< 1 Sama’ila 15 >
1 Sama’ila ya ce wa Shawulu, “Ni ne wanda Ubangiji ya aika in shafe ka ka zama sarki bisa mutanensa Isra’ila. Saurara yanzu ka ji saƙo daga wurin Ubangiji.
শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর প্রজা ইস্রায়েলের উপর তোমাকে রাজপদে অভিষিক্ত করার জন্য আমাকেই পাঠিয়েছিলেন; তাই এখন তুমি সদাপ্রভুর বাণীটি শোনো।
2 Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Zan hori Amalekawa saboda abin da suka yi wa Isra’ila sa’ad da suka ba su wahala yayinda suka fito daga Masar.
সর্বশক্তিমান সদাপ্রভু একথাই বলেন: ‘ইস্রায়েল যখন মিশর থেকে বের হয়ে এসেছিল তখন অমালেকীয়রা তাদের উপর লুটপাট চালাবার জন্য ওৎ পেতে বসে থেকে যা যা করেছিল সেজন্য আমি তাদের শাস্তি দেব।
3 Yanzu ka tafi ka yaƙi Amalekawa, ka hallaka kome da yake nasu, kada ka bar su da rai, ka kashe maza, da mata, da yara, da jarirai, da dabbobi, da tumaki, da raƙuma, da kuma jakuna.’”
এখন যাও, অমালেকীয়দের আক্রমণ করো এবং তাদের যা যা আছে, সব পুরোপুরি ধ্বংস করে দাও। তাদের নিষ্কৃতি দিয়ো না; স্ত্রী-পুরুষ, সন্তানসন্ততি ও শিশু, গবাদি পশু ও মেষ, উট ও গাধাগুলি মেরে ফেলো।’”
4 Sai Shawulu ya tattara sojoji, ya ƙidaya su a Telayim, ya sami su dubu ɗari biyu da dubu goma daga Yahuda.
শৌল তখন লোকজনকে ডেকে পাঠিয়ে টলায়ীমে তাদের গণনা করার জন্য একত্রিত করলেন, 2,00,000 পদাতিক সৈন্য ও যিহূদা থেকে 10,000 জন সংগৃহীত হল।
5 Shawulu ya tafi birnin Amalek ya yi kwanto a kwari.
শৌল সৈন্যসামন্ত নিয়ে অমালেকীয়দের নগরে গিয়ে সরু গিরিখাতের মধ্যে ওৎ পেতে বসেছিলেন।
6 Sai Shawulu ya ce wa Keniyawa, “Ku tashi ku bar Amalekawa don kada in hallaka ku tare da su, saboda kun yi wa dukan Isra’ilawa kirki, lokacin da suka fito daga Masar.” Saboda haka Keniyawa suka tashi suka bar Amalekawa.
পরে তিনি কেনীয়দের বললেন, “তোমরা সরে যাও, অমালেকীয়দের সঙ্গ ত্যাগ করো, যেন তাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; কারণ ইস্রায়েলীরা যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তাই কেনীয়েরা অমালেকীয়দের কাছ থেকে দূরে সরে গেল।
7 Sa’an nan Shawulu ya ci Amalekawa da yaƙi tun daga Hawila har zuwa Shur, a gabashin iyakar Masar.
পরে শৌল হবীলা থেকে মিশরের পূর্ব-সীমানার কাছাকাছি অবস্থিত শূর পর্যন্ত অমালেকীয়দের আক্রমণ করে গেলেন।
8 Ya kama Agag sarkin Amalekawa da rai. Ya kuma hallaka dukan mutanensa da takobi.
তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরে রেখে তার সব লোকজনকে তরোয়াল দিয়ে ধ্বংস করে ফেললেন।
9 Amma Shawulu da sojojinsa suka bar Agag, da tumaki, da shanu, da’yan maruƙa masu ƙiba da kuma duk abin da yake mai kyau da rai. Waɗannan ba su so su hallaka su gaba ɗaya ba, amma duk abin da ba a so da kuma marar amfani suka hallaka.
কিন্তু শৌল ও তাঁর সৈন্যরা অগাগকে ও ভালো ভালো মেষ ও গবাদি পশুপাল, হৃষ্টপুষ্ট বাছুর ও মেষশাবকদের—যা যা ভালো বলে মনে হল, সেসব বাঁচিয়ে রেখেছিলেন। সেগুলি তাঁরা পুরোপুরি ধ্বংস করতে চাননি, কিন্তু যা যা তুচ্ছ ও দুর্বল ছিল, সেগুলিই তাঁরা পুরোপুরি ধ্বংস করে ফেলেছিলেন।
10 Sai Ubangiji ya yi magana da Sama’ila ya ce,
তখন সদাপ্রভুর এই বাক্য শমূয়েলের কাছে এসেছিল:
11 “Na damu da na naɗa Shawulu sarki, domin ya juya mini baya, bai kuma bi umarnina ba.” Sama’ila ya damu ƙwarai, ya yi kuka ga Ubangiji dukan dare.
“আমি শৌলকে রাজা করেছি বলে আমার আক্ষেপ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গিয়েছে এবং আমার নির্দেশ পালন করেনি।” শমূয়েল ক্রুদ্ধ হলেন, এবং সারারাত সেদিন তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলেন।
12 Kashegari da sassafe sai Sama’ila ya tashi ya tafi domin yă sadu da Shawulu, amma aka gaya masa cewa Shawulu ya tafi Karmel. A can ya yi wa kansa abin tunawa don yă girmama kansa, daga can kuma ya juya ya gangara zuwa Gilgal.
পরদিন ভোরবেলায় শমূয়েল উঠে শৌলের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু তাঁকে বলা হল, “শৌল কর্মিলে গিয়েছেন। সেখানে তিনি নিজের সম্মানার্থে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করার পর গিল্গলে নেমে গিয়েছেন।”
13 Da Sama’ila ya kai wurinsa, sai Shawulu ya ce, “Ubangiji yă albarkace ka, na aikata umarnin Ubangiji.”
শমূয়েল শৌলের কাছে গিয়ে পৌঁছালে শৌল বললেন, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন! আমি সদাপ্রভুর নির্দেশ পালন করেছি।”
14 Amma Sama’ila ya ce, “Ashe, waɗannan ba kukan tumaki ke nan nake ji a kunnena ba? Wane kuka shanu ke nan nake ji?”
কিন্তু শমূয়েল বললেন, “তবে আমার কানে কেন মেষের ডাক ভেসে আসছে? আমি কেন তবে গবাদি পশুর ডাক শুনতে পাচ্ছি?”
15 Shawulu ya amsa ya ce, “Sojoji ne suka kawo su daga Amalekawa. Sun bar tumaki da shanu masu kyau da rai don su yi wa Ubangiji Allahnka hadaya, amma sauran mun hallaka duka.”
শৌল উত্তর দিলেন, “সৈন্যরা এগুলি অমালেকীয়দের কাছ থেকে নিয়ে এসেছে; আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য তারা ভালো ভালো মেষ ও গবাদি পশু বাঁচিয়ে রেখেছে, কিন্তু বাদবাকি সবকিছু আমরা পুরোপুরি ধ্বংস করে ফেলেছি।”
16 Sama’ila ya ce, “Dakata, bari in faɗa maka abin da Ubangiji ya ce mini jiya da dare.” Shawulu ya ce, “Gaya mini.”
“যথেষ্ট হয়েছে!” শমূয়েল শৌলকে বললেন। “গতরাতে সদাপ্রভু আমাকে যা বলেছিলেন, তা আমায় বলতে দাও।” “আমায় বলুন,” শৌল উত্তর দিলেন।
17 Sama’ila ya ce, “Ko da yake kana ganin kanka kai ba wani abu ne ba, ashe, ba kai ne yanzu shugaban kabilan Isra’ila ba? Ubangiji ya shafe ka ka zama sarkin Isra’ila.
শমূয়েল বললেন, “যদিও এক সময় তুমি নিজের দৃষ্টিতেই ক্ষুদ্র ছিলে, তাও কি তুমি ইস্রায়েলের সব গোষ্ঠীর প্রধান হওনি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করেছেন।
18 Shi kuma ya aika, ya umarce ka cewa, ‘Tafi ka hallaka Amalekawa mugayen mutanen nan duka, ka yaƙe su sai ka share su ƙaf.’
তিনিই তোমাকে একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়ে বলেছিলেন, ‘যাও ও সেই দুষ্ট জাতিকে, অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করে দাও; তাদের পুরোপুরি মুছে না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাও।’
19 Me ya sa ba ka bi umarnin Ubangiji ba? Me ya sa ka sa hannu a ganima, ka kuma yi mugun abu a gaban Ubangiji?”
তুমি সদাপ্রভুর বাধ্য হলে না কেন? কেন তুমি লুন্ঠিত জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে পড়লে ও সদাপ্রভুর দৃষ্টিতে পাপ করলে?”
20 Shawulu ya ce, “Amma na bi umarnin Ubangiji. Na bi saƙon da Ubangiji ya ba ni. Na hallaka Amalekawa, na kuma kamo Agag sarkinsu.
“কিন্তু আমি তো সদাপ্রভুর বাধ্য হয়েছি,” শৌল শমূয়েলকে বললেন। “সদাপ্রভু আমায় যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি তো সে কাজেই গিয়েছিলাম। আমি অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের রাজা অগাগকে ধরে এনেছি।
21 Sojoji suka kawo tumaki da shanu mafi kyau daga cikin ganimar domin a miƙa hadaya ga Ubangiji Allahnka a Gilgal.”
সৈন্যরা লুন্ঠিত জিনিসপত্র থেকে কয়েকটি মেষ ও গবাদি পশু নিয়েছে, সেগুলির মধ্যে থেকে ভালো ভালো কয়েকটিকে গিল্গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য সরিয়ে রাখা হয়েছে।”
22 Amma Sama’ila ya ce, “Ubangiji yana murna da sadaka da hadaya fiye da biyayya ga maganar Ubangiji? Yin biyayya ta fi hadaya a kula kuma ta fi ƙibabbun raguna.
কিন্তু শমূয়েল উত্তর দিলেন: “সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন, হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন? বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো, মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।
23 Gama tawaye yana kama da zunubi na duba, girman kai kuma yana kama da bautar gumaka. Saboda ka ƙi maganar Ubangiji, shi ma ya ƙi ka da zaman sarki.”
কারণ বিরুদ্ধাচরণ হল ভবিষ্যৎ-কথনের মতো পাপ, এবং ঔদ্ধত্য হল প্রতিমাপূজার মতো পাপ। যেহেতু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ, তাই তিনিও তোমায় রাজারূপে অগ্রাহ্য করেছেন।”
24 Sai Shawulu ya ce wa Sama’ila, “Na yi zunubi, na ƙi bin umarnin Ubangiji, na kuma ƙi bin maganarka. Na ji tsoron mutane ne shi ya sa na bi maganarsu.
তখন শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। আমি সদাপ্রভুর আজ্ঞা ও আপনার নির্দেশ অমান্য করেছি। লোকজনকে ভয় পেয়ে আমি তাদের কথানুসারে কাজ করেছি।
25 Yanzu fa, ina roƙonka ka yafe mini zunubina, ka koma tare da ni, domin in yi wa Ubangiji sujada.”
এখন আমি আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
26 Amma Sama’ila ya ce, “Ba zan koma tare da kai ba. Ka ƙi maganar Ubangiji, Ubangiji kuma ya ƙi ka da zama sarki a bisa Isra’ila.”
কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “আমি তোমার সঙ্গে ফিরে যাব না। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ, আর সদাপ্রভুও ইস্রায়েলের রাজারূপে তোমাকে অগ্রাহ্য করেছেন!”
27 Da Sama’ila ya juya zai tafi, sai Shawulu ya kama bakin rigarsa, sai rigar ta yage.
শমূয়েল প্রস্থান করার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল শমূয়েলের আলখাল্লার আঁচল ধরে টান দিলেন, এবং সেটি ছিঁড়ে গেল।
28 Sama’ila ya ce masa, “Ubangiji ya yage masarautar Isra’ila daga gare ka yau, ya ba wa wani daga cikin maƙwabtanka wanda ya fi ka.
শমূয়েল তাঁকে বললেন, “সদাপ্রভু আজ ইস্রায়েলের রাজ্যটি তোমার কাছ থেকে ছিঁড়ে নিলেন এবং তোমার প্রতিবেশীদের মধ্যে একজনকে—যে তোমার চেয়ে ভালো, তাকে দিয়ে দিলেন।
29 Shi wanda yake Ɗaukakar Isra’ila ba ya ƙarya ko yă canja zuciyarsa, gama shi ba mutum ba ne da zai canja zuciyarsa.”
যিনি ইস্রায়েলের প্রতাপ, তিনি মিথ্যা কথা বলেন না বা মন পরিবর্তন করেন না; কারণ তিনি মানুষ নন যে তাঁর মন পরিবর্তন করবেন।”
30 Shawulu ya ce, “Na yi zunubi. Amma ina roƙonka ka ba ni girma a gaban dattawan mutanena da kuma a gaban Isra’ila, ka koma tare da ni domin in yi wa Ubangiji Allahnka sujada.”
শৌল উত্তর দিলেন, “আমি পাপ করেছি। কিন্তু দয়া করে আমার প্রজাকুলের প্রাচীনদের সামনে ও ইস্রায়েলের সামনে আমার সম্মান বজায় রাখুন; আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি আপনার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
31 Saboda haka sai Sama’ila ya koma tare da Shawulu, Shawulu kuwa ya yi wa Ubangiji sujada.
অতএব শমূয়েল শৌলের সঙ্গে ফিরে গেলেন, এবং শৌল সদাপ্রভুর আরাধনা করলেন।
32 Sa’an nan Sama’ila ya ce, “Kawo mini Agag sarkin Amalekawa.” Agag kuwa ya zo wurinsa daure da sarƙa, yana tunani cewa, “Tabbatacce zancen mutuwa dai ya wuce.”
পরে শমূয়েল বললেন, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো।” শিকলে বাঁধা অবস্থায় অগাগ তাঁর কাছে এলেন। তিনি মনে করলেন, “মৃত্যুর তীব্রতা নিশ্চয় দূর হয়ে গিয়েছে।”
33 Amma Sama’ila ya ce, “Yadda takobinka ya sa mata suka rasa’ya’ya, haka mahaifiyarka za tă zama marar’ya’ya a cikin mata.” Sama’ila kuwa ya kashe Agag a Gilgal a gaban Ubangiji.
কিন্তু শমূয়েল বললেন, “তোমার তরোয়াল যেভাবে স্ত্রীলোকদের নিঃসন্তান করেছে, তোমার মা স্ত্রীলোকদের মধ্যে তেমনই নিঃসন্তান হবে।” শমূয়েল গিল্গলে সদাপ্রভুর সামনে অগাগকে হত্যা করলেন।
34 Sai Sama’ila ya tafi Rama, amma Shawulu ya haura zuwa gidansa a Gibeya na Shawulu.
পরে শমূয়েল রামার উদ্দেশে রওনা হলেন, কিন্তু শৌল শৌলের গিবিয়ায় নিজের ঘরে ফিরে গেলেন।
35 Daga wannan rana Sama’ila bai ƙara saduwa da sarki Shawulu ba, har rasuwar Sama’ila, amma ya yi baƙin ciki sosai a kan Shawulu. Ubangiji kuwa ya damu da ya sa Shawulu ya zama Sarkin Isra’ila ba.
আমৃত্যু শমূয়েল আর শৌলের সঙ্গে দেখা করতে যাননি, যদিও শমূয়েল তাঁর জন্য অবশ্য কান্নাকাটি করতেন। শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে সদাপ্রভুর আক্ষেপ হয়েছিল।