< 1 Sama’ila 31 >
1 Filistiyawa suka yi yaƙi da Isra’ilawa, sai Isra’ilawa suka gudu a gaban Filistiyawa, aka kuma karkashe da yawa a dutsen Gilbowa.
১এর মধ্যে পলেষ্টীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলে ইস্রায়েল লোকেরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলবোয় পর্বতে মারা পড়তে লাগল৷
2 Filistiyawa suka abka wa Shawulu da’ya’yansa maza, suka kashe’ya’yan Shawulu. Yonatan da Abinadab da Malki-Shuwa.
২আর পলেষ্টীয়রা শৌলের ও তার ছেলেদের পিছনে পিছনে দৌড়াল এবং পলেষ্টীয়রা যোনাথন, অবীনাদব ও মলকি-শূয় শৌলের এই ছেলেদের হত্যা করল৷
3 Yaƙin ya yi zafi ƙwarai kewaye da Shawulu, har maharba suka ji masa ciwo sosai bayan sun sha ƙarfinsa.
৩পরে শৌলের বিরুদ্ধে ভীষণভাবে সংগ্রাম হল, আর ধনুর্দ্ধরেরা তার নাগাল পেল; সেই ধনুর্দ্ধারীদের থেকে শৌল খুব ভয় পেলেন৷
4 Sai Shawulu ya ce wa mai ɗauka masa makami, “Ka zare takobinka ka soke ni, kada waɗannan marasa kaciya su zo su ci mini mutunci, su kashe ni.” Amma mai ɗaukan makaman bai yarda ba don ya ji tsoro sosai. Sai Shawulu ya zāre takobinsa ya soki kansa.
৪আর শৌল নিজের অস্ত্রবাহককে বললেন, “তোমার তলোয়ার বার কর, ওটা দিয়ে আমাকে বিদ্ধ কর; না হলে কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা এসে আমাকে বিদ্ধ করে আমার অপমান করবে৷” কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে খুব ভয় পেয়েছিল; অতএব শৌল তলোয়ার নিয়ে নিজে তার উপরে পড়লেন৷
5 Da mai ɗaukar makamai ya ga Shawulu ya mutu, sai shi ma ya zāre takobinsa ya soki kansa ya mutu.
৫আর শৌল মারা গিয়েছেন দেখে তার অস্ত্রবাহকও নিজের তলোয়ারের ওপরে পড়ে তার সঙ্গে মারা গেল৷
6 Shawulu da yaransa uku da mai ɗaukar makamansa da dukan mutanensa suka mutu a rana ɗaya.
৬এই ভাবে সেই দিন শৌল, তাঁর তিন ছেলে, তাঁর অস্ত্রবাহক ও তাঁর সমস্ত লোক একসঙ্গে মারা যান৷
7 Sa’ad da Isra’ilawa na bakin kwari da waɗanda suke hayin Urdun suka ga sojojin Isra’ila suna gudu, Shawulu da yaransa uku kuma duk sun mutu, sai suka bar mallakansu suka sheƙa da gudu. Filistiyawa kuwa suka zo suka mamaye wuraren.
৭পরে ইস্রায়েলের যে লোকেরা উপত্যকার ওপরে ও যর্দ্দনের ওপরে ছিল, তারা যখন দেখতে পেল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়ে গেছে এবং শৌল ও তার ছেলেরা মারা গিয়েছে, তখন তারা সবাই নগর ছেড়ে পালাল, আর পলেষ্টীয়রা এসে সেই সব নগরের মধ্যে বাস করতে লাগল৷
8 Kashegari, da Filistiyawa suka zo domin su washe kayan matattun, sai suka tarar Shawulu da’ya’yansa uku duk sun mutu, a dutsen Gilbowa.
৮পরের দিন পলেষ্টীয়রা নিহত লোকদের পোশাক খুলে নিয়ে এসে গিলবোয় পর্বতে পড়ে থাকা শৌল ও তাঁর তিন ছেলেকে দেখতে পেল;
9 Suka sare kansa suka tuɓe makamansa, suka aika manzanni a dukan ƙasar Filistiyawa, su ba da labarin a haikalin allolinsu da cikin mutanensu.
৯তখন তারা তাঁর মাথা কেটে পোশাক খুলে নিল এবং নিজেদের দেবালয়ে ও লোকেদের মধ্যে সেই বার্তা জানানোর জন্য পলেষ্টীয়দের দেশে সব জায়গায় পাঠাল৷
10 Suka ajiye makaman Shawulu a cikin haikalin gumakan Ashtarot. Suka kafa gawarsa a kan katanga Bet-Shan.
১০পরে তারা পোশাক অষ্টারোৎ (মূর্তির মন্দিরে) রাখল এবং তাঁর মৃতদেহ বৈৎ-শানের দেওয়ালে টাঙ্গিয়ে দিল৷
11 Sa’ad da mutanen Yabesh Gileyad suka sami labarin abin da Filistiyawa suka yi wa Shawulu.
১১পরে যখন যাবেশ গিলিয়দ নিবাসীরা শৌলের প্রতি পলেষ্টীয়দের করা সেই কাজের সংবাদ পেল,
12 Sai dukan jarumawansu suka tashi cikin dare suka tafi Bet-Shan suka saukar da gawar Shawulu da na’ya’yansa daga kan katangan Bet-Shan suka tafi Yabesh inda suka ƙone su.
১২তখন সমস্ত শক্তিশালী লোক উঠল এবং সমস্ত রাত হেঁটে গিয়ে শৌলের ও তাঁর ছেলেদের শরীর বৈৎ-শানের দেওয়াল থেকে নামাল, আর যাবেশে এসে সেখানে তাঁদের মৃতদেহ পুড়িয়ে দিল৷
13 Sai suka kwashi ƙasusuwansu suka binne a gindin itace tsamiya a Yabesh, suka kuma yi azumi kwana bakwai.
১৩আর তারা তাঁদের হাড় নিয়ে যাবেশে অবস্থিত ঝাউ (এষেল) গাছের তলায় পুঁতে রাখল, পরে সাত দিন উপোশ করল৷