< 1 Sama’ila 11 >

1 Nahash mutumin Ammon ya haura ya kewaye Yabesh Gileyad da yaƙi. Dukan mutanen Yabesh suka ce masa, “Ka ƙulla amana da mu, mu kuwa za mu bauta maka.”
অম্মোনীয় নাহশ যাবেশ-গিলিয়দ আক্রমণ করে নগরটি অবরুদ্ধ করলেন। যাবেশের সব মানুষজন তাঁকে বলল, “আমাদের সঙ্গে আপনি এক শান্তিচুক্তি করুন, আর আমরাও আপনার বশীভূত হয়ে থাকব।”
2 Amma Nahash ya ce, “Zan ƙulla amana da ku kawai a kan sharaɗin cewa zan ƙwaƙulo idon dama na kowannenku, ta haka za a kunyata Isra’ila.”
কিন্তু অম্মোনীয় নাহশ উত্তর দিলেন, “আমি একমাত্র এই শর্তেই তোমাদের সঙ্গে শান্তিচুক্তি করব: আমি তোমাদের প্রত্যেকের ডান চোখ উপড়ে নেব ও এরকম করার দ্বারা সমগ্র ইস্রায়েল জাতিকে কলঙ্কিত করব।”
3 Dattawan Yabesh suka ce masa, “Ka ba mu kwana bakwai don mu aika manzanni a dukan ƙasar Isra’ila idan ba mu sami wanda zai cece mu ba, za mu ba da kanmu gare ka.”
যাবেশের প্রাচীনেরা তাঁকে বললেন, “আমাদের সাত দিন সময় দিন যেন আমরা ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে দূত পাঠাতে পারি; যদি কেউ আমাদের রক্ষা করতে এগিয়ে না আসে, তবে আমরা আপনার হাতে নিজেদের সমর্পণ করে দেব।”
4 Da manzannin suka zo Gibeya garin Shawulu, suka gaya wa mutane wannan sharaɗin, suka yi kuka mai zafi.
দূতেরা যখন শৌলের নগর গিবিয়াতে এসে লোকদের কাছে এইসব শর্তের খবর দিল, তারা সবাই চিৎকার করে কান্নাকাটি করল।
5 A daidai wannan lokacin kuwa Shawulu yana dawowa daga gona tare da shanunsa na noma, sai ya ce, “Me ya faru, mutane suna kuka haka?” Sai suka faɗa masa abin da mutanen Yabesh suka faɗa musu.
ঠিক সেই সময় শৌল বলদদের পিছু পিছু ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে? এরা কাঁদছে কেন?” তখন যাবেশের লোকেরা যা যা বলল, তা তারা আরেকবার শৌলকে বলে শোনাল।
6 Da Shawulu ya ji, sa Ruhun Allah ya sauko a kansa da iko, ya husata ƙwarai.
শৌল তাদের কথা শোনার পর, ঈশ্বরের আত্মা সপরাক্রমে তাঁর উপর নেমে এলেন, ও তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন।
7 Ya ɗauki shanu biyu, ya yayyanka su gunduwa-gunduwa, ya aika da su ko’ina a ƙasar Isra’ila ta wurin manzanni cewa, “Duk wanda bai fita ya bi Shawulu da Sama’ila ba, haka za a yi da shanunsa.” Mutanen suka ji tsoron Ubangiji suka fita gaba ɗaya kamar mutum guda.
তিনি এক জোড়া বলদ নিয়ে, সেগুলি টুকরো টুকরো করে কেটে দূতদের মাধ্যমে সেই টুকরোগুলি ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়ে ঘোষণা করলেন, “যদি কেউ শৌল ও শমূয়েলের অনুসরণ না করে তবে তার বলদদের প্রতিও এরকমই করা হবে।” তখন সদাপ্রভুর আতঙ্ক লোকজনের মনে বাসা বাঁধল, ও তারা একজোট হয়ে বাইরে বের হয়ে এল।
8 Mutanen Isra’ila sun kai dubu ɗari uku. Mutanen Yahuda kuma dubu talatin, sa’ad da Shawulu ya tara su a Bezek.
শৌল যখন বেষকে তাদের সমবেত করলেন, তখন ইস্রায়েলের জনসংখ্যা হল 3,00,000 জন ও যিহূদার হল 30,000 জন।
9 Suka ce wa’yan aikan da suka zo, “Ku faɗa wa mutanen Yabesh Gileyad, ‘Gobe, kafin rana tă yi zafi, za ku sami ceto.’” Sa’ad da’yan aikan suka tafi, suka ba da saƙon nan ga mutanen Yabesh, sai suka farin ciki.
সেখানে আসা দূতদের তারা বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে তোমরা বোলো, ‘আগামীকাল সূর্য যখন মধ্য-গগনে থাকবে, তখনই তোমাদের রক্ষা করা হবে।’” দূতেরা গিয়ে যখন যাবেশের লোকদের কাছে এ খবর দিল, তারা খুব খুশি হল।
10 Suka ce wa Ammonawa, “Gobe za mu miƙa wuya gare ku, ku kuma yi duk abin da kuka ga dama.”
তারা অম্মোনীয়দের বলল, “আগামীকাল আমরা তোমাদের হাতে নিজেদের সমর্পণ করে দেব, আর তোমরা আমাদের প্রতি যা ইচ্ছা হয়, তাই কোরো।”
11 Gari yana wayewa, sai Shawulu ya raba mutane kashi uku, a sa’a ta ƙarshe na daren sai suka fāɗa wa sansanin Ammonawa, suka kuma karkashe su har lokacin da rana ta yi zafi. Waɗanda suka kuɓuce kuwa suka warwatsu, har babu biyunsu da aka bari tare.
পরদিন শৌল তাঁর লোকজনকে তিন দলে বিভক্ত করলেন; রাতের শেষ প্রহরে তারা অম্মোনীয়দের সৈন্যশিবিরে ঝাঁপিয়ে পড়ল ও রোদ প্রখর হওয়া পর্যন্ত তাদের উপর হত্যার তাণ্ডব চালিয়ে গেল। যারা বেঁচে গেল, তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল, তাতে এমন দশা হল যে তাদের মধ্যে দুজনও একসঙ্গে থাকতে পারেনি।
12 Sai mutane suka ce wa Sama’ila, “Su wa suka ce, ‘Shawulu zai yi mulkinmu?’ A kawo mana su mu kashe.”
লোকজন তখন শমূয়েলকে বলল, “তারা কারা, যারা বলেছিল, ‘শৌল কি আমাদের উপর রাজত্ব করবে?’ সেইসব লোককে আমাদের হাতে তুলে দিন যেন আমরা তাদের মেরে ফেলতে পারি।”
13 Shawulu ya ce, “Ba wanda zai mutu yau, gama Ubangiji ya kuɓutar da Isra’ila a wannan rana.”
কিন্তু শৌল বললেন, “আজ আর কাউকে মারা হবে না, কারণ আজকের এই দিনেই সদাপ্রভু ইস্রায়েলকে রক্ষা করেছেন।”
14 Sai Sama’ila ya ce wa mutane, “Ku zo mu tafi Gilgal, a can za a yi wankan sarauta.”
তখন শমূয়েল লোকদের বললেন, “এসো, আমরা সবাই গিল্‌গলে যাই ও সেখানে নতুন করে রাজপদটি প্রতিষ্ঠিত করি।”
15 Don haka dukan mutane suka tafi Gilgal, suka tabbatar da Shawulu sarki a gaban Ubangiji. A can suka miƙa hadaya ta salama a gaban Ubangiji, Shawulu kuwa da dukan Isra’ila suka yi babban liyafa.
অতএব সব লোকজন গিল্‌গলে গিয়ে সদাপ্রভুর উপস্থিতিতে শৌলকে রাজা করল। সেখানে তারা সদাপ্রভুর সামনে মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল, এবং শৌল ও ইস্রায়েলের সব লোকজন এক বড়ো অনুষ্ঠান করলেন।

< 1 Sama’ila 11 >