. Suka bi hanya daidai, ba su juya dama ko hagu ba. Shugabannin Filistiyawa suka bi har zuwa iyakar ƙasar Bet-Shemesh.
১২আর সেই দুটো গরু বৈৎ-শেমশের সোজা পথ ধরে চলল, রাজপথ দিয়ে হাম্বা রব করতে করতে চলল, ডানে কিম্বা বাঁয়ে ফিরল না এবং পলেষ্টীয়দের শাসনকর্তারা বৈৎ-শেমশের সীমা পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।
13 A lokacin kuwa mutanen Bet-Shemesh suna girbin alkamansu a kwari da suka ɗaga ido suka hangi akwatin alkawarin Ubangiji, sai suka yi farin ciki ganinsa.
১৩ঐ দিনের বৈৎ-শেমশের লোকেরা উপত্যকায় গম কাটছিল। তারা চোখ তুলে সিন্দুকটি দেখল, দেখে খুবই খুশী হল।
14 Keken shanun ya zo filin Yoshuwa a Bet-Shemesh ya tsaya a gefen wani babban dutse. Mutanen suka faskare keken shanun suka miƙa shanun hadaya ta ƙonawa ga Ubangiji.
১৪পরে ঐ গাড়ী বৈৎ-শেমশে যিহোশূয়ের ক্ষেতের মধ্যে উপস্থিত হয়ে থেমে গেল; সেখানে একটা বড় পাথর ছিল; পরে তারা গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ গরুগুলি হোমের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করল।
15 Lawiyawa suka saukar da akwatin alkawarin Ubangiji tare da babban akwati mai siffofin zinariya na ɓeraye da marurai suka ajiye su a kan ƙaton dutse. A wannan rana mutanen Bet-Shemesh suka miƙa hadaya ta ƙonawa da waɗansu hadayu ga Ubangiji.
১৫আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুক এবং তার সঙ্গে ঐ সোনার জিনিসগুলি সমেত বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রাখল এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে হোম ও বলিদান করল।
16 Shugabanni biyar na Filistiyawan nan suka ga duk abin da ya faru, suka koma zuwa Ekron a ranar.
১৬তখন পলেষ্টীয়দের সেই পাঁচজন শাসনকর্ত্তা তা দেখে সেই দিন ই ইক্রোণে ফিরে গেলেন।
17 Waɗannan su ne siffofi marurai na zinariya waɗanda Filistiyawa suka aika domin miƙa hadaya don laifi ga Ubangiji, ɗaya domin Ashdod, ɗaya domin Gaza, ɗaya domin Ashkelon, ɗaya domin Gat, ɗaya kuma domin Ekron.
১৭পলেষ্টীয়েরা সদাপ্রভুর উদ্দেশ্যে দোষার্থক উপহার হিসাবে সেই সমস্ত সোনার ফোড়া উত্সর্গ করেছিল, অস্‌দোদের জন্য এক, ঘসার (গাজা) জন্য এক, অস্কিলোনের জন্য এক, গাতের জন্য এক ও ইক্রোণের জন্য এক এবং
18 Filistiyawa kuma suka aika da siffofin ɓeraye biyar na zinariya. Yawan ɓerayen sun yi daidai da yawan garuruwan sarakunan nan biyar na Filistiyawa. Garuruwan sun ƙunshi waɗanda aka gina katangar birni kewaye da su, da kuma ƙauyukansu. Babban dutsen da suka ajiye akwatin alkawarin Ubangiji, ya zama shaida har wa yau a filin Yoshuwa a Bet-Shemesh.
১৮দেয়াল ঘেরা শহর হোক কিম্বা গ্রাম, পাঁচজন শাসনকর্ত্তার অধীনে পলেষ্টীয়দের যত শহর ছিল, ততগুলি সোনার ইঁদুর। সদাপ্রভুর সিন্দুক যার উপর রাখা হয়েছিল, সেই বড় পাথর সাক্ষী, সেটা বৈৎ-শেমশে যিহোশূয়ের ক্ষেতের মধ্যে আজও আছে।
19 Amma Allah ya kashe waɗansu mutum saba’in na mutanen Bet-Shemesh domin sun leƙa cikin akwatin alkawarin Ubangiji. Mutane kuwa suka yi makoki domin Ubangiji ya hallaka mutane da yawa.
১৯পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে কিছু জনকে আঘাত করলেন, কারণ তারা সদাপ্রভুর সিন্দুকে দৃষ্টিপাত করেছিল। তিনি সত্তর জন লোককে মেরে ফেললেন। লোকেরা শোক করেছিল, কারণ সদাপ্রভু মহাআঘাতে লোকদের আঘাত করেছিলেন।
20 Mutanen Bet-Shemesh suka yi tambaya suka ce, wa zai iya tsaya a gaban Ubangiji Allah Mai Tsarki? Wurin wa akwatin alkawari zai je daga nan?
২০আর বৈৎ-শেমশের লোকেরা বলল, “সদাপ্রভুর সামনে, এই পবিত্র ঈশ্বরের সামনে, কে দাঁড়াতে পারে? আর তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন?”
21 Sai suka aiki manzanni zuwa Kiriyat Yeyarim suka ce, “Filistiyawa sun komo da akwatin alkawarin Ubangiji, ku zo ku ɗauka ku kai wajenku.”
২১পরে তারা কিরিয়ৎ যিয়ারীমের লোকদের কাছে দূত পাঠিয়ে বলল, “পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরিয়ে নিয়ে এসেছে, তোমরা নেমে এস, তোমাদের কাছে তা তুলে নিয়ে যাও।”

< 1 Sama’ila 6 >